15/01/2020
লেখাঃ
মার্কেটিং বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী রায়হান আহমেদ, ডেপুটি ব্রান্ড ম্যানেজার, প্রাণ আরএফএল গ্রুপ।
প্রথমেই শুভেচ্ছা জানাই নতুন ব্যাচের শিক্ষার্থীদের। জানি না তাদের সংখ্যা এই গ্রুপে ঠিক কত জন। যদি দুই জনও হয় তবে এই লেখা তাদের জন্য।
অনেক সৌভাগ্যবান তোমরা যে এই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হতে পেরেছ। কেন বললাম এ কথা তা আগামী কয়েক মাসের মধ্যেই বুঝতে পারবে। আমি যে ব্যাপারে বলার জন্য এই লেখা লিখছি তা হলো আজ থেকে নিজেকে ভেঙে নিজের আপডেট ভার্শন বানাতে হবে তোমাকে। এই কাজটি করতে হবে প্রতিদিন। ধর, তুমি খুব ভালো আড্ডা দিতে পারো, কাল যেন তুমি আরো ভালো ও ইন্টারেস্টিং টপিক নিয়ে আড্ডা দিতে পারো তার পরিকল্পনা কর। নিজেকে কখনোই বেরোবি স্ট্যান্ডার্ড মনে করবে না বরং নিজেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বানাতে কাজ কর। বেরোবি তোমাকে একটা প্লাটফর্ম দিয়েছে মাত্র, সেখানে তুমি কী পারফর্ম করবে তা কিন্তু তোমাকেই ভেবে নিতে হবে।
নিজেকে প্রশ্ন করেতে শিখতে হবে। তোমার আশেপাশে যা ঘটছে তার সবদিকেই তোমার নজর থাকা দরকার। পার্টিসিপেটিভ হতে হবে তোমাকে। ক্লাস থেকে শুরু করে বন্ধুরা মিলে নাচানাচি করলে সেখানেও পার্টিসিপেট করতে হবে। যেহেতু তুমি মার্কেটিং এ পড় তাই তোমার পোষাক-আসাক থাকবে মার্জিত রুচিসম্মত ও আধুনিক, পোষাক দামী হতে হবে এমন নয় তোমার সামর্থ্যানুযায়ী এমন কিছু পড় যেটা তোমাকে মানায় এবং কেউ যেন বলতে না পারে তুমি একটা 'খ্যাত'।
আর একটা কথা মার্কেটিং হলো চৌকশদের ডিপার্টমেন্ট। কর্পোরেট হাউজ গুলোর মার্কেটিং পেশার লোকগুলোকে দেখবে তারা অনেক চৌকশ স্মার্ট এবং ভিশন এডাপ্টেবল। তোমাকেও হতে হবে অনেক চৌকশ, স্মার্ট আর ভিশন এডাপ্টেবল। মার্কেটিং এর বেসিক হয়তো তুমি ক্লাসরুমে বসে জানতে পারবে কিন্তু মার্কেটিং বুঝতে হলে তোমাকে মানুষের সাথে মিশতে হবে। মানুষের ইনসাইড বুঝতে হবে। তোমাকে মিডিয়া টুলগুলো বুঝতে হবে। জানতে হবে ডিজিটাল মিডিয়ায় কী কী প্লাটফর্মে বিজ্ঞাপন দেওয়া যায়। মার্কেটিং এবং কমিউনিকেশন স্ট্রাটেজি ডেভেলপ করা বুঝতে হবে। মার্কেটিং অপারেশন বুঝতে হবে। মার্কেটিং এবং সেলসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। কঞ্জুমার ইনসাইট অথবা নতুন পন্যের আইডিয়া জেনারেশন থেকে শুরু করে ফাইনাল কঞ্জুমারকে লয়াল কঞ্জুমার বানানোর সকল ধাপ ও প্রকৃয়া সম্পর্কে স্পস্ট ধারনা রাখতে হবে।
আমি শুরুতেই বলেছি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হও। শুরু থেকেই ইংলিশ স্পিকিং এর উপর জোড় দাও। বিজনেস ম্যাগাজিন পড়, নেট থেকে বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড রাতারাতি বাজার থেকে কেন হারিয়ে গেলো এর পেছনের কারণ পড়। কোকাকোলা কেন এতো বড় ব্র্যান্ড? কী ছিলো তার রহস্যা? কী ছিলো তাদের মার্কেটিং স্ট্রাটেজি? এগুলো জানো। GMAT/GRE দিতে কী কী লাগে? কী কী মডিউলে পরীক্ষা হয়? হার্ভাড, অক্সফোর্ড, ইনসিয়েড, বা লন্ডন বিজনেস স্কুলে পড়তে চাইলে কত স্কোর ক্যারি করতে হয়। IELTS বা TOEFL এ কতো গুলো মডিউল আছে! GT/AT কোনটা কেন দরকার এগুলো জানো। এগুলো ক্লাসে জানানো হবে না, তোমাকেই জানতে হবে। কেইস স্ট্যাডি পড়তে হবে যা ইন্টারনেটে সহজলভ্য।
তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়ছো তাদের অধিকাংশই উত্তর বঙ্গের মানুষ। আঞ্চলিকতা তোমাদের ভাষার মধ্যে রয়ে গেছে খুব প্রকট ভাবে। আমি বলছিনা যে আঞ্চলিকতা বা আঞ্চলিক ভাষা খারাপ, আমি বলতে চাইছি তোমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করবে সেটা যেন দেশের যে কোন যায়গায় সাদরে গ্রহণযোগ্য হয় এবং কোন ক্রমেই যেন তোমাকে আন্ডারইস্টিমেট করার সুযোগ না পায়। নিজেকে ভাঙা নিজেকে গড়ার কাজ করতে হবে তোমাকেই।
শুধু বইয়ের মধ্যে নিজেকে আটকিয়ে রেখো না। চোখ কান খোলা রাখো। মার্কেটিং বোঝার চেস্টা করো। বিভিন্ন বিজনেস আইডিয়া বা স্ট্রাটেজিক মার্কেটিং আইডিয়া কম্পিটিশনে অংশগ্রহণ কর। তোমার বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন মহলে পরিচয় করিয়ে দেয়ার দায়িত্বটাও যে তোমারই।
সব শেষে একটা কথাই বলবো, "Be the update version of yourself from now".
Ready??
Set!!
3...
2...
1...
Go.............