Unlock English With Sazzad

Unlock English With Sazzad ইংরেজি শেখা এখন সহজ ও আনন্দদায়ক। Grammar, Vocabulary, Writing এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত ক্লাস ও কনটেন্ট।

যে প্রতিষ্ঠান মানুষের উপর নয়, সিস্টেমের উপর দাঁড়ায়,সেটা কখনো ব্যর্থ হয় না। 🙂এই কারণেই—★২০ বছরেও কেউ উদ্ভাসের কপি দিতে প...
11/12/2025

যে প্রতিষ্ঠান মানুষের উপর নয়, সিস্টেমের উপর দাঁড়ায়,
সেটা কখনো ব্যর্থ হয় না। 🙂

এই কারণেই—
★২০ বছরেও কেউ উদ্ভাসের কপি দিতে পারলো না
★HALK থেকেও বের হয়ে কেউ HALK-এর মতো কিছু বানাতে পারলো না

কারণ মূল শক্তি “জ্ঞান” নয়,
একটা প্রতিষ্ঠানের মূল শক্তি “সিস্টেম + মূল্যবোধ + আইডিওলজি”।

SSC seen passage (Story)Name: Mr. Moti by Rahat Abir
08/12/2025

SSC seen passage (Story)
Name: Mr. Moti by Rahat Abir

Unlock English With Sazzad : Standing by your side now.আমরা একাডেমিক ইংরেজি শেখাই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদে...
08/12/2025

Unlock English With Sazzad : Standing by your side now.

আমরা একাডেমিক ইংরেজি শেখাই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সহজ ব্যাখ্যা, উদাহরণ, এবং বোর্ড অনুযায়ী সাজানো ক্লাসের মাধ্যমে আমরা গ্রামার, বইভিত্তিক পড়া ও রাইটিং পার্ট শেখাই, যেন শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় ভালো করতে পারে।

যাদের জন্য আমাদের এই আয়োজন-
1. #অষ্টম_থেকে_দ্বাদশ_শ্রেণী_পর্যন্ত-
অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত যেকোনো শিক্ষার্থী, যারা একাডেমিক ইংরেজিতে দুর্বলতা অনুভব করছেন, তারা সহজ ও কার্যকর উপায়ে শেখার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে দক্ষ করে তুলতে সহায়তা করব।

2. ুর্বল -
যারা English Reading Part-এ দুর্বল, তাদের জন্য আমরা প্রস্তুত করেছি বোর্ড অনুযায়ী সহজ ও গঠনমূলক পাঠদান পদ্ধতি। তাই যেসব শিক্ষার্থী Reading অংশ বুঝতে কষ্ট পান, তারা নির্ভরতা নিয়ে আমাদের কাছে পড়তে আসতে পারেন।

3. ুর্বল -
যারা English Grammar-এ দুর্বল, তাদের জন্য আমরা বিষয়ভিত্তিক নিয়ম, উদাহরণ ও চর্চার মাধ্যমে সহজভাবে শেখানোর ব্যবস্থা করেছি। Grammar-এ আত্মবিশ্বাস পেতে চাইলে এখনই আমাদের সঙ্গে যুক্ত হয়ে শেখা শুরু করুন।

4. -
English Free Handwriting Basic Level শেখানো হয়, যা একাডেমিক পড়াশোনায় ব্যবহারযোগ্য এবং পরীক্ষায় যেকোনো আনকমন প্রশ্নের সঠিক ও সাবলীল উত্তর দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

5. -
Vocabulary-র প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে English Grammar এবং Writing Skill-র ভিত্তি মজবুত হয় এবং শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি ব্যবহার করতে পারে।

~লেখা: মোঃ সাজ্জাদ হোসেন

07/12/2025

প্রতিদিন যত সময় নষ্ট করেন, তার মাত্র ২০–৩০ মিনিট ইংরেজি শেখায় কাজে লাগান।
কিছুদিন পর দেখবেন আপনার জন্য সাফল্যের একাধিক দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে।

06/08/2025

শিখতে চাইলে কৌশলী হও: মুখস্থ আর বোঝার পার্থক্য

পড়াশোনার ক্ষেত্রে যে যত বেশি কৌশলী, তার এগিয়ে যাওয়ার সম্ভাবনাও তত বেশি। কেবল পরিশ্রম নয়, সঠিক কৌশল প্রয়োগ করাটাই একজন শিক্ষার্থীর সফলতার মূল চাবিকাঠি।

একজন শিক্ষার্থী যদি মুখস্থ করতে চায়, তাহলে তার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো উচ্চ আওয়াজে পাঠ করা। নিজের মুখে উচ্চস্বরে পাঠ করলে সেই শব্দ কানে ফিরে আসে, ফলে এক ধরনের শ্রবণ-ভিত্তিক স্মৃতি গড়ে ওঠে, যা মুখস্থ করতে সহায়তা করে। মনে রাখতে হবে, আওয়াজ এমনভাবে হওয়া উচিত যেন তা নিজের কানে পৌঁছে।

অন্যদিকে, নিম্ন আওয়াজে বা মনের মধ্যে পাঠ অনেক বেশি উপযোগী হয় বোঝার জন্য। এই ধরনের পাঠে মনোযোগীভাবে পাঠ্যবস্তুর অর্থ অনুধাবন করা সহজ হয় এবং বিষয়টি দীর্ঘ সময় ধরে মনে থাকে।

★সুতরাং, একজন সচেতন শিক্ষার্থীর উচিত—
(১) মুখস্থ করার সময় উচ্চ আওয়াজে পাঠ করা
(২) বোঝার সময় নিম্ন আওয়াজে ধীরস্থিরভাবে পাঠ করা

এই কৌশলিক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীর শেখার প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ করে তোলে।

27/07/2025

পড়ালেখা একটি অভ্যাস, আর এই অভ্যাস যিনি নিজের মধ্যে গড়ে তুলতে পেরেছেন, নিঃসন্দেহে তিনি পৃথিবীর সুখী মানুষদের একজন। কারণ, একজন মানুষ তার অভ্যাসের উপর নির্ভর করেই সুখী বা দুঃখী হয়ে ওঠে।

স্টুডেন্টদের দিকে একটু মনোযোগ দিলে দেখা যায়, অনেকেই নিয়মিত ক্লাস করে না। এ সংখ্যাটি নেহায়েত কম নয়। অথচ, শুধু এই একটি অভ্যাসের অভাবেই অনেক মেধাবী শিক্ষার্থীও পিছিয়ে পড়ে।

আমাদের জীবন মূলত অভ্যাসের সমষ্টি। তাই স্টুডেন্টদের উচিত, নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া এবং শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তোলা। এই ছোট্ট অভ্যাসটিই তাকে বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে।

ইংরেজিতে যারা দক্ষ হতে চান, বিশেষ করে নেটিভ স্পিকারদের মতো শুদ্ধ উচ্চারণে কথা বলতে চান বা বিদেশীদের কথা বুঝতে চান, তাদের...
26/07/2025

ইংরেজিতে যারা দক্ষ হতে চান, বিশেষ করে নেটিভ স্পিকারদের মতো শুদ্ধ উচ্চারণে কথা বলতে চান বা বিদেশীদের কথা বুঝতে চান, তাদের জন্য Magic Rules of English Pronunciation বইটি অত্যন্ত কার্যকরী হতে পারে।

আমরা বাংলাদেশীরা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ইংরেজি উচ্চারণ শিখে এসেছি, সেভাবেই উচ্চারণ করতে অভ্যস্ত হয়ে গেছি। ফলে আমাদের উচ্চারণ অনেকাংশে নেটিভ উচ্চারণের সঙ্গে মেলে না। কিন্তু গ্লোবালাইজেশনের এই যুগে বিভিন্ন ক্ষেত্রে বিদেশীদের সঙ্গে আমাদের কথা বলতে হয়। এজন্য নেটিভদের মতো শুদ্ধ উচ্চারণে কথা বলতে শেখা এখন অনেকেরই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

তাছাড়া যারা ইংরেজি পড়াতে চান বা ইংরেজি শিক্ষক হওয়ার ইচ্ছা রাখেন, তাদের জন্যও বইটি অবশ্যই উপকারী হবে।

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা,নিজেকে গড়ে তুলতে হলে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস গঠন করা জরুরি। বিশেষ করে, ফোন ব্যবহারের ক্...
26/07/2025

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা,
নিজেকে গড়ে তুলতে হলে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস গঠন করা জরুরি। বিশেষ করে, ফোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। নিচের দুটি সময়ে ফোন থেকে দূরে থাকা আপনার মানসিক ও শিক্ষাজীবনের জন্য অত্যন্ত উপকারী হতে পারে:

(১) ঘুমাতে যাওয়ার আগে ফোন থেকে দূরে থাকুন।
ঘুমের আগে আমরা যা দেখি, শুনি বা করি—আমাদের মস্তিষ্ক ঘুমের সময় সেই বিষয়টি নিয়েই বেশি কাজ করে। ফলে ঘুমাতে যাওয়ার আগে যদি অপ্রয়োজনীয় কিছু দেখা হয়, তাহলে সেটাই আমাদের মনে গেঁথে যাবে এবং ভালো চিন্তা বা পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে যাবে।

(২) ঘুম থেকে উঠেই ফোন ব্যবহার এড়িয়ে চলুন।
দিনের শুরুটাই যদি এমন কিছু দিয়ে হয় যার কোনো বাস্তব মূল্য নেই—যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রয়োজনীয় স্ক্রলিং—তাহলে পুরো দিনটাই আলসেমি ও অপ্রয়োজনীয়তায় ভরে যেতে পারে। বরং এই সময়টিকে কাজে লাগান কিছু ইতিবাচক অভ্যাস দিয়ে, যেমন পড়াশোনা, কৃতজ্ঞতা প্রকাশ বা দিনের লক্ষ্য ঠিক করা।

নিজেকে বড় করতে চাইলে, প্রথমে নিজের সময়ের মূল্য বুঝতে শিখুন। সময়ই আপনার ভবিষ্যৎ।

25/07/2025

আজকের শিক্ষার্থীদের সাধারণ কিছু সমস্যা:

বর্তমান যুগের অনেক শিক্ষার্থীর মধ্যেই কিছু সাধারণ কিন্তু গুরুতর সমস্যা লক্ষ্য করা যায়, যা তাদের শিক্ষা ও চারিত্রিক বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। নিচে এমনই কিছু প্রধান সমস্যার কথা তুলে ধরা হলো:

১. আদব বা ভদ্রতার অভাব:
আজকাল অনেক শিক্ষার্থীর আচরণে শিক্ষক, অভিভাবক বা বড়দের প্রতি শ্রদ্ধাবোধের ঘাটতি দেখা যায়। আদব বা ভদ্রতা শুধু একজন ভালো শিক্ষার্থীর পরিচয় নয়, বরং এটি মানুষের চারিত্রিক গুণাবলির অন্যতম ভিত্তি।

২. মোবাইল ও টেলিভিশনে অতিরিক্ত আসক্তি:
অনেক শিক্ষার্থী ঘণ্টার পর ঘণ্টা মোবাইল গেম, ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমে সময় ব্যয় করে। এই প্রযুক্তি-নির্ভর আসক্তি ধীরে ধীরে তাদের মনোযোগ, স্মৃতিশক্তি ও সময় ব্যবস্থাপনাকে ধ্বংস করে দেয়।

৩. অলসতা ও গরিমসি করা:
পড়াশোনার প্রতি আগ্রহ না থাকা, কাজ ফেলে রাখা কিংবা 'কাল করব' বলে নিজের দায়িত্ব এড়িয়ে চলা—এই অভ্যাসগুলো শিক্ষার্থীদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়।

৪. খারাপ সঙ্গ:
কোনো শিক্ষার্থীর সঙ্গী বা বন্ধুবান্ধব যদি সঠিক পথে না থাকে, তবে তাকেও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। সঙ্গ নির্ধারণে ভুল করলে তার প্রভাব পড়ে পড়াশোনা, চিন্তাভাবনা ও আচরণে।

৫. পরীক্ষায় নকলের প্রতি আগ্রহ:
আত্ম-উন্নতির চেয়ে নম্বর পাওয়াকে প্রাধান্য দেওয়া শিক্ষার্থীরা অনেক সময় পরীক্ষায় নকল করাকেই সহজ সমাধান হিসেবে ধরে নেয়। এই প্রবণতা তাদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়।

৬. জীবনের উদ্দেশ্যহীনতা:
সবচেয়ে বড় সমস্যা হলো—অনেক শিক্ষার্থীর জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নেই। তারা জানেই না কেন পড়ছে, কী হতে চায়, বা ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চায়। এই উদ্দেশ্যহীনতা তাদের অনুপ্রেরণা ও অধ্যবসায়কে দুর্বল করে ফেলে।

24/07/2025

‘দৌঁড়াও, ভয় পেয়ো না৷ আমি আছি।’

—মাহরিন চৌধুরি। নিজে দগ্ধ অবস্থায়, শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছিলেন তিনি।

(রমনী সাহসিকা। মাইলেস্টোন স্কুলের শিক্ষিকা। নিজের পোড়া শরীর নিয়েও, আগুনের মাঝ থেকে অন্তত ২০ টা বাচ্চাকে তিনি উদ্ধার করেছেন। অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রব আমাদের এই মা’কে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।)

24/07/2025

দীর্ঘ তিন বছরের পড়ানোর অভিজ্ঞতায় আমি একটি ভয়ংকর বাস্তবতা আবিষ্কার করেছি। একজন সাধারণ শিক্ষার্থী যা কিছু পড়ে, তার এক ঘণ্টা পরই প্রায় ৫৬% ভুলে যায়। এক দিন পর ভুলে যায় প্রায় ৭০%, আর এক সপ্তাহ পর সেই হার বেড়ে দাঁড়ায় ৮০%! ভাবা যায়? মাত্র সাত দিনের ব্যবধানে সে যা পড়েছে, তার অষ্টমাংশই আর মনে থাকে না।

এই ভয়াবহ ভুলে যাওয়ার প্রবণতা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে একজন শিক্ষার্থী যতই পড়ুক, তা অর্থহীন হয়ে পড়ে। কারণ মূল লক্ষ্য হলো শেখা এবং তা ধরে রাখা।

কিন্তু ঠিক এই জায়গাতেই আমি একটি ব্যতিক্রম লক্ষ্য করেছি—হিফখানা বা হিফজ বিভাগের ছাত্রদের মধ্যে। তারা প্রতিদিন নতুন আয়াত মুখস্থ করে, আগের দিনের আয়াত পুনরাবৃত্তি করে, এবং পুরোনো অংশগুলো বারবার রিভিশন দেয়। ফলে তাদের শেখা শুধুমাত্র মুখস্থই হয় না, বরং আজীবনের জন্য মনে গেঁথে যায়।

প্রশ্ন হচ্ছে, তারা পারে, আমরা কেন পারি না? কী সেই নিয়ম, কী সেই পদ্ধতি—যা হিফজখানার ছাত্রদের শেখাকে এত দৃঢ় করে তোলে? এবং কীভাবে আমরা, সাধারণ শিক্ষার্থীরাও, সেই কৌশল অনুসরণ করে আমাদের পড়াশোনাকে স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে ফেলতে পারি?

এই মনে কী সাধারণ শিক্ষার্থীদের মাঝে কখনো উঁকি দেয়নি?

Address

Gaibanddha, Sundargonj, Chandipur
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Unlock English With Sazzad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Unlock English With Sazzad:

Shortcuts

Share

Category