Tuition Media Saidpur

Tuition Media Saidpur সৈয়দপুর শহরে টিউশন এবং টিউটর খোঁজার এই সেবাকে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

✨👶 বেবি কেয়ার টেকার দরকার 👶✨💖 আমাদের১ বছরের ছোট্ট বেবির যত্ন নেওয়ার জন্য একজন দায়িত্বশীল, সৎ ও ধৈর্যশীল মেয়ে/মহিলা প্রয়ো...
05/10/2025

✨👶 বেবি কেয়ার টেকার দরকার 👶✨

💖 আমাদের১ বছরের ছোট্ট বেবির যত্ন নেওয়ার জন্য একজন দায়িত্বশীল, সৎ ও ধৈর্যশীল মেয়ে/মহিলা প্রয়োজন।

📍 লোকেশন: মোহাম্মদপুর, ঢাকা
🏡 সুবিধা: থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকবে
🌍 শর্ত: প্রার্থী অবশ্যই সৈয়দপুরের হতে হবে

👉 আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন অথবা কমেন্টে আপনার নম্বর দিন।

❤️ যদি পরিচিত পরিচিত কেউ থাকলে, শেয়ার করে সাহায্য করুন 🙏

বাসায় পড়ানোর জন্য অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা নিয়ে ভাবছেন ! খুঁজে নিন আপনার পছন্দের বিষয়ের অভিজ্ঞ টিউটর ঘরে বসেই !*** অভিভাবব...
03/12/2024

বাসায় পড়ানোর জন্য অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা নিয়ে ভাবছেন ! খুঁজে নিন আপনার পছন্দের বিষয়ের অভিজ্ঞ টিউটর ঘরে বসেই !
*** অভিভাববকদের উদ্দেশ্যে***
# আপনার চাহিদা অনুযায়ী শিক্ষক/শিক্ষিকা দেওয়া
হয়।
# ২ দিন যাচাই করার সুবিধা।
# কোনো মিডিয়া ফি /খরচ দিতে হয় না।
# সম্মানী সর্ব সাধারণের ক্ষমতার মধ্যে।
*** টিউটরদের উদ্দেশ্যে ***
টিউশন পেতে এখনি নিচের তথ্য গুলো দিয়ে পেজে ইনবক্স করুন। টিউশন পাওয়া মাত্র আপনাকে কল করা হবে।
1.Name* :
2.University/College/Inst.* :
3.Department/Group+Year* :
4.Present Address(In details)* :
5.Phone Number (Must)* :
6.Interested In Class :
7.Which area do you want to Teach :
8.Others :
সকল তথ্য সঠিকভাবে দিবেন। এতে টিউশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
প্রাণপ্রিয় সৈয়দপুর শহরে টিউশন এবং টিউটর খোঁজার এই সেবাকে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

Looking for a tutor in Saipdur? Contact us now
23/11/2024

Looking for a tutor in Saipdur?

Contact us now

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়(১৯৪৫) জাপানের একটি ছেলে তার মৃত ভাইকে নিয়ে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার সামনে দাঁড়িয়ে তার ছোট মৃত ভ...
02/01/2023

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়(১৯৪৫) জাপানের একটি ছেলে তার মৃত ভাইকে নিয়ে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার সামনে দাঁড়িয়ে তার ছোট মৃত ভাইকে দাহ করার জন্য তার পালার অপেক্ষা করছিলো।

যে ব্যক্তি ছবিটি তোলেন তিনি এক সাক্ষাৎকারে বলেন, ছেলেটি নিজের কান্না আটকানোর জন্য তার ঠোঁটগুলো এতটাই জোরে কামড়ে ধরে রেখেছিল যে তার ঠোঁট বেয়ে রক্ত পড়ছিল।

পাশের গার্ড তার কাছে লাশ চেয়ে বললেন "তুমি তোমার বোঝাটা আমাকে দাও। সে উত্তর দিল "সে মোটেও ভারী নয় সে আমার ভাই।" তারপর তাকে তার ভাইয়ের মৃতদেহ দিয়ে চারদিকে কিছুক্ষণ তাকাল। তারপর চলে গেল।

জাপানে এখনো এই ছবিটা শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

❝নিজের ভাইয়ের বোঝাটা হয়তো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা ছিল তার কাছে❞

*এই গল্পটি আপনার চিন্তাধারা বদলে দেবে*একদিন এক কৃষকের একটি বলদ কূপের মধ্যে পড়ে গেল। বলদটি কয়েক ঘন্টা ধরে জোরে জোরে চিৎ...
27/12/2022

*এই গল্পটি আপনার চিন্তাধারা বদলে দেবে*

একদিন এক কৃষকের একটি বলদ কূপের মধ্যে পড়ে গেল। বলদটি কয়েক ঘন্টা ধরে জোরে জোরে চিৎকার করতে থাকল এই অবস্থায় কৃষকের কি করা উচিত সে বিষয়ে সে ভাবতে লাগলো| বলদটা তো বুড়ো হয়ে গেছে এটা আর কোন কাজে লাগবে না ভেবে সে বলদটাকে সেখানে পুতে দেওয়ার সিদ্ধান্ত নিল| সাহায্যের জন্য সমস্ত প্রতিবেশীকে ডেকে সবাই মিলে যেখানে মাটি ফেলা ত শুরু করল| বলদটি যেই বুঝতে পারলো যে তার সাথে কি করা হচ্ছে তখন সে জোরে জোরে চিৎকার করতে শুরু করল এবং কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল| সবাই যখন চুপচাপ সেই গর্তে মাটি ভর্তি করেছিল | তখন বলদটা এটা আশ্চর্যজনক কাজ করছে| বলদ টা তার পিঠে পড়া সমস্ত মাটিকে নড়েচড়ে নিচে ফেলে দিতে লাগলো এবং সেই মাটির উপর পা দিয়ে একটু একটু করে উপরে উঠতে চেষ্টা করছিল| এইভাবে এক একটা ধাপ উঠে সে একটা ঝাঁপ দিয়ে বাইরে পালিয়ে গেল|

মনে রাখবেন যে আপনার জীবনেও প্রচুর ময়লা ফেলে দেওয়া হবে, প্রচুর ময়লা আপনার উপরে পড়বে, যাতে আপনাকে এগিয়ে যেতে বাধা দেওয়া হবে, কেউ আপনাকে অহেতুক সমালোচনা করবে, কেউ আপনাকে অহেতুক খারাপ বলবে। এগিয়ে যাওয়ার জন্য, কাউকে এমন একটি পথ অবলম্বন করতে দেখবেন যা আপনার আদর্শের বিরুদ্ধে হবে… .

এই অবস্থায় নিরুৎসাহিত হবেন না এবং আপনার উপর ফেলা সমস্ত আবর্জনাকে ধাপ তৈরি করে একটা একটা কদমে এগিয়ে যান| নিজের নীতি আদর্শ ত্যাগ করবেন না|

এই জগতে.. …

সবচেয়ে বড় সম্পদ বুদ্ধি

সবথেকে ভালো অস্ত্র ধৈর্য

সবচেয়ে ভালো সুরক্ষা আত্মবিশ্বাস

সবচেয়ে ভালো ওষুধ হাসি

ধারণা পরিবর্তন করুন জীবনে অবশ্যই পরিবর্তন আসবে

*টিউশনি? নাকি প্রাইভেট? কোনটা সঠিক?*আমরা কি 'টিউশনি' করাই? নাকি 'প্রাইভেট' পড়াই? কোনটা? আসলে আমরা কোনোটাই করাই না! ছাত্র...
13/06/2022

*টিউশনি? নাকি প্রাইভেট? কোনটা সঠিক?*

আমরা কি 'টিউশনি' করাই? নাকি 'প্রাইভেট' পড়াই? কোনটা? আসলে আমরা কোনোটাই করাই না!

ছাত্রাবস্থায় আমরা অনেকেই বাসায় গিয়ে শিক্ষার্থীদের পড়াই। প্রচলিত এই পড়ানোর সিস্টেমটিকে আমরা কেউ বলি 'টিউশনি', আবার কেউ বলি 'প্রাইভেট'। কিন্তু দুটোই ভুল শব্দ। ভ্যারিফাইড ডিকশনারি গুলোতে 'টিউশনি' (Tuitiony / Tuitioni / Tutioni / Tutiony / others) বলতে কোনো শব্দই নেই। তার মানে এই শব্দটি ব্যবহার করলে তা একেবারেই অর্থবহ অসামঞ্জস্যতা পূর্ণ।

আবার 'Private' শব্দের অর্থ 'ব্যক্তিগত' / 'নিজস্ব'। তো, আমরা যদি বলি "Private পড়াই"; যার অর্থ দাঁড়ায়- "ব্যক্তিগত পড়াই'"। কিন্তু এটা তো তটোতা অর্থবহ বা শ্রুতিমধুর হলো না। আর 'Private' এর কাছাকাছি আর একটি শব্দ হলো 'Privet'। যেটি Ligustrum গোত্রের একটি ফুল গাছের নাম। তাহলে তো এটার ব্যবহার একেবারেই অযৌক্তিক।

এখন বাকী থাকে 'টিউশন' (Tuition) শব্দটি। 'Tuition' শব্দের অর্থ 'শিক্ষাদান'। যদি কেউ এই শব্দটি বলে তাহলে বিশেষ কোনো সমস্যা নেই।

কিন্তু এ শব্দটাতেও কিছুটা ঝামেলা আছে। আমরা কেউ কেউ 'টিউশন' বলতে শুধুমাত্র বাসায় গিয়ে অ্যাকাডেমিক কিছু পড়ানোকেই বুঝি। কিন্তু 'Tuition' বলতে যেকোনো ধরণের শিক্ষাদান পদ্ধতিই হতে পারে। যেমনঃ গান / নাচ / চিত্রাঙ্কন শিখানো, স্কুল / কলেজ / বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান, কোচিং সেন্টারে গিয়ে পড়ানো ইত্যাদি।

এছাড়া Tuition শব্দটিকে কেউ এভাবে 'Tution' ('u' এর পরে 'i' দেয় না) বানান করে। কিন্তু এ শব্দটিরও কোনো অস্তিত্ব নেই। তবে এটি কিছু কিছু শব্দের মধ্যে suffix হিসেবে থাকে। স্বতন্ত্র কোনো শব্দ হিসেবে নেই।

যেমনঃ
Substitution = প্রতিস্থাপন

সবশেষে বলা যায়, বাসায় গিয়ে শিক্ষার্থী পড়ানোর সিস্টেমটি হলো 'হোম টিউশন' বা 'প্রাইভেট টিউশন'। আর যিনি পড়ান তাকে বলা যাবে- 'হোম টিউটর'।

কিভাবে একজন ভাল গৃহশিক্ষক হবেন? ১ম পর্ব: শিক্ষার্থী মূল্যায়ন ১। প্রথমেই জানার চেষ্টা করুন আপনার ছাত্র/ছাত্রী ইতিমধ্যে কি...
24/09/2020

কিভাবে একজন ভাল গৃহশিক্ষক হবেন?
১ম পর্ব: শিক্ষার্থী মূল্যায়ন

১। প্রথমেই জানার চেষ্টা করুন আপনার ছাত্র/ছাত্রী ইতিমধ্যে কি জানে: পরিচিতি পর্বটা সবার আগেই সেরে ফেলুন। তারপর আপনার ছাত্র/ছাত্রীকে জিজ্ঞেস করুন সে একটি নির্দিষ্ট বিষয়ে কতটুকু জানে। এতে করে আপনার সময় অনেকটাই বেঁচে যাবে এবং একই সাথে আপনি তার পড়াশোনার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। তাকে জিজ্ঞেস করুন ঐ নির্দিষ্ট বিষয়ের কোন অংশে সে নিজেকে ভাল মনে করে এবং কোন কোন অংশগুলো সে উপভোগ করে।

২। জিজ্ঞেস করুন কোন কোন অংশে সে সমস্যার মুখোমুখি হচ্ছে:
শিক্ষার্থীরা ভাল করেই জানে তারা নিজে কোথায় দুর্বল। তাই তাদের কাছ থেকে ভাল করে জেনে নিন তারা কোন কোন অংশে নিজেকে দুর্বল মনে করে। তারপর নিজের সুবিধার জন্যই সেগুলোর একটা তালিকা করে নিন।

৩। দুজনে মিলে কিছু লক্ষ্য ঠিক করুন:
বড় এবং ছোট লক্ষ্যগুলোকে ঠিক করে একটি নির্দিষ্ট সময়ের ভিতর সেগুলো অর্জনের চেষ্টা করুন। এখানে অবশ্যই শিক্ষার্থী এবং গৃহশিক্ষক দুজনকেই একে অপরকে সাহায্য করতে হবে। বড় লক্ষ্যগুলোর জন্য কিছুটা বেশি সময় এবং ছোট লক্ষ্যগুলোর জন্য তুলনামূলক কম সময় নিয়ে কাজে নেমে পড়ুন।

৪। শিক্ষার্থীর অগ্রগতিগুলো চিহ্নিত করুন:
একটি তালিকা প্রস্তুত করুন যা আপনাকে এবং আপনার ছাত্র/ছাত্রীকে বুঝতে সহায়তা করবে যে সে আপনার সেশনে এবং ক্লাসে কতটুকু উন্নতি করতে পেরেছে।

কিভাবে একজন ভাল গৃহশিক্ষক হবেন?গৃহশিক্ষক বা টিউটর শব্দটি অচেনা হবার কথাই নয়। বহু আগে থেকেই মানুষ তাদের স্কুলে যাওয়া ছোট ...
20/09/2020

কিভাবে একজন ভাল গৃহশিক্ষক হবেন?

গৃহশিক্ষক বা টিউটর শব্দটি অচেনা হবার কথাই নয়। বহু আগে থেকেই মানুষ তাদের স্কুলে যাওয়া ছোট ছোট ছেলে-মেয়েদের পড়াশোনার অগ্রগতির জন্য গৃহশিক্ষকের দ্বারস্থ হয়েছেন।

কিন্তু এখন গৃহশিক্ষকের যেমন অভাবও নেই, তেমনি শিক্ষার্থীরও কোন অভাব নেই। তাই একজন ভাল গৃহশিক্ষক হওয়া এখন খুবই গুরুত্বপূর্ণ।

আপনি যদি নিজে ভাল ছাত্র বা ছাত্রী হয়েও থাকেন, তাহলে কিন্তু ভেবে থাকবেন না যে আপনি একজন ভাল গৃহশিক্ষকও হবেন। পিছনের বেঞ্চে বসা, পরীক্ষায় কম নাম্বার পাওয়া অনেকেই কিন্তু গৃহশিক্ষক হিসাবে সুনাম কুড়াতে পারে। সুতরাং বুঝতেই পারছেন, ভাল গৃহশিক্ষক হবার জন্য কিছু কলাকৌশল আছে এবং সেগুলো সঠিক উপায়ে কাজে লাগাতে পারলেই আপনি দশে দশ পাবেন।

এ নিয়ে আমরা আসছি তিনটি পর্বে। চোখ রাখুন আমাদের পেজে।

02/09/2020
বাসায় পড়ানোর জন্য অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা নিয়ে ভাবছেন ! খুঁজে নিন আপনার পছন্দের বিষয়ের অভিজ্ঞ টিউটর ঘরে বসেই !*** অভিভাবব...
26/07/2020

বাসায় পড়ানোর জন্য অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা নিয়ে ভাবছেন ! খুঁজে নিন আপনার পছন্দের বিষয়ের অভিজ্ঞ টিউটর ঘরে বসেই !

*** অভিভাববকদের উদ্দেশ্যে***
# আপনার চাহিদা অনুযায়ী শিক্ষক/শিক্ষিকা দেওয়া
হয়।
# ২ দিন যাচাই করার সুবিধা।
# কোনো মিডিয়া ফি /খরচ দিতে হয় না।
# সম্মানী সর্ব সাধারণের ক্ষমতার মধ্যে।

*** টিউটরদের উদ্দেশ্যে ***
টিউশন পেতে এখনি নিচের তথ্য গুলো দিয়ে পেজে ইনবক্স করুন। টিউশন পাওয়া মাত্র আপনাকে কল করা হবে।
1.Name* :
2.University/College/Inst.* :
3.Department/Group+Year* :
4.Present Address(In details)* :
5.Phone Number (Must)* :
6.Interested In Class :
7.Which area do you want to Teach :
8.Others :
সকল তথ্য সঠিকভাবে দিবেন। এতে টিউশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

প্রাণপ্রিয় সৈয়দপুর শহরে টিউশন এবং টিউটর খোঁজার এই সেবাকে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

Address

Dr. Zikrul Haque Road
Saidpur
5310

Telephone

+8801600195850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuition Media Saidpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category