সালাত

সালাত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সালাত, Education Website, বায়তুন নূর জামে মসজিদ, Sadarpur.

وَ اَقِیۡمُوا الصَّلٰوۃَ
তোমরা সালাত কায়েম কর

“তোমরা সালাতের প্রতি যত্নবান হও বিশেষ করে আসরের সালাতের প্রতি এবং তোমরা কায়মনোবাক্যে আল্লাহ তা‘আলার জন্য দণ্ডায়মান হও”। [ ২: ২৩৮ ]
বায়তুন নূর জামে মসজিদ
মৈজদ্দিন মাতুব্বর ডাঙ্গী
সদরপুর, ফরিদপুর

05/11/2025

রিটার্ন কারা দাখিল করবেন
কারা রিটার্ন দাখিল করবেন তা দুই ভাগে চিহ্নিত করা যায়, যথা:-
ক. যাদের করযোগ্য আয় রয়েছে; এবং
খ. যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে।

করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে
১. কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার (individual) আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হয়;

২. মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৪,০০,০০০ টাকার বেশি হয়;

৩. তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে ৪,৭৫,০০০ টাকার বেশি হয়;

৪. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৫,০০,০০০ টাকার বেশি হয়।

৫. কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হইবে, তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করিবেন;
৬. বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশী ব্যতীত) এইরূপ সকল করদাতার জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে
১. করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে;

২. সংশ্লিষ্ট আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে;

৩. কোম্পানি, কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার কর্মচারী হলে;

8. ফার্ম, ফার্মের অংশীদার বা কোন ব্যক্তিসংঘ হলে;

৫. কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে;

৬. গণকর্মচারী হলে;

৭. কোন অনিবাসী যার বাংলাদেশে স্থায়ী স্থাপনা আছে;

৮. কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে;

৯. ধারা ২৬১ অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি;

১০. করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে, ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;

১১. আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতে ও নবায়ন করতে;

১২. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নের জন্য;

১৩. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে;

১৪. সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে;

১৫. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে;

১৬. Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. III of 1974) এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে;

১৭. ট্ৰেডবডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে;

১৮. স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নবায়নে;

১৯. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন প্রাপ্তি ও নবায়নে;

২০. যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে;

২১. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে;
লঞ্চ, স্টিমার, কৃষু ধরার ট্রলার, কার্গো, কোস্টার ও ডাম্ব বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে;

২৩. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে;

২৪. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে;

২৫. কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে;

২৬. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে;

২৭. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;

২৮. ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখতে;

২৯. ১০ (দশ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;

৩০. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;

৩১. ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন- ভাতাদি প্রাপ্তিতে;

৩২. স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;

৩৩. অ্যাডভাইজরি বা কনসাল্টেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হইতে কোনো অর্থ প্রাপ্তিতে;

৩৪. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে;

৩৫. দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;

৩৬. এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকুলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে

৩৭. ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে;

৩৮. কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভ ও নবায়ন এর ক্ষেত্রে;

৩৯. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে ;

৪০. পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অব এন্ট্রি দাখিলকালে;

৪১. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে

৪২. কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের;

৪৩. কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর; ৪৪. হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমুহের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে;

৪৫. সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণসহ সমজাতীয় অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় প্রতিষ্ঠান হতে ভাড়া বা অন্য সেবা গ্রহণকালে সেবা গ্রহনকারীর।

02/11/2025



আয়কর ই-রিটার্ন দাখিল করার জন্য সহযোগিতা করা হয়।

01/11/2025

সরাসরি কুরআন যাদের অভিশাপ দিয়েছে!
১. ধ্বংস তার যে (মানুষের) পিছে অপবাদ রটায়। (সূরা হুমাযাহ : ১)

২. ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে। (সূরা আয-যারিয়াত : ১০)

৩. ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শরীক করে। (সূরা হা-মীম সাজদাহ : ৬

৪. ধ্বংস ঐসকল লোকদের যারা আল্লাহর নামে অযথা মিথ্যা কথা রটায়।
(সূরা আম্বিয়া: ১৮)

৫. ধ্বংস তার যে (মানুষকে) সামনে অপমান করে। (সূরা হুমাযাহ : ০১)

৬. ধবংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য। (সূরা জাসিয়াহ: ৭)

৭. ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয়। (সূরা মুতাফিফিন : ১)

30/10/2025

মৃত্যুর পর যেসব আফসোস করবে মানুষ!

১. হায়। আমি যদি মাটি হয়ে যেতাম। (সূরাহ নাবা, আয়াত : ৪০)

২. হায়। যদি পরকালের জন্য কিছু করতাম। (সূরাহ ফজর, আয়াত: ২৪)

৩. হায়। আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। (সূরাহ আল-হাক্কা, আয়াত: ২৫)

৪. হায়। আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। (সূরাহ ফুরকান, আয়াত: ২৮)

৫. হায়। আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল এর আনুগত্য করতাম। (সূরাহ আহযাব, আয়াত : ৬৬)

৬. হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। (সূরাহ আন-নিসা, আয়াত: ৭৩)

৭. হায়। আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম। (সূরাহ কাহাফ, আয়াত: ৪২)

With Md Aklatch Ur Rahman – I just got recognised as one of their top fans! 🎉
27/10/2025

With Md Aklatch Ur Rahman – I just got recognised as one of their top fans! 🎉

27/10/2025

ঝিঁঝিঁ পোকা

21/10/2025

অনুসরণ করুন
সাফল্য আসবেই

19/10/2025

হাদিস অধ্যয়ন
০১) মুরুগের ডাক শুনলে দোয়া পড়া। (বুখারী ৩৩০৩)

০২) দুধ খেয়ে কুলি করা। (মুসলিম: ৩৫৮)

০৩) কারো কক্ষে প্রবেশের আগে অনুমতি নেওয়া (বুখার ৬৬৪৫)

০৪) ধোঁয়া উঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। (বায়হাকি: ৪২৮)

০৫) খেজুর চিবিয়ে নবজাতক শিশুর মুখে দেওয়া (বুখারী: ৫৪৬৭)

০৬) স্ত্রীর রান্নার খুত না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা। (মুসলিম ২০৬৪)

০৭) অতিরিক্ত না খাওয়া ও অতিরিক্ত কথা না বলা । (তিরমিজি: ২৪৭৮)

০৮) রাতে অজু করে ঘুমানো। (ফাথহল বারি: ১১/১১০)

19/10/2025

কীভাবে কথা বলতে হয়
আল্লাহ তায়া'লা শিখালেন

১. কথা বলার আগে সালাম দাও। (সূরা আন-নূর: ৬১)

২. কথা বলার সময় সতর্ক থাকো, কারণ প্রতিটি শব্দই লেখা হচ্ছে। (সূরা কাফ: ১৮)

৩. সুন্দর ও উত্তমভাবে কথা বলো। (সূরা বাকারাহ্: ৮৩)

৪. অনর্থক ও বাজে কথা থেকে বিরত থাকো। (সূরা আল-মুমিনুন: ৩)

৫. কণ্ঠ স্বর নিচু রাখো। (সূরা লুকমান: ১৯)

৬. বুদ্ধি ও চিন্তা ব্যবহার করে কথা বলো। (সূরা নামল: ১২৫)

৭. গাধার মতো কর্কশ স্বরে কথা বলো না। (সূরা লুকমান: ১৯)

৮. মূর্খ ও অজ্ঞদের সঙ্গে ঝগড়া নয়-তাদের শান্তভাবে এড়িয়ে চলো। (সূরা ফুরকান: ৬৩)

15/10/2025

আমল যদি হয় আল্লাহ তায়ালার সন্তুষ্টি
আল্লাহ রহমানু রহিম সর্বোত্তম ওয়াদা পালনকারী - সফল তুমি হবেই।।

09/09/2025

Address

বায়তুন নূর জামে মসজিদ
Sadarpur
7820

Opening Hours

Monday 04:00 - 21:00
Tuesday 04:00 - 21:00
Wednesday 04:00 - 21:00
Thursday 04:00 - 21:00
Friday 04:00 - 21:00
Saturday 04:00 - 21:00
Sunday 04:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when সালাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share