15/05/2026
Orient Foundation School, Rangpur
শিশু শিক্ষার ভিত্তি গঠনে আমরা বদ্ধপরিকর জিলা ও গার্লস স্কুল সহ দেশের স্বনামধন্য স্কুলে ৩য় শ্রেণিতে ভর্তি প্রস্তুতির জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
15/05/2026
27/04/2026
ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুল রংপুর
জিএল রায় রোড, কামাল কাছনা, রংপুর
প্রতিষ্ঠাকাল: ২০১৪
🌟শ্রেণি: প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি
স্লোগান:
“আমরা স্বপ্ন দেখাই, স্বপ্ন জাগাই।”
"থাকবে শিশু মজায় বেশ,
স্কুলের পড়া স্কুলেই শেষ"
"শিশু শিক্ষার ভিত্তি গঠনে
আমরা বদ্ধপরিকর"✅
⭐ পরিচিতি :
ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুল
রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের
জিএল রায় রোডে একটি শান্ত–নিরিবিলি পরিবেশে অবস্থিত একটি মানসম্মত বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি শিশুদের প্রাথমিক শিক্ষার সঠিক ভিত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
🌟বিদ্যালয়টির পাঠদান পদ্ধতি সম্পূর্ণরূপে জাতীয় শিক্ষাক্রম ও এনসিটিবি নির্দেশনার আলোকে পরিচালিত হয়। শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাঙ্গন তৈরিই আমাদের মূল লক্ষ্য।
🎯 লক্ষ্য ও উদ্দেশ্য
✅শিক্ষার্থীদের সুশিক্ষিত, জ্ঞানসমৃদ্ধ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা
✅আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা
✅সৃজনশীল চিন্তা, দক্ষতা ও মানবিক গুণাবলির বিকাশ
✅শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠন ও আত্মবিশ্বাস বৃদ্ধি
✅নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা
📘 পাঠদান ব্যবস্থা :
✅প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান
✅জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী মানসম্মত শিক্ষা
অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলী
✅নিয়মিত ক্লাস টেস্ট ও মূল্যায়ন
✅বিশেষ দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়তা (Support Class)
🏫 অবকাঠামো ও সুবিধাসমূহ :
🌟প্রশস্ত, আলোক–বায়ুসমৃদ্ধ শ্রেণিকক্ষ
🌟শিশুদের উপযোগী পরিবেশ
🌟নিজস্ব শিক্ষা উপকরণ ও মাল্টিমিডিয়া ব্যবহার
🌟পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস
🌟নিরাপদ প্রবেশ ও প্রস্থান ব্যবস্থা
🌱 সহশিক্ষা কার্যক্রম
➡️চিত্রাঙ্কন, কবিতা ও আবৃত্তি
➡️দেশপ্রেমমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান
➡️শিশুদের মৌলিক ও জীবনমুখী দক্ষতা শিক্ষা
➡️বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
👩🏫 শিক্ষক মণ্ডলী :
ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুলের শিক্ষকবৃন্দ জাতীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুসারে প্রশিক্ষিত এবং তারা প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা মনোযোগ দিয়ে পাঠদান করেন। আমাদের শিক্ষকরা _শিক্ষার্থীদের যত্ন, ভালোবাসা এবং আন্তরিকতার মাধ্যমে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।
12/05/2025
Result of First Term Exam - 2025
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
কামালকাছনা, রংপুর
Rangpur
5400
Opening Hours
| 09:00 - 17:00 |