Yasinnagar Fakir Tilla Government Primary School,Raozan,Chittagong.

Yasinnagar Fakir Tilla Government Primary School,Raozan,Chittagong. The school is located in Raozan at
Yeasinnagar. It is one of the
largest school in the region, with
a strength of around 600students
and 10 teachers.

29/12/2016

প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সমাপনী পরীক্ষার ফল জানতে রোল নাম্বারটা কমেন্ট কর।

আপনার সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে সন্তানের শিক্ষার অধিকার নিশ্চিত করুন। বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব আপনার খরচ যোগাবেন সরকার....
20/01/2016

আপনার সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে সন্তানের শিক্ষার অধিকার নিশ্চিত করুন। বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব আপনার খরচ যোগাবেন সরকার.............এবং সুশিক্ষা প্রদানের দায়িত্ব শিক্ষকের..................

31/12/2015

২০১৫ সালের প্রাথমিক ও
ইবতেদায়ি শিক্ষা সমাপনী
পরীক্ষার এ বছর পাসের হার
৯৮.৫২ শতাংশ।
চট্টগ্রামে ৯৮.৪১ শতাংশ।
মোবাইলে প্রাথমিক ও
ইবতেদায়ি শিক্ষা সমাপনী
পরীক্ষা ২০১৫ এর ফলাফল দেখার
নিয়মঃ
প্রাথমিক ও শিক্ষা সমাপনীঃ
DPE আপনার উপজেলা/
থানার নাম রোল
নম্বরপাশের বছর
এরপর Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: DPE MANIRAMPUR 34589
2015 Send করুন 16222 নম্বরে।
ইবতেদায়ি শিক্ষা সমাপনীঃ
মাদ্রাসা বোর্ডের প্রাথমিক
শিক্ষা সমাপণী পরীক্ষার
ফলাফল পেতে শুধু DPE এর স্থলে
EBT লিখতে হবে। বাকি নিয়ম
অপরিবর্তিত থাকবে।
উদাহরণঃ EBT MANIRAMPUR
34589 2015 Send করুন 16222
নম্বরে।
বিঃদ্রঃ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।

05/11/2015

পোষাক হলো বাইরের আবরণ,
মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার
জ্ঞান।

20/10/2015

ইসলাম ও নৈতিক শিক্ষা
---------------**********-*------------+-----+-
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি
প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক
শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে
৫০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, যার
মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক।
আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক
বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-২
প্রশ্ন: তামান্না নিয়মিত নামাজ পড়ে।
আল্লাহ তায়ালার হুকুম মান্য করে। এর
মাধ্যমে সে কী লাভ করবে?
ক. মানুষের শ্রদ্ধা খ. আল্লাহ তায়ালার
সন্তুষ্টি
গ. অর্থসম্পদ ঘ. সুখ-শান্তি
উত্তর: খ. আল্লাহ তায়ালার সন্তুষ্টি
প্রশ্ন: নিশাত পড়াশোনা ও
যেকোনো কাজ শুরু করার সময়
বিসমিল্লাহ বলে থাকে। এগুলো তার
কোন কাজের মধ্যে গণ্য হবে?
ক. প্রতিদিনের কাজ খ. ইবাদতের মধ্যে
গ. পার্থিব কাজের ঘ. পরকালীন কাজের
উত্তর: খ. ইবাদতের মধ্যে
প্রশ্ন: দীপু ঘুম থেকে উঠে হাত-
মুখ না ধুয়ে প্রায়ই বিভিন্ন ধরনের খাবার
খায়। এতে তার কী ধরনের রোগ
হতে পারে?
ক. পেটের অসুখ খ. জন্ডিস গ. ডেঙ্গু
ঘ. ম্যালেরিয়া
উত্তর: ক. পেটের অসুখ
প্রশ্ন: নামাজ ও রোজা সব মুসলমানের
জন্য ফরজ। কিন্তু জাকাত ও হজ কাদের
জন্য ফরজ?
ক. ধনী ও গরিব সবার খ. ধনীদের গ.
গরিবদের ঘ. সাবালকদের
উত্তর: খ. ধনীদের
প্রশ্ন: শফিক দামি জামাকাপড় পরে। কিন্তু
তা প্রায়ই অপরিষ্কার থাকে। এতে তার
কী সমস্যা হতে পারে।
ক. ডেঙ্গু খ. আমাশয় গ. জ্বর ঘ. নানা
অসুখ-বিসুখ
উত্তর: ঘ. নানা অসুখ-বিসুখ
প্রশ্ন: লিপি মা-বাবার কথা শুনে থাকে। সব
সময় তাঁদের যেকোনো কাজে
সাহায্য করে। এগুলো তার জন্য কী?
ক. ইবাদত খ. কর্তব্য গ. দায়িত্ব ঘ.
ভালো কাজ
উত্তর: খ. কর্তব্য
প্রশ্ন: রিয়াজ তার প্রতিদিনের ছোট
ছোট গুনাহ থেকে মাফ পেতে চায়।
কোন কাজের মাধ্যমে রিয়াজ এই মাফ
পেতে পারে?
ক. সালাত খ. অজু গ. রোজা ঘ. হজ
উত্তর: ক. সালাত
প্রশ্ন: বিশেষ পদ্ধতিতে দেহ, মন,
পোশাক, স্থান বা পরিবেশের
পরিচ্ছন্নতা ও নির্মলতাকে কী বলে?
ক. পবিত্রতা খ. ইবাদত গ. সালাত ঘ. জাকাত
উত্তর: ক. পবিত্রতা
প্রশ্ন: আল্লাহ তায়ালার নিকট একজন বান্দার
আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম
কোনটি?
ক. জাকাত খ. সালাত গ. সাওম ঘ. হজ
উত্তর: খ. সালাত
প্রশ্ন: ইসলামের পরিভাষায় আহকাম-
আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহর
ইবাদত করাকে কী বলে?
ক. জাকাত খ. সাওম গ. হজ ঘ. সালাত
উত্তর: ঘ. সালাত
প্রশ্ন: সালাতের প্রতিটি কাজ নিয়ম
অনুসারে শৃঙ্খলার সঙ্গে আদায় করতে
হয়। এ থেকে কী শিক্ষা পাওয়া যায়?
ক. বিশৃঙ্খলা খ. শত্রুতা গ. পিতা-মাতাকে
শ্রদ্ধা করা ঘ. নিয়ম-শৃঙ্খলার
উত্তর: ঘ. নিয়ম-শৃঙ্খলার
প্রশ্ন: পৃথিবীর মধ্যে আল্লাহ তায়ালার
কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি?
ক. হাটবাজার খ. মসজিদ গ. লাইব্রেরি ঘ.
বিদ্যালয়
উত্তর: খ. মসজিদ
প্রশ্ন: সাওম পালনের মূল উদ্দেশ্য
কী?
ক. পরকালে অমরত্ব লাভ করা খ. তাকওয়া
অর্জন করা গ. পরকালে শাস্তি ভোগ করা
ঘ. ধনসম্পত্তি অর্জন করা
উত্তর: খ. তাকওয়া অর্জন করা

09/06/2015

অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান
থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর
দেওয়া হলো।
রচনামূলক প্রশ্ন:
প্রশ্ন: সংক্রামক রোগ কী? কীভাবে
সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়, তা
উল্লেখ করো।
উত্তর : যেসব রোগ একজনের দেহ
থেকে অন্যজনের দেহে সহজেই
বিস্তার লাভ করার মাধ্যমে কোনো
এলাকায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেসব
রোগকে সংক্রামক রোগ বলে।
যেমন— জন্ডিস, বসন্ত, হাম, পাঁচড়া
ইত্যাদি। এসব রোগের জীবাণু
রোগীর কফ, থুতু, হাঁচি-কাশির মাধ্যমে
ছড়ায়। আবার আক্রান্ত রোগীর
সংস্পর্শে ও খাদ্য, পানি এবং বায়ুর মাধ্যমেও
ছড়ায়।
সংক্রামক রোগের প্রতিরোধের
উপায়: নিচের কতগুলো ব্যবস্থা গ্রহণ
করার মাধ্যমে সংক্রামক রোগ
প্রতিরোধ করা যায়—
১। মুখে রুমাল চেপে হাঁচি-কাশি দিতে
হবে।
২। যেখানে সেখানে কফ থুতু না
ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে
হবে।
৩। নিয়মিত জামা-কাপড়, বিছানার চাদর ইত্যাদি
পরিষ্কার রাখতে হবে।
৪। নিয়মিত দাঁত মাজতে হবে, নখ কাটতে
হবে, হাত ধুতে হবে এবং গোসল
করতে হবে।
৫। পচা-বাসি খাবার খাওয়া থেকে বিরত
থাকতে হবে।
৬। পানি ফুটিয়ে পান করতে হবে।
৭। সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে
হবে।

27/01/2015

সবার সুখে
___জসীমউদ্দীন
সবার সুখে হাসব আমি
কাঁদব সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দেব
অনাহারীর মুখে।
আমার বাড়ির ফুল-বাগিচা,
ফুল সকলের হবে,
আমার ঘরে মাটির প্রদীপ
আলোক দিবে সবে।
আমার বাড়ি বাজবে বাঁশি,
সবার বাড়ির সুর,
আমার বাড়ি সবার বাড়ি
রইবে না ক দুর।

13/12/2014

জনাব ,
আচ্ছালামু আলাইকুম,আগামী ১৬ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে । এতে আপনাদের উপস্থিত একান্ত ভাবে কামনা করি।
নিবেদক
মো: আবদুল কাদের
প্রধান শিক্ষক

11/12/2014

.
জোনাকিরা.......আহসান হাবীব
তারা- একটি দু’টি তিনটি করে এলো
তখন- বৃষ্টি-ভেজা শীতের হাওয়া
বইছে এলোমেলো,
তারা- একটি দু’টি তিনটি করে এলো।
থই থই থই অন্ধকারে
ঝাউয়ের শাখা দোলে
সেই- অন্ধকারে শন শন শন
আওয়াজ শুধু তোলে।
ভয়েতে বুক চেপে
ঝাউয়ের শাখা , পাখির পাখা
উঠছে কেঁপে কেঁপে ।
তখন- একটি দু’টি তিনটি করে এসে
এক শো দু শো তিন শো করে
ঝাঁক বেঁধে যায় শেষে!
তারা- বললে ও ভাই, ঝাউয়ের শাখা,
বললে ও ভাই পাখি,
অন্ধকারে ভয় পেয়েছো নাকি ?
যখন- বললে, তখন পাতার ফাঁকে
কী যেন চমকালো।
অবাক অবাক চোখের চাওয়ায়
একটুখানি আলো।
যখন- ছড়িয়ে গেলো ডালপালাতে
সবাই দলে দলে
তখন- ঝাউয়ের শাখায়- পাখির পাখায়
হীরে-মানিক জ্বলে।
যখন- হীরে-মানিক জ্বলে
তখন- থমকে দাঁড়াঁয় শীতের হাওয়া
চমকে গিয়ে বলে-
খুশি খুশি মুখটি নিয়ে
তোমরা এলে কারা?
তোমরা কি ভাই নীল আকাশের তারা ?
আলোর পাখি নাম জোনাকি
জাগি রাতের বেলা,
নিজকে জ্বেলে এই আমাদের
ভালোবাসার খেলা।
তারা নইকো- নইকো তারা
নই আকাশের চাঁদ
ছোট বুকে আছে শুধুই
ভালোবাসার সাধ।

11/12/2014

আমি হব.......কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম-বাগে
উঠব আমি ডাকি !
সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
হয়নি সকাল, ঘুমো এখন,
মা বলবেন রেগে।
বলব আমি - আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে না ক ?
আমরা যদি না জাগি মা
কেম্নে সকাল হবে ?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে।

Address

Raozan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yasinnagar Fakir Tilla Government Primary School,Raozan,Chittagong. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category