04/06/2025
একটা খুব সাধারন ফ্রেম, কিন্তু অসম্ভব অসাধারন মেধাবী বাচ্চাদের মাঝে দাড়িয়ে থাকার অনবদ্য proud moment♥
last HSC private batch, এরপর ২০২৪-এ পারি জমাই ঢাকার যান্ত্রিক জীবনে। এই যে বছরে দু-একবার বাড়ি ফেরার আনন্দ, ঈদের খুশি, সেই সাথে এবারের প্রফুল্লতার মাত্রা বহুগুনে বাড়িয়ে দিয়েছে তাদের প্রত্যেকের ঝলমলে সাফল্য♥
একসাথে যখন এই বার্তা পাই যে তাদের কেউ ঢাবিতে, কেউ মেডিকেলে, কেউ মেরিনে, কেউ কেউ হাজি দানেশে, কেউ চবিতে.. নিজেদের জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছে তখন আপ্লুত হয়ে পড়ি আবেগে-খুশীতে♥
এই যে তাদের যতটুকুই পড়িয়েছি, যতটুকুই গাইড লাইন দিয়েছি, সাফল্যের শীর্ষে দাড়িয়ে Antara Mubassira Shawon আপুকে স্মরণ করতে ভোলেনি, তাঁর সাথে সাক্ষাৎ করতে ভোলেনি... একজন ক্ষুদে শিক্ষক হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি-ই বা হতে পারে♥
সবার জীবন চলার পথ এরকম আরো সাফল্যমণ্ডিত গল্পে ভরে উঠুক- এই দোয়াই সর্বদাই....