Artificer

Artificer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Artificer, Education, Sakhipur.

18/11/2025

কবিতা: গোধূলি সুরের কথকতা
লেখা: সাকিব আহমেদ বর্ষণ

​কোনো এক কথা আসে, ছায়ার মতো গোপন,
কোন গানে ফুরিয়ে যায়, বিষণ্ণ স্বপন।
নিঝুম সাঁঝের ভাঁজে, আলোকের আঁধার খেলা,
স্মৃতির কারুকাজে আজ, নীরবতার মেলা।
​ভিজে বুকে কেন বাজে, কোন অসীম অনুভূতি,
একা পথ হেঁটে চলা, খুঁজে ফেরে নীরব মুক্তি।
যে শব্দ গিয়েছে থেমে, সেই সুরই কানে বাজে,
গভীর দাগ রেখে যায়, এই পৃথিবীর কূলে, মাঝে।
​একই যে নান্দনিক ব্যথা, চোখ জলে হয় ঝরনা,
জীবনের এই লীলা, ক্ষণিকেরই রচনা।
এ ছন্দ, এ ছবি, শুধু অন্তরে রবে স্থির,
মন কাঁপিয়ে যাক এই সুর, জীবনের গভীরে।

05/12/2024

কোনো গন্তব্যে পৌছানোর জন্য নিজের অবস্থান পরিবর্তন করতে হয়, গন্তব্যের ধারা পরিবর্তনের জন্য অবস্থান পরিত্যাগ করতে হয়, এই জীবনের ধারা, জীবনের পরতে পরতে অবস্থান পরিবর্তন করতে হয়, নিজেকে ভাঙতে হয়। আপনাআপনি নিজের মধ্যে কমপ্লেক্সিটি তৈরি হয়, যেটা থেকে যায় সেটা আত্মস্বত্তা। আত্বস্বত্তা জীবনের প্রতিটা অবস্থানে সঙ্গ দেয়, সমৃদ্ধ করুন এ পরম সম্পদ।
- (সাকিব আহমেদ বর্ষণ)

11/09/2023

তারা আমাকে নিয়ে হাসে
কারণ আমি আলাদা,
আমি তাদেরকে নিয়ে হাসি কারণ তারা সবাই একরকম
- কার্ট কোবেইন

10/09/2023

তুৃমি ধাঁধার মতো প্রশ্ন হয়ে রবে,
আমি গুঞ্জনের স্মরণে আকুল হয়ে তবে।
নাইবা হলাম উত্তর তোমার,
ঠাই যেন হয় সকল প্রহসনে।
আমিও আবার গড়বো নতুন ছড়ার উপহার,
সেই ছড়াতে রবে তুমি,ছিন্ন উপহাস।

-( সাকিব আহমেদ বর্ষণ)

Address

Sakhipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Artificer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category