Char Shoulmari M L High School

Char Shoulmari M L High School

Share

It is one of the oldest and famous schools of Rowmari, Kurigram. It was founded in 1970. There are a

22/08/2025

"চর শৌলমারীকে নিয়ে আমার কিছু প্রত্যাশা"

আমরা যারা চর শৌলমারী ইউনিয়নে বেড়ে উঠেছি, চর শৌলমারী ইউনিয়নের বিভিন্ন স্কুল/কলেজ এ পড়াশোনা করেছি তারা সব সময় একটা হীনমন্যতায় ভুগতাম/ভুগি। সব সময় আমরা নিজেদের রৌমারী সদর/যাদুর চর ইউনিয়ন থেকে কমজোর বা কম যোগ্যতাসম্পন্ন ভাবি। অথচ বর্তমান /অতীত ইতিহাস কিন্তু তা বলে না। যেমন-

*বর্তমানে রৌমারী সদরের রৌমারী সরকারি ডিগ্রী কলেজ, মহিলা কলেজ, রৌমারী সোনালি ব্যাংক সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ জায়গায় যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদের অধিকাংশই চর শৌলমারী ইউনিয়নের সন্তান।
* শেরপুর জেলার এসপি "আমিনুল আংকেল" আমাদের চর শৌলমারী হাইস্কুলের ছাত্র।

* বিসিএস শিক্ষা/স্বাস্থ্য/কৃষি/তথ্য/প্রাণিসম্পদ ক্যাডারে আমাদের এলাকার সন্তানরা আগে থেকেই রয়েছেন।

* বর্তমানে অনেকেই মেডিকেল সহ বিভিন্ন সরকারি/ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভাল ভাল বিষয়ে অধ্যয়ন করছে।

* এবারের এনটিআরসি পরীক্ষায় সোনাপুরের লায়লা সারাদেশে প্রথম হয়ে ঢাকার ভিখারুন্নেসার মত স্বনামধন্য কলেজে শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে।

* প্রাইভেট সেক্টরেও চর শৌলমারী হাইস্কুলের ছাত্র আশরাফুল ভাই যত ভাল পজিশনে গেছেন, রৌমারীর ইতিহাসে আর কেউ এত দ্রুত এত ভাল পজিশনে গেছেন বলে জানা নেই। উনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির দক্ষিণ এশিয়ার প্রধান।

* চর শৌলমারী স্কুলের আরেক আশরাফুল ভাই প্রধানমন্ত্রী গোল্ড মেডেল পেয়ে সম্প্রতি জাপান থেকে স্কলারশিপ নিয়ে পিএইচডি সম্পন্ন করেছেন৷

* আলো ভাই (সাবেক হেড স্যার জসিম স্যারের ছেলে) নামকরা এক টেস্টিং ল্যাবের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

* ব্যাংক/পুলিশের এস আই/ সার্জেন্ট পদেও আমাদের এলাকার সন্তানরা রয়েছেন।

* ব্যক্তিগত ভাবে আমি এবার ৪৪ বিসিএস এ "সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট" হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার আরেক ছোট ভাই যাকে আমার দেখা সব থেকে মেধাবী ও পরিশ্রমী ছাত্র বলে মনে হয়েছে সেই "শাহীন" এবারের ৪৪ বিসএস এ "সহকারী পুলিশ সুপার (এ এস পি)" হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে।

*এরকম আরও অনেক পরিচিত -অপরিচিত চর শৌলমারীর সন্তান শিক্ষা জীবন/ কর্ম জীবন/ ব্যবসা বাণিজ্যে ভাল করেছেন/করছেন।সবার কথা বলতে পারছি না বলে দুঃখিত।

আমিও এক সময় ভাবতাম রৌমারীর বাচ্চারা বেশি মেধাবী। তবে আমার ভুল ভেঙে যায় ২০০৭ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সমগ্র রৌমারী উপজেলায় যখন প্রথম স্থান অধিকার করি। তারপর থেকে আমাদের ব্যাচের রৌমারী সিজি জামান ও যাদূর চর স্কুলে পড়া ছাত্রদের সাথে আমার একটা ভাল পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। খুব কাছ থেকে দেখেছি ওদের। সত্যি বলতে ওরা খুব প্রতিযোগিতা করে বেড়ে ওঠে। ওদের প্রতিযোগিতা হয় একে অপরকে শিক্ষা-দীক্ষা /সফলতায় ছাড়িয়ে যাওয়ার। ওদের মধ্যে সবচেয়ে যে ব্যাপারটা দেখেছি সেটা হচ্ছে ওরা খুবই পরিশ্রমী। আমাদের থেকে বেশি মেধাবী এটা কখনোই বলব না। আমাদের ব্যাচ থেকে (এস এস সি ২০১৩) ও শাহীনদের (এস এস সি ২০১৪) ব্যাচ থেকে রৌমারীর প্রথম ক্যাডার আমরা দুই জন। তাই ওদেরকে সুপার জিনিয়াস ছাত্র ভাবার কোনো কারনই নেই।

শেষ কথা হচ্ছে, চর শৌলমারীর সম্মান ধরে রাখার দায়িত্ব বর্তমান ছাত্র/শিক্ষক/ রাজনীতিবীদ/এলাকাবাসী সবার। ধরে নিচ্ছি যে রৌমারীর মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা আমাদের থেকে বেশি। তাই বলে পড়াশোনা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। এর প্রমাণ আমাদের এলাকা থেকে আজ পর্যন্ত যারা ভাল জায়গায় গিয়েছেন তাদের ৯৯% এর অর্থনৈতিক অবস্থা ছিল করুণ। সফলতার জন্য দরকার নিজের ভেতর স্বপ্ন জন্ম দেয়া এবং নিজের সক্ষমতায় বিশ্বাস করা। অনলাইনে এখন শিক্ষনীয় সব কনটেন্ট পাওয়া যায়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও উচিত এসব কনটেন্ট দেখে বর্তমান আধুনিক শিক্ষা পদ্ধতি সম্পর্কে ধারনা নিয়ে নিজেদের আপডেট করা।

"আমাদের মত গরীবের সন্তানদের স্যার ডাক শুনতে হলে /সমাজে জাতে উঠতে হলে আসলে পড়াশোনার বিকল্প নেই"

** আমি খুবই আশাবাদী মানুষ। তবু এলাকার ভবিষ্যৎ নিয়ে মাঝে মাঝেই দুশ্চিন্তা হয়। আবার পরক্ষণেই আশাবাদী হয়ে উঠি যখন এলাকার এক ঝাক স্বপ্নবাজ জুনিয়রের মুখ গুলি চোখের সামনে ভেসে ওঠে। ওরা সফল হবেই। আর পথ দেখাবে আগামীর সন্তানদের।

নাহিদ হাসান শাওন
এস এস সি -২০১৩
চর শৌলমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়

বর্তমান কর্ম স্থল:
সিনিয়র অফিসার (ইঞ্জিনিয়ার), জনতা ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।

(৪৪ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত)

16/06/2025

চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত নাইট গার্ড)
"হাশেম আলী" আজ ইন্তেকাল করেছেন।তিনি ছিলেন একজন দায়িত্বশীল, বিশ্বস্ত ও পরিশ্রমী কর্মী।
আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

13/10/2024

স্মার্ট কার্ড বিতরণের সময়সূচি। ৬ নং চর শৌলমারী ইউনিয়ন পরিষদ।

04/09/2024

চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী " আমিনুল ইসলাম" শেরপুর জেলার "পুলিশ সুপার" পদে নিয়োগ পাওয়ার স্কুলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

উল্লেখ্য তিনি ২৭ তম বিসিএস এ পুলিশ ক্যাডার এ সুপারিশ প্রাপ্ত হন।

24/10/2023

নতুন শিক্ষাক্রম🤣
থাকছে না বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা🙂

28/07/2023

হায়রে রেজাল্ট 😭
দিনে দিনে স্কুল কোন দিকে যাচ্ছে🤣
SSC Result 2023
Char Shoulmari M L High School
Examine :149
Passed: 110
GPA 5 - 2

Photos from Char Shoulmari M L High School's post 28/06/2023

"শহীদ মেহেদী হাসান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট"
* মাঠে পিচে পানি থাকায় ক্রিকেটের পরিবর্তে ফুটবল খেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে"

৩০ জুন, সকাল ৮ টা

16/06/2023

"ঈদ পুণর্মিলনী ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট(সিনিয়র)"

আসন্ন ঈদ-ঊল- আযহা উপলক্ষ্যে ঈদের ২য়/ ৩য় দিনে এলাকার [চরশৌলমারী ও সাহেবের আলগা ইউনিয়ন] সিনিয়রদের নিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চাচ্ছি। খেলায় অংশগ্রণের শর্ত হচ্ছে ন্যূনতম ২৫ বছর বয়সী হতে হবে (NID অনুয়ায়ী)। পেশাগত কারণে এলাকার বাহিরে অবস্থানকারী /এলাকায় অবস্থানকারী বড় ভাইরা যারা খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনাদের ইচ্ছে আমাদেরকে জানাতে এবং আপনাদের মূল্যবান পরামর্শ প্রদান করে আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করতে অনুরোধ করছি। এই টুর্নামেন্টের কোনো এজ লিমিট নেই। ন্যূনতম ২৫ বছর হলেই অংশ নিতে পারবেন। আপনাদের সম্মতি পাবার পরেই লটারীর মাধ্যমে আমরা খেলোয়ারদের বিভিন্ন গ্রুপে ভাগ করব।

নাম নিবন্ধন এবং আপনাদের মতামত প্রদানের জন্য যোগাযোগ করতে পারেন-
কে. এম. সালমান হায়দার (সেতু)
K.M. Salman Hayder
ফোন/হোয়াটসঅ্যাপ ০১৯৪৩৬১৫৫০৪
মোঃ নাহিদ হাসান (শাওন)
ফোন/হোয়াটসঅ্যাপ - ০১৯৪৯৯৫০৫৯১
মোঃ সবুজ আহমেদ
সবুজ আহমেদ
ফোন/ হোয়াটসঅ্যাপ - ০১৯৩৬৩২৬০১৭

21/02/2023

যাদের বিনিময়ে পেয়েছি বাংলা বলার অধিকার,
তাদের সবাইকে এই দিনে জানাই বিনম্র শ্রদ্ধা।

28/12/2022

চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের ২৮/১২/২০২২ সকাল ১১ টায় বার্ষিক পরীক্ষা এর ফলাফল প্রকাশ করা হবে।।

28/11/2022

পাশের হার দেখে খুব হতাশাজনক 🥴
পাশের হার ৫৫.৬৭😢

21/09/2022

Champions ✌️
Saff 2022

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Rowmari, Kurigram District
Rangpur
5640

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00