18/04/2026
রংপুর জিলা স্কুল, একসময় যেটি রংপুর জিলা (পাইলট) স্কুল নামে পরিচিত ছিল, তার প্রতিটি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে গভীর আবেগ ও ভালোবাসার জায়গা। এই স্কুলে ভর্তি হওয়ার সময় অনেকেরই মনে হয়েছিল, রংপুর জিলা স্কুলে পড়লে পাইলট হওয়া যাবে, এবং এটাই ছিল অনেকের স্বপ্ন। যদিও অনেকেই পাইলট হতে পারেননি, কিন্তু এই স্কুলের একজন ছাত্র ফারহান হাসান তাঁর স্বপ্নকে সত্যি করে আকাশে উড়েছেন এবং স্কুলের ব্যাজ বিশ্বজুড়ে তুলে ধরেছেন।
রংপুর জিলা স্কুলের প্রতি ভালোবাসা এবং আবেগ একেবারে বিশেষ। কোন স্কুল সেরা, তা নিয়ে বিতর্কে না গিয়ে আমরা শুধু বলতে পারি যে, রংপুর জিলা স্কুলই আমাদের জীবনে অমূল্য অবদান রেখেছে। এখানকার শিক্ষা, শেকড়, এবং আবেগ আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে।
এই স্কুলে ভর্তি হওয়া কঠিন, কিন্তু এর শেকড় থেকে বের হওয়া আরও কঠিন। স্কুলের প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল, প্রতিটি শিক্ষক আমাদের জীবনে এক গভীর প্রভাব ফেলেছে।
আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক, কুদ্দুস স্যার, ছিলেন অত্যন্ত কঠোর, কিন্তু তাঁর ব্যক্তিত্ব ছিল অসাধারণ। একদিন স্কুলের সামনে বটগাছটির একটা অংশ উল্টে পড়ে গিয়েছিল, ঝড়-বৃষ্টি কিছুই হয়নি, কিন্তু গাছটার একটা অংশ মাঠে পড়েছিল। পরে জানানো হয়েছিল, গাছটির ভিতর এক পাশে পোকা খেয়ে তার শেকড় দুর্বল হয়ে গিয়েছিল....
কুদ্দুস স্যার অ্যাসেম্বিলিতে বলেছিলেন, “এই গাছেরও একটা বিবেক আছে। যে সময় গাছটির ভাংগা অংশ পড়ে, তখন আমাদের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। এই স্কুলের গাছেরও বিবেক থাকে আর তোমরা সেই রংপুর জিলা স্কুলের প্রাণ,কথাটি মনে রাখবে।”
এভাবেই রংপুর জিলা স্কুলের শেকড়, তার শিক্ষা এবং মূল্যবোধ আমাদের জীবনে এক অমূল্য সম্পদ হয়ে থাকবে...💜
22/03/2026
18/03/2026
22/02/2026
09/02/2026
08/02/2026
08/02/2026
08/02/2026
07/02/2026