10/08/2024
মক্কায় ঘোর আধার,আলোর ছিটেফোঁটাও নেই।
এ আধারে ছেয়ে আছে আমিনার মন। বিষাদে ভরা আমিনা হঠাৎ একদিন একটা স্বপ্ন দেখলেন। তার গর্ভ থেকে একটা আলো এসে বসরার প্রাসাদগুলোকেও আলোকিত করছে। আমিনা অবাক হলেন, নাকি বিস্মিত তা জানা দায়!
বলুন তো, আমিনার স্বপ্ন কি পূরণ হয়েছিলো?
-হ্যা হয়েছিলো, আমিনার পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওরফে আমাদের রাসূল ﷺ শুধুমাত্র আলোকিত করেন নি বসরার প্রাসাদগুলো, আলোকিত করেছিলেন পুরো পৃথিবীকে।
যে আলো আল্লাহ পাঠালেন আলোকিত করতে, সে আলোর জীবনি আপনি কি জানেন?
জানেন কিভাবে আলোচ্ছটায় ভরে উঠলো মাদিনা?কিভাবে বিস্তৃত হলো পুরো পৃথিবীতে?
কিভাবেই বা এ আলো এখনো তার কিরণ ছড়িয়ে দিচ্ছে?
এই দীর্ঘ জীবনে যদি সেই মানুষটার জীবনি না জানা হয় যিনি আপনার ফিকির করেছে ১৪০০ বছর আগে,তাহলে বলা যায় অবহেলায়ই কেটে যাবে পুরো জীবন,আফসোস হবে রোজ।
আর দেরি করা চলবেনা, জানার ও জানানোর নিয়তে "ত্ব-হা যিন নূরাঈন অনলাইন মাদ্রাসা"র আয়োজনে শুরু হতে যাচ্ছে সিরাতুন্নবী (সাঃ) শিক্ষা কোর্স (সিজন-৩)। বর্তমানে কোর্সটিতে প্রি-রেজিষ্ট্রেশন চলছে।
এ কোর্সের মাধ্যমে যেমন আপনি জানতে পারবেন সিরাতুন্নবী (সাঃ), তেমনি বিজয়ীদের মধ্যে সেরা ৩ জনের অন্তর্ভুক্ত হয়ে অর্জন করতে পারবেন রাসূলুল্লাহ সাঃ এর শহর ভ্রমণের লোভনীয় সুযোগ। অর্থাৎ প্রথম ৩ জন বিজয়ীর জন্য রয়েছে পবিত্র ওমরাহ এর সুযোগ।
তাহলে আর দেরি কেন?
২৫% ছাড়ে মাত্র ৭৫০ টাকায় প্রি-রেজিষ্ট্রেশন করে ফেলুন আজ-ই।
প্রি-রেজিষ্ট্রেশন লিংক ১ম কমেন্টে।
প্রি-রেজিষ্টেশনের শেষ তারিখ :
২০ আগষ্ট, ২০২৪ ইং ইনশাআল্লাহ।
ওরিয়েন্টেশন ক্লাস :
১৬ সেপ্টেম্বর, ২০২৪ ইং ইনশাআল্লাহ।
মূল ক্লাস শুরুর তারিখঃ
১৮ সেপ্টেম্বর, ২০২৪ ইং ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ...
কোর্সের মেয়াদ : মাত্র ২/৩ মাস।
(মূল ক্লাস ২ মাস, প্রস্তুতি ৭ দিন, ফাইনাল পরীক্ষা)
সাপ্তাহিক ৩/৪ টি লাইভ ক্লাস।
মোট ক্লাস সংখ্যা: ২৪টি (এক্সাম ও সলভ ক্লাস ব্যাতিত)
সিজন ০৩ এর জন্য নির্ধারিত বই “মাকতাবাতুল হেরা” থেকে প্রকাশীত “সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)” রচিত “নবীয়ে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”।
উস্তায আবু ত্ব-হা মুহাম্মাদ আদনানের ছত্রছায়ায় পরিচালিত আপনাদের প্রিয় Taw Haa Zin Nurain Book Shop এ সর্বোচ্চ ছাড়ে পাওয়া যাচ্ছে।
পরীক্ষা পদ্ধতিঃ
১। রেজিষ্ট্রেশন, ফিস প্রদান, বই সংগ্রহ ও ক্লাস সমাপ্ত করার পর প্রাথমিকভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের পরবর্তীতে লিখিত ও চুড়ান্ত ১০ জনের মাঝে ভাইভার মাধ্যমে সেরা ৩ জন উমরাহ বিজয়ী প্রতিযোগী চুড়ান্ত করা হবে ইনশাআল্লাহ!
৩। এছাড়াও সেরা ৩ সহ চতুর্থ থেকে দশমের প্রত্যেকেই পাবেন প্রাইজমানি, সার্টিফিকেট ও ক্রেস্ট।
কোর্সটি ১৫ থেকে ৬০ বছরের সকল শ্রেণী পেশার নারী ও পুরুষ জন্য উন্মুক্ত। প্রবাসীরাও অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা Taw Haa Zin Nurain Online Madrasa এবং উস্তায Abu Taw Haa Muhammad Adnan এর অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন।
আমিন। আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
✅ হটলাইন নম্বর
+88025 8880 9270 (10 AM - 10 PM)
01740-433580 (Whatsapp Only)