Falaq Academy, Saidpur

Falaq Academy, Saidpur An Islamic school initiated by the Falaq Foundation

04/06/2026

‘বিসমিল্লাহির রহমানির রহিম’
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ফালাক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফালাক একাডেমি - প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর IPEMIS (Integrated Primary Education Management Information System)-এ অন্তর্ভুক্ত হয়েছে।

📌 স্কুল কোড: ৪৯০৭৩২
📌 ইএমআইএস কোড: ০০৭০৪০৬০১৩৪

এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন ও গৌরবের বিষয়। এর মাধ্যমে বিদ্যালয়টি জাতীয় প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনার আওতাভুক্ত হয়েছে, যা শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা, পর্যবেক্ষণ, মূল্যায়ন ও ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ এবং যুগোপযোগী করতে সহায়তা করবে।

এই সাফল্যের জন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিস, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফালাক একাডেমির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধির জন্য সকলের দোয়া কামনা করছি। 🤲📚🌱

02/05/2026

বিজ্ঞপ্তি (FF/FA/Circular/2026-003)
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফালাক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফালাক একাডেমি-এর সুপরিচিত সহকারী শিক্ষক জনাব মোঃ ফরহাদ হোসেন স্যার-কে স্কুল সেকশনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর দক্ষ নেতৃত্বে ফালাক একাডেমি’র স্কুল সেকশন আরও সমৃদ্ধ হবে, ইনশাআল্লাহ।

21/04/2026

প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ,
তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তোমরা তোমাদের জ্ঞান, পরিশ্রম ও অধ্যবসায়ের প্রমাণ দেবে। প্রত্যাশা করি, তোমরা আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং সততা ও নিষ্ঠার সাথে উত্তরপত্র লিখবে। মনে রাখবে, নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং দৃঢ় মনোবলই সফলতার চাবিকাঠি।

আমরা বিশ্বাস করি, তোমাদের পরিশ্রম একদিন অবশ্যই সাফল্যের মুখ দেখবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মহান আল্লাহ তোমাদের সহায় হোন এবং সর্বোত্তম ফলাফল দান করুন—এই দোয়া করি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

- ফালাক একাডেমি পরিবার।

20/03/2026

🟩ফালাক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফালাক একাডেমির ১৮০ জন শিক্ষাথীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন ওইসব সামগ্রী তুলে দেন। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, একাডেমির শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল জায়নামাজ, টুপি, হিজাব, মেসওয়াক, মেহেদি, আতর, সুরমা, তসবিহ, জুস ও চকলেট।

18/02/2026
বার্ষিক বনভোজন ২০২৬
08/02/2026

বার্ষিক বনভোজন ২০২৬

ফালাক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফালাক একাডেমির প্রথম হাফেজ আদিলুর বর্ষনকে পাগড়ি ও উপহার প্রদান করার মুহূর্ত। আলহামদুলিল্...
08/02/2026

ফালাক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফালাক একাডেমির প্রথম হাফেজ আদিলুর বর্ষনকে পাগড়ি ও উপহার প্রদান করার মুহূর্ত। আলহামদুলিল্লাহ।

26/01/2026

আলহামদুলিল্লাহ, অভিভাবক সমাবেশ'২৬ অনুষ্ঠানে মূল্যবান শুভেচ্ছা বক্তব্য রেখেছিলেন - ফালাক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও ফালাক একাডেমির সভাপতি মহোদয় জনাব মো: জসীমউদ্দিন স্যার।
!
স্যারকে তার মূল্যবান বক্তব্য ও সময় আমাদেরকে দেয়ার জন্য অত্র একাডেমির পরিবার থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

#অভিভাবকসমাবেশ
#শিক্ষার_উন্নয়ন

21/01/2026

Part of Day Assembly 21 January 2026

Address

Jasim Bazar
Saidpur
5310

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Saturday 08:30 - 17:00
Sunday 08:30 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Falaq Academy, Saidpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category