01/10/2026
Research-এর কাজ সহজ করতে Google Scholar-এর দারুণ ১০টি Feature!
Research Paper খোঁজার জন্য আমরা অনেকেই নিয়মিত Google Scholar ব্যবহার করি। তবে শুধু Paper Search করা ছাড়াও Google Scholar-এ বেশ কিছু useful Feature আছে!
১. Quick Read
Google Scholar সম্প্রতি এই নতুন Feature চালু করেছে। কোনো Paper পুরোটা পড়ার আগেই সেটি আপনার Research Question-এর জন্য কতটা Relevant তা দ্রুত বুঝতে সাহায্য করে।এখানে Overview-এর পাশাপাশি তিনটি অংশ থাকে: Answers, Approach এবং Considerations। Answers অংশে আপনার Research Question-এর সঙ্গে সম্পর্কিত Paper-এর Findings ও Supporting Details দেখানো হয়। Approach অংশে Relevant Methods বা Techniques সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর Considerations অংশে Results বোঝার সময় গুরুত্বপূর্ণ Caveats বা বিবেচ্য বিষয়গুলো তুলে ধরা হয়। তবে Quick Read সব Paper-এ পাওয়া যাবে না। বর্তমানে Logged-in User-দের জন্য English Article-এ এটি পাওয়া যাচ্ছে।
২. Scholar Labs
সাধারণ Keyword-এর পরিবর্তে সরাসরি বিস্তারিত Research Question লিখে Relevant Literature খোঁজা যায়। Scholar Labs আপনার Question-এর বিভিন্ন দিক বিবেচনা করে Relevant Research Paper খুঁজতে সাহায্য করে। কোন Paper আপনার প্রশ্নের কোন অংশের সঙ্গে সম্পর্কিত, সেটিও বুঝতে সুবিধা হয়।
৩. AI Outline
কোনো Research Paper অনেক বড় হলে পুরো Paper পড়ার আগে সেটির গুরুত্বপূর্ণ অংশগুলো দ্রুত বুঝতে AI Outline ব্যবহার করা যায়। এটি Paper-এর গুরুত্বপূর্ণ Section অনুযায়ী সংক্ষিপ্ত Points দেখায়। কোনো Point-এ Click করলে সরাসরি Paper-এর সেই অংশে যাওয়া যায়। ফলে Methods, Results বা Discussion-এর প্রয়োজনীয় অংশ দ্রুত খুঁজে পাওয়া সহজ হয়।
৪. Scholar PDF Reader
এটি Google Scholar-এর একটি Chrome Extension যা PDF Paper পড়ার কাজ আরও সহজ করে। Paper-এর বিভিন্ন Section দ্রুত খুঁজে দেখা, Citation Preview করা, Figures ও Tables-এ সরাসরি যাওয়া, Citation Copy করা, Reference Manager-এর জন্য Citation Save করা এবং Related Articles খোঁজার মতো বিভিন্ন সুবিধা রয়েছে।
৫. Citation Preview
Scholar PDF Reader দিয়ে কোনো Research Paper পড়ার সময় In-text Citation-এ Click করলে Paper থেকে বের না হয়েই Cited Article-এর Preview দেখা যায়। এর মাধ্যমে Cited Paper-টি কী নিয়ে এবং সেটি নিজের Research-এর জন্য Relevant কি না সে সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া যায়। প্রয়োজন হলে পরে Original Paper-টিও বিস্তারিত পড়তে পারবেন।
৬. Highlight & Comments
Scholar PDF Reader-এ কোনো Paper পড়ার সময় গুরুত্বপূর্ণ Text Highlight করে রাখতে পারবেন। প্রয়োজন হলে সেই অংশের সঙ্গে নিজের Notes বা Comments-ও যোগ করা যায়। এগুলো Automatically আপনার Google Scholar Library-তে Save হতে পারে। ফলে পরে আবার Paper পড়ার সময় গুরুত্বপূর্ণ অংশ এবং নিজের Notes সহজে খুঁজে পাওয়া যায়।
৭. Cited by
কোনো Paper-কে পরবর্তীতে কোন কোন Research Paper Cite করেছে তা Cited by থেকে সহজেই দেখা যায়। এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ Paper থেকে শুরু করে একই Topic-এর আরও নতুন এবং Related Research খুঁজে পাওয়া যায়। Literature Review করার সময় Relevant Paper খুঁজে বের করার জন্য এটি খুবই useful একটি Feature!
৮. Related Articles
কোনো একটি গুরুত্বপূর্ণ Paper পাওয়ার পর সেই বিষয়ের সঙ্গে সম্পর্কিত আরও Research Paper খুঁজতে Related articles ব্যবহার করা যায়। এতে একই Topic বা কাছাকাছি Research Area নিয়ে প্রকাশিত Similar Paper সহজে খুঁজে পাওয়া যায়।
৯. Google Scholar Alerts
Google Scholar-এ আপনার পছন্দের Topic বা Keyword-এর জন্য Alert তৈরি করতে পারবেন। যেমন Machine Learning, Bioinformatics, Climate Change অথবা আপনার নিজের Research Topic। আপনার Search Criteria-এর সঙ্গে মিলে এমন নতুন Paper Google Scholar-এ যুক্ত হলে Email-এর মাধ্যমে Update পেতে পারেন। নিজের Research Field-এর নতুন Publication সম্পর্কে নিয়মিত Update থাকার জন্য এটি বেশ Useful একটি Feature!
১০. My Library
Google Scholar-এ আপনার প্রয়োজনীয় Paperগুলো Save করে এক জায়গায় রাখতে পারবেন। পরে যখন প্রয়োজন হবে, আবার Search না করেই My Library থেকে সহজে Paper-গুলো খুঁজে পাওয়া যাবে। বিভিন্ন Topic অনুযায়ী Label তৈরি করে Paper-গুলো আলাদাভাবে সাজিয়েও রাখা যায়। Literature Review, Thesis বা Research Project-এর জন্য অনেক Paper নিয়ে কাজ করলে এই Featureটি বেশ কাজে লাগে।
তবে AI-based Feature ব্যবহার করলে Original Paper অবশ্যই Check করা উচিত। কারণ AI-generated Information-এ ভুল থাকতে পারে। তাই কোনো তথ্য নিজের Research-এ ব্যবহার করার আগে Original Paper নিজে পড়ে যাচাই করা ভালো।
— Azizul Haque
— Oriyet-অরিয়েট