কাদিরাবাদ মমিনুর রহমান খসরু দারুল উলুম ইসলামিয়া একাডেমী মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • কাদিরাবাদ মমিনুর রহমান খসরু দারুল উলুম ইসলামিয়া একাডেমী মাদ্রাসা

কাদিরাবাদ মমিনুর রহমান খসরু দারুল উলুম ইসলামিয়া একাডেমী মাদ্রাসা বাংলার পাশাপাশি কোরআনের হাফেজ হওয়ার সুবর্ণ সুযোগ।

আগামীকাল দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হবে। এরপর ২১ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকবে।
19/08/2026

আগামীকাল দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হবে। এরপর ২১ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকবে।

আলহামদুলিল্লাহ অত্র মাদ্রাসার একাডেমী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে প্রিয়দের নিকট দোয়ার দরখাস্ত আল্লাহ ...
16/08/2026

আলহামদুলিল্লাহ অত্র মাদ্রাসার একাডেমী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে
প্রিয়দের নিকট দোয়ার দরখাস্ত
আল্লাহ তাআলার সকল শিক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন 🤲🤲

14/08/2026
একাডেমি বিভাগ এর  দ্বিতীয় সাময়িক পরীক্ষা ২০২৬ ঈ. এর  পরীক্ষার রুটিন। কাদিরাবাদ মমিনুর রহমান খসরু দারুল উলুম ইসলামিয়া ...
10/08/2026

একাডেমি বিভাগ এর দ্বিতীয় সাময়িক পরীক্ষা ২০২৬ ঈ. এর পরীক্ষার রুটিন।
কাদিরাবাদ মমিনুর রহমান খসরু দারুল উলুম ইসলামিয়া একাডেমী মাদ্রাসা।
https://sites.google.com/view/kadirabadmrkmadrasa

শুধু একটি শব্দ নয়, হাজারো হিফজের স্বপ্নের প্রতিচ্ছবি— "হাফেজ"। 🤍📖
26/07/2026

শুধু একটি শব্দ নয়, হাজারো হিফজের স্বপ্নের প্রতিচ্ছবি— "হাফেজ"। 🤍📖

আলহামদুলিল্লাহ পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করতে পেরেছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আমাকে দ্বীনের দ্বায়ী হিসেবে কব...
26/07/2026

আলহামদুলিল্লাহ
পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করতে পেরেছি
আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আমাকে দ্বীনের দ্বায়ী হিসেবে কবুল করেন

মাদ্রাসা পড়ুয়া সন্তানের অভিভাবকদের প্রতি গুরুত্বপূর্ণ অনুরোধ:-অভিভাবক যখন সন্তানের আবদারে মাদ্রাসার চলমান ক্লাস থেকে পরি...
23/07/2026

মাদ্রাসা পড়ুয়া সন্তানের অভিভাবকদের প্রতি গুরুত্বপূর্ণ অনুরোধ:-
অভিভাবক যখন সন্তানের আবদারে মাদ্রাসার চলমান ক্লাস থেকে পরিচালকের নিকট খুব আবদার ও আকুতি করে সন্তানকে বাড়ি নিয়ে যান, তখন সন্তান একটি বিষয় শিখে ফেলে—আবদার, কান্না বা মন খারাপের বাহানা করলেই প্রতিষ্ঠানের নিয়ম ভাঙানো যায়। এই অভ্যাস তার ভবিষ্যৎ জীবনের জন্য মোটেও ভালো নয়। একদিন না একদিন এর বাস্তব ক্ষতি অভিভাবকগণ হাড়ে হাড়ে বুঝবেন।

সন্তানকে মাদ্রাসায় পড়ানোর তাওফীক একটি বড় নিয়ামত। এর পেছনে আল্লাহ তাআলার বিশেষ রহমত, বরকত, মাগফিরাত, হেদায়েত এবং বংশের ও অন্যান্য আল্লাহওয়ালা মুরুব্বীদের অসংখ্য দোয়া থাকে। তাই এই নিয়ামতের যথাযথ কদর করা আমাদের দায়িত্ব।

অনেক সময় আমরা মন চাইলেই ঘরোয়া অনুষ্ঠান, বিয়ে-শাদি কিংবা অন্য কোনো প্রোগ্রামের জন্য চলমান ক্লাস থেকে সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে যাই। কিন্তু এর ক্ষতি শুধু সাময়িক নয়; পড়াশোনায় পিছিয়ে পড়া, নিয়ম-শৃঙ্খলা ভেঙে যাওয়া এবং মানসিকভাবে মাদ্রাসার পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো দীর্ঘমেয়াদি প্রভাবও পড়ে।

যেকোনো ছুটি কাটিয়ে অনেক সন্তানই মাদ্রাসায় ফিরতে চায় না। এর পেছনে বিভিন্ন কারণ থাকে। এর মধ্যে যেমন শয়তানের ওয়াসওয়াসা কাজ করে, তেমনি দীর্ঘদিন বাড়িতে আরাম-আয়েশে থাকার অভ্যাসও একটি কারণ। মাদ্রাসায় পাঁচ ওয়াক্ত নামাজ, ইবাদত, তিলাওয়াত, পড়াশোনা এবং দৈনন্দিন আমল—সবকিছুই একটি সুন্দর ইসলামী রুটিনের মধ্যে পরিচালিত হয়। ওস্তাদগণ দায়িত্বশীলতার সঙ্গে আমাদের সন্তানদের জীবনকে ইসলামী আদর্শে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেন। প্রথম কয়েক বছর এই নিয়মতান্ত্রিক জীবনে অভ্যস্ত হতে ছাত্রদের কিছুটা কষ্ট হওয়া একেবারেই স্বাভাবিক।

ছাত্রদের মাদ্রাসায় না আসার আরেকটি বড় কারণ হলো অভিভাবকদের অতিরিক্ত আদর-স্নেহ। সন্তান যদি বুঝে যায় যে, একটু আবদার করলেই বা মন খারাপ দেখালেই অভিভাবক মাদ্রাসার নিয়মের বাইরে গিয়ে তাকে বাড়ি নিয়ে আসবেন, তাহলে সে ধীরে ধীরে নিজের আবেগ দিয়ে অভিভাবককে নিয়ন্ত্রণ করতে শিখে যায়। এটি সন্তানের চরিত্র গঠনের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তাই সন্তানের মাদ্রাসার নির্ধারিত ছুটির সময়েই ঘরোয়া অনুষ্ঠান, বিয়ে-শাদি বা পারিবারিক প্রোগ্রামগুলো শেষ করার চেষ্টা করুন। অতি জরুরি প্রয়োজন ছাড়া চলমান ক্লাসে বিঘ্ন সৃষ্টি করবেন না।

সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে,
প্রত্যেকটা অভিভাবকের উল্লেখিত বিষয়টি অত্যন্ত গুরুত্বের
সাথে মেনে চলা দরকার বলে মনে করি।

পরিশেষে সকল শিক্ষার্থীর জন্য দোয়া,
আল্লাহ তায়ালা সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে
দ্বীনের জন্য কবুল করুন। আমীন
মোঃ আল ইমরান হোসাইন
(শিক্ষক) কাদিরাবাদ মমিনুর রহমান খসরু দারুল উলুম ইসলামিয়া একাডেমী মাদ্রাসা!

18/07/2026

আলহামদুলিল্লাহ
পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করেছি
আল্লাহ তাআলা আমাকে দ্বীনের দ্বায়ী হিসেবে কবুল করে নেন

Address

কাদিরাবাদ, পীরগঞ্জ, রংপুর
Rangpur
5470

Alerts

Be the first to know and let us send you an email when কাদিরাবাদ মমিনুর রহমান খসরু দারুল উলুম ইসলামিয়া একাডেমী মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category