তিনি তার বড় ভাই (খ্রিস্টান লিডার ফিলিপ সরকার) এর দ্বারা নির্যাতিত ও নিষ্পেষিত, এবং বড় ভাই সংখ্যালঘুর কার্ড খেলে সমস্ত সম্পদ ক্রপ করে নিয়ে যায়। এখন তিনি মুসলিম হওয়ার পর একেবারেই নিঃস্ব, ফলে তার ঘরের চাল ফুটো হয়ে মেঝেতে পানি পড়ছিলো। থাকার বিছানা ও খাদ্য সামগ্রী ভিজে একাকার।
আল-হামদুলিল্লাহ আল্লাহ'র অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা তার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, দাতা এবং গ্রহীতা ও সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ কবুল করুন, আমীন।
ফিরদাউস হাসান কুড়িগ্রামী
মাদরাসা সাবীলুর রাশাদ
একটি স্বতন্ত্র জেনারেল সমন্বিত কওমি মাদরাসা
28/05/2026
আল্লাহ'র ইচ্ছা ও অশেষ মেহেরবানীতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কিছু মুসলিম ভাই-বোনদের মাঝে আল্লাহ'র সন্তুষ্টির আশায় ৬ নাম্বার জবিহাটি উৎসর্গ করা হলো আল-হামদুলিল্লাহ।
ফিরদাউস হাসান কুড়িগ্রামী
লাব্বাইক কাফেলা কুড়িগ্রাম
25/05/2026
আল্লাহর কোনো এক বান্দার পক্ষ থেকে (আব্দুল্লাহ ভাই) কুড়িগ্রামের পূন:মুসলিম দরিদ্র-পরিবার ও
নব-মুসলিমদের জন্য চাহিদার ২০টি গরুর মধ্যে একটি পাঠিয়ে দিয়েছেন, যা আজ ক্রয় করা হলো আলহামদুলিল্লাহ।
কুরবানীর প্রজেক্ট- ০২
ফিরদাউস হাসান কুড়িগ্রামী
লাব্বাইক কাফেলা কুড়িগ্রাম
01770-730209
16/05/2026
কুরবানীর উদ্দেশ্যে আমাদের " #লাব্বাইক_কাফেলা_কুড়িগ্রাম"এ- অন্ততপক্ষে ২০টি গরুর প্রয়োজন, আগ্রহী দাতাগন সুযোগটি কাজে লাগাতে পারেন।
কুড়িগ্রাম জেলার (মিশন কর্তৃক আক্রান্ত) বিভিন্ন পয়েন্টে (ইসলামে পুনরায়) ফিরে আসা ভাই-বোনদের জন্য ও নওমুসলিম (আমরা যাদের দেখাশোনা করছি) এবং আমাদের কয়েকটি মাদ্রাসার (আক্রান্ত পয়েন্টের মুসলিমদের জন্য নির্মিত মাদ্রাসা সমূহের) জন্য কমপক্ষে ২০টি গরুর প্রয়োজন রয়েছে।
আমাদের এই কাজে আপনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিজেকে কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ।
একটি গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা
অথবা এক ভাগ ১৫০০০ টাকা,
কিংবা একটি বকরি ১৭০০০ টাকা।
আপনি যেকোনোভাবেই হোক অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ।
আপনার দেওয়ার সাধ্য না থাকলে অন্ততপক্ষে পোস্টটি শেয়ার করে অন্যকে অংশগ্রহণ করার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমীন।
ফিরদাউস হাসান কুড়িগ্রামী
লাব্বাইক কাফেলা কুড়িগ্রাম
01770-730209
12/05/2026
আমি আসছি- আপনিও আসুন ইনশাআল্লাহ।
উত্তরাঞ্চলের তরুন আলেমগণকে দাওয়াত
=তারিখঃ ১৩ই মে, আগামি বুধবার।
=স্থানঃমাদরাসাতুল মদীনা বগুড়া
=ইনশা আল্লাহ দূরত্ব বিবেচনা করে যাতায়াত ভাড়া’র খেদমত করা হবে।
=দুপুরে মেহমানদারি আছে।
আসুন ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করি
যার যার মত করে কাজ করি
নিজে স্বাবলম্বি হই
উম্মাতের ফিকির করি
প্রতিটি মসজিদে মক্তব প্রতিষ্ঠা করি
বিতর্কে না জড়াই
08/05/2026
২০০৩ সালে অল্প সময়ের জন্য হলেও আল জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র হওয়ার সুযোগ হয়েছিলো। আজ সেই মাদ্রাসার'ই দারুল হাদিস (দাওরা হাদিস) কক্ষে মাদ্রাসার ছাত্র ও ওস্তাদদের সামনে মেহমান হিসেবে আলোচনা করার সুযোগ হলো আলহামদুলিল্লাহ। কখনো কল্পনাও করতে পারি নাই- আমার মতো "নাদান নাখান্দা" দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠানের সর্বোচ্চ মঞ্চে জামিয়ার পুরাতন মুরুব্বি ওস্তাদকে পাশে বসিয়ে আলোচনা করার সুযোগ পাবো। এটা আল্লাহ'র পক্ষ থেকে এক বিশাল দায়িত্বের কারিশমা ও আমার প্রতি আল্লাহ'র অনুগ্রহ।
যা হোক! জামিয়ার দাওয়াহ বিভাগের আহবানে মেহমান হয়ে আসতে হলো কুড়িগ্রাম থেকে চট্টগ্রামের পটিয়ায়। আমার আলোচনার বিষয়বস্তু ছিলো- মিশনারীদের অপতৎপরতা বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়, এবং দাঈ'র গুণাবলী ও কিছু কারগুজারি। আমার নির্ধারিত এক ঘন্টার আলোচনায় দরদ নিয়ে যতটুকু পেরেছি উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ।
মাদ্রাসার বর্তমান পরিবেশ, ছাত্র ভাইদের আতিথেয়তা ও ওস্তাদ গণের স্নেহ ভালোবাসা আমাকে মুগ্ধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ।
আমাকে এই কাজের সুযোগ করে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন- চট্টগ্রাম বিভাগীয় জিম্মাদার মাওলানা দাঈ আব্দুল বাছির ভাই। আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দান করুন, আমীন।
ফিরদাউস হাসান কুড়িগ্রামী
26/04/2026
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি আয়োজিত সেবা পদক প্রদান অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন কুড়িগ্রাম জেলার বিশিষ্ট দাঈ, আমাদের সাবীলুর রাশাদ মাদ্রাসার সম্মানিত পরিচালক,ফিরদাউস হাসান কুড়িগ্রামী,
এই অর্জনে আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষকদের পক্ষ থেকে সম্মানিত পরিচালক ফিরদাউস হাসান ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা,,
20/03/2026
ছেলেটির বাবা-মা মিশনের ধোকায় পড়ে যায়, কিন্তু আল্লাহ'র অশেষ মেহেরবানীতে বোঝানোর পর এখন তারা পুনরায় নিজ ঘরে (ইসলামে) ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। আমরা ওদের জন্য আপনাদের পাঠানো টাকায় একটা ঘর নির্মাণ করে দিয়েছি, যেটাতে এখন তারা খুব স্বাচ্ছন্দে বসবাস করছে।
নতুন পাঞ্জাবি একটি ফুড প্যাকেজ ও নগদ হাদিয়া ৩০০০ টাকা পেয়ে খুবই খুশি পরিবারটি আলহামদুলিল্লাহ।
আপনাদের পাঠানো টাকাগুলো আমরা এভাবেই ব্যয় করে থাকি।
ফিরদাউস হাসান কুড়িগ্রামী
লাব্বাইক কাফেলা কুড়িগ্রাম
01770730209
17/03/2026
দরিদ্ররাও আমাদের সঙ্গে ঈদের আনন্দে অংশীদার হোক। মাদ্রাসা সাবীলুর রাশাদ দুটি দরিদ্র পরিবারের বাচ্চাকে ঈদের উপহার হিসেবে মানসম্মত দুটি পাঞ্জাবি দেওয়া হয়েছে আল-হামদুলিল্লাহ। বাচ্চা দুটো পাঞ্জাবি পেয়ে খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ।
15/03/2026
এখানে যারা উপস্থিত: কয়েকজন ব্যতীত এরা সবাই খৃষ্টান মিশনের ধোকায় আক্রান্তের পথে- এমন সময় আল্লাহ'র কিছু বান্দার মেহনতে তারা নিজেদের ঈমানের মূল্য বুঝতে শিখেছে আল-হামদুলিল্লাহ।
বলছিলাম #কুড়িগ্রাম জেলার #রৌমারী উপজেলার চর শৌলমারীতে খ্রিস্টান মিশন কর্তৃক আক্রান্ত পরিবার গুলোর কথা, ধোঁকা ও প্রলোভনে ফেলে যাদেরকে ঈমান থেকে বিচ্যুত করার চেষ্টা করেছিল। আল-হামদুলিল্লাহ এখন তারা পরিপূর্ণ মুসলিম।
#আজ আমরা এসেছি ওদের সঙ্গে ঈদের কিছু আনন্দের অংশীদার হওয়ার জন্য। গতকাল সারাদিন রৌমারী উপজেলার বিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ সেরে কিছু ঈদ সামগ্রী কেনাকাটা করে রাতেই প্যাকেজিং কমপ্লিট করে আমাদের কাফেলার কর্মীরা। এবং কিছু কর্মী সন্ধ্যার আগেই স্পটে পৌঁছে পরিবারগুলোর সন্ধান এবং তালিকা তৈরি করেছে। সকালে মালামাল গাড়িতে উঠিয়ে আমরাও স্পটের দিকে রওনা দেই।
আমরা গন্তব্যে পৌঁছে দেখি- আগে থেকেই তালিকা করা লোকজন মাঠে উপস্থিত হয়েছে। তারাও আমাদের অপেক্ষায় এবং আমরাও তাদের জন্য ছুটে এসেছি। আমরা তাদেরকে কিছু দেবো এমন কথা তাদের কথা বলা হয়নি, শুধু আহ্বান করেছিলাম। যথেষ্ট সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ।
#আমাদের ফুড প্যাকেজে ছিলো- সিদ্ধ চাউল, আতপ চাউল, সয়াবিন তেল, লবণ, গুড়া দুধ, সাবান, চিনি, সেমাই, মুড়ি ও ২০০ টাকা যুক্ত একটি করে হলুদ খাম।
ওরা জানতো না যে আমরা তাদের জন্য এই আয়োজন করেছি! ওরা ভেবেছিলো- আমরা হয়তো নতুন করে আলোচনা সভার আয়োজন করেছি, যা শোনার জন্য তাদেরকে আহবান করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পেয়েছি।
আমাদের এই কাজে অর্থায়ন করেছেন- বিভিন্ন অঞ্চল থেকে #আব্দুল্লাহ আহমাদ ভাই এর মাধ্যমে #ব্রাইটনেস অফ উম্মা ফাউন্ডেশন"
আল্লাহ দাতা এবং গ্রহীতাদের সবাইকে কবুল করুন, আমীন।
ফিরদাউস হাসান কুড়িগ্রামী
লাব্বাইক কাফেলা কুড়িগ্রাম
01770-730209
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rangpur