11/03/2023
সকলের অবগতির জন্য জানাচ্ছি যে ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুরের এর এলামনাইদের সঙ্গে নিয়ে ২০০৮ সালে একটি এসোসিয়েসন গঠনের মাধ্যমে সকল প্রাক্তণ এবং বর্তমাল ছাত্র-ছাত্রীদের সার্বিক মঙ্গলের জন্য কাজ করবার অভিপ্রায় প্রায় নিয়ে এই প্ল্যাটফরম যাত্রা শুরু করে। এটাই ছিল সর্ব প্রথম আনুষ্ঠানিক এবং অথরিটি কর্তৃক অনুমোদিত উদ্দোগ ।
তবে এটাও জ্ঞাতিতে থাকা প্রয়োজন যে গ্রুপ মেম্বারদের পোস্ট এবং কমেন্ট এর মাধ্যমে যেমন বিভিন্ন মতের এবং বিভিন্ন চিন্তার প্রতিফলন ঘটবে তেমনিই ভাবে আমাদের পোস্ট এবং কমেন্ট এর মধ্যদিয়ে মানুষ আমাদের সম্পর্কে তাদের ধারণা তৈরি করবে। এই কারণে সকলের জনি অনুরোধ রইল যে আমাদের পোস্ট এবং কমেন্ট এর কারণে আমাদর সর্ম্পকে কোন ধরেনের নেতিবাচক ধারণা নেবার সুযোগ পায়।
এটা একটি অরাজনৈতীক (Apolitical), অবাণিজ্যিক (Non-Commercial), অলাভজনক (Non-Profitable), ধর্ম নিরপেক্ষ এবং অ-ব্যবসায়িক সত্তা হিসাবে প্রতিষ্ঠানে রুপান্তরের প্রচেষ্ঠা।
ফেসবুক এলমনাই কমিউনিটি পেজের মর্ডারেটর হিসাবে পোস্ট মডারেশন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এইখানে মর্ডারেটরগণ আমাদের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন পোস্ট গুলোকে স্ক্রিনিং করে থাকেন।
আক্রমনাত্বক নয় এবং সদিচ্ছার সহিত যেকোন গঠনমুলক সমালোচনা বা আলোচনা যা আমাদের আরও উন্নততর, সম্মৃদ্ধ এবং শক্তিশালী হতে সহায়ক হবে সেই ধরণের পোস্টকে আমরা স্বাগতম জানাই ।
সকল নেতিবাক বিষয় সমূহকে আমরা সমর্থণ করিনা বিধায় নিম্নলিখিত ধরণের পোস্ট আমাদের ফেসবুক এলমনাই কমিউনিটি পেজের মর্ডারেটরগণ মোডারেট/ডিলিট করতে পারে :
স্প্যাম পোস্ট
রাজনৈতিক পোস্ট
করো জন্য ব্যক্তিগত ভাবে সন্মানহানীকর এমন পোস্ট
সামাজিক ভাবে অগ্রহণযোগ্য এমন পোস্ট
সমাজের জন্য হানীকারক পোস্ট
অসদইচ্ছার প্রতিফলক এমন পোস্ট
ধর্ম, জাতি বা সম্প্রদায়ের সাথে সম্পর্কিত আক্রমনাত্বক যে কোনো পোস্ট
প্রতিশোধের আহ্বান অথবা ঘাতক হতে অথবা সংঘাত সৃষ্টি করতে পারে এমন পোস্ট।
অহেতুক বিতর্ক সৃষ্টিকারি পোস্ট
এ ছাড়াও, যা কিছু অশুভ, অমঙ্গল জনক এবং হানীকারক এমন যে কোন পোস্ট মর্ডারেটরগণ মোডারেট/ডিলিট করে দিতে পরে ।
মর্ডারেটরদের জন্য পরিষ্কার পূর্ণাংগ গাইডলাইন সম্পাদন করবার প্রচেষ্টা চলমান আছে। এই ক্ষেত্রে আপনাদের সকলের সহায়তা কাম্য ।
দীর্ঘদিন সামাজিক মাধ্যম একটি স্থিতিশীল,সমৃদ্ধ, সফল এলমনাই কমিউনিটি পেজ চালানোর জন্য আপনাদের অবদান অবশ্যই আমারদের পরিপূর্ণতা দানে সহায়ক হবে।