24/05/2026
🌙✨ ঈদ-উল-আযহা উপলক্ষে আজ রাউজান নবারুণ স্কুল ছিল আনন্দঘন এক সুন্দর আয়োজন।
আজকের সকল শিক্ষা কার্যক্রম শেষে বিদ্যালয়ে পবিত্র ঈদ-উল-আযহার ছুটি ঘোষণা করা হয়।
ছুটি প্রদানের পূর্বে উপস্থিত সকল প্রিয় ছাত্র-ছাত্রীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে ভালোবাসার স্মারক হিসেবে একটি করে ঈদ গ্রেটিংস উপহার তুলে দেওয়া হয়। ছোট্ট সোনামণিদের হাসিমাখা মুখ পুরো পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত ও আনন্দময়। ❤️
সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
সবার ঈদ হোক আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ। 🌸