16/10/2025
কারমাইকেল কলেজের উচ্চমাধ্যমিক ফলাফল ২০২৫। পাশের হার ৮৪%। জিপিএ-৫ প্রাপ্ত -২৪১জন শিক্ষার্থী।
E-mail:[email protected]
16/10/2025
কারমাইকেল কলেজের উচ্চমাধ্যমিক ফলাফল ২০২৫। পাশের হার ৮৪%। জিপিএ-৫ প্রাপ্ত -২৪১জন শিক্ষার্থী।
কিছু না হোক বলা,
না হোক পথ চলা ?
কিছু সময় না আসুক ফিরে,
চলুক পথে ধীরে-ধীরে।
কিছু স্বপ্ন না হোক পূরণ,
হোক নীরবে কিছু ক্ষরণ।
কিছু-কিছু অল্প চাওয়া,
না হোক জীবনে পাওয়া ?
কিছু স্মৃতির অতীত কাহিনী,
যাক ভুলে মন এখনি।
কিছু মনের গোপন কথা,
ঘুমিয়ে থাকুক নিয়ে ব্যথা ?
কিছু থাক অগচোরে,
মনের গহীন ঘরে !!
©দিলরায়
06/08/2025
আজ ২২ শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবসে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
যারা আমার সাঁঝ-সকালের গানের দীপে জ্বালিয়ে দিলে আলো
আপন হিয়ার পরশ দিয়ে; এই জীবনের সকল সাদা কালো
যাদের আলো-ছায়ার লীলা; সেই যে আমার আপন মানুষগুলি
নিজের প্রাণের স্রোতের পরে আমার প্রাণের ঝরণা নিলো তুলি’;
তাদের সাথে একটি ধারায় মিলিয়ে চলে,সেই তো আমার আয়ু,
নাই সে কেবল দিন-গণনার পাঁজির পাতায়, নয় সে নিশাস-বায়ু।
তাদের বাঁচায় আমার বাঁচা আপন সীমা ছাড়ায় বহু দূরে;
নিমেষগুলির ফল পেকে যায় নানা দিনের সুধার রসে পূরে;
অতীত কালের আনন্দরূপ বর্তমানের বৃন্ত-দোলায় দোলে,—
গর্ভ হ’তে মুক্ত শিশু তবুও যেন মায়ের বক্ষে কোলে
বন্দী থাকে নিবিড় প্রেমের বাঁধন দিয়ে। তাই তো যখন শেষে
একে একে আপন জনে সূর্য্য-আলোর অন্তরালের দেশে
আঁখির নাগাল এড়িয়ে পালায়, তখন রিক্ত শীর্ণ জীবন মম
শুষ্ক রেখায় মিলিয়ে আসে বর্ষাশেষের নির্ঝরিণী সম
শূন্য বালুর একটি প্রান্তে ক্লান্ত বারি স্রস্ত অবহেলায়।
"সফলতার জন্য প্রতিভা এবং ভাগ্য দুটিই গুরুত্বপূর্ণ।"
©দিলরায়
03/07/2025
রংপুরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর!
Bdjobs.com প্রথমবারের মতো আগামী ২৪ জুলাই," রংপুর চাকরি ও ক্যারিয়ার মেলা " আয়োজন করতে যাচ্ছে!
#মেলা -তে অংশগ্রহণ করতে ফ্রি রেজিস্ট্রেশন করুন এখনই - https://b.bdjobs.com/Rangpur-Job-Career-Fair
অভিজ্ঞ/অনভিজ্ঞ সব ধরনের চাকরি প্রার্থীদের জন্য ঢাকা ও রংপুরের শীর্ষস্থানীয় ৭৫ + দেশী ও বিদেশী কোম্পানি ১,০০০ + চাকরি দেওয়ার লক্ষ্যে এই মেলায় অংশগ্রহণ করছে।
এ ছাড়াও আপনার ক্যারিয়ার অগ্রগতির জন্য আসছে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। সাথে থাকছে সিভি লেখার টিপস, ইন্টারভিউ টিপসসহ বিভিন্ন গাইডলাইন।
মেলার স্থান: জেলা পরিষদ কমিউনিটি সেন্টার, রংপুর।
মেলার সময় - সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত
বি:দ্র: রেজিস্ট্রেশন ছাড়া মেলায় অংশগ্রহণ করা যাবে না।
02/07/2025
আবেদন লিংক: https://www.bdjobs.com/jobfair/new_reg/fair_reg.asp?Fair_Id=12878
30/06/2025
রংপুরে চাকরি মেলা ১২ জুলাই — অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো।
রংপুর: বেকার তরুণদের জন্য এক সুসংবাদ! UCEP Bangladesh–এর উদ্যোগে রংপুরে আয়োজন করা হচ্ছে এক বিশাল চাকরি মেলা, যেখানে অংশ নিচ্ছে দেশের নামী-দামি প্রতিষ্ঠানগুলো।
এই মেলা অনুষ্ঠিত হবে ড্রিল শেড, পুলিশ লাইনস পার্ক, রংপুরে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, চাকরিপ্রার্থীরা QR কোড স্ক্যান করে প্রাক-নিবন্ধন করতে পারবেন।
অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো:
PRAN, SQUARE, Walton, Runner, Shah Cement, Kazi Farms, RFL, Super Star, Matador, NAVANA Group, Ventura, Section Seven, এবং আরও অনেক কোম্পানি।
👉 যোগাযোগ: 01404455994, 01725679446
👉 আয়োজক: UCEP RANGPUR REGION
এই মেলায় অংশগ্রহণকারীরা সরাসরি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, জমা দিতে পারবেন সিভি, এমনকি কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সাক্ষাৎকারেরও ব্যবস্থা থাকবে।
রংপুরের তরুণদের জন্য এটি হতে যাচ্ছে কর্মসংস্থানের এক বড় সুযোগ।
বি:দ্র: প্রাথমিক আবেদন লিংক কমেন্টে।
30/06/2025
ইউসেপ রংপুর অঞ্চলের আয়োজনে আগামী ১২ জুলাই পুলিশ লাইন পার্কে (ড্রিল শেড ) বিশাল চাকুরি মেলার আয়োজন করা হবে । বাংলাদেশের অনেক বড় বড় নিয়োগদাতা প্রতিষ্ঠান গুলো তাদের স্টল থেকে সরাসরি কর্মী নিয়োগের ব্যবস্থা করবেন । সবাইকে দিনব্যাপী চাকুরি মেলায় অংশগ্রহণ করে কাঙ্খিত চাকরি নিশ্চিত করতে অনুরোধ করছি ।
"তুমি আমি একসাথে, খুঁজি আকাশে আর বাতাসে।।
কি খুৃঁজি তা জানিনা, কোন বাঁধা মানিনা।।"
©দিলরায়
"অভিযোগ, অভিমান আর নয়,
জীবন হোক ভালোবাসাময়।"
©দিলরায়
"তুমি কি জুলেখা, শিরী, সাবিত্রী, নাকি রজকিনী?
চিনি, খুব জানি
তুমি যার তার, যে কেউ তোমার,
তোমাকে দিলাম না – ভালোবাসার অপূর্ব অধিকার।"
©হেলাল হাফিজ