Tax Solution

Tax Solution

Share

Dairy Food

23/11/2025

অবশেষে ১ মাস সময় বাড়ালো ট্যাক্স রিটার্ন সাবমিট এর।

10/08/2025

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর আইন অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই।

10/08/2025

📌 জিরো রিটার্ন নিয়ে যত ভুল ধারণা — আসুন সঠিকটা জানি ✅

বর্তমানে ‘জিরো রিটার্ন’ শব্দটি অনেকের মুখে শোনা যায়, কিন্তু বেশিরভাগ সময়েই এটি ভুলভাবে ব্যবহৃত হয়।

চলুন, বিষয়টি পরিষ্কার করে জেনে নিই 👇

1️⃣ জিরো রিটার্ন (Zero Return) মানে কী?

‘জিরো’ মানে শূন্য —
🔹 কোনো আয় নেই
🔹 কোনো খরচ নেই
🔹 কোনো সম্পদ বা দায়ও নেই

👉 সবকিছুই যখন শূন্য, তখনই সেটিকে জিরো রিটার্ন বলা যায়।
2️⃣ জিরো ট্যাক্স রিটার্ন (Zero Tax Return) মানে কী?

এই ক্ষেত্রে আয় বা খরচ থাকতে পারে, তবে
হিসাব অনুযায়ী কর (Tax) দাঁড়ায় ০ টাকা।

👉 অর্থাৎ করযোগ্য আয় না থাকায়, রিটার্নে কর নেই।

3️⃣ সাধারণ ভুল ধারণা ⚠️

অনেকে মনে করেন—

> “যেহেতু রিটার্ন জমা দিতে টাকা লাগেনি, তাই এটা জিরো ট্যাক্স রিটার্ন।”
❌ এটি ভুল ধারণা।

4️⃣ বাস্তবে কী ঘটে?

আপনার আয়ের ওপর সরাসরি কর না থাকলেও—
🔸 ব্যাংকের সুদে ১০%-১৫% হারে উৎসে কর (TDS) কাটা হয়
🔸 সঞ্চয়পত্রের সুদেও কর কাটা হয়

🎯 এই কাটা টাকাই আপনার দেওয়া কর।
তাই রিটার্নে যদি ১ টাকাও কর দেখানো থাকে—
👉 সেটি আর জিরো ট্যাক্স রিটার্ন নয়।

✅ সারাংশে বললে:
জিরো রিটার্ন ≠ জিরো ট্যাক্স রিটার্ন ≠ কর ছাড়াই রিটার্ন
রিটার্ন জমা দেওয়ার আগে সঠিক অর্থটা বুঝে নিন—ভুল ধারণায় বিভ্রান্ত হবেন না।

🙏 ধন্যবাদ সবাইকে
মোঃ মহসীন আলী
আয়কর আইনজীবী
Co-founder, Tax Solution
#জিরো_রিটার্ন #ট্যাক্স_জ্ঞান িটার্ন
#ট্যাক্স_রিটার্ন

#মোঃ_মহসীন_আলী
#বাংলাদেশ_ট্যাক্স #সচেতনতা_গড়ি

10/08/2025

জিরো রিটার্ন দাখিল আইনগত দণ্ডনীয় অপরাধ। তাই সম্মানিত করদাতাগণ এখনই সতর্ক হোন।

05/03/2023

♦সমসাময়িক যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ( সংগ্রহে রাখুন)
#হাইভোল্টেজ_হাইলাইটস (০১): বাংলাদেশ

১। বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ( রাষ্ট্রপতি) এর নাম কি? - মো: সাহাবুদ্দিন
২। দেশের প্রথম স্মার্ট উপজেলা - শিবচর, মাদারীপুর
৩। মুজিবনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে - মেহেরপুর
৪। GDP-এর চূড়ান্ত হিসাব ২০২১-২২ অনুযায়ী, মাথাপিছু আয় - ২,৭৯৩ টাকা
৫। ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি সেরা চলচ্চিত্র - লাল মোরগের ঝুঁটি, নোনাজলের কাব্য
৬। 'আমার জীবননীতি আমার রাজনীতি ' গ্রন্থের রচয়িতা - মো: আবদুল হামিদ
৭। সম্প্রতি বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস চালু হয় - ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
৮। ২০২৩ সালে একুশে পদক লাভ করে ১৯ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর নাম - বাংলাদেশ জাতীয় জাদুঘর ( শিক্ষা), বিদ্যানন্দ ফাউন্ডেশন ( সমাজসেবা)
৯। ২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পয়ন - বাংলাদেশ
১০। মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান - ৫ম
১১। ব্যবহারের দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান - ৭ম
১২। আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে? - কানাডা ভিত্তিক " International Mother Language Lovers Association ".
১৩। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা - ৪০ টি
১৪। দেশের প্রথম পাতাল রেল (MRT Line-1) এর দৈর্ঘ্য - ৩১.২৪১ কিলোমিটার
১৫। সর্বজনীন পেনসন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় - ২৪ জানুয়ারী, ২০২৩
১৬। বাংলাদেশের ঢাকা মেট্রোরেল (MRT Line-6) উদ্বোধন করা হয় - ২৮ ডিসেম্বর, ২০২২
১৭। মেট্রোরেল এর প্রথম যাত্রী - শেখ হাসিনা
১৮। ২০২৩ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুকে ' ডক্টর অব লজ' ডিগ্রি (মরণোত্তর) প্রদান করবে- ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯। বিবিসি বাংলা রেডিও'র সম্প্রচার বন্ধ হয়- ৩১ ডিসেম্বর, ২০২২
২০। কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ৩৫টি পত্রাবলি নিয়ে সংকলিত গ্রন্থের নাম - চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান
২১। শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি - জামালপুর
২২। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস- ১০ জানুয়ারি
২৩। শহীদ আসাদ দিবস - ২০ জানুয়ারি
২৪। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ লাভ করেন- ১৫ জন ব্যক্তি
২৫। বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে।
২৬। সুন্দরবনে বাঘের সংখ্যা - ১১৪ টি
২৭। মেট্রোরেল এর লোগোর ডিজাইনার - আলী আহসান নিশান
২৮। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার - সব্যসাচী হাজরা
২৯। MRT Line-6 মেট্রোরেল এর দৈর্ঘ্য - ২১.২৬ কিলোমিটার ( উত্তরা-কমলাপুর)
৩০। MRT Line-6 মেট্রোরেল এর স্টেশন সংখ্যা - ১৭ টি
৩১। রাষ্ট্রপতি বাসভবনের নাম- বঙ্গভবন
৩২। শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় - শরীয়তপুর
৩৩। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় - নেত্রকোনা
৩৪। মেট্রোরেল প্রকল্পে অর্থায়নকারী দেশ- জাপান (জাইকা)
৩৫। MRT Line-1 (পাতাল রেল) এর স্টেশন সংখ্যা - ২১ টি
৩৬। ডিজিটাল বাংলাদেশ এর বর্তমান নাম - স্মার্ট বাংলাদেশ
৩৭। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে- ২০৪১ সালের মধ্যে
৩৮। " স্মার্ট বাংলাদেশ " গড়ার ভিত্তি - ৪টি ( যেমন - স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি)
৩৯। "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান " টানেল যে নদীর তলদেশে নির্মিত - কর্ণফুলী
৪০। কর্ণফুলী টানেল ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) এর মূল অংশের দৈর্ঘ্য - ৩.৪ কিলোমিটার
৪১। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথম পূর্ণাঙ্গ জ্ঞানকোষ- মুজিবপিডিয়া
৪২। মুজিবপিডিয়া'র প্রকাশক- HCCBL ( History and Culture Circle Bangladesh Limited)
৪৩। মুজিবপিডিয়া'র প্রধান সম্পাদক - কামাল চৌধুরী ( সম্পাদক - ফরিদ কবির)
৪৪। মুজিবপিডিয়া'র নির্বাহী সম্পাদক - আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন
৪৫। বাংলাদেশের সংবিধান দিবস - ৪ নভেম্বর
৪৬। এ যাবৎ সংবিধান সংশোধন করা হয়েছে - ১৭ বার
৪৭। ১১৯তম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু করে- বাংলাদেশ
৪৮। ৩১তম মানব উন্নয়ন প্রতিবেদন-২০২২ অনুসারে, বাংলাদেশের অবস্থান - ১২৯তম
৪৯। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার- ১.২২%
৫০। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, স্বাক্ষরতার হার- ৭৪.৬৬%
Ct

Photos from Tax Solution's post 03/03/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত -

02/03/2023

মার্চের শেষ দিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে ভর্তি পরীক্ষা নিতে চায় GST গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি

02/03/2023

🎓 ঢাকা বিশ্ববিদ্যালয়
✅ আবেদন শুরুঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বিকাল ৪:০০ টা)
✅ আবেদন শেষঃ ২০ মার্চ, ২০২৩ (রাত ১১:৫৯ মি.)
✍️ ভর্তি পরীক্ষা (বিজ্ঞান): ১২ মে, ২০২৩ (সকাল ১১টা থেকে ১২:৩০ টা পর্যন্ত)

BUET
✅ অনলাইনে আবেদন শুরুঃ ১ মার্চ, ২০২৩ (সকাল ১০টা)
✅ অনলাইনে আবেদন শেষঃ ১২ মার্চ ২০২৩ (বিকাল ৩টা)
✍️ প্রাক- নির্বাচনী পরীক্ষাঃ ২০ মে, ২০২৩
✍️ মূল ভর্তি পরীক্ষাঃ ১০ জুন, ২০২৩

🩺 মেডিকেল
✅ অনলাইনে আবেদন ২৩-০২-২০২৩ খ্রি: শেষ হয়েছে।
✅ প্রবেশ পত্র বিতরণঃ ৬ মার্চ ২০২৩ হতে ৭ মার্চ ২০২৩ পর্যন্ত
✍️ ভর্তি পরীক্ষাঃ ১০ মার্চ ২০২৩ (সকাল ১০ টা হতে ১১ পর্যন্ত)

🩺 AFMC & 5 AMCs (Session 2022-23)
✅ অনলাইনে আবেদন ২৩-০২-২০২৩ খ্রি: শেষ হয়েছে।
✍️ ভর্তি পরীক্ষার তারিখ: ১১-০৩-২০২৩ খ্রি: ( শনিবার, বিকাল ৩.০০ টা হতে বিকাল 8.00 টা পর্যন্ত)

MIST
✅ অনলাইন আবেদন শুরু হয়েছেঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৩
✅ অনলাইন আবেদন শেষঃ ২ মার্চ ২০২৩
✍️ ভর্তি পরীক্ষাঃ ১৮ মার্চ ২০২৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
✅ অনলাইনে আবেদন শুরু হয়েছেঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
✅ অনলাইনে আবেদন শেষঃ ১৫ মার্চ, ২০২৩
✍️ সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষাঃ ২৫ মার্চ, ২০২৩ (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়
✅ অনলাইনে আবেদন শুরুঃ ১৫ মার্চ (দুপুর ১২টা)
✅ অনলাইনে আবেদন শেষঃ ২৭ মার্চ (রাত ১২টা পর্যন্ত)
✍️ ভর্তি পরীক্ষা ‘সি’(বিজ্ঞান): ২৯ মে ২০২৩

27/02/2023

♠রিমাইন্ডার ♠
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা থেকে শুরু হচ্ছে ঢাবি'র ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Rangpur