Char Shoul Mari High School, Roumari, Kurigram

Char Shoul Mari High School, Roumari, Kurigram

Share

Since its inception in 1970, Char Shoulmari High School has been dedicated to nurturing generations of learners with integrity, knowledge, and vision.

চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। শিক্ষা, শৃঙখলাকে লালন করে প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে সকলের প্রতি রইল অভিনন্দন । এ প্রতিষ্ঠানের সকল সদস্য আধুনিক বিজ্ঞান সম্মত তথ্য প্রযুক্তিসমৃদ্ধ “ডিজিটাল বাংলাদেশ" গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমেই দেশের উন্

Photos from Char Shoul Mari High School, Roumari, Kurigram's post 20/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ২১ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. ১ম প্রহরে, চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ।

21/10/2025

এতদ্বারা অত্র চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২ অক্টোবর,২০২৫ খ্রি:, রোজ বুধবার থেকে শ্রেণী কার্যক্রম পূর্নাঙ্গভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

20/10/2025

চর শৌলমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ইংরেজী শিক্ষক জনাব ইসমাইল হোসেন সরকার অদ্য ২০/১০/২৫ ইং তারিখে শেখের বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর অবস্হান করছেন।
সকলের নিকট দোয়ার দরখাস্ত রইলো।

13/10/2025

একটি জরুরি ঘোষণা:
এতদ্বারা অত্র চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, রোজ মঙ্গলবার, অত্র বিদ্যালয়ে টাইফয়েড এর ভ্যাক্সিনেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই সকল শিক্ষার্থীকে যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বি: দ্র‍্য: যাদের ভ্যাক্সিনের জন্য রেজিষ্ট্রেশন করা হয় নি তাদেরকে জন্ম সনদ ও সচল মোবাইল নিয়ে আসলেই টিকা প্রদান করা হবে।
বিষয়টি অতীব জরুরি। তাই সকলকে এই সংবাদটি শেয়ার করতে অনুরোধ করা হলো।

05/10/2025

"বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের জানাই বিনম্র শ্রদ্ধা।"

Photos from Char Shoul Mari High School, Roumari, Kurigram's post 23/09/2025

'Champions of Rowmari.'
Char Shoulmari ML High School.
We are here.Feel our presence. See our pride. We can make you proud. Just support us from your heart. We won't disappoint you, Insha'Allah.
We are proud of you, boys.

22/09/2025

বরাবরের মতো এইবারও ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৫ এ চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছে গেছে।
ফাইনাল এর
প্রতিপক্ষ : সি.জি. জামান সরকারি উচ্চ বিদ্যালয়
সময়: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:
স্থান: সি.জি. জামান সরকারি উচ্চ বিদ্যালয়মাঠ

30/08/2025

⚖️ চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রথম ছাত্রী হিসেবে আইন বিভাগে অধ্যয়নরত সুমাইয়া নাসরিন শিখা।

📌 শিক্ষাজীবনের ধাপসমূহ:

প্রাথমিক শিক্ষা: বি-পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

এসএসসি: চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় (২০২০) — জিপিএ–৫ (বিজ্ঞান বিভাগ)

এইচএসসি: রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ — জিপিএ–৫ (বিজ্ঞান বিভাগ)

স্নাতক অধ্যয়ন: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইন বিভাগ

শৈশব থেকেই মেধাবী "সুমাইয়া নাসরিন শিখা" প্রতিটি ধাপে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। সম্প্রতি তার বড় ভাই নাহিদ হাসান শাওন ৪৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডার এ সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যিনি এই বিদ্যালয়ের ২০১৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী।

বাবা ও ভাইয়ের অনুপ্রেরণায় তিনি ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য বড় কিছু করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। 🌸

✨ চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সুমাইয়া নাসরিন শিখা'র আগামীর পথচলার জন্য আন্তরিক শুভকামনা রইল।

🔖 Post

এ ধরনের সফলতার গল্প ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে, যাতে আমাদের পরবর্তী ব্যাচগুলো অনুপ্রাণিত হয়।

আমরা বিশ্বাস করি, আমাদের বিদ্যালয় থেকে উত্তীর্ণ প্রতিটি শিক্ষার্থীই একটি মূল্যবান সম্পদ। তবে বাস্তবতার কারণে সবার সাফল্য ফেসবুক পোস্টে তুলে ধরা সম্ভব নাও হতে পারে।

29/08/2025

🎉 অভিনন্দন ও শুভকামনা 🎉

আমাদের প্রাক্তন শিক্ষার্থী সোহেল রানা
পিতা: ফুলচান মিয়া
গ্রাম: মিয়ার চর
📖 শিক্ষাজীবন

🏫 প্রাথমিক শিক্ষা:
চর টাপুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়

PSC: ২০০৯

ফলাফল: ফার্স্ট ডিভিশন (মার্কস ৫০০)

🎓 মাধ্যমিক শিক্ষা:
চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়

এসএসসি: ২০১৫

ফলাফল: GPA 5.00

🏢 উচ্চমাধ্যমিক শিক্ষা:
মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল

এইচএসসি: ২০১৭

ফলাফল: GPA 4.67

🎓 বিশ্ববিদ্যালয় শিক্ষা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিভাগ: Information and Communication Engineering (ICE) সেশন: ২০১৭–২০১৮

📌 সম্প্রতি তিনি রতনপুর হাজি আনোয়ার উদ্দিন হাইস্কুলে আইসিটি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

আমরা তাঁর এই অর্জনে গর্বিত এবং শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করছি। ✨

চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবার
🌿 শুভকামনা রইল 🌿

🔖 Post

এ ধরনের সফলতার গল্প ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে, যাতে আমাদের পরবর্তী ব্যাচগুলো অনুপ্রাণিত হয়।

আমরা বিশ্বাস করি, আমাদের বিদ্যালয় থেকে উত্তীর্ণ প্রতিটি শিক্ষার্থীই একটি মূল্যবান সম্পদ। তবে বাস্তবতার কারণে সবার সাফল্য ফেসবুক পোস্টে তুলে ধরা সম্ভব নাও হতে পারে।

28/08/2025

🌟 স্বপ্ন থেকে সফলতার পথে 🌟

মোঃ জুয়েল চৌধুরী—
একজন সাধারণ গ্রামের ছেলে, যিনি স্বপ্ন আর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনকে অসাধারণ এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

👨‍👦 তাঁর পিতা, মোঃ আব্দুস সবুর (সাবেক ইউপি সদস্য), সবসময় সততা ও মানবসেবার শিক্ষা দিয়েছেন। বাবার সেই অনুপ্রেরণা ও পরিবারের সমর্থনেই জুয়েল চৌধুরীর পথচলা শুরু।

📘 শিক্ষা যাত্রা

এসএসসি (২০১০) – চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়

এইচএসসি (২০১২) – চর শৌলমারী ডিগ্রি কলেজ

অনার্স-মাস্টার্স – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দর্শন বিভাগ

🚔 নিরলস চেষ্টা ও দৃঢ় মনোবলের ফলস্বরূপ তিনি ৩৯তম ব্যাচে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন।
বর্তমানে তিনি পুলিশে কর্মরত থেকে সততা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

🌟 তাঁর গল্প আমাদের শেখায়—
👉 স্বপ্ন কখনো ছোট হয় না, মানুষ নিজেই স্বপ্নকে বড় করে তোলে।
👉 পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে সফলতা একদিন নিশ্চিত।

👏 শুভকামনা রইল মোঃ জুয়েল চৌধুরীর জন্য—
তাঁর এই সাফল্য ও সুনাম ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।

Photos from Char Shoul Mari High School, Roumari, Kurigram's post 27/08/2025

আপনার ব্যাচের স্মৃতিচারণ করতে চাইলে inbox করুন।

আজ আমরা স্মৃতিচারণ করব ২০০৭ ব্যাচের।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Char Shoulmari, Rowmari, Kurigram
Rangpur
5640

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00