Mirzagonj B.L High School

Mirzagonj B.L High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mirzagonj B.L High School, School, Domar, Rangpur.

স্যারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
02/12/2025

স্যারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

পিতা-মাতা সমতুল্য সকল শিক্ষকদের জানাই আন্তরিক শিক্ষক দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। 🎓🤍আপনাদের পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসাই গ...
05/10/2025

পিতা-মাতা সমতুল্য সকল শিক্ষকদের জানাই আন্তরিক শিক্ষক দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। 🎓🤍
আপনাদের পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসাই গড়ে তোলে একটি প্রজন্মের ভবিষ্যৎ। 🌸📚

#শিক্ষকদিবস #শ্রদ্ধা_ও_ভালোবাসা

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ❤️আজ মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী ...
06/09/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ❤️

আজ মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ভালোবাসায় উদযাপিত হয়েছে। 🌙
প্রিয় নবীজি হযরত মুহাম্মদ ﷺ এর জীবনের শিক্ষা, শান্তির বার্তা ও মানবতার আদর্শ আমাদের চলার পথে অনন্ত প্রেরণা। 🕊️

আসুন আমরা সবাই তাঁর দেখানো পথে চলি এবং জীবনে সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করি। 💚

📸 ছবিগুলো সংগৃহীত: Tozammel Haque স্যার-এর প্রোফাইল থেকে।

এক সময় মাত্র ২ টাকা হাতে নিয়েই আমরা ছুটে যেতাম স্কুলের পথে। ক্যান্টিনের লজেন্স, ঝালমুড়ি, আইসক্রিম—সবকিছুতেই ছিলো অফুরন্ত...
06/09/2025

এক সময় মাত্র ২ টাকা হাতে নিয়েই আমরা ছুটে যেতাম স্কুলের পথে।
ক্যান্টিনের লজেন্স, ঝালমুড়ি, আইসক্রিম—সবকিছুতেই ছিলো অফুরন্ত আনন্দ।

আজ সেই দিনগুলো কেবল স্মৃতি, কিন্তু মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আঙিনা এখনও বয়ে বেড়ায় আমাদের শৈশবের হাসি-কান্না, স্বপ্ন আর ভালোবাসার গল্প। ❤️

#আমাদের_শৈশব #স্মৃতিমাখা_দিন

👩‍🏫 হোসনে আরা বেগম — আমাদের সবার প্রিয় শ্রদ্ধীয়বেবি ম্যাডামএকজন শিক্ষক মানেই শুধু পাঠদান নয়, একজন শিক্ষক মানেই অনুপ্রেরণ...
04/09/2025

👩‍🏫 হোসনে আরা বেগম — আমাদের সবার প্রিয় শ্রদ্ধীয়

বেবি ম্যাডাম

একজন শিক্ষক মানেই শুধু পাঠদান নয়, একজন শিক্ষক মানেই অনুপ্রেরণা, স্নেহ আর ভালোবাসার অবারিত উৎস। আমাদের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষিকা হোসনে আরা বেগম, যাকে আমরা সবাই ভালোবেসে ডাকি বেবি ম্যাডাম, তিনি আমাদের জীবনে ঠিক তেমনই এক আলোকবর্তিকা। 🌸

ম্যাডাম শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না, তিনি আমাদের সাহস জোগান, মায়ের মতো আগলে রাখেন, আর বিশেষ করে স্কুলের মেয়েদের জন্য হয়ে উঠেছেন এক নিরাপদ আশ্রয়। 🌹

তার প্রতিটি কথা, প্রতিটি হাসি আর স্নেহময় ব্যবহার আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। আমরা যখন সমস্যায় পড়ি বা মন ভেঙে যায়, তখন বেবি ম্যাডামের ছায়া যেন নতুন ভরসা হয়ে দাঁড়ায়।

আজ বেবি ম্যাডামকে নিয়ে লিখতে গিয়ে বুক ভরে যায় ভালোবাসা ও গর্বে, চোখ ভিজে যায় কৃতজ্ঞতায়… 💧
আল্লাহ আমাদের প্রিয় ম্যাডামকে সুস্থ রাখুন, দীর্ঘায়ু দান করুন আর বরকতময় জীবন দান করুন। 🤲

আপনি আছেন বলেই, আমরা গর্বিত মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অংশ হতে। ❤️

মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবার ❤️❤️আজ আমাদের প্রিয় শিক্ষা পরিবারের সাথে যুক্ত হলেন নতুন চারজন শিক্ষক। ফুল দিয...
01/09/2025

মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবার ❤️❤️
আজ আমাদের প্রিয় শিক্ষা পরিবারের সাথে যুক্ত হলেন নতুন চারজন শিক্ষক। ফুল দিয়ে তাদেরকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়েছে। 🌸
আমাদের সব প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে দিনটি হয়ে উঠেছে আরও আনন্দময় ও স্মরণীয়। 🎉

📌 পোস্টটি সংগৃহীত হয়েছে Hosna Ara Ara ম্যাডামের প্রোফাইল থেকে 🙏

🌺📚

এটিই ছিল আমাদের প্রিয় বিদ্যালয়ের হৃদয়… 🏫ঝড়-বাদল, রোদ-বৃষ্টি পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে এই পুরনো কক্ষটি।দূর থেকে দেখা প্রথম র...
27/08/2025

এটিই ছিল আমাদের প্রিয় বিদ্যালয়ের হৃদয়… 🏫
ঝড়-বাদল, রোদ-বৃষ্টি পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে এই পুরনো কক্ষটি।
দূর থেকে দেখা প্রথম রুম—যেখানে বসতেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক।
শত শত শিক্ষার্থীর স্বপ্নের বীজ বোনা হয়েছিল এখানেই, গড়ে উঠেছিল হাজারো সফল জীবনের ভিত্তি।

সময় হয়তো দেয়াল ক্ষয় করেছে, কিন্তু স্মৃতির অক্ষরে অক্ষরে আজও বাজে সেই দিনের সুর… 💭❤️

📸 ছবিটি পাঠিয়েছে –
Sunbin Sakib
SSC 2022

#স্মৃতি
#ভালোবাসা #শ্রদ্ধা


#নস্টালজিয়া

#আমারস্কুলআমারগর্ব


#শৈশবেরস্মৃতি




📌 আমাদের প্রিয় অধ্যক্ষ মো.আনোয়ার হামিদ স্যার❤️আজ মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের ইতিহাসে এক আবেগঘন অধ্যায় শেষ হলো। আমাদের শ্রদ্...
24/08/2025

📌 আমাদের প্রিয় অধ্যক্ষ মো.আনোয়ার হামিদ স্যার❤️

আজ মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের ইতিহাসে এক আবেগঘন অধ্যায় শেষ হলো। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ, আমাদের গর্ব, আনোয়ার হামিদ স্যার—যিনি কলেজ প্রতিষ্ঠার পর থেকেই দীর্ঘ ৩০ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করে আজ অবসরে গেলেন।

স্যারের জীবনের অভিধানে “রাগ” শব্দটাই ছিল না। তিনি ছিলেন অদ্ভুত সহজ-সরল, ভদ্র, হাসিমুখে সবার সঙ্গে কথা বলা এক মাটির মানুষ। এত বছরেও তাঁর মতো সরল, নিরহংকারী, স্নেহশীল মানুষ খুব কমই দেখেছি। স্যারের সেই মমতা, সেই ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

আমাদের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই স্যারের হাতে গড়া এই কলেজে ভর্তি হয়ে শিক্ষা অর্জন করেছে। তাঁর হাত ধরে হাজার হাজার শিক্ষার্থী আজ শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে সম্মানের সঙ্গে কাজ করছে। তিনি শুধু একজন শিক্ষক নন—তিনি আমাদের প্রজন্মের জন্য এক মহান অভিভাবক, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন।

স্যারের অবদান ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের গ্রাম, আমাদের জোড়াবাড়ির, মির্জাগঞ্জ আজ শিক্ষার আলোয় আলোকিত—আর এই আলোয় সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হলেন আমাদের আনোয়ার হামিদ স্যার। 🌸

🙏 আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি—স্যার যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন, শান্তিময় সুন্দর অবসর জীবন কাটান। স্যার, আপনি হয়তো অবসরে যাচ্ছেন, কিন্তু আপনি আমাদের হৃদয় থেকে কখনোই অবসর নেবেন না। আপনি থাকবেন শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর অফুরন্ত ভালোবাসার চিরন্তন প্রতীক হয়ে। 💐

— মির্জাগঞ্জ স্কুল ও এলাকাবাসীর পক্ষ থেকে অফুরন্ত শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা।

#শ্রদ্ধাএবংভালোবাসা #মির্জাগঞ্জেরগর্ব #চিরকৃতজ্ঞ #অধ্যক্ষস্যার

❤️ আমাদের প্রিয় শিক্ষক আশরাফুল স্যারকে নিয়ে কিছু কথা 🌼আজকে মনে পড়ছে সেই দিনের কথা, যখন আশরাফুল ইসলাম স্যার প্রথম আমাদের ...
22/08/2025

❤️ আমাদের প্রিয় শিক্ষক আশরাফুল স্যারকে নিয়ে কিছু কথা 🌼

আজকে মনে পড়ছে সেই দিনের কথা, যখন আশরাফুল ইসলাম স্যার প্রথম আমাদের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন। তখন তিনি ছিলেন একদম তরুণ, উদ্যমী আর প্রাণবন্ত। স্যারের চোখেমুখে ছিল জ্ঞান ছড়িয়ে দেওয়ার এক অদম্য ইচ্ছা।

স্যারের হাত ধরেই আমাদের স্কুলে শুরু হয় কম্পিউটার শিক্ষা। যেমন চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক, তেমনি আমাদের স্কুলে কম্পিউটারের আলো জ্বালালেন আশরাফুল স্যার। তাঁর হাতে স্কুল পেলো আধুনিকতার ছোঁয়া।

শুধু তাই নয়, গণিত ও রসায়নের ক্লাসে তিনি ছিলেন এক আলোকবর্তিকা। রফিকুল স্যারের সাথে একসাথে তারা আমাদের মাঝে ছড়িয়েছেন জ্ঞানের দীপ্তি, আত্মবিশ্বাস আর স্বপ্ন দেখার সাহস।

আজ স্যার আমাদের স্কুলে না থাকলেও তাঁর অবদান, তাঁর পরিশ্রম আর ভালোবাসা আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে চিরকাল। 🌹
স্যার, আপনার মতো শিক্ষকই আসলেই গড়ে তোলেন আগামী প্রজন্মকে।
আপনার জন্য অফুরন্ত দোয়া রইলো। 🤲

— মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ভালোবাসা আর শ্রদ্ধা ❤️

📸 মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ফটো প্রতিযোগিতা 📸প্রিয় শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা,আমাদের সবার প...
19/08/2025

📸 মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ফটো প্রতিযোগিতা 📸

প্রিয় শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা,
আমাদের সবার প্রাণের প্রতিষ্ঠান মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় নিয়ে রয়েছে হাজারো স্মৃতি। সেই স্মৃতিগুলোকে একসাথে ধরে রাখতে আয়োজন করা হয়েছে একটি ভিন্নধর্মী ফটো প্রতিযোগিতা।

প্রতিযোগিতার নিয়মাবলি:
✅ আমাদের স্কুলের স্মৃতিবিজড়িত যেকোনো জায়গার ছবি তুলুন (যেমন—মাঠ, ক্লাসরুম, পুকুর, সাইকেল রাখার জায়গা বা প্রিয় কোন কোণ)।
✅ ছবিটি আমাদের Page Messenger এ পাঠিয়ে দিন।
✅ সেরা ৫টি ছবি নির্বাচিত হবে।
✅ বিজয়ীদের নামসহ তাদের ছবি আমাদের অফিসিয়াল গ্রুপে পোস্ট করা হবে।

🎁 এটি শুধু প্রতিযোগিতা নয়, বরং আমাদের স্মৃতিগুলোকে নতুনভাবে ছুঁয়ে দেখার একটি সুযোগ।

👉 তাহলে দেরি কেন? ক্যামেরায় বন্দী করুন আপনার প্রিয় স্কুলের মুহূর্ত আর পাঠিয়ে দিন আমাদের কাছে।

🏫
📸
💭
❤️
🌿

💚
🎒
#মির্জাগঞ্জ_বহুমুখী_উচ্চ_বিদ্যালয়
📚

Address

Domar
Rangpur
5700

Alerts

Be the first to know and let us send you an email when Mirzagonj B.L High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mirzagonj B.L High School:

Shortcuts

Share

Category