09/08/2023
পাখির এখন দুঃসময় যাচ্ছে। হয় তাকে তিলে তিলে নিজেকে শেষ করে দিতে হবে। অথবা যারপরনাই কষ্ট সহ্য করে নিজেকে দিতে হবে নবীণ একটি রুপ। বাজপাখির জীবনটাই এমন। (আধ্যাতিক কথা)
বিঃদ্রঃ আমার আইডির শুরুতে দেখুন লেখা আছে: “বাজপাখির মত সংগ্রাম করি”।
জানেন কি?
বাজপাখি প্রায় ৭০ বছর জীবিত থাকে, অথচ ৪০ আসতেই ওকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এই সময়ে তার শরীরের ৩টি প্রধান অঙ্গ দূর্বল হয়ে পড়ে।
১) পায়ের নখ।
২) ঠোঁট।
৩) ডানা।
ফলস্বরূপ শিকার খোঁজা, ধরা ও খাওয়া ৩টি কাজই বাজপাখির জন্য ধীরে ধীরে কঠিন হয়ে পড়ে। তখন তার জন্য ৩ টি পথ খোলা থাকে।
১) আত্মহত্যা।
২) শকুনের মতো মরা খাওয়া।
৩) নিজেকে নতুন করে তৈরি করা ।
বাজপাখি একটি উঁচু পাহাড়ে বাসা বাধে আর শুরু করে নতুন করে বাঁচার প্রচেষ্টা। সে প্রথমে পাথরে বাড়ি মেরে মেরে তার ঠোট ও নখগুলি ভেঙ্গে ফেলে। তারপর অপেক্ষায় থাকে নতুন নখ ও ঠোট গজানোর। নখ ও ঠোট গজালে বাজপাখি ডানার সমস্ত পালকগুলি ছিঁড়ে ফেলে। প্রচন্ড কষ্ট সহ্য করে সে অপেক্ষায় থাকে নতুন পালকের। সব মিলিয়ে ১৫০ দিনের কঠিন পরীক্ষার পর বাজপাখি ফিরে পায় তার নতুন জীবন। হয়ে উঠে আগের চাইতেও ক্ষিপ্র ও চৌকশ।
সারকথা : আমাদের জীবনেও অনেক উথান পত্তন আসে কিন্তু তাতে হার মানলে চলবে না। বয়স কোনো বাধাই নয় বাজপাখির মতোই নব উদ্দ্যমে আমরা আমাদের অতীতকে পিছনে ফেলে অন্তহীন শক্তি নিয়ে এগিয়ে যাবো নতুন ভবিষ্যতের পথে। ইনশাআল্লাহ।
ট্যাগ:-
মোঃ নাসিদ মিয়া রংপুরী
Md Nashed Mia Rangpuri
Rangpuri TV - রংপুরী টিভি
01936036130
01645309067
19/07/2022
“কথা সেটা যাই হোকনা কেন, বললে আপনার বিপদ। তাই যত পারেন অল্প বলুন। কথা বলা শ্রেষ্ট নয় বরং কথা রাখাটাই শ্রেষ্ট। একটা কথা কারো কাছে প্রিয় আবার কারো কাছে তিক্ত। যে কথা শুনে কেউ খুশি হয়, সেই কথা শুনে অন্যকেউ বিরক্ত হয়।”
— মোঃ নাসিদ মিয়া রংপুরী
নাসিদ মিয়া রংপুরীর লেখাসমগ্র
15/07/2022
মসজিদের কমিটি ভালো হলে, ইসলামী সমাজ বিনির্মাণ সহজ হয়ে যাবে। কারন মসজিদ কমিটির সহযোগীতা পেলে আলেমরা মানুষকে নির্ভয়ে কুরআনের বিশ্লেষণ শোনাবেন। এতে মানুষেরা কুরআনের কথা বুঝতে সমস্যায় পড়বেন না। আর যখন কুরআন বুঝতে সমস্যা থাকবে না, তখন ইসলামী সমাজ বিনির্মাণ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
মোঃ নাসিদ মিয়া রংপুরী
— ১৫ জুলাই ২০২২ খ্রিঃ
13/07/2022
ব্লাকলিষ্টে কারা থাকে জানেন? একসময়ের প্রিয় মানুষটাই কালের বিবর্তনে অপ্রিয় হয়ে দাড়ায়। তখন তার কথা গুলো আর ভালোলাগে না। হয়ে যায় বিরক্তির কারন। যেন যত রাগ সুধু তারই উপর। অথচ একটা সময় সেই লোকটাই কথা দেয়— “আমার যত ভালোবাসা সুধুই তোমার জন্য।” কিন্তু সেই মানুষটাই একটা সময় হয়ে যায় অন্য কারো।
প্রকৃত একজন প্রেমিক কখন বেশি কষ্ট পায় জানেন? যখন তার প্রিয় মানুষটা তাকে ভুলে, আপন করে নেয় অন্য কাউকে। তখন সেই মানুষটা এত পরিমাণ কষ্ট পায় যা লিখে বোঝানো সম্ভব নয়। তা সুধু সেই বুঝে, যে সেই অবস্থায় পড়ে।
যে হাত ধরে জীবন চলার স্বপ্ন দেখা হয় সেই হাতটা যখন অন্যের অধিকারে, তখন যে ব্যাথ্যা অনুভব হয়, সেটা কাউকে বলে বোঝানো সম্ভব নয়।
চলবে...
মোঃ নাসিদ মিয়া রংপুরী
— ১৩ জুলাই ২০২২ খ্রিঃ
নাসিদ মিয়া রংপুরীর লেখাসমগ্র
19/02/2022
[বনী-ইসরাঈলঃ আয়াত নং ১]
سُبْحٰنَ الَّذِىٓ أَسْرٰى بِعَبْدِهِۦ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَا الَّذِى بٰرَكْنَا حَوْلَهُۥ لِنُرِيَهُۥ مِنْ ءَايٰتِنَآ ۚ إِنَّهُۥ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
অর্থঃ পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যান্ত-যার চার দিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাঁকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল।
07/11/2021
Post:-
Priyotoma - প্রিয়তমা
পৃথিবী টিভি
রংপুরী টিভি Rangpuri TV
Mnmr.bd
Md Nashed Mia Rangpuri
06/10/2021
“যদি সমাজে তোমাকে নিয়ে সমালোচনা কিংবা আলোচনা না হয় তাহলে তুমি গুরুত্বহীন ব্যক্তি। যদি তোমাকে নিয়ে সমালোচনা কিংবা আলোচনা হয় তাহলে ধরে নিয়ে তুমি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
✍️ Md Nashed Mia Rangpuri
28/09/2021
গুমাতঙ্কে সত্যভাষী সংগ্রামী সৈনিক!
কুরআন বিশেষজ্ঞ ব্যক্তি যদি রাষ্ট্র গঠনের পথে দিক নির্দেশনা দেয় তা অনেকের চুলকানির কারন হলেও জাতির জন্য কল্যাণকর।
আমি বুঝতে পারছি না ইসলামী সাহিত্য,ইতিহাস,বিজ্ঞান, স্বাস্থ্য,ফিকাহ, কুরআন,হাদিস,তুলনামূলক ধর্ম তথ্যের বই পড়া কি অপরাধ?!
তাহলে তো আমিই সব থেকে বড় অপরাধী হয়ে যাব। কেননা আমি সুধু ইসলাম নয় সব দিক থেকেয় চর্চা করছি। এভাবে কতকাল চলবে মোদের আতঙ্ক!?
নিজের বাঁক স্বাধীনতা কি নেই?
🖌️Md Nashed Mia Rangpuri