Job Master

Job Master BCS Master for BCS, Bank, Govt. and non Govt. job Tutorial for BCS Test Preparation for Bangladeshi students and job seekers.

09/04/2018

কে বলে এ প্রজন্ম আন্দোলন করতে জানে না! অভিনন্দন। আপনারা হারলে হেরে যাবে বাংলাদেশ।
08/04/2018

কে বলে এ প্রজন্ম আন্দোলন করতে জানে না! অভিনন্দন।
আপনারা হারলে হেরে যাবে বাংলাদেশ।

05/03/2018

৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষা প্রস্তুতি নির্দেশনা
বিষয়ঃ International Affairs....................................................................
আশা করি নিচের গাইডলাইন অনুযায়ী পড়লে 50 - 60 নম্বর পাবেন।
-A:
এই অংশে ১০টি (10 X 4 = 40 নম্বর) সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে।
#গাইডলাইনসঃ
১. বিগত সালের লিখিত পরীক্ষার সব প্রশ্ন ভালোভাবে পড়ুন।
২. সিলেবাসে উল্লিখিত টার্মসমূহ বিস্তারিত পড়ুন।
৩. সমসাময়িক বিষয়ের জন্য নিয়মিত পত্রিকা পড়ুন।
-B:
এই অংশে ৩টি (3 X 15 = 45 নম্বর) বিশদ প্রশ্নের উত্তর করতে হবে।
#গাইডলাইনসঃ
১. বিগত সালের প্রশ্নসমূহ সলভ করুন।
২. সিলেবাসে উল্লিখিত টপিকসমূহ বিশেষ করে জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফ, ফিলিস্তিন সংকট, রোহিঙ্গা সংকট, কাশ্মীর সংকট, সৌদিআরব সংকট, কোরিয়া যুদ্ধ, যুক্তরাষ্ট্র - রাশিয়া সংকট, সিরিয়া সংকট, ইয়েমেন সংকট, ভারত - বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশ - চীন সম্পর্ক, বাংলাদেশ - মিয়ানমার সম্পর্ক ইত্যাদি ভালো করে পড়বেন। পাশাপাশি সিলেবাসের অন্য টপিকগুলো সম্পর্কেও মোটামুটি ধারনা নেবেন।
৩. সমসাময়িক ঘটনার জন্য নিয়মিত পত্রিকা পড়বেন বিশেষ করে দেশী বিদেশী অনলাইন পত্রিকাগুলো। দরকার হলে প্রজেক্ট সিন্ডিকেটের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। গুরুত্বপুর্ণ তথ্য নোট করে রাখবেন।
-C:
এই অংশে সমসাময়িক বিষয়ের উপর 15 নম্বরের সমস্যাভিত্তিক ১টি প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীকে সমস্যাটি বিশ্লেষণপূর্ব এর সমাধান লিখতে হবে।
এই অংশের জন্য সমসাময়িক গূরুত্বপুর্ণ ইস্যুগুলো হল - রোহিঙ্গা সমস্যা (বাংলাদেশ - মিয়ানমার সম্পর্ক), জঙ্গিবাদ ইত্যাদি।....................................................................
#পুনশ্চঃ লিখিত পরীক্ষায় কেউই ১০০% কমন পাবেনা। অধিকাংশ প্রশ্নের উত্তর বানিয়ে লিখতে হয়। বানিয়ে উত্তর লেখাটা তাৎক্ষণিক ব্যাপার। এর জন্য বেশি ভাবার অবকাশ নেই। এক্ষেত্রে কে কত তথ্য জানে সেটা মুখ্য নয়। বরং কে কত অল্প তথ্যের সমাবেশ ঘটিয়ে সুন্দর উপস্থাপণ এর মাধ্যমে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন সেটাই মুখ্য। প্রশ্নের উত্তর লিখতে গিয়ে প্রাসঙ্গিক ক্ষেত্রে Map, Data Table, Flow Chart, Fact File ইত্যাদি উল্লেখ করতে পারেন।
মনে রাখবেন প্রশ্নের উত্তর জানা থাক আর অজানা থাক, উত্তর আপনাকে লিখতেই হবে। বিসিএস এর মত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সময়ের সাথে যুদ্ধ করে সুন্দর উপস্থাপণে যে যত পারদর্শী বেশি নম্বর পাওয়ার সম্ভাবনাও তার তত বেশি। বাজারের প্রচলিত গাইডগুলোতে অনেক প্রশ্নের ভালো উত্তর নেই। এজন্য একাধিক প্রকাশনীর বই ফলো করতে পারেন এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতেও পারেন। এটি সম্পুর্ণ আমার ব্যক্তিগত অভিমত।
সবার জন্য শুভকামনা রইল।
/
সৌজন্য
Akhtaruzzaman Sarker

তুরস্ক সরকার তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০১৮ এর জন্য আবেদন আহবান করেছে। স্কলারশিপ প্রত্যাশী বাংলাদেশী শিক্ষার্থীরা এই স্...
10/02/2018

তুরস্ক সরকার তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০১৮ এর জন্য আবেদন আহবান করেছে। স্কলারশিপ প্রত্যাশী বাংলাদেশী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

সম্প্রতি তুরস্ক সরকার তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০১৮ এর জন্য আবেদন আহবান করেছে।

07/01/2018

Breaking news
৮ ব্যাংকের সিনিয়র অফিসারের সমন্বিত পরীক্ষার কার্যক্রম হাইকোর্টে স্থগিত
source : somoy tv
২০১৭ সালের সোনালী রুপালী ও জনতার ৬ টি পদেরর পরীক্ষা স্থগিত আদেশ দিয়েছেন আদালত।২০১৬ সালের পরীক্ষা নেয়ার পর ২০১৭ তিনটি বব্যাংকের এর ৬ টি পরীক্ষা হবে।১২ তারিখে এই তিনটি পদের পরীক্ষা বাদ দিয়ে বিএসসি নিতে পারবে।
BSC - অফিসিয়ালি জানাবে নেক্সট আপডেট কি হবে

এইচএসসি ও অনার্স বা সমমান পড়ুয়া শিক্ষাত্রিদের জন্য১০,০০০ টাকা এককালিন শিক্ষা বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংকলিমিটেড ।অনলাইনে...
29/11/2017

এইচএসসি ও অনার্স বা সমমান পড়ুয়া শিক্ষাত্রিদের জন্য
১০,০০০ টাকা এককালিন শিক্ষা বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক
লিমিটেড ।
অনলাইনে এখান থেকে আবেদন করা যাবে ।
আবেদন করা যাবে - ১৭ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ।
অনলাইনে আবেদনের লিংক সহ বিস্তারিত সকল তথ্য
এখানেঃ https://ajkerkhobor.net/sonali-bank-scho
larship-notices-2017/ .

আবেদনের জন্য বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন ।

07/11/2017

#সাম্প্রতিক_দর্পণ
প্যারাডাইস পেপার কী?
পানামা পেপারস এর মতো কর থেকে বাঁচার জন্য রাজনীতিবিদগণ বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে (যেমন অফশোর কোম্পানি) বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হওয়ার নামই প্যারাডাইস পেপার।-> প্যারাডাইস পেপার কেলেঙ্কারি ফাঁস হয় ৫ নভেম্বর ২০১৭ ,বার্লিনে (জার্মান পত্রিকা সুডয়েচে জাইতুং)
প্যারাডাইস পেপার কেলেঙ্কারির গোপনীয় নথি প্রকাশ করেন- ইন্টারনাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস। প্রায় ১ কোটি ৩৪ লাখ নথি নিয়ে তদন্ত করছেন ৬৭টি দেশের ৩৮০ জন সাংবাদিক। এসব নথি জার্মান দৈনিক সুইডয়চে সাইটংয়ের হাতে প্রথম আসে। নথিগুলো পেয়েছে বিবিসি,গার্ডিয়ানসহ বিভিন্ন দেশের ১০০টি সংবাদমাধ্যম।
এই কেলেঙ্কারিতে বিশ্বের ১২০জন রাজনৈতিক নেতার নাম এসেছে, তারমধ্যে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ,কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো,কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ,ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো প্রসেঙ্কো,অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল,কঙ্গোর প্রেসিডেন্ট জায়নেট ডেসিরি কাবিলা,আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরি,আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও বাণিজ্যমন্ত্রী উইলবার রসসহ আরও অনেকে।
/
পানামা পেপারস কী
মোসাক ফনসেকা নামে পানামার একটি আইনি প্রতিষ্ঠান কিছু গোপন করফাঁকি সংক্রান্ত তথ্য ফাঁস করেছে। যা পানামা পেপার্স কেলেঙ্কারি নামে খ্যাত হয়ে রয়েছে।এটি ২০১৬ সালের ৩ এপ্রিল প্রকাশিত হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বড় বড় ব্যক্তিত্বরা কীভাবে সুকৌশলে কর ফাঁকি দিয়ে নিজেদের সম্পদ বাড়িয়েছেন তা ১ কোটি ১৫ লক্ষ গোপন নথিতে ফাঁস করে দিয়ে আলোড়ন ফেলেছে মোসাক ফনসেকা নামে পানামার আইনি প্রতিষ্ঠানটি। একেই বলা হচ্ছে পানামা পেপার্স বা পানামা পেপার্স কেলেঙ্কারি।

07/11/2017

৩৭তম বিসিএস ভাইভা প্রস্তুতি
বিসিএস ভাইভাতে কেন ফেইল করানো হয়?
-
১.নিজের এলাকা সম্পর্কে না জানা।(যেমন: ইতিহাস - ঐতিহ্য - সংস্কৃতি , মুক্তিযুদ্ধ - মুক্তিযোদ্ধা, বিখ্যাত- কুখ্যাত , সমস্যা- - সমাধান - সম্ভাবনা)
২.বাবা/মায়ের প্রফেশন নিয়ে মিথ্যা বলা/বলতে লজ্জা বোধ করা।
৩.মিথ্যা বলা, ধোকা দেয়ার চেষ্টা করা।
৪.অনেক আগে পড়েছিলাম, তাই মনে নেই।এই টাইপের কথা না বলাই ভাল।
৫.উত্তর না পারলে,গাইগুই করা! (জানা নেই সরি ,স্যার বলাই ভাল)
৬. অতি গম্ভীর ভাব ধরে বসে থাকা ( হাসিখুশি ভাব থাকা পছন্দনীয়)
৭. কথা বার্তায়( ইংরেজি ও বাংলা) সাবলীলতা না থাকা।
৮. টেকনিক্যাল প্রশ্নের জবাবে সরাসরি সরকারের বিপক্ষে বলা।(যেমন: সরকারের কিছু ব্যর্থতা বলুন। এর উত্তরে, এটি একটি চলমান সমস্যা...,তবে এটা নিরসনে সরকার কাজ করে যাচ্ছে ....এমন বলা ভাল)
৯. সুকুমার বৃত্তির অনুশীলন না করা যেমন :গান একদমই না শোনা, সিলেবাসের বাইরে বিভিন্ন টপিকসের বই একদমই না পড়া, কবিতা একদমই না পড়া।
১০. অল্প সময়ে ছেড়ে দেয়া মানেই খারাপ ভাইভা না, ঐ সময়ের মধ্যে:পোষাক,চুল,হাঁটচলা এবং কথা বলার সময় চোখের তীক্ষ্ণতা এবং আত্মবিশ্বাস প্রভৃতিই লক্ষ করা হয়।
-
( এগুলো একজন পিএসসি মেম্বারের মতামত)

07/11/2017

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে-
২৯শে ডিসেম্বর,২০১৭ ...

08/09/2017

ভর্তি পরীক্ষার আবেদন সময়সীমা সংক্রান্ত তথ্যাবলীঃ
→ ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ আবেদন সময়সীমা শেষ।
→ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ আবেদন সময়সীমা শেষ।
→ জাতীয় বিশ্ববিদ্যালয়ঃ আবেদন সময়সীমা শেষ হবে ২০ সেপ্টেম্বর।
→ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ আবেদন শুরু হয়েগেছে আজ থেকো হবে, শেষ হবে
৩০ সেপ্টেম্বর।
→ মেডিকেলঃ আবেদন সময়সীমা শেষ হবে ১৬ সেপ্টেম্বর।
→ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ঃ আবেদন সময়সীমা শেষ হবে ২১ সেপ্টেম্বর।
→ রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ আবেদন শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে, শেষ হবে
২৪ সেপ্টেম্বর।
→ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঃ আবেদন শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে
→ খুলনা বিশ্ববিদ্যালয়ঃ আবেদন শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে, শেষ হবে ৯
অক্টোবর।
→ বুয়েটঃ আবেদন শুরু হয়েগেছে, শেষ হবে ১৬ সেপ্টেম্বর।
→ কুয়েটঃ আবেদন শুরু হবে ১১ সেপ্টেম্বর থেকে, শেষ হবে ২০ সেপ্টেম্বর।
→ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজঃ আবেদন শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে,
শেষ হবে ২৪ সেপ্টেম্বর।
→ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ আবেদনের সময়সীমা
শেষ হবে ২২ সেপ্টেম্বর।
→ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ আবেদন শুরু
হবে ১৭ সেপ্টেম্বর থেকে, শেষ হবে ১৫ অক্টোবর।
→ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ আবেদনের সময় শুরু হয়ে গেছে,
শেষ হবে ৩০ সেপ্টেম্বর।
→ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ঃ আবেদন শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে, শেষ
হবে ১০ নভেম্বর।
তথ্য সংগৃহীত

04/04/2017
"ফ্রি সেমিনার"বিষয়ঃ বিদেশে স্কলারশিপ এবং পড়াশোনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা।স্পিকারঃ মোঃমহিবুল ইসলাম (PhD)তারিখঃ ৩...
28/01/2017

"ফ্রি সেমিনার"
বিষয়ঃ বিদেশে স্কলারশিপ এবং পড়াশোনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা।
স্পিকারঃ মোঃমহিবুল ইসলাম (PhD)
তারিখঃ ৩০ জানুয়ারী ২০১৭, সোমবার।
সময়ঃ সকাল ১০.০০-১২.৩০ ও বিকেল ৩.৩০-৫.০০ টা
স্থানঃ RCCI অডিটোরিয়াম, জাহাজ কোম্পানি মোড়, রংপুর।
রেজিস্ট্রেশনঃ সরাসরি কল করে অথবা নিম্নোক্ত লিঙ্কে
https://goo.gl/ZdjV8k

Event Timing: January 30, 2017 Event Address: Chamber of Commerce Building, Jahaz Company More, Rangpur. Contact us at (+880) 1785 669 999 or [email protected]

Address

Rangpur
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Job Master posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category