Gobindopur High School

Gobindopur High School Gobindopur High School. Gobindopur, Jumarbari, Saghata, Gaibandha. EIIN : 121569

কাজ এগিয়ে চলছে পুরোদমে  .....
25/05/2026

কাজ এগিয়ে চলছে পুরোদমে .....

📢 প্রিয় শিক্ষার্থীরা,স্কুল পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হলেও আজই শেষ দিন।যারা এখনো রেজিস্ট্...
15/05/2026

📢 প্রিয় শিক্ষার্থীরা,

স্কুল পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হলেও আজই শেষ দিন।

যারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করোনি, তাদের দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

অনেক দিন পর সবার সাথে একত্রিত হওয়ার এই সুন্দর সুযোগ হাতছাড়া করো না।
⏳ আজকের মধ্যেই রেজিস্ট্রেশন নিশ্চিত করো।
ধন্যবাদ।

বিশেষ বিজ্ঞপ্তি : গোবিন্দপুর হাই স্কুল, সাঘাটা, গাইবান্ধা ।প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ...
09/05/2026

বিশেষ বিজ্ঞপ্তি :

গোবিন্দপুর হাই স্কুল, সাঘাটা, গাইবান্ধা ।

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ ।

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, গোবিন্দপুর হাই স্কুলের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সকল প্রাক্তন শিক্ষার্থীকে নিয়ে এই মিলনমেলার আয়োজন করা হচ্ছে। বহুদিন পর সকল বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের সাথে স্মৃতিময় সময় কাটানোর এটি একটি বিশেষ সুযোগ।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থীর জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি/চাঁদা ধার্য করা হয়েছে। রেজিস্ট্রেশন ফি, অনুষ্ঠানের সময়সূচি, ড্রেস কোড, খাবার ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত জানতে সকলকে নিজ নিজ ব্যাচ প্রতিনিধি অথবা আয়োজক কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি, তারা দ্রুত নিজ নিজ ব্যাচ প্রতিনিধি অথবা আয়োজক কমিটির সাথে যোগাযোগ করে অতি শীঘ্রই রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন বলে আশা করা হচ্ছে।
আপনাদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলবে।

ধন্যবাদান্তে,
আয়োজক কমিটি
গোবিন্দপুর হাই স্কুল
সাঘাটা, গাইবান্ধা ।

গতকাল আমাদের বিদ্যালয়ে 'নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান' সম্পন্ন হয়েছে !বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে আগত ষষ্ঠ শ্রেণিতে পড়ু...
10/04/2026

গতকাল আমাদের বিদ্যালয়ে 'নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান' সম্পন্ন হয়েছে !
বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে আগত ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য অভিনন্দন এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য রইল অফুরন্ত দোয়া ও শুভকামনা !

গোবিন্দপুর হাই স্কুল ।
সাঘাটা, গাইবান্ধা ।

শিক্ষকগণ ! গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ।
03/03/2026

শিক্ষকগণ ! গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ।

একটি শোক সংবাদ।গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত (কর্মচারী/ দপ্তরি) মোঃ সায়েদ আলী , আজ বিকাল চারটায় ইন্তেকাল করে...
25/02/2026

একটি শোক সংবাদ।
গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত (কর্মচারী/ দপ্তরি) মোঃ সায়েদ আলী , আজ বিকাল চারটায় ইন্তেকাল করেছেন "ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন" !

আজ অত্র বিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, বিদ্...
01/01/2026

আজ অত্র বিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (হেড স্যার) এবং সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।”

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের পরিশ্রমী ও দায়িত্ববান কেরানি জনাব আজিজুল হক তাঁর চাকরিজীবনের শেষ দিন ৩১/১২/২০২৫ পর্যন্তও নিষ্...
01/01/2026

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের পরিশ্রমী ও দায়িত্ববান কেরানি জনাব আজিজুল হক তাঁর চাকরিজীবনের শেষ দিন ৩১/১২/২০২৫ পর্যন্তও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।
অবসরের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বিদ্যালয়ের কাজকে নিজের দায়িত্ব মনে করে যেভাবে তিনি কাজ করেছেন, তা আমাদের সবার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। চাকরি তাঁর কাছে শুধু পেশা ছিল না, ছিল কর্তব্য ও ভালোবাসার জায়গা।
আজ তিনি কর্মজীবন থেকে অবসর নিলেও, তাঁর আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও সেবামূলক মনোভাব গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
আল্লাহ তাআলা তাঁকে সুস্থ, শান্তিময় ও সম্মানিত অবসরজীবন দান করুন। আমিন।

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় পরিবার

28/12/2025

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সকল এসএসসি/২০২৬ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী ৩১/১২/২০২৫ থেকে ০৮/০১/২০২৬ পর্যন্ত বিদ্যালয়ে ফর্ম ফিল-আপ কার্যক্রম চলবে।
সকল পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয় অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আদেশক্রমে
প্রধান শিক্ষক
গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়

25/11/2025
গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বর্তমানে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকল শিক্ষার্থী...
24/11/2025

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বর্তমানে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকল শিক্ষার্থীর আন্তরিক অংশগ্রহণ এবং শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণে প্রতিটি পরীক্ষা সঠিক সময়ে শুরু ও সমাপ্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের মনোযোগ, অধ্যবসায় এবং দায়িত্বশীল উপস্থিতি পুরো পরীক্ষার পরিবেশকে আরও সুন্দর ও ইতিবাচক করে তুলেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে যে, এ বছরের পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রকাশ ঘটাবে।

Address

Gobidopur
Saghata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gobindopur High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category