11/04/2023
*** পুনর্মিলনী ***
আমাদের প্রিয়প্রাঙ্গন, আমাদের কৈশোরের স্বপ্ন বোনার বিদ্যাপীঠ বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর ৩৯টি বছর পেরিয়ে এ বছর ৪০-এ পা দিয়েছে আমাদের প্রিয় স্কুল। এই স্কুল থেকে গত চার দশকে বহু ছাত্র বেরিয়ে দেশ-বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিশ্চয়ই সবার প্রাণে একটি আকুতি মাঝেমাঝেই টোকা দিয়ে যায়— “খেলার সাথীরা কোথা আজ তারা ভুলেও গেছি নাম !”
হ্যাঁ, সেই বন্ধুদের মুখোমুখি বসে আরেকটিবার মন উজাড় করে গল্প করার জন্যই আমরা মিলতে যাচ্ছি শীঘ্রই। যদিও সব দিনই দিন, কিংবা সব বছরই বছর, তবুও ‘জয়ন্তী’ বলে কথা। কেন আমরা আরও ১৫ বছর আগে স্কুলের রজত জয়ন্তীতে মিলতে পারিনি, সে প্রশ্ন এখন অবান্তর। এবং সেটি আমাদের ব্যর্থতা। তবে Better late than never. তাই আমাদের বিদ্যাপীঠের ৪০ বছর পূর্তিতে Ruby Jubilee বা লোহিত জয়ন্তী আর মিস করতে চাই না।
এমন ভাবনা থেকেই স্কুলের শুরুর দিকের ছাত্র হিসেবে আমরা কয়েকজন আলোচনা করে সবার মনের আকুতি পূরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। অর্থাৎ আমরা সবাই একসাথে অন্তত একটি দিন সেই কৈশোরের খোঁজে ফিরে যেতে চাই।
রুবি জুবিলিতে আমরা সবাই আমাদের প্রিয় স্কুল প্রাঙ্গণে রি-ইউনিয়ন করতে চাই। এই উদ্যোগ সফল করা দুইজন, দশজন কিংবা একশো জনের পক্ষেও সম্ভব নয়। স্কুল প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত প্রতিটি ছাত্রের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। তবে ব্যস্ততা বা অনভ্যস্ততার কারণে সবাই হয়তো কাজে হাত লাগাতে পারবে না। কিন্তু কিছু সংখ্যককে তো অগ্রণী ভূমিকা পালন করতেই হবে। এবং সক্কলের অংশগ্রহণে সেটি পূর্ণতা পাবে।
স্কুলের ৪০ বছর পূরণ হবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে। এবং তখনই রি-ইউনিয়নটি হওয়া বাঞ্ছনীয়। কিন্তু আগামী জানুয়ারি মাসে দেশের সংসদ নির্বাচন হওয়ার কথা। সে কারণে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এতো বড় সম্মিলনের সুযোগ হবে না। সার্বিক বিবেচনায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে করা যেতে পারে আমাদের পরম কাঙ্খিত রুবি জুবিলি বা চল্লিশ বছর পূর্তি উপলক্ষ্যে মধুর পুনর্মিলনী বা রি-ইউনিয়ন।
এই রি-ইউনিয়নে সকল প্রাক্তন ছাত্রের স্বতস্ফূর্ত অংশগ্রহণ সফল করতে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন।
এজন্য আমাদের স্কুলের প্রতিষ্ঠাকালীন শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বর্তমান শিক্ষকগণ এবং সিনিয়র ছাত্র ভাইদের মূল্যবান পরামর্শ ও অবারিত সহযোগিতা যেমন আবশ্যক, তেমনি উল্লেখযোগ্য সংখ্যক অনুজ ছাত্রভাইয়ের নিঃস্বার্থ পরিশ্রম একান্ত প্রয়োজন। আগামী ১০ মাস ধরে আমরা যথাসম্ভব গ্রাউন্ড ওয়ার্ক সম্পাদন, সম্মানীয় শিক্ষক ও বড়ভাইদের পরামর্শ গ্রহণ এবং প্রয়োজনীয় কমিটি গঠন করে ধাপে ধাপে এগিয়ে যাবো সেই মাহেন্দ্রক্ষণের দিকে। বড় একটি যজ্ঞ সম্পাদনে টুকটাক ভুল হতে পারে। সেগুলোকে তুচ্ছজ্ঞান করে সকলের প্রাণবন্ত সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
যে কোনো ধরনের রাজনৈতিক ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পরিহার করে আনন্দময় এক পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য সবাই অকুন্ঠ হাত বাড়িতে দেবে, এই প্রত্যাশা রাখছি।
স্কুল রি-ইউনিয়নের সকল ছাত্রদের পক্ষে,
প্রস্তাবনায় :
১. মুহাম্মদ দেলোয়ার হোসেন
উপসচিব
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
এস এস সি ব্যাচ - ১৯৯০
২. এটিএম আতিকুল্লাহ শাহিন
কমান্ডার ( বাংলাদেশ কোস্টগার্ড)
বাংলাদেশ নৌবাহিনী
এস এস সি ব্যাচ -১৯৯০
৩. মনিরুজ্জামান তনু
নেটওয়ার্ক স্পেশালিষ্ট
বাংলাদেশ কম্পিউটার
কাউন্সিল।
আইসিটি ডিভিশন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়
এস এস সি ব্যাচ -১৯৯৩
৪. মোহাম্মাদ সাইদুর রহমান সাঈদ
পরিচালক -
সিল্ক টেক্সটাইলস্ লিমিটেড
এস এস সি ব্যাচ -১৯৯৪
৫. সাজেদুর রহমান উজ্জ্বল
অতিরিক্ত পুলিশ সুপার
ঢাকা জেলা।
এস এস সি ব্যাচ -১৯৯৬