03/12/2018
দয়া করে একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়ুন এবং আপনার মতামত দিন।
গত জুলাই মাসের পূনর্মীলনী শেষে একটি সংগঠন দাড় করানোর লক্ষ্যে ৭ সদস্য বিশিস্ট এডহক কমিটি তৈরী করা হয়েছিল। এডহক কমিটির কাজ ছিল ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে- ১. ডাটাবেজ তৈরী করা। ২. গঠনতন্ত্রের খসড়া তৈরী করা এবং ৩. প্রথম কার্যকরী কমিটি তৈরী করে দেয়া।
ডাটাবেজ তৈরীর কাজ আগে থেকেই কিছু করা ছিল। এ ব্যাপারে মাজেদুল, তামিম, পাভেল, রঞ্জু, রুবেল সহ আরো অনেকের ভুমিকাই উল্লেখ করার মত।
গত বছর থেকেই সংগঠন এর রুপরেখা বা গঠনতন্ত্র তৈরীর চেস্টা চলছে। সেই খসড়া গঠনতন্ত্র নিয়ে এডহক কমিটিতে আলোচনা হয়েছে। এখন আমরা সংগঠন এর একটি চুড়ান্ত রুপরেখা দাড় করাতে পেরেছি।
এডহক কমিটিতে অনুমোদিত খসড়া গঠনতন্ত্রের আলোকে, সংগঠনটিকে বাস্তবে রুপ দেরার উদ্দেশ্যে, কমিটির বিভিন্ন পোস্টে নাম প্রস্তাব করা শুরু হয়ে গেছে। আশা করা যায় আগামী দুই সপ্তাহের মধ্যেই এডহক কমিটি, প্রথম কার্যকরী কমিটি তৈরী করে দিতে পারবে।
নিচে সংক্ষেপে সংগঠন এর রুপরেখা নিয়ে বলা হল। সেটা সবাই পড়বেন এবং কোন মতামত থাকলে কমেন্ট করবেন।
সাংগঠনিক কাঠামোঃ সংগঠনের সাংগঠনিক কাঠামো হবে দুই স্তর বিশিষ্ট।
•Board of Counsellor বা পরামর্শক পরিষদ- মনোনিত
•Executive Board বা কার্যকরী পরিষদ- নির্বাচিত
কার্যকরী পরিষদ নীতি নির্ধারণী প্রশ্নে ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের সুবিধার্থে একটি পরামর্শক পরিষদ গঠন করবে। পরামর্শক পরিষদের সদস্য সংখ্যা হবে ৫ জন। তারা নির্বাচিত হবেন না বরং কার্যকরী পরিষদ কর্তৃক মনোনিত হবেন। সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন, সংগঠনের জন্য সময়দানে সক্ষম, গ্রহনযোগ্য ও ইচ্ছুক সদস্যগণ পরামর্শক পরিষদের সদস্য হতে পারবেন। কার্যকরী পরিষদ এর সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পরামর্শক পরিষদের সাথে যোগাযোগ ও লিয়াঁজো বজায় রাখবেন।
সংগঠনের সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকবে Executive Board বা কার্যকরী পরিষদের উপর। নির্বাচনের মাধ্যমে কার্যকরী পরিষদ গঠিত হবে এবং কার্যকরী পরিষদই সংগঠনের প্রতিনিধিত্ব করবে। কার্যকরী পরিষদ এর মেয়াদ হবে ৩ বছর। তবে, প্রথম কমিটির ক্ষেত্রে এর মেয়াদ হবে ১ বছর।
কার্যকরী পরিষদের গঠন নিম্নরুপঃ
•সভাপতি ১ জন
•সহ-সভাপতি ১ জন
•সাধারণ সম্পাদক ১ জন
•সহ-সাধারণ সম্পাদক ১ জন
•সাংগঠনিক সম্পাদক ১ জন
•কোষাধ্যক্ষ ১ জন
•দপ্তর সম্পাদক ১ জন
•তথ্য ও প্রযুক্তি সম্পাদক ১ জন
•সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ১ জন
•ক্রিড়া, সাংস্কৃতিক ও কর্মশালা সম্পাদক ১ জন
•সহ-ক্রিড়া, সাংস্কৃতিক ও কর্মশালা সম্পাদক ১ জন
•সমাজ কল্যাণ সম্পাদক ১ জন
•সহ-সমাজ কল্যাণ সম্পাদক ১ জন
•প্রচার, প্রকাশনা ও গণযোগাযোগ সম্পাদক ১ জন
•সহ-প্রচার, প্রকাশনা ও গণযোগাযোগ সম্পাদক ১ জন
•গবেষণা, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক ১ জন
•সহ-গবেষণা, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক ১ জন
•মোট ১৭ জন
তহবিল [উৎস ও ব্যয়]:
এককালীন রেজিস্ট্রেশন ফীঃ ১০০/ ৫০০/ ১০০০ টাকা
মাসিক চাঁদা ১০০/ ২০০/ ৩০০ টাকা। অথবা
বাৎসরিক চাঁদা ১২০০/ ২৪০০/ ৩৬০০ টাকা
প্রতিবছর নূন্যতম ৫ মাসের চাঁদার সমপরিমান অর্থ “স্থায়ী তহবিল” হিসাবে জমা হবে। প্রতিবছর সর্বোচ্চ ৭ মাসের চাঁদার সমপরিমান অর্থ নিম্নলিখিত খাতে ব্যয় করা যাবে।
১.অফিস ব্যবস্থাপনা,ক্রয় ও অন্নান্য সাংগঠনিক কার্যক্রম।
২.রংপুর জিলা স্কুলের ছাত্রদের বৃত্তি প্রদান।
৩.রংপুর জিলা স্কুলের লাইব্রেরী,ল্যাব,মাঠ ও অবকাঠামো উন্নয়ন অথবা শিক্ষার্থীদের কর্মশালা,প্রশিক্ষণ বা শিক্ষা সফর খাতে সহায়তা।
৪.দুস্থ বা অসুস্থ্য ছাত্র/ শিক্ষকগণের জন্য সহায়তা।
৫.অন্নান্য ত্রাণ ও সহায়তা।
৬. সদস্যদের আর্থিক সহায়তা প্রদান।
স্থায়ী তহবিল হতে ব্যয়ঃ
নূন্যতম ১ বছরের চাঁদার সমপরিমান অর্থ স্থায়ী তহবিলে জমা রাখতে হবে। এর অতিরিক্ত অর্থ ত্রিবার্ষিক, পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে নিম্নলিখিত খাতে ব্যয় বা বিনিয়োগ করা যাবে।
১. সদস্যদের ঋন প্রদান
২. আবাসন প্রকল্প, বৃদ্ধাশ্রম প্রকল্প
৩. বনজ বা ফলজ গাছের বাগান তৈরী
৪. কৃষি বা মৎস্য খামার স্থাপন
৫. স্কুল, কলেজ প্রতিষ্ঠা
৬. হাসপাতাল প্রতিষ্ঠা ইত্যাদি…
ধৈর্য্য ধরে পড়ার জন্য ধন্যবাদ।
[এডহক কমিটির পক্ষে- ডা. আশিক আউয়াল।]