কৃষিই সম্পদ

কৃষিই সম্পদ কৃষিই সমৃদ্ধি কৃষিই সম্পদ
(3)

খামারি যেখাবে পাবেন খামারে গরু ছাগল মুরগি টার্কি মুরগি কোয়েল হাঁস পালন নিয়ে তথ্য

খামারে গরু ছাগল মুরগি টার্কি মুরগি কোয়েল হাঁস পালন থেকে শুরু করে একটি খামার করতে যা যা তথ্য ও পরামর্শ দরকার তার সব কিছু পাবেন আমাদের এই খামারি আপটিতে । এই অ্যাপটি ব্যবহার করে আপনি খুব সহজেই এই ব্যবসায় সফলতা লাভ করতে পারবেন ।

চলুন দেখে নেই কি কি তথ্য পাবেন আমাদের এই অ্যাপটি ব্যবহার করে -

ভেড়া পালন
মহিষ পালন
ছাগল পালন
গাড়ল পালন
গরু পালন
কবুতর পালন
হাঁস পালন
খরগোশ পালন
উটপাখি পালন
কোয়েল পালন
তিতির পালন
টার্কি পালন
মুরগি পালন

এইসব খাবার করতে গেলে আরও যেসব তথ্য লাগবে তাদের বিশদ বর্ণনা দেওয়া আছে যেমন -

প্রাথমিক তথ্য
পালন ব্যবস্থাপনা
প্রজনন ব্যবস্থাপনা
জাত নির্বাচন
খাদ্য ও পুষ্টি
বাসস্থান
রোগব্যাধি ও প্রতিকার
রোগের টিকা


আশা করি আমাদের খামারি অ্যাপটি আপনাদের ভাল লাগবে আর খামারে গরু ছাগল মুরগি টার্কি মুরগি কোয়েল হাঁস পালন করতে সক্ষম হবেন । অ্যাপটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদেরকে ৫ স্টার দিয়ে আপনার মতামত জানিয়ে দিন ।

19/04/2026

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

গরুর মাংস উৎপাদন করে লাভবান হতে চান? আসুন লাভের মন্ত্র শিখিয়ে দেই!!! খুব কম খরচে মাংস উৎপাদনের একটা কৌশল আপনাদের আজ শিখি...
09/10/2025

গরুর মাংস উৎপাদন করে লাভবান হতে চান?
আসুন লাভের মন্ত্র শিখিয়ে দেই!!!
খুব কম খরচে মাংস উৎপাদনের একটা কৌশল আপনাদের আজ শিখিয়ে দিচ্ছি যেটা প্রান্তিক খামারীদের জন্য খুবই কার্যকরী হবে।
আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো মোটামুটি বয়স্ক কিছু গাভী বা বলদ/ষাঁড়(বলদ/ষাঁড়ের বয়স কিছুটা কম হলেও সমস্যা নেই,চার দাঁত বা ছয় দাঁত হলেও চলবে) সংগ্রহ করতে হবে যে গুলি খুব অযত্নে ছিল কিন্তু মোটামুটি সুস্থ। মনে রাখবেন এই ধরনের গরু সংগ্রহ করাটাই এই কর্মজজ্ঞের মূলমন্ত্র!
এবার গরু সংগ্রহ করার পর সেগুলিকে কৃমিনাশক দিয়ে কৃমিমুক্ত করে দুইটা ভ্যাক্সিন দিয়ে দিবেন। একটা হলো ক্ষুরা রোগের ভ্যাক্সিন আরেকটা হলো তড়কা বা এন্থ্রাক্স রোগের ভ্যাক্সিন। গবাদিপশু পালন ও কৃষি ।
এবার আসি গরুকে কি কি খাবার দিবেন সেই আলোচনা নিয়ে। শুধু মাত্র ৪ টা উপাদান দিয়ে গরুর দানাদার খাদ্য তৈরী করুন।
১। ঈস্ট ফার্মেন্টেটেড কর্ণ ৫০%।
২। দেশী মিলের কুরা ৩০%।
৩। ছোলা/মটর/খেসারীর ভুষি১০%।
৪। সরিষার খৈল ১০%।
এবার প্রতি ১০০ কেজি লাইভওয়েটের গরুকে তৈরী করা দানাদার খাদ্য দেন ১ কেজি করে। আর ১০০ কেজি লাইভওয়েটের গরুকে ১ ইঞ্চি করে কাটা খড় ও ৫০ গ্রাম চিটাগুড় পানিতে ভিজিয়ে খেতে দিন। এর সাথে আরো যোগ করুন যে কোন কাঁচা ঘাস। ১০০ কেজি লাইভওয়েটের গরুকে ৪-৫ কেজি কাঁচা ঘাস দিন ছোট ছোট করে কেটে। এভাবেই প্রতিদিন গরুকে খাদ্য প্রদান করুন।
এবার আসি ফার্মেন্টেটেড কর্ণ কিভাবে তৈরী করবেন সেই বিষয়ে। আমি ১ কেজি ফার্মেন্টেটেড কর্ণ বানানোর প্রক্রিয়া বলে দিচ্ছি,আপনারা এটাকে থাম্বরুল ধরে বেশী লাগলে বেশী বানাবেন, কম লাগলে কম বানাবেন। ফার্মেন্টেটেড কর্ণ একবার তৈরী করার পর ১৮ ঘন্টার বেশী বাসি করবেন না।
ফার্মেন্টেটেড কর্ণ বানানোর প্রক্রিয়াঃ
***************************************
১ কেজি ভুট্টার গুড়া (সুজির দানার মতো হলে ভালো হয়) পানিতে মিশিয়ে মাখা মাখা করবেন।
এবার এককাপ কুসুম গরম পানিতে ১ চা চামচ চিনি বা মোলাসেস দিন,১ চা চামচ বেকারি ইস্ট (স্যাকারোমাইসিস সেরাভেসা) ঢালুন এবং ভালো করে সব মিশিয়ে ফেলুন। ১০ মিনিট অপেক্ষা করুন। দেখবেন কাপের ঈস্ট লাইভ হয়ে ফুলে উঠবে। এবার কাপের পানিতে মিশানো ঈস্ট আগে থেকে মাখা মাখা করে মেশানো ভুট্টার গুড়ার সাথে ভালো করে মিশিয়ে নিন এবং একটা বালতি বা পাত্রে এয়ারটাইট বা বায়ুনিরোধী করে রেখে দিন ৮-১০ ঘন্টা। এর পরে সেটা গরুকে খাওয়ানোর উপযোগী হয়ে যাবে। ব্যাস ফার্মেন্টেটেড কর্ণ তৈরী হয়ে গেলো।
উপরের নিয়মানুযায়ী যদি আপনি হাড্ডিসার বা কম স্বাস্থ্যসম্পন্ন গরুকে আড়াই থেকে তিন মাস খাওয়াতে পারেন তাহলে আপনার গরু অনেক মোটাতাজা হয়ে যাবে যা অবাক করার মতোই মনে হবে সাথে সাথে আপনি গরু বিক্রি করে যথেষ্ট লাভও করতে পারবেন। এই প্রক্রিয়াটা আমি আগেও অনেকবার পোস্ট করেছি, অনেকের জ্ঞাতার্থে আবারও করলাম।
# মরহুম মুক্তি মাহমুদ ভাইয়ের লিখা থেকে!!!ht

আমি ঢাকায় থাকি আমার স্ত্রী এবং ছোট বোনকে নিয়ে। ছোট বোন নবম শ্রেণিতে পড়ে। আমরা যে ফ্ল্যাটে থাকি, সেখানে মোট তিনটি বেডরুম।...
17/08/2025

আমি ঢাকায় থাকি আমার স্ত্রী এবং ছোট বোনকে নিয়ে। ছোট বোন নবম শ্রেণিতে পড়ে। আমরা যে ফ্ল্যাটে থাকি, সেখানে মোট তিনটি বেডরুম। একটিতে আমি আর আমার স্ত্রী, একটিতে আমার বোন, আরেকটিতে মাঝে মাঝে আমার আম্মু বেড়াতে এলে থাকেন।

আমার স্ত্রী চাইছে—তার ভাই আমাদের সঙ্গে থাকুক, কারণ সে কলেজে ভর্তি হবে। কিন্তু নানা কারণে আমি এই প্রস্তাবে রাজি নই। আমার যুক্তি হলো—এখানে জায়গা সীমিত, আমার বোন আছে, আর আমার আম্মু এলে থাকার ব্যবস্থা থাকবে না। তাছাড়া আমার আম্মু এই ব্যাপারটি ভালোভাবে নেবেন না এবং তাঁর সম্মতিও থাকবে না।

স্ত্রী বলছে—“তোমার বোন থাকতে পারলে আমার ভাই কেন পারবে না?” আমি বোঝাই, যা সম্ভব না সেটা না করাই ভালো, নইলে অনেক সমস্যা হবে। কিন্তু সে নাছোড়বান্দার মতো জিদ ধরে আছে।

দুই মাস আগে, এই বিষয় নিয়ে মনোমালিন্যের পর, সে বাবার বাড়ি চলে গেছে। আমি কয়েকবার আনতে গিয়েছি, কিন্তু সে বলেছে—“আমার ভাই না থাকলে আমিও থাকবো না।” রাগে আমি ফিরে আসি।

আমার শ্বাশুড়ি এখন নিয়মিত ফোন করে অনুরোধ করছেন যেনো তার ছেলেকে রাখি। তিনি বলছেন, না রাখলে তার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার পক্ষে রাখা সম্ভব নয়, কারণ এতে পরিবারে আরও অশান্তি তৈরি হবে।

এখন আমার স্ত্রী আবারও জোরাজুরি শুরু করেছে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে—তার ভাই যদি এই বাসায় না থাকে, তাহলে সেও থাকবে না। আমি শ্বাশুড়িকে বলেছি—আপনার মেয়ে থাকতে না চাইলে সেটা তার সিদ্ধান্ত, কিন্তু এমন জেদ ভাল নয়।

দুই মাস ধরে আমার স্ত্রীর সাথে যোগাযোগ প্রায় বন্ধ, আমি চেষ্টা করলেও সে কোনো সাড়া দিচ্ছে না। আর এখন আমি দ্বিধায় আছি—এই পরিস্থিতিতে কীভাবে এগোবো।

31/07/2025
A some of those
19/07/2025

A some of those

Address

5470
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when কৃষিই সম্পদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share