RZS 98 Batch

RZS 98 Batch

Share

আমরা রংপুর জিলা স্কুলের ৯৮ সালের ব্যা?

অখন্ড বাংলার উত্তর জনপদে শিক্ষার আলো জ্বালানোর জন্য রংপুর এবং এর নিকটবর্তী এলাকার শিক্ষানুরাগী জমিদারবর্গের উদার মনোবৃত্তির ফলশ্রুতি আজকের ‘রংপুর জিলা স্কুল’। ১৮৩২ খ্রিস্টাব্দে বাংলার তৎকালীন লর্ড উইলিয়াম বেন্টিং ‘জমিদার স্কুল’ নামে এই বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

ইতোপূর্বে ১৮২৮ খ্রিস্টাব্দে জনশ্রুত অনুযায়ী ১৮২৫ খ্রিস্টাব্দে এর শিখন কার্যক্রম শুরু হয়।অনেক সমস্যার মধ্য দিয়ে বিদ্যালয়টি উন

13/08/2020

For your kind information, I would like to invite you to join today's webinar regarding Dorpan Properties Ltd. at tonight.

ওয়েবিনারে জয়েন করার লিংকঃ
You are invited to call DORPAN Properties Limited on Lifesize.

Join the meeting: https://call.lifesizecloud.com/4966147
Passcode: 1234 #

Calling from a Lifesize conference room system? Just dial 4966147 with the keypad.

Lifesize | Call

11/08/2020

আসসালামু আলাইকুম!

দোস্তরা বর্তমান এই সময়টাতে “কেমন আছিস” বলার চেয়ে আলহামদুলিল্লাহ আমরা যে এখনও সুস্থ্য আছি এটাই সবথেকে বড় পাওয়া। মার্চ মাস পর্যন্ত আমরা যে পৃথিবীকে দেখেছি বর্তমানের পৃথিবী তার থেকেও ভিন্ন। এই পৃথিবীকে বলা হয়েছে নিউ নরমাল (New Normal)। কোভিড শুরু থেকে আজ পর্যন্ত আমরা নানা প্রতিকূলতার সাথে নিজেদেরকে মেনে নিয়ে চলতে শিখেছি। বলা হচ্ছে ভবিষ্যতে আমাদের এভাবেই চলতে হবে। এজন্যই হয়তো এর নাম নিউ নরমাল।

বন্ধুরা তোরা হয়তো ১৩ই মার্চের আমাদের ঢাকাস্থ্য পুনর্মিলনীর কথা মনে রেখেছিস। ভীষন মজার একটা দিন আমরা সবাই উপভোগ করেছিলাম। বাচ্চারাও আমাদের সাথে অনেক আনন্দ পেয়েছিল। কোভিড পরিস্থিতির জন্য আমরা আমাদের অনেক কার্যক্রম থেকে সরে এসেছি। যা পরিকল্পনাধীন রয়েছে।

আমাদের ঢাকাস্থ্য পুনর্মিলনীর অনুষ্ঠানটিতে নিজেদের কন্ট্রিবিউশনের পাশাপাশি আমাদের সার্বিক সহায়তা প্রদান করেছিল বন্ধু ফিলিপের ডেভেলপার কোম্পানী “দর্পন প্রোপার্টিজ লিঃ”। দর্পন প্রোপার্টিজ তাদের বর্তমান প্রজেক্ট ও কার্যকলাপ আলোকপাত করার জন্য আমাদের বন্ধুদের সাথে অনলাইন ভিত্তিক আলোচনার কথা ভাবছে। বন্ধুদের জন্য বিশেষ সুবিধায় ঢাকার বুকে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ করে দেয়ার আশা ব্যক্ত করছে। আমরাও আনন্দিত আলোচনায় অংশ নিয়ে আমরা দর্পন প্রোপার্টিজের সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে পারবো। আশাকরি আলোচনায় ফিলিপ উপস্থিত থেকে তাদের প্রজেক্ট সম্পর্কে আমাদের বিস্তারিত জানাতে পারবে। বন্ধু সৌরভ ইতিমধ্যে ম্যাসেঞ্জারে আমাদের এ ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। সবার সার্বিক কথা বিবেচনা করে আগামি বৃহস্পতিবার (১৩-০৮-২০২০) রাত ৯:০০টায় আমরা অনলাইন ওয়েবিনারে অংশ গ্রহন করবো। আশাকরি আমরা সবাই যথা সময়ে উপস্থিত থাকবো।

23/03/2020
Photos from RZS 98 Batch's post 14/03/2020

১৩ই মার্চ ২০২০ (শুক্রবার) ঢাকার অদূরে শীতলক্ষা ওয়াটারফ্রন্ট রিসোর্টে অনুষ্ঠিত হলো রংপুর জিলা স্কুল ১৯৯৮ ব্যাচ ঢাকাস্থ বন্ধুদের “ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলি গেট-টুগেদার”। পারিবারিক পরিচিতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপি বাচ্চাদের মেধা অন্বেষন, খেলাধুলা, কবিতা আবৃতি, গানসহ নানা আয়োজনে মুখরিত ছিল ১৯৯৮ ব্যাচের বন্ধুরা ও পরিবার। সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গেট-টুগেদারে বন্ধুদের অংশগ্রহন ছাড়াও স্পন্সর ছিল দর্পন প্রপার্টিজ। গেট-টুগেদারের সার্বিক আয়োজনে ছিল বন্ধু রুবেল ও রনজু।
Osman Munna Ashaduzzaman Ranju Moktadirul Islam Mahmudul Islam MD Ashfaqul Alam EmØn Mohib Ullah Aashique Eklusur Rahman Asad Zaman Lalin Saiful Islam Prince Imtiazrabbi Kanak Md.Hasim Hasnat Tawfique Iqbal Tamjid Haque Devashish Ranjan Sarker মুহতাসিম-আল-সবুক্তগীন লিংকন

18/12/2019

“জরুরী O+ve রক্তের প্রয়োজন”
আমাদের বন্ধু মুবিনের (এ্যাডভোকেট) ছোট বোনের অস্ত্রপচারের জন্য জরুরী ভিত্তিতে O+ve রক্তের প্রয়োজন। কল্যানপুর ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন। ঢাকায় অবস্থানরত কোন বন্ধু বা নিকট পরিচিতের রক্তের গ্রুপ O+ve থাকলে অতি সত্বর মুবিনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মুবিন: +8801834331138

03/01/2019

একটি শোক সংবাদঃ আমাদের বন্ধু হাসিবুলের পিতা আজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসিবুলের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তার পিতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

03/12/2018

দয়া করে একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়ুন এবং আপনার মতামত দিন।
গত জুলাই মাসের পূনর্মীলনী শেষে একটি সংগঠন দাড় করানোর লক্ষ্যে ৭ সদস্য বিশিস্ট এডহক কমিটি তৈরী করা হয়েছিল। এডহক কমিটির কাজ ছিল ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে- ১. ডাটাবেজ তৈরী করা। ২. গঠনতন্ত্রের খসড়া তৈরী করা এবং ৩. প্রথম কার্যকরী কমিটি তৈরী করে দেয়া।

ডাটাবেজ তৈরীর কাজ আগে থেকেই কিছু করা ছিল। এ ব্যাপারে মাজেদুল, তামিম, পাভেল, রঞ্জু, রুবেল সহ আরো অনেকের ভুমিকাই উল্লেখ করার মত।
গত বছর থেকেই সংগঠন এর রুপরেখা বা গঠনতন্ত্র তৈরীর চেস্টা চলছে। সেই খসড়া গঠনতন্ত্র নিয়ে এডহক কমিটিতে আলোচনা হয়েছে। এখন আমরা সংগঠন এর একটি চুড়ান্ত রুপরেখা দাড় করাতে পেরেছি।
এডহক কমিটিতে অনুমোদিত খসড়া গঠনতন্ত্রের আলোকে, সংগঠনটিকে বাস্তবে রুপ দেরার উদ্দেশ্যে, কমিটির বিভিন্ন পোস্টে নাম প্রস্তাব করা শুরু হয়ে গেছে। আশা করা যায় আগামী দুই সপ্তাহের মধ্যেই এডহক কমিটি, প্রথম কার্যকরী কমিটি তৈরী করে দিতে পারবে।

নিচে সংক্ষেপে সংগঠন এর রুপরেখা নিয়ে বলা হল। সেটা সবাই পড়বেন এবং কোন মতামত থাকলে কমেন্ট করবেন।
সাংগঠনিক কাঠামোঃ সংগঠনের সাংগঠনিক কাঠামো হবে দুই স্তর বিশিষ্ট।
•Board of Counsellor বা পরামর্শক পরিষদ- মনোনিত
•Executive Board বা কার্যকরী পরিষদ- নির্বাচিত

কার্যকরী পরিষদ নীতি নির্ধারণী প্রশ্নে ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের সুবিধার্থে একটি পরামর্শক পরিষদ গঠন করবে। পরামর্শক পরিষদের সদস্য সংখ্যা হবে ৫ জন। তারা নির্বাচিত হবেন না বরং কার্যকরী পরিষদ কর্তৃক মনোনিত হবেন। সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন, সংগঠনের জন্য সময়দানে সক্ষম, গ্রহনযোগ্য ও ইচ্ছুক সদস্যগণ পরামর্শক পরিষদের সদস্য হতে পারবেন। কার্যকরী পরিষদ এর সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পরামর্শক পরিষদের সাথে যোগাযোগ ও লিয়াঁজো বজায় রাখবেন।

সংগঠনের সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকবে Executive Board বা কার্যকরী পরিষদের উপর। নির্বাচনের মাধ্যমে কার্যকরী পরিষদ গঠিত হবে এবং কার্যকরী পরিষদই সংগঠনের প্রতিনিধিত্ব করবে। কার্যকরী পরিষদ এর মেয়াদ হবে ৩ বছর। তবে, প্রথম কমিটির ক্ষেত্রে এর মেয়াদ হবে ১ বছর।

কার্যকরী পরিষদের গঠন নিম্নরুপঃ
•সভাপতি ১ জন
•সহ-সভাপতি ১ জন
•সাধারণ সম্পাদক ১ জন
•সহ-সাধারণ সম্পাদক ১ জন
•সাংগঠনিক সম্পাদক ১ জন
•কোষাধ্যক্ষ ১ জন
•দপ্তর সম্পাদক ১ জন

•তথ্য ও প্রযুক্তি সম্পাদক ১ জন
•সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ১ জন
•ক্রিড়া, সাংস্কৃতিক ও কর্মশালা সম্পাদক ১ জন
•সহ-ক্রিড়া, সাংস্কৃতিক ও কর্মশালা সম্পাদক ১ জন
•সমাজ কল্যাণ সম্পাদক ১ জন
•সহ-সমাজ কল্যাণ সম্পাদক ১ জন
•প্রচার, প্রকাশনা ও গণযোগাযোগ সম্পাদক ১ জন
•সহ-প্রচার, প্রকাশনা ও গণযোগাযোগ সম্পাদক ১ জন
•গবেষণা, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক ১ জন
•সহ-গবেষণা, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক ১ জন
•মোট ১৭ জন

তহবিল [উৎস ও ব্যয়]:
এককালীন রেজিস্ট্রেশন ফীঃ ১০০/ ৫০০/ ১০০০ টাকা
মাসিক চাঁদা ১০০/ ২০০/ ৩০০ টাকা। অথবা
বাৎসরিক চাঁদা ১২০০/ ২৪০০/ ৩৬০০ টাকা
প্রতিবছর নূন্যতম ৫ মাসের চাঁদার সমপরিমান অর্থ “স্থায়ী তহবিল” হিসাবে জমা হবে। প্রতিবছর সর্বোচ্চ ৭ মাসের চাঁদার সমপরিমান অর্থ নিম্নলিখিত খাতে ব্যয় করা যাবে।
১.অফিস ব্যবস্থাপনা,ক্রয় ও অন্নান্য সাংগঠনিক কার্যক্রম।
২.রংপুর জিলা স্কুলের ছাত্রদের বৃত্তি প্রদান।
৩.রংপুর জিলা স্কুলের লাইব্রেরী,ল্যাব,মাঠ ও অবকাঠামো উন্নয়ন অথবা শিক্ষার্থীদের কর্মশালা,প্রশিক্ষণ বা শিক্ষা সফর খাতে সহায়তা।
৪.দুস্থ বা অসুস্থ্য ছাত্র/ শিক্ষকগণের জন্য সহায়তা।
৫.অন্নান্য ত্রাণ ও সহায়তা।
৬. সদস্যদের আর্থিক সহায়তা প্রদান।

স্থায়ী তহবিল হতে ব্যয়ঃ
নূন্যতম ১ বছরের চাঁদার সমপরিমান অর্থ স্থায়ী তহবিলে জমা রাখতে হবে। এর অতিরিক্ত অর্থ ত্রিবার্ষিক, পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে নিম্নলিখিত খাতে ব্যয় বা বিনিয়োগ করা যাবে।
১. সদস্যদের ঋন প্রদান
২. আবাসন প্রকল্প, বৃদ্ধাশ্রম প্রকল্প
৩. বনজ বা ফলজ গাছের বাগান তৈরী
৪. কৃষি বা মৎস্য খামার স্থাপন
৫. স্কুল, কলেজ প্রতিষ্ঠা
৬. হাসপাতাল প্রতিষ্ঠা ইত্যাদি…
ধৈর্য্য ধরে পড়ার জন্য ধন্যবাদ।
[এডহক কমিটির পক্ষে- ডা. আশিক আউয়াল।]

18/10/2018

We deeply mourned

16/09/2018

পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ফানুশ উড়ানোর মধ্য দিয়ে।

03/09/2018

গৌরবময় রংপুর জিলা স্কুলের এসএসসি ১৯৯৮ ব্যাচের ২০ বছর পূর্তি পুনর্মিলনী উৎসবে প্রারম্ভিক আয়োজনে বর্তমান প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান আপেল ও প্রাক্তন শিক্ষক জনাব বাসুদেব রায় সহ প্রাক্তন ছাত্ররা মিলে সুভেনিরের মোড়ক উম্মোচন পর্ব।

Photos from RZS 98 Batch's post 27/08/2018

শেকড়ের টানে, প্রিয় প্রাঙ্গনে

শেষ হয়ে গেল রংপুর জিলা স্কুলের ১৯৯৮ ব্যাচের ২০ বছর পূর্তি পুনর্মিলনী অনুষ্ঠান। নানা আয়োজনের মধ্যে দিয়ে দিন ব্যাপি এই আয়োজনে ব্যাচ ৯৮ এর প্রায় ৫৭জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
২৪ আগষ্ট ২০১৮ সকাল ৮:৩০মিনিটে বন্ধুদের খিচুরী খাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। সকল বন্ধুরা কমলা রংগের টি-শার্ট পরে এক বর্ণিল অনুভুতি তৈরী করে। শিক্ষক-ছাত্র সমাবেশের মাধ্যমে রংপুর জিলা স্কুলের মাননীয় প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান আপেল স্যার উক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথী ছিলেন জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক জনাব বাসুদেব রায়। উপস্থিত বন্ধুদের সাথে নিয়ে অতিথী ও আয়োজকরা মিলে পুনর্মিলনীর সুভেনীরের মোড়ক উম্মোচন করা হয়। এরপর ৯৮ ব্যাচের বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে নামায ও বিরতির মাধ্যমে প্রথম পর্বের আয়োজন শেষ হয়।
দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর ৩টায়। দুপুরের খাবার শেষে আগত অতিথী আমাদের বন্ধুদের সহধর্মিনী ও সন্তানদের বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। এরপর ৯৮ ব্যাচের গ্রুপ ডিসকাশন পর্ব হয়। নতুন একটি এ্যাডহক কমিটি গঠনসহ বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রমের পরিকল্পনা করা হয়। এরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা ছাড়াও রংপুরের জনপ্রিয় ব্যান্ড চিলেকোঠা ও জনপ্রিয় শিল্পি লিমন একে একে সংগীত পরিবেশনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানকে স্বরণীয় করে তোলে। পরিশেষে ফানুশ উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বেঁচে থাক ৯৮ব্যাচ। আবার হয়তো দেখা হবে কখনও কোন এক সময়।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Rangpur Zilla School Ground
Rangpur
5400