17/06/2026
দারুস সুন্নাহ পরিবারে আরো একজন ইয়াতীমা যুক্ত হলো। সবাই দোয়ায় রাখবেন,মহান আল্লাহ যেন সহজ করেন। আমীন
#অসহায় ইয়াতীম ভর্তি নং - ১৫
ভর্তির তারিখ - ১৭/০৬/২৬ইং
শ্রেণিঃ ইবতেদায়ী রা'বে (৪র্থ)
বাবা ২০১৭ সালে স্টোক করে মৃত্যবরণ করেছেন।
# #ইয়াতীম লালন পালনকারীর ফজিলত # #
# মহান আল্লাহ তা‘আলা জান্নাতী লোকদের প্রশংসা করতে গিয়ে বলেন,وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا - إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا - ‘আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত, ইয়াতীম ও বন্দীকে আহার্য দান করে এবং (বলে) আমরা তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে খাদ্য দান করি। এর বিনিময়ে তোমাদের থেকে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা চাইনা’ (দাহর ৭৬/৮-৯)।
#ইয়াতীমদের লালন-পালন করলে জান্নাত লাভ হয়। আমর বিন মালেক (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, مَنْ ضَمَّ يَتِيمًا بَيْنَ أَبَوَيْنِ مُسْلِمَيْنِ إِلَى طَعَامِهِ وَشَرَابِهِ حَتَّى يَسْتَغْنِيَ عَنْهُ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ الْبَتَّةَ. ‘যে ব্যক্তি মাতা পিতা মারা যাওয়া কোন মুসলিম ইয়াতীমকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত নিজ পানাহারে শামিল করে, ঐ ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যায়’।
#রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِى الْجَنَّةِ هَكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا. ‘আমি ও ইয়াতীম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। তিনি তর্জনী ও মধ্যমা অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করলেন এবং এ দু’টির মধ্যে ফাকা করলেন’। অন্য বর্ণনায় আছে وَفَرَّقَ بَيْنَهُمَا قَلِيْلاًَ ‘উভয় আঙ্গুলের মধ্যে সামান্য ফাকা করলেন’।
# আবূ দারদা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন,
اَبْغُونِي الضُّعَفَاءَ فَإِنَّمَا تُرْزَقُونَ وَتُنْصَرُونَ بِضُعَفَائِكُمْ.
‘আমার জন্য তোমরা দুর্বলদের খুঁজে আন। কেননা দুর্বল-অসহায়দের কারণেই তোমরা সাহায্য ও রিযিক প্রাপ্ত হও’।
মহান আল্লাহ যেনো আমাদের এই সামান্য প্রচেস্টাকে কবুল করেন।। আমীন সুম্মা আমীন।।