16/05/2025
★সিনিয়র অফিসার-২২ প্রিলিমিনারি পরীক্ষার কাট মার্ক সমাচার★
আর্টস ফ্যাকাল্টির নেয়া সিনিয়র অফিসার-২২ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হলো, কতজন টিকাবে, কাট মার্ক কত হতে পারে! এসব আলোচনার পূর্বে প্রথমেই একটা সলিড কথা বলে নিই, কাটমার্ক কত হতে পারে তা এখন আল্লাহ ছাড়া কেউই জানেন না! এমনকি স্বয়ং ব্যাংকার্স সিলেকশন কমিটি কিংবা আর্টস ফ্যাকাল্টিও না।
তাহলে কি আমাদের আর আলোচনার সুযোগ নেই? না, এরকম টা নয়! আমাদের আলোচনার সুযোগ আছে। তবে সেটা শুধুই প্রশ্নপত্র বিশ্লেষণ, পোস্ট সংখ্যা, উপস্থিতি, টিকানোর পরিমাণ এবং অভিজ্ঞতার আলোকে আন্দাজ করা! যা বাস্তবতার সঙ্গে আংশিক বা পুরোপুরি মিলতে পারে অথবা অমিল হতে পারে।
এবার মূল আলোচনায় আসা যাক-
সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসারের পরীক্ষা তূলনামূলক কঠিন হয়, কারণ এটা প্রথম শ্রেণীর জব হওয়ায় এতে কম্পিটেন্ট ক্যান্ডিডেট রাই অংশগ্রহণ করে থাকে। এবং সিনিয়র অফিসারের পরীক্ষায় কাট মার্ক আন্দাজ করাটাও কঠিন।
কাট মার্ক নিয়ে আলোচনার জন্য প্রথমেই পোস্ট সংখ্যা এবং কতজন টিকাবে এটা নিয়ে আলোচনা করতে হবে! সিনিয়র অফিসার-২২ এ পোস্ট সংখ্যা ৯৭৪ টি। যা সিনিয়র অফিসার-২১ (৯২২টি) এর তুলনায় ৫২ টি বেশি। গতবার ৯২২ পোস্টের বিপরীতে ১০৫৭৪ জনকে রিটেনে বসার সুযোগ দিয়েছিল বিআইবিএম! এবার ৯৭৪ পোস্টের তুলনায় আর্টস ফ্যাকাল্টি কতজনকে রিটেনে বসার সুযোগ দিবে সেটা বলা মুশকিল। তবে মনে হচ্ছে সংখ্যাটা ১০০০০ থেকে ১১০০০ এর মধ্যেই থাকবে।
এবার আসি উপস্থিতির হার নিয়ে! কাটমার্ক নির্ধারণের ক্ষেত্রে উপস্থিতির হারের একটা বড় ভূমিকা থাকে। বিভিন্ন গ্রুপের প্রাপ্ত তথ্যমতে উপস্থিতির হার ৬০% +- হবে বলে মনে হচ্ছে।
কাটমার্ক নির্ধারণের ক্ষেত্রে যে প্রভাবক টি সবচেয়ে বড় ভূমিকা পালন করে তা হলো পরীক্ষার প্রশ্ন! এবার আসি সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনায়। প্রশ্নপত্র কঠিন বা সহজ এরকম আলোচনায় সরাসরি যাব না, কারণ বাইরে থেকে প্রশ্নপত্র দেখা আর পরীক্ষার হলে লিমিটেড সময়ের মধ্যে পরীক্ষা দেয়া সম্পূর্ণ আলাদা। তবে প্রশ্নপত্র দেখে আমার কাছে মনে হয়েছে যারা মোটামুটি পড়াশোনার মধ্যে ছিল তারা বেশ ভালো মার্ক তুলতে পারবে, যদি না পরীক্ষার হলের চাপে খেই হারিয়ে না ফেলে। আমি পারসোনালি সিনিয়র অফিসার-২২ এবং সিনিয়র অফিসার-২১ প্রশ্নপত্রের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখি না। সিনিয়র অফিসার-২১ এ কাটমার্ক ছিল ৬৩-৬৪ এর মত (আন্দাজ)। তাহলে সিনিয়র অফিসার-২২ এ কাটমার্ক কত হতে পারে!
এবার কাটমার্ক নিয়ে আমার মতামত এবং কিছু কথা-
বাইরে থেকে প্রশ্নপত্র দেখে কাটমার্ক অনেকে আকাশচুম্বী তে নিয়ে যেতে পারে! আমি অবশ্য একটু রিয়েলিস্টিক মানুষ। পরীক্ষার হলে বসে পরীক্ষা দেয়ার চাপ বিবেচনায় কাটমার্ক কে অনেক হাইপে তুলতে পারিনা।
যারা ৬৩+ পাবেন তারা আর এক সেকেন্ড সময়ও নষ্ট না করে দ্রুত রিটেন প্রিপারেশন শুরু করে দিন। কারণ প্রিলি আপনাকে রিটেনে বসার সুযোগ দিলেও জব কিন্তু দিবে রিটেন।
যারা ৫৮+ পাবেন তারা প্রিলি রেজাল্টের আগে রিটেন পড়ুন। কারণ আপনি প্রিলিতে ভালো শেইফে আছেন, যে কোন সময় প্রিলি ক্র্যাক করে ফেলতে পারেন। তাই রিটেন প্রস্তুতি এগিযে রাখুন।
আর যারা ৫৮ এর নিচে, বিশেষত ৫৫ এর নিচে পাবেন আপনি প্রিলি আরো ভালোভাবে প্রিপারেশন নিন।
সবার জন্য অনেক শুভকামনা রইলো।
মোঃ পারভেজ হোসেন
সিনিয়র অফিসার (২১ ভিত্তিক)
সোনালী ব্যাংক পিএলসি
মেধাক্রম-৮