অফিসের টেনশন বালিশ পর্যন্ত নিয়ে যাবেন না।
যে কাজ আপনার ঘুম কেড়ে নেয়, সেই কাজ কখনোই আপনার জীবনের শান্তির চেয়ে বড় হতে পারে না।
নিজেকে একটু সময় দিন, বিশ্রাম নিন।
কারণ দিনের শেষে—আপনার মানসিক শান্তিই সবচেয়ে মূল্যবান।
Rabiul Academy
একটি ই-লার্নিং ট্রেনিং সেন্টার...
Career skills Development Tips & Tricks
www.rabiulalam.com.bd
প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।
ফ্রিতে কোন কোর্সটি করতে আপনি আগ্রহী?
কমেন্টে জানাবেন।
18/10/2025
একটি কোম্পানিতে ছিল এক পরিশ্রমী পিঁপড়া।
প্রতিদিন সকাল ৯টায় সে অফিসে আসত।
কারও সঙ্গে গল্পে সময় নষ্ট না করে, চুপচাপ কাজে লেগে যেত।
তার কাজের মান ও পরিমাণ—দু’টোই ছিল অসাধারণ।
কোম্পানির উৎপাদন বেড়ে যেত তার পরিশ্রমে, আর সে নিজেও সুখে-আনন্দে কাজ করত।
অফিসের সিইও সিংহ একদিন অবাক হয়ে ভাবল,
“এই পিঁপড়াটা তো কোনো সুপারভিশন ছাড়াই এত কাজ করছে!
তাহলে যদি ওর ওপর একজন সুপারভাইজার দেওয়া হয়,
তাহলে উৎপাদন তো আরও বাড়বে!”
তাই সিংহ পিঁপড়ার সুপারভাইজার হিসেবে একটি তেলাপোকাকে নিয়োগ দিল।
তেলাপোকাটির বহু বছরের অভিজ্ঞতা ছিল এবং রিপোর্ট লেখায় সে দারুণ দক্ষ।
তেলাপোকা অফিসে এসেই বলল,
“এই অফিসে তো কোনো উপস্থিতি রেজিস্টারই নেই!
একটা অ্যাটেনডেন্স সিস্টেম জরুরি।”
কিছুদিনের মধ্যেই সে বুঝল,
রিপোর্ট তৈরিতে তার একজন সেক্রেটারি দরকার।
তাই সে একটি মাকড়সাকে নিয়োগ দিল,
যে ফোনকল মনিটর করবে, ফাইল সাজাবে, এবং নথিপত্র গুছিয়ে রাখবে।
এদিকে সিংহ বেশ খুশি—
তেলাপোকা প্রতিদিন গ্রাফ, রিপোর্ট আর বিশ্লেষণসহ
অফিসের উৎপাদন নিয়ে আপডেট দিচ্ছে।
সিংহও এসব রিপোর্ট বোর্ড মিটিংয়ে দেখিয়ে বাহবা পাচ্ছে।
কিন্তু কিছুদিন পর তেলাপোকার দরকার হলো
একটা কম্পিউটার, প্রিন্টার, আর আইটি ডিপার্টমেন্ট।
তাই সে মাছিকে আইটি অফিসার হিসেবে নিয়োগ দিল।
এখন পিঁপড়ার জীবন পুরো বদলে গেল।
যে পিঁপড়া আগে আনন্দে গান গাইতে গাইতে কাজ করত,
এখন তাকে সারাক্ষণ ফর্ম পূরণ, রিপোর্ট লেখা,
আর মিটিংয়ে হাজিরা দিতে হয়।
ফলে কাজের সময় কমে গেল, উৎপাদনও নেমে এল।
সিংহ বুঝল, কিছু একটা সমস্যা হচ্ছে।
তাই সে সিদ্ধান্ত নিল, পিঁপড়ার বিভাগকে আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে
একজন ডিপার্টমেন্ট হেড নিয়োগ দিতে হবে।
এবার প্রধান হিসেবে এলো ঝিঁঝিপোকা।
প্রথম দিনেই সে নিজের জন্য বিলাসবহুল চেয়ার, কার্পেট,
আর সাজানো অফিস অর্ডার দিল।
কিছুদিন পর বলল,
“আমার একটা ব্যক্তিগত সহকারী ও কম্পিউটার দরকার।”
বলেই নিজের আগের অফিসের একজন পুরনো লোককে সহকারী বানাল।
ধীরে ধীরে পিঁপড়ার অফিসের পরিবেশ পাল্টে গেল।
যেখানে আগে হাসি-আনন্দে কাজ হতো,
এখন সেখানে সবাই মুখ গোমড়া করে চুপচাপ কাজ করে।
ঝিঁঝিপোকা সিংহকে বোঝাল,
“কাজের পরিবেশ উন্নয়নের জন্য একটা স্টাডি দরকার।”
সিংহ রাজি হলো এবং বিখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে নিয়োগ দিল
অফিসের অবস্থা বিশ্লেষণের জন্য।
তিন মাস পর্যবেক্ষণের পর পেঁচা একটি মোটা রিপোর্ট দিল।
তার সারসংক্ষেপ ছিল —
“অফিসে কর্মী প্রয়োজনের তুলনায় বেশি।
উৎপাদন বাড়াতে হলে কর্মী ছাঁটাই করা জরুরি।”
পরের সপ্তাহেই কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো।
সবচেয়ে প্রথমে বাদ পড়ল সেই পিঁপড়া—
যে একসময় এই অফিসের আসল চালিকাশক্তি ছিল।
পেঁচার রিপোর্টে লেখা ছিল,
“এই কর্মীর মোটিভেশন কমে গেছে,
সে নেতিবাচক আচরণ করছে,
যা অফিসের পরিবেশ নষ্ট করছে।”
10/10/2025
🎯 আপনার ব্যবসার অনলাইন সাফল্যের চাবিকাঠি এখানে!
📢 মাসিক চুক্তিতে ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ডিজাইন সার্ভিস!
আপনার বিজনেস, পণ্য বা সার্ভিসকে পৌঁছে দিন লক্ষ কোটি মানুষের কাছে।
✅ প্রফেশনাল পেজ সেটআপ
✅ আকর্ষণীয় ভিজ্যুয়াল ডিজাইন
✅ ব্র্যান্ডিং ও টার্গেট অডিয়েন্স ফোকাস
✅ সেলস বাড়াতে রেজাল্ট-ড্রিভেন মার্কেটিং
🔧 আমাদের সার্ভিস সমূহ:
🌐 ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
🛒 ই-কমার্স ও পোর্টফোলিও ওয়েবসাইট
📲 সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
🧠 সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)
🎨 গ্রাফিক ডিজাইন
🎬 ভিডিও এডিটিং
📈 এড ক্যাম্পেইন
🧩 বিজনেস কনসালটেন্সি
✨ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড সার্ভিস
📞 ফ্রি কনসালটেশনের জন্য যোগাযোগ করুন এখনই!
📲 +8801713711044
📧 [email protected]
🌐 www.rabiulalam.com.bd
📌 আপনার আইডিয়া দিন, আমরা বাস্তবায়ন করব সফলতার সঙ্গে!
25/09/2025
যে কোনো কোম্পানির উন্নতির জন্য সাসটেইনেবল চাকরির ৪টি মৌলিক উপাদান।
প্রত্যেক কর্মীরই আশা থাকে—একটি ভালো জায়গায় কাজ করা, যেখানে সম্মান পাওয়া যায়, উন্নতি করার সুযোগ থাকে এবং ভবিষ্যৎটা ও যেনো নিরাপদ হয়।
এটি পেতে হলে কোম্পানির পক্ষ থেকে চারটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর যেই সব কোম্পানি এই চারটি জিনিস এনসুয়ার করতে পারে সেই সব কোম্পানির জন্য এক একজন এমপ্লয়ী হয়ে উঠে এক একটি ফিলার হিসেবে এবং ওই সব কোম্পানির গ্রোথ নিয়ে কখনো চিন্তা করতে হয় না।
এই চারটি জিনিসকে মনে করতে পারেন একটি হীরার চারটি কোণের মতো। একটি কোণ না থাকলে যেমন হীরা ভেঙে যায়, ঠিক তেমনি ওই কোম্পানির চাকরি ও লং রানের জন্য সাসটেইনেবল হয় না আর একটা সময়ে এসে কোম্পানির গ্রোথ ও বন্ধ হয়ে যায়।
1. 💰 বেতন
ন্যায্য বেতন মানে শুধু টাকা নয়, এটি হলো একজন এমপ্লয়ীর পরিশ্রমের রিটার্ন। বেতনই আমাদের পরিবার চালাতে, মর্যাদার সাথে বাঁচতে আর কাজের প্রতি অনুপ্রাণিত থাকতে সাহায্য করে।
2. 🌿 কাজের পরিবেশ
অফিসের পরিবেশ ভালো হলে মনও ভালো থাকে। নিরাপদ, সহায়ক আর বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করলে চাপ এমনিতেই অনেক কমে যায়, সৃজনশীলতা বাড়ে এবং সবাই মনে করে, “এটাই আমার জায়গা।”
3. 🤝 পারস্পরিক সম্মান
সম্মান ছাড়া কোনো সম্পর্কই টেকে না। অফিসেও তাই—টিমের লিডার আর সহকর্মীরা যদি একে অপরকে সম্মান করে, তবে অধীনস্থরা আরও বিশ্বস্ত এবং উদ্যমী হয়। সম্মান থেকে আসে বিশ্বাস, আর বিশ্বাস থাকলে টিম হয়ে উঠে আরও শক্তিশালী।
4. 🚀 ক্যারিয়ার উন্নতি
চাকরি মানে শুধু বেতন বা সম্মান নয়, শেখার এবং আরো এগিয়ে যাওয়ার সুযোগ থাকাটা ও দরকার। নতুন কিছু শেখা, পদোন্নতি আর দক্ষতা বাড়ানোর সুযোগ কর্মীদের আশা জাগায়, আর কোম্পানির সঙ্গেও দীর্ঘদিনের বন্ধন সৃষ্টি হয়।
সবার জন্য শুভ কামনা
13/09/2025
আগামি বছরগুলোতে বাংলাদেশে ৩ লাখেরও বেশি নতুন কোম্পানি ই-জিপি (e-GP) পোর্টালে যুক্ত হতে যাচ্ছে।
এর মানে সরকারি টেন্ডার প্রাপ্তির প্রতিযোগিতা এখন আরও তীব্র হবে! এই প্রতিযোগিতার ভিড়ে আপনি কিভাবে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখবেন?
আমাদের প্রশিক্ষণ আপনাকে দেবে সেই জ্ঞান এবং কৌশল, যা দিয়ে আপনি সঠিকভাবে টেন্ডার সাবমিট করে সরকারি কাজের বিশাল সুযোগ কাজে লাগাতে পারবেন। আমরা আপনাকে শেখাবো:
e-GP সিস্টেমের খুঁটিনাটি: টেন্ডার ডকুমেন্ট থেকে শুরু করে প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করার পদ্ধতি।
সফলতার কৌশল: কিভাবে আপনার টেন্ডারকে "নন-রেসপনসিভ" হওয়া থেকে বাঁচাবেন এবং সফলভাবে দাখিল করবেন।
অর্জনের পথ: কিভাবে বড় ও লাভজনক সরকারি প্রজেক্টগুলো হাতে পাবেন, তার বাস্তব কৌশল।
আপনার ক্যারিয়ার এবং ব্যবসার জন্য ই-জিপি সিস্টেমের মাধ্যমে টেন্ডারে অংশগ্রহণ হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর এই যাত্রায় আমরা আপনার পাশে আছি, একটি সফল ঠিকাদার হিসেবে আপনাকে গড়ে তুলতে।
যোগাযোগের ঠিকানা:
📞 কল করুন: 01713-711044
🌐 ওয়েবসাইট ভিজিট করুন: www.rabiulalam.com.bd
📍 আমাদের অফিস: House: 26, Road No: 01, Dhap, Pasharipara, Rangpur.
13/09/2025
হঠাৎ বড়লোক হতে পারলেও
হঠাৎ ভদ্র লোক হয়া যায়না।
e-GP দরপত্র ফি পরিবর্তন ২০২৫ | Latest Update e-GP | Bangladesh e-GP Tender
www.rabiulalam.com.bd
জীবনে কাজে লাগবে এমন ২০ টি স্কিল -
১/ পাবলিক স্পিকিং - সবার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে।
২/ নেগোশিয়েশন - টাকাপয়সা চাওয়া থেকে শুরু করে নিজের জন্য সঠিক চুক্তি বা শর্ত আদায় করার দক্ষতা।
৩/ নেটওয়ার্কিং - ভালো সম্পর্কই জীবনে অনেক কাজের সুযোগ এনে দেয়। নানা ধরণের মানুষের সাথে পরিচয়ই তাই অনেক বড় শক্তি।
৪/ ইমোশনাল ইন্টেলিজেন্স - নিজের আবেগ কন্ট্রোলে রাখা আর অন্যের আবেগ বোঝার ক্ষমতা।
৫/ অ্যাকটিভ লিসেনিং - শুধু কথা বলতে পারা না, কারো কথা ভালোভাবে শুনতে পারাও ভীষণ জরুরী!
৬/ পার্সুয়েশন - কাউকে প্রভাবিত করে নিজের আইডিয়ার পক্ষে রাজি করানো।
৭/ লিডারশিপ - শুধু বস হওয়া না, বরং মানুষকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা।
৮/ প্রেজেন্টেশন স্কিল - আপনার আইডিয়াকে ভিজ্যুয়ালি ও কথায় আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারা।
৯/ পার্সোনাল ব্র্যান্ডিং - অনলাইনে নিজের পরিচয় ও ভ্যালু তৈরি করা।
১০/ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট - আয়ের চেয়ে কম খরচ করার দক্ষতা।
১১/ কম্পিউটার লিটারেসি - বর্তমান সময়ে Word, Excel, PowerPoint এগুলার বেসিক জানা আবশ্যক।
১২/ ভিডিও এডিটিং - ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করার অপরিহার্য এক স্কিল।
১৩/ এআই টুলস ব্যবহার - ChatGPT, Midjourney, এর মতো টুলসগুলোকে কাজে লাগানো।
১৪/ ইন্টারভিউ স্কিল - নিজের প্রতিভাকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে জীবনে অনেক সুযোগ মিস হয়ে যাবে।
১৫/ ইন্টারনেট রিসার্চ - গুগল করে সঠিক তথ্য বের করার দক্ষতা।
১৬/ ডিসিশন মেকিং - দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
১৭/ ইমেইল এটিকেট - প্রফেশনালভাবে মেইল লেখার স্কিল।
১৮/ বাজেট তৈরি -মাসিক আয়-ব্যয়ের হিসাবও পরিকল্পনা করা।
১৯/ সেভিং হ্যাবিট - সামান্য হলেও নিয়মিত টাকা জমানোর অভ্যাস।
২০/ সেলস স্কিল - নিজের চিন্তাভাবনা বা প্রোডাক্ট বিক্রি করার ক্ষমতা।
এই ২০ টার মধ্যে কয়টা স্কিল আপনার আছে কমেন্টে সেটা জানান।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Catt. Road
Rangpur
5400