নাকাই হাট গার্লস স্কুল এন্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • নাকাই হাট গার্লস স্কুল এন্ড কলেজ

নাকাই হাট গার্লস স্কুল এন্ড কলেজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নাকাই হাট গার্লস স্কুল এন্ড কলেজ, School, Nakaihat, Gobindagonj, Gaibandha, Rangpur.

08/11/2025

চাকুরিজীবীদের জন্য অবশ্য পালনীয়:
১. দেরীতে প্রতিষ্ঠানে যাবেন না।
২. ঠুনকো অজুহাতে আগেভাগে বা তড়িঘড়ি করে প্রতিষ্ঠান থেকে বের হবেন না।
৩. বিনা প্রয়োজনে ছুটি ভোগ করবেন না।
৪. মিথ্যা তথ্য সরবরাহ করবেন না।
৫. প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের চামচামি করবেন না।
৬. সহকর্মীদের অনুপস্থিতে তার ভুলসমূহ কর্তাব্যক্তিদের বলে কৃতিত্ব জাহির করার চেষ্টা করবেন না

সুস্থ্য জীবন যাপনের চেষ্টা করবেন
তাহলেই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।

21/10/2025

অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আগামীকাল থেকে যথানিয়মে পাঠদান হবে।

22/07/2025
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে অভি...
23/06/2025

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকের NID দ্বারা Validation না হওয়া শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ স্থগিত সংক্রান্ত।

19/06/2025

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির টাকা দেওয়া শুরু হয়েছে। আপনাদের মোবাইলে টাকা আশা মাত্রই উত্তোলন করেবেন। ওটিপি ও পিন নাম্বার কাউকে দিবেন না।

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর কতিপয় অনুচ্ছেদের স্পষ্টীকরণ।
23/04/2025

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর কতিপয় অনুচ্ছেদের স্পষ্টীকরণ।

শিক্ষক‌দের বেতন-‌বোনাস প্রদানের জন্য আগামীকাল ২৮ তারিখ শুক্রবার ৪টি রাষ্ট্রায়াত্ব ব্যাংক খোলা থাকবে।
27/03/2025

শিক্ষক‌দের বেতন-‌বোনাস প্রদানের জন্য আগামীকাল ২৮ তারিখ শুক্রবার ৪টি রাষ্ট্রায়াত্ব ব্যাংক খোলা থাকবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫
26/03/2025

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫

09/01/2025

MPO EFT নিয়ে কিছু কথা:
০১ জানুয়ারি ২০২৫ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT- প্রদান শুরু হয়েছে। যে সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিও শীটের নামের বানান ও জন্ম তারিখের সাথে তাঁর NID এর নামের বানান ও জন্ম তারিখের হুবহু মিল আছে এবং ব্যাংক হিসাবের তথ্য সঠিক আছে তাঁরা ইতোমধ্যে EFT তে এমপিও এর অর্থ পেয়েছেন। যাদের এমপিও শীটের নাম ও জন্ম তারিখের সাথে NID এর নাম ও জন্ম তারিখের ডট, কমা, স্পেস বা হাইফেন এর মতো সামান্য অমিল রয়েছে আগামী সপ্তাহে তাদের অর্থ EFT তে প্রেরণ করা হবে।

তবে এমপিও শীটের নাম ও জন্ম তারিখের সাথে যাদের NID এর নাম ও জন্ম তারিখের অক্ষর বা সংখ্যাগত অমিল রয়েছে বা ব্যাংকের তথ্য ভুল আছে তাদেরকে অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য সংশোধন করে প্রেরণ করতে হবে। অন্যথায় তাদের অর্থ প্রেরণ করা সম্ভব হবে না। যাদের ব্যাংকের তথ্য ভুল আছে তাদের ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে। যাদের NID তে ভুল আছে তাদেরকে নির্বাচন কমিশন থেকে তথ্য সংশোধন করতে হবে। আর যাদের এমপিও শীটে তথ্য ভুল আছে তাদেরকে অনলাইনে আবেদন করে এমপিও এর তথ্য সংশোধন করতে হবে।

বিধি বহির্ভুতভাবে বা জোড়পুর্বক কোনো শিক্ষক-কর্মচারীর পদত্যাগ, অস্তিত্ব নেই বা বরখাস্ত হিসেবে তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে EFT এর জন্য তথ্য সংযোজন করার উদ্যোগ নিতে পারেন।

কোনো শিক্ষক-কর্মচারীর NID না থাকলে তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে EFT এর জন্য তথ্য সংযোজন করার উদ্যোগ নিতে পারেন।

সারমর্ম: এমপিও এর অর্থ EFT তে পেতে হলে এমপিও শীটের নাম ও জন্ম তারিখের সাথে NID এর নাম ও জন্ম তারিখের শতভাগ মিল থাকতে হবে। সেই সাথে ব্যাংকের তথ্য সঠিক থাকতে হবে।
লিংক:
https://www.facebook.com/share/1BTcn67gVL/

04/01/2025

EFT এর মাধ্যমে যে সকল শিক্ষক - কর্মচারীদের ম্যাসেজ আসেনি তারা প্রথমে EMIS এর MPO মডিউলে প্রবেশ করবেন।তারপর payment status এ click করলে একটি নামের তালিকা দেখা যাবে। ঐ তালিকায় যাদের নাম দেখা যাবে তারা ব্যংকে গিয়ে টাকা উত্তোলন করতে পারবেন।
যাদের এই তালিকায় নাম নেই তারা EFT data update option এ click করলে একটি তালিকা দেখতে পারবেন। সেই তালিকার চোখের ছবির মত eye button এ click করলে বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
এখানে MPO Sheet এ বিদ্যমান তথ্য এবং সংশোধিত তালিকায় প্রদত্ত তথ্যের গড়মিল বা পার্থক্য প্রদর্শিত হলে গড়মিল সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাখুন।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে পত্র পাওয়া মাত্র সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবেন।
(সংগৃহীত)

31/12/2024

নাকাইহাট গার্লস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

Address

Nakaihat, Gobindagonj, Gaibandha
Rangpur
5740

Alerts

Be the first to know and let us send you an email when নাকাই হাট গার্লস স্কুল এন্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to নাকাই হাট গার্লস স্কুল এন্ড কলেজ:

Shortcuts

Share

Category