31/05/2020
যারা বোঝেননা ভেন্টিলেটর এ থাকা মানে কিঃ
কোভিড-১৯ এর ভেন্টিলেশান মানে একটি নল, যা আপনার গলা দিয়ে নামানো হয় আর মরা বা বাঁচা পর্যন্ত রাখা হয়। রোগীরা কথা বলা, খাওয়া বা স্বাভাবিক কিছুই করতে পারে না- যন্ত্র তাঁদের বাঁচিয়ে রাখে।
এতে যে ব্যথা বা অস্বস্তি হয়, তার থেকে বাঁচার জন্য মেডিকেল এক্সপার্টরা ব্যথানাশক ও চেতনানাশক দিয়ে রাখেন যেন আপনি নলটা সহ্য করতে পারেন। এভাবে চিকিৎসার ২০ দিন পর একজন কমবয়েসের রোগী তার ওজনের ৪০ ভাগ হারায়, মুখে আর স্বরনালিতে ঘা হয়ে যায় এবং কোন কোন ক্ষেত্রে ফুসফুস বা হার্টের সমস্যা দেখা দেয়। এই কারণেই বৃদ্ধ বা দুর্বল স্বাস্থ্যের রোগীরা এই চিকিৎসা নিতে পারে না, মৃত্যুবরণ করে।
তরল খাবারের জন্য আপনার পাকস্থলীতে নল দেওয়া লাগে, তা নাক দিয়ে বা চামড়া ছিদ্র করে হোক, তরল মল ধরার জন্য একটা ব্যাগ লাগানো হয়, প্রস্রাব ধরার জন্য নল আর স্যালাইনের জন্য শিরাপথে নল দিতে হয়। দুই ঘন্টা পরপর একজন নার্স বা স্বাস্থ্য সহকারী আপনার হাত পা নাড়াচাড়া করিয়ে দেয় আর আপনি পড়ে থাকেন একটা তোশকের ওপরে, যার ভিতর দিয়ে বরফ ঠান্ডা তরল আপনার বেড়ে যাওয়া তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করে। এসময়ে আপনার আপনজনেরা আপনার কাছে আসতে পারেন না। একটি ঘরে একা আপনি আর আপনার যন্ত্র।
আর কেউ কেউ বলে,মাস্ক পরে থাকা অস্বস্তির।
19/09/2019
টানা চতুর্থ বারের মত ফুলবাড়ীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়।
মাহফুজার রহমান মাহফুজ(ফুলবাড়ী)কুড়িগ্রাম :
‘‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯” কুড়িগ্রাম জেলাধীন ফুলবাড়ী উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে চতুর্থ বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জনাব মোঃ শরীফ উদ্দিন মিয়া, প্রধান শিক্ষক, বড়ভিটা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক জনাব মোঃ সামসুজ্জামান মিয়া সহকারী শিক্ষক, (শারীরিক শিক্ষা) বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয় , ফুলবাড়ী , কুড়িগ্রাম নির্বাচিত হয়েছেন।
প্রতি বছরের ন্যায় এবারও উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির ব্যবস্হাপনায় দিবসটি পালিত হয়। দিবসটিতে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়। ব্যবস্হাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টানা চতুর্থ বারের মত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়, এজন্য বিদ্যালয়ের প্রত্যেকেই এখন ফুরফুরে মেজাজে। বিদ্যালয়টির সহকারী শিক্ষক(শরীর চর্চা) মোঃ সামসুজ্জান মিয়া বলেন,চতুর্থ বার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হতে পেরে ভাল লাগছে। এজন্য ব্যবস্হাপনা কমিটি,বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দকে ধন্যবাদ। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন এবং আগামী দিনেও শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
#খবর #বাংলারদিনকাল
23/05/2018
একটি ল্যাপটপ বড়ভিটা উচ্চ বিদ্যালয় থেকে হারিয়ে গেছে।কতৃপক্ষ এখনো খুজে বের করতে পারে নাই।বিভিন্ন জনকে সন্দেহ করছে।এলাকার সবাইকে খুজার জন্য বিশেষ ভাবে বলা হইলো।
10/01/2018
কিছুদিন আগে জে,এস,সি পরীক্ষার রেজাল্ট হলো বড়ভিটা উচ্চ বিদ্যালয়,ফুলবাড়ি উপজেলার মধ্যে ১ম স্থান অধিকার করেছে।১৫২ জন কৃতকার্য ও ৫১ জন জি,পি,এ ৫ পেয়েছে।সত্যি গর্বের বিষয়।((Published by: Milton Khandokar....))
07/07/2017
High School সম্পর্কে যে কোন তথ্য/কথা/গল্প অথবা ছবি শেয়ার/পোস্ট করতে SMS করুন এই পেজ inbox'এ। এর সাথে নাম ও সন উল্লেখ করতে হবে।
বি,দ্র-অন্যরাও শেয়ার করতে পারেন , আপনার নাম ও অধ্যয়ন কালীন সন উল্লেখ করবেন।
-প্রচারে
06/03/2017
# # একনজরে আমাদের ফুলবাড়ী # #
***ফুলবাড়ী***
স্থানাঙ্ক: ২৫.৯৫০০° উত্তর ৮৯.৫৬৬৭° পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগ রংপুর বিভাগ
জেলা কুড়িগ্রাম জেলা
আয়তন-
• মোট ১৫৬.৪০ কিমি২ (৬০.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা-
• মোট ১,৬০,২৫০
স্বাক্ষরতার হার-
• মোট ৪৪.৮%
সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬)
ফুলবাড়ী উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন-
এই উপজেলাটি বাংলাদেশের উত্তরে এবং কুড়িগ্রাম জেলার উত্তর পূর্বে অবস্থিত।[২] এর আয়তন ১৫৬.৪০ বর্গ কিলোমিটার।
প্রশাসনিক এলাকা-
সংসদীয় এলাকা: ১টি, কুড়িগ্রাম-২ (রাজারহাট,কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী)
উপজেলা: ১টি
পৌরসভা: নাই
ইউনিয়ন পরিষদ: ৬টি
গ্রাম: ১৬৭টি
জনসংখ্যার উপাত্ত-
জনসংখ্যা: মোট ১৩৭৪৬০ জন, পুরুষ- ৬৮২২০ জন, মহিলা- ৬৯২৪০ জন
ভোটার সংখ্যা: মোট - ৮৮৯২০ জন, পুরুষ- ৪৪৩৯১ জন, মহিলা- ৪৪৫২৯ জন
শিক্ষা-
শিক্ষার হার: ৩৬.৯৬%
কলেজ: ৭টি
হাইস্কুল: ২৮টি
মাদ্রাসা: ২১টি
সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৫৪টি
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: ৭৫টি
অর্থনীতি-
মোট আবাদী জমি: ১৩৫৫৬.৯১ একর
অর্থকরী ফসল: ধান, গম, আলু, পাট, সরিষা, আখ প্রভৃতি
পাকা রাস্তা: ৬০.৬০ কি. মি
কাচা রাস্তা: ২২৯.২৯ কি. মি.
দর্শনীয় স্থান-
ফুল সাগর
প্রেম সাগর
নাওডাঙ্গা জমিদার বাড়ি প্রভৃতি।
মসজিদ: ৪০৫টি
মন্দির-৩০টি
গীর্জা- নাই
collected