Berubari High School

Berubari High School

Share

EIIN: 122353
Berubari High School
Nageswari, Kurigram
https://berubarihs.edu.bd/

21/03/2024

কত সহজ-সরল, বিনয়ী মানুষই কালক্রমে শক্ত হয়ে ওঠে। তাদের মৃদু হাসি বিলীন হয়, মুখ গম্ভীরতায় ভরে ওঠে।

কারণ?

কারণ জীবন তাদের শিখিয়েছে, কেবল সরলতা ও বিনয়ের মাধ্যমে সর্বত্র টিকে থাকা সম্ভব নয়।

মনে রাখবেন- যেমন ট্রিট করবেন, তেমন ট্রিট ফিরে পাবেন।

08/02/2024

কিভাবে গিফট পাবেন?
-

যারা ৭ দিনের চ্যালেঞ্জ, ৩০ দিনের চ্যালেঞ্জ, ৯০ দিনের চ্যালেঞ্জ, ১২০ দিনের চ্যালেঞ্জ ও ৩৬৫ দিনের চ্যালেঞ্জ পূরণ করতে পারবেন। উপহার পাওয়ার জন্য পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

PURE GENERATION কাজ করে: তরুণদের স্বাস্থ্য ও স্বপ্ন নিয়ে। যাতে আগামী দিনে আমরা একটি খাঁটি প্রজন্ম গড়ে তুলতে পারি। আমরা এখন আমাদের বেরুবাড়ী ইউনিয়নের তরুণদের নিয়ে কাজ করছি। ওয়েবসাইটে গিয়ে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কমেন্টে ঠিকানা দেয়া আছে।

যে টানা ৭ দিন যে (--) ভিডিও দেখবে না এবং সূর্যাদয়ের আগে ঘুম থেকে উঠবে তবে সে ১ম চ্যালেঞ্জ জিতবে। এই ভাবে সে যদি টানা ৩০ দিন (--) ভিডিও দেখা অফ ও সূর্যাদয়ের আগে ঘুম থেকে উঠে সে ৩০ দিনের চ্যালেঞ্জ জিতবে। অসুস্থ ছাড়া একদিন মিস হয়ে গেলে উপহার পাবে না।

কি কি উপহার পাবেন?
-
৭ দিনের চ্যালেঞ্জ জিতলে: ডিজিটাল সার্টিফিকেট
৩০ দিনের চ্যালেঞ্জ জিতলে: একটি বই
৯০ দিনের চ্যালেঞ্জ জিতলে: একটি টি-শার্ট
১২০ দিনের চ্যালেঞ্জ জিতলে: ব্যায়ামের সরঞ্জাম
৩৬৫ দিনের চ্যালেঞ্জ জিতলে: Special gift

উপহার পাওয়ার শর্তসমূহ
-
১। সপ্তাহে কমপক্ষে দুইটি পোস্ট এই গ্রুপে লিখতে হবে। যেমন- ধর্ম বিষয়ক, সফল মানুষের জীবন গল্প বিষয়ক, সাহিত্য, বিজ্ঞান বিষয়ক পোস্ট, নিজের সফলতার গল্প প্রভৃতি।

২। বেরুবাড়ী ইউনিয়নের ইয়াং ছেলেদের কমপক্ষে ২ জনকে এই গ্রুপে জয়েন করাতে হবে।

৩। চ্যালঞ্জে জেতার পর আমাদের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। কমেন্টে দেখুন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে।
তোমার তথ্য 'PURE GENERATION' কারো সাথে শেয়ার করে না।

** নিজের স্বপ্ন পূরণে 'PURE GENERATION' এর হেল্প নিতে দ্বিধাবোধ করবে না। নিজের বদ অভ্যাস ত্যাগের জন্য একজনের হেল্প নেয়া দোষের কিছু না। আমাদের উপর বিশ্বাস রাখতে পারো- আমরা সকল তথ্য গোপন রাখব।

-- চ্যালেঞ্জ শেষ করার পর আমাদের ওয়েবসাইটে গিয়ে তথ্য জমা দিতে হবে। 'PURE GENERATION' তোমার তথ্য গোপন রাখে। কমেন্টে ওয়েবসাইটের ঠিকানা দেয়া আছে।

৪। এই পোস্টটি শেয়ার করতে হবে। (অপশনাল)

19/03/2022

তুমি বিয়ের যোগ্য কী'না চেক করো

https://codebymojnu.github.io/biyer-joggo-kina/

উপরের ঠিকানায় গিয়ে চেক করে রেজাল্ট যাই আসুক কমেন্ট করো 😊।

10/03/2022

F = ma নিয়ে জোকস

05/12/2021




ssc chemistry chapter 5- Chemical Bond

1. O এর যোজ্যতা ইলেকট্রন কত?
A. 6
B. 5
C. 7
D. 0

2. যোজনীর ক্ষেত্রে কোনটি সঠিক?
i) কোনো মৌলের ১টি পরমাণু অন্য ১টি মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে
ii) কোনো মৌলের ১টি পরমাণু যতটি H পরমাণুর সাথে যুক্ত হয়
iii) কোনো মৌলের ১টি পরমাণু যতটি O পরমাণুর সাথে যুক্ত হয়

নিচের কোনটি সঠিক? A. i ও ii B. ii ও iii C. i ও iii D. i, ii ও iii

3. নিচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না?
A. Fe
B. Sn
C. Pb
D. Ne

4. H2SO4 এ S এর সুপ্ত যোজনী কত?
A. 6
B. 2
C. 4
D. 0

5. নিচের কোনটি ভুল?
A. PbCl4 গঠন সম্ভব
B. PCl5 গঠন সম্ভব
C. H2S এ S এর সক্রিয় যোজনী 4
D. (16)S এর যোজনী ২, ৪, ৬

6. ফসফেট যৌগমূলকটির যোজনী কত?
A. 1
B. 2
C. +3
D. 3

7. নিচের কোন মৌলটি নিজদের মধ্যে অণু গঠন করে না?
A. Fe
B. O
C. N
D. Cl

8. নিচের কোন রাসায়নিক সংকেতটি সঠিক নয়?
A. বোরন নাইট্রাইড -> BN
B. এমোনিয়াম ফসফেট -> (NH4)3PO4
C. জিংক সালফাইড -> ZnSO3
D. ক্যালসিয়াম ফসফাইড -> Ca3P2

9। গাঠনিক সংকেত কি?
A. অণুতে পরমাণূগুলো কিভাবে সাজানো থাকে তা প্রকাশ করা
B. পরমাণুতে অণুগুলো কিভাবে সাজানো থাকে
C. এক অণুতে কতটি পরমাণু থাকে তা দেখা
D. আমি ফাঁকিবাজ ছাত্র

10. NH3 অণুর গঠন আকৃতি কেমন?
A. ত্রিকোণকীয় পিরামিড
B. উলটা V
C. চতুস্থলকীয়
D. কলার মতো

11. এক বন্ধন কয়টি ইলেকট্রন?
A. 1 জোড়া
B. 2 জোড়া
C. 1 টি
D. 3 টি

12. একটি যৌগ কিভাবে তৈরি হয়?
i) ইলেকট্রন গ্রহণ-বর্জনের মাধ্যমে
ii) ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে
iii) যৌগ তৈরির ১ম শর্তঃ পরমাণুগুলোকে পাশাপাশি থাকতে হবে

নিচের কোনটি সঠিক? A. i ও ii B. ii ও iii C. i ও iii D. i, ii ও iii

13. নিচের কোন যৌগটির কেন্দ্রীয় পরমাণু অষ্টক অপূর্ণ?
A. BF3
B. CH4
C. NH3
D. H2O

14. পরমাণুগুলো কেন সুযোগ পেলেই অণু গঠন করে?
i) নিষ্ক্রিয় হওয়ার জন্য
ii) তাদের শেষকক্ষপথে ৮ টা ইলেকট্রন থাকলে তারা স্থিতিশীল হয়
iii) তাদের শেষকক্ষপথে জোড়া ইলেকট্রন থাকলে তারা খুব Happy হয়

নিচের কোনটি সঠিক? A. i ও ii B. ii ও iii C. i ও iii D. i, ii ও iii

15. নিচের কোনটি সঠিক নয়?
A. পরমাণু চার্জ নিরপেক্ষ
B. পরমাণুতে ১ টি ইলেকট্রন আসলে পরমাণু নেগেটিভ চার্জে চার্জিত হয়
C. পরমাণু থেকে ১ টি ইলেকট্রন চলে গেলে পরমাণুতে পজেটিভ চার্জের সৃষ্টি হয়
D. পরমাণু থেকে ১ টি প্রোটন চলে গেলে পরমাণুতে পজেটিভ চার্জের সৃষ্টি হয়

16. কোনটি ভুল?
A. অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে অণু গঠন করে
B. ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে অণু গঠন করে
C. অধাতু ও অধাতু ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে অণু গঠন করে
D. যৌগ গঠনের সময় কেন্দ্রীয় পরমাণুতে ৮ টা ইলেকট্রন থাকতেই হবে

17. Ca ও P অণু গঠনে কতটি Ca পরমাণু এবং কতটি P পরমাণু দরকার পড়বে?
A. Ca - 2, P - 3
B. Ca - 3, P - 2
C. Ca - 2, P - 5
D. Ca - 5, P -2

18. সমযোজী অণু হওয়া সত্ত্বেও কঠিন অবস্থায় থাকে?
A. C10H8
B. NH3
C. C2H5OH
D. H2O

19. সমযোজী যৌগের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
A. গলানাংক ও স্ফুটনাংক অনেক বেশি
B. সাধারণত পানিতে দ্রবীভূত হয় না
C. দু-একটি ব্যাতিক্রম ছাড়া বিদ্যুৎ পরিবহন করে না
D. কোনটিই নয়

২০. কোনটি পোলার যৌগ নয়?
A. H2O
B. CH3OH
C. HF
D. CO2

21. ধাতব বন্ধনের ক্ষেত্রে কোনটি সঠিক?
i) দুটি ধাতব পরমাণু যে বন্ধন দ্বারা আবদ্ধ হয়
ii) ধাতব বন্ধনের কারণেই ধাতু বিদ্যুৎ পরিবাহী
iii) ধাতব বন্ধনের কারণেই ধাতুতে তাপ পরিবাহী

নিচের কোনটি সঠিক? A. i ও ii B. ii ও iii C. i ও iii D. i, ii ও iii

05/12/2021



SSC Chemistry Chapter 4- Periodic Table

১। পর্যায় সারণি থেকে বিজ্ঞান প্রেমিরা কিভাবে উপকৃত হবে?
A. অল্প সময়ে পৃথিবীর সকল পদার্থ সম্পর্কে সম্যক ধারণা পাবে
B. শুধুমাত্র মৌলিক পদার্থের ধর্ম সম্পর্কে জানতে পারবে
C. নতুন একটি পদার্থ আবিষ্কার করতে সাহায্য করবে
কোনটি সঠিক?

২। সর্বপ্রথম মৌলসমূহকে ধাতু এবং অধাতু এই দুইভাগে ভাগ করেন?
A. বিজ্ঞানী ল্যাভসিয়ে
B. বিজ্ঞানী ডোবেরাইনার
C. বিজ্ঞানী মেন্ডেলিফ
D. বিজ্ঞানী হেনরি মোসলে

৩। নিচের কোন মৌলত্রয়ী ডোবেরাইনের ত্রয়ী সূত্র মেনে চলে?
A. লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম
B. ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম
C. ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন

কোনটি সঠিক? A. i B. i & ii C. ii & iii D. i, ii & iii

৪। অষ্টক সূত্র প্রদান করেন?
A. বিজ্ঞানী ল্যাভসিয়ে
B. বিজ্ঞানী নিউল্যান্ড
C. বিজ্ঞানী মেন্ডেলিফ
D. বিজ্ঞানী হেনরি মোসলে

৫। মেন্ডেলিফ পর্যায় সারণিতে কয়টি কলাম রেখেছিলেন?
A. 8
B. 9
C. 0
D. 18

৬। পর্যায় সারণিতে মোট কয়টি মৌল অধাতু?
A. 15
B. 20
C. 17
D. 18

৭। নিচের কোন মৌলদ্বয়ের ক্ষেত্রে মেন্ডেলিফের সূত্রের ত্রুটি পরিলক্ষিত হয়?
i) Ar, K
ii) I, Te
iii) N, O
কোনটি সঠিক? A. i B. i & ii C. ii & iii D. i, ii & iii

৮। পর্যায় সারণির জনক কে?
A. বিজ্ঞানী ল্যাভসিয়ে
B. বিজ্ঞানী ডোবেরাইনার
C. বিজ্ঞানী মেন্ডেলিফ
D. বিজ্ঞানী হেনরি মোসলে

৯। মেন্ডেলিফ তার ছকে কয়টি খালি ঘর রেখেছিলেন?
A. 3 টি
B. 6 টি
C. 5 টি
D. 7 টি

১০। পর্যায় সারণির ৩ নম্বর কলামে কয়টি মৌল রয়েছে?
A. 16
B. 18
C. 8
D. 32

১১। পর্যায় সারণিতে ১৬ নম্বর কলামে কয়টি মৌল আছে?
A. 4
B. 32
C. 6
D. 7

১২। ল্যান্থানাইড সারির মৌল কয়টি?
A. 16
B. 15
C. 14
D. 32

১৩। ল্যান্থানাইড সারির ১ম মৌলের প্রতীক কি?
A. La
B. Lu
C. Ac
D. Lr

১৪। K মৌলটির পর্যায় সারণিতে ৪ নম্বর পর্যায়ে অবস্থিত কেন?
A. মৌলটির শেষ শক্তিস্তরে ৪ টি ইলেকট্রন থাকে
B. মৌলটির p অরবিটালে ৪ টি ইলেকট্রন আছে
C. মৌলটির সর্বঃবহিস্থ শক্তিস্তর ৪
D. মৌলটির সর্বশেষ ইলেকট্রন ৪ নম্বর শক্তিস্তরে অবস্থান করে

১৫। s + p + 10; এর নিয়মে নিচের কোন মৌলটির গ্রুপ নম্বর নির্ধারিত হবে?
A. Mg
B. Fe
C. Al
D. S

১৬। s + d; এর নিয়মে কোন মৌলটির গ্রুপ নম্বর নির্ধারিত হয়?
A. Cr
B. Ca
C. S
D. B

১৭। ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণির মূল ভিত্তি কেন?
i) মৌলের অবস্থান নির্ণয় করা যায়
ii) মৌলের ধর্মের ব্যাখ্যা করা যায়
iii) আমি জানি না স্যার
কোনটি সঠিক? A. i B. i & ii C. ii & iii D. i, ii & iii

১৮। হাইড্রোজেনের অবস্থান গ্রুপ ১ এ দেয়ার কারণ কি?
A. হাইড্রোজেন একটি অধাতু
B. H 1টি ইলেকট্রন গ্রহণ করতে পারে
C. H এর সর্বোঃবহিস্থ শক্তিস্তরে ১ টি ইলেকট্রন থাকে
D. H এর বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুসমূহের ধর্মের সাথে মিলে যায়

১৯। নিচের কোনটি সঠিক?
i) He এর অবস্থান পর্যায় সারণির ১৮ নম্বর গ্রুপে
ii) পর্যায় সারণির সৌন্দর্য রক্ষার্থে ল্যান্থানাইড এবং এক্টানাইড সারি তৈরি হয়েছে
iii) He এর অবস্থান পর্যায় সারণির 2 নম্বর গ্রুপে

কোনটি সঠিক? A. i B. i & ii C. ii & iii D. i, ii & iii

২০। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে নিচের কোন ক্রমটি সঠিক?
A. শক্তিশালী অধাতু -> অধাতু -> অপধাতু -> ধাতু -> শক্তিশালী ধাতু -> নিষ্ক্রিয়
B. শক্তিশালী ধাতু -> ধাতু -> অপধাতু -> অধাতু -> শক্তিশালী অধাতু -> নিষ্ক্রিয়
C. ধাতু -> শক্তিশালী ধাতু -> অপধাতু -> শক্তিশালী অধাতু -> অধাতু -> নিষ্ক্রিয়
D. আমার মন ভাল নেই, স্যার

২১। নিচের কোনটি ভুল নয়?
A. একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়া হলে পরমাণু সমূহের আকার বৃদ্ধি পেতে থাকে
B. একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়া হলে পরমাণু সমূহের তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে
C. একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়া হলে পরমাণু সমূহের আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায়
D. একই গ্রুপ উপর থেকে নিচে যাওয়া হলে পরমাণু সমূহের ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়

২২। আয়নিকরণ শক্তির সঠিক ক্রম কোনটি?
A. C < O < N
B. Li < Be < B
C. C < N < O
D. Br > Cl > F

২৩। নিচের কোনটি মুদ্রা ধাতু নয়?
A. Cu
B. Ag
C. Au
D. Rg

২৪। হ্যালোজেন মৌল কয়টি?
A. 4
B. 8
C. 6
D. 7

২৫। অবস্থান ধাতুর বৈশিষ্ট্য কোনটি?
i) ৩ থেকে ১২ গ্রুপের মৌল
ii) এদের যৌগ রঙ্গিন হয়
iii) প্রভাবক হিসেবে কাজ করে

কোনটি সঠিক? A. i B. i & ii C. ii & iii D. i, ii & iii

২৬। X(g) + F2(g) = 2XF(g)
XF(g) + H2O(l) = XF(aq)
ঝিনুকের প্রধান উপাদান + 2XF(aq) = XF2 + Y + পানি
Y যৌগটির নাম কি?

A. CaO
B. SO2
C. CO2
D. CH4

২৭। (26) Fe এর পর্যায় সারণিতে অবস্থান হবে____
A. পর্যায় ৪ গ্রুপ ৭
B. পর্যায় ৪ গ্রুপ ৮
C. পর্যায় ৩ গ্রুপ ২
D. পর্যায় ৪ গ্রুপ 6

05/12/2021



★ Chapter 3 MCQ Chemistry- Structure of Matter ★

1. নিচের কোনটি সত্য নয়?
i) পৃথিবীতে আবিষ্কৃত মৌলিক পদার্থ ১১৮ টি
ii) কৃত্রিম মৌল ২০ টি
iii) মানবদেহে ২৬ ধরনের ভিন্ন মৌলিক পদার্থ আছে

নিচের কোনটি সঠিক?
A. i & ii
B. i & iii
C. ii & iii
D. কোনটিই নয়
★ ★ ★

2. চককে ভাঙলে কোন মৌলটি পাওয়া অসম্ভব?
A. C
B. Ca
C. S
D. O
★ ★ ★

3. ৪৫ কেজি পানিতে হাইড্রোজেন আছে ___
i) 66.67 %
ii) 33.33 Kg
iii) 30 Kg

নিচের কোনটি সঠিক?
A. i & ii
B. i & iii
C. ii & iii
D. কোনটিই নয়
★ ★ ★

4. নিচের কোনটি সঠিক?
A. O2 যৌগের অণু
B. CO2 মৌলের অণু
C. অণু গঠন করতে কমপক্ষে দুটি পরমাণু দরকার
D. পরমাণু অবিভাজ্য
★ ★ ★

5. টাংস্টেন ধাতুর প্রতীক কোনটি?
A. T
B. Ta
C. Y
D. W
★ ★ ★

6. এক অণু সালফিউরিক এসিডে কতটি সালফার পরমাণু আছে?
A. 7
B. 1
C. 0
D. 2
★ ★ ★

7. নিচের কোনটি পরমাণুর মৌলিক কণিকা?
A. পজিট্রন
B. মেসন
C. আলফা
D. প্রোটন
★ ★ ★

8. কোনটি সঠিক নয়?
A. ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের তুলনায় ১/১৮৪০ গুন ভারী
B. ইলেকট্রনের আধান -1.60*10-19 C
C. ইলেকট্রনের আপেক্ষিক আধান -1
D. ইলেকট্রনের প্রকৃত ভর 9.11*10-28 Kg
★ ★ ★

9.মৌলের পরিচয় বহন করে কোন কণিকা?
A. ইলেকট্রন
B. প্রোটন
C. নিউট্রন
D. ভর
★ ★ ★

10. পরমাণু চার্জ নিরপেক্ষ। কারণ-
A. প্রোটন সংখ্যা = নিউট্রন সংখ্যা
B. ইলেকট্রন সংখ্যা = নিউট্রন সংখ্যা
C. প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা
D. ভরসংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
★ ★ ★

11.উপরের মৌলটির n-e=??
A. 2
B. 1
C. 10
D. 12
★ ★ ★

12. পরমাণুর গঠন সম্পর্কে মডেলটি রাদারফোর্ড কত সালে প্রদান করেন?
A. 1897
B. 1913
C. 1911
D. 1932
★ ★ ★

13. উপরের মডেলটিতে নিচের কোন কথাটি বলা হয় নি?
A. পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা
B. পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য
C. নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর
D. পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে
★ ★ ★

14. নিচের কোনটি রাদার্ফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা?
A. কক্ষপথের আকার ও আকৃতি কথা বলেন নি
B. চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তু্র তুলনা করেছেন
C. একের অধিক ইলেকট্রন কক্ষপথে কিভাবে পরিভ্রমন করে তা বলেন নি
D. পরমাণুর বর্ণালির কোনো ব্যাখ্যা পাওয়া যায় না
★ ★ ★

15. বোর পরমাণু মডেলের স্বীকার্য নয় কোনটি?
A. শক্তিস্তর সম্পর্কিত ধারণা
B. কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা
C. শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা
D. উপকক্ষপথ সম্পর্কিত ধারণা
★ ★ ★

16. 'N' শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
A. 2
B. 8
C. 18
D. 32
★ ★ ★

17. 21Sc মৌলটির 'N' শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে?
A. 11
B. 3
C. 2
D. 1
★ ★ ★

18. ৩য় শক্তিস্তরে মোট কয়টি অরবিটাল থাকতে পারে?
A. 9
B. 3
C. 16
D. 18
★ ★ ★

19. n এর মানের জন্য l এর মান হবে?
A. 2n+1
B. n-1
C. 0 to n-1
D. 2(2n+1)
★ ★ ★

20. নিচের কোনটি সঠিক?
A. প্রতিটি উপশক্তিস্তরে অরবিটাল সংখ্যা বের করার সূত্র (2l+1)
B. প্রতিটি উপশক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র 2(2l+1)
C. প্রতিটি অরবিটালে সর্বোচ্চ দুটি করে ইলেকট্রন থাকতে পারে
D. 19K এর ১৯ তম ইলেকট্রনটি 4s অরবিটালে থাকে
★ ★ ★

21. নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে?
A. 4p
B. 3d
C. 5s
D. 1f
★ ★ ★

22. নিচের কোন অরবিটাল দুটির শক্তি সমান?
A. 5f, 7s
B. 4s, 3p
C. 3f, 6s
D. 4p, 3d
★ ★ ★

23. 26Fe3+ এ 3d অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে?
A. 6
B. 8
C. 4
D. 3
★ ★ ★

24. নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক?
A. Cr(24) --> 1s22s22p63s23p63d44s2
B. Cu(29) --> 1s22s22p63s23p63d94s2
C. K(19) --> 1s22s22p63s23p63d2
D. Fe(26) --> 1s22s22p63s23p63d64s2
★ ★ ★

25. নিচের কোন জোড়ার মৌল দুটি পরস্পরের আইসোটোপ?
A. 12752Te, 12753I
B. 146C, 168O
C. 20482Pb, 20480Hg
D. 3214S, 3014S
★ ★ ★

26. ট্রিট্রিয়ামে কয়টি নিউট্রন আছে?
A. 1 টি
B. 2 টি
C. 4 টি
D. 3 টি
★ ★ ★

27. 238U এর একটি পরমাণুর ভর কত?
A. 4.482*10-23
B. 3.16*10-23
C. 2.99*10-23
D. 3.95*10-22
★ ★ ★

28. প্রকৃতি কপারের দুটি আইসোটোপ 63Cu এবং 65Cu । কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর 63.5 হলে প্রকৃতিতে 63Cu শতকরা পরিমাণ কত?
A. 60 %
B. 25 %
C. 30 %
D. 75 %
★ ★ ★

29. HClO4 এর আণবিক ভর কত?
A. 63
B. 100
C. 71
D. 100.5
★ ★ ★

30. কোনটি সঠিক নয়?
A. 131I থাইরয়েড ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়
B. ইরিডিন আইসোটোপ ব্রেইন ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়
C. 32P রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়
D. পৃথিবীর বয়স নির্ণয়ে 12C ব্যবহার করা হয়
★ ★ ★

★ SSC Chemistry Chapter 3 এর ৩৫ টা MCQ দিলাম।
যদি এই ৩৫ টা MCQ অন্য কারো হেল্প না নিয়ে করতে পারো, তাহলে বুঝবে তুমি ফাটায়া দিছো!

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


BERUBARI HIGH SCHOOL, Nageshwari Upazila
Rangpur
5660

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00