ATI দাওয়াহ সার্কেল

ATI দাওয়াহ সার্কেল নিজের মনকে সব সময় পরিষ্কার রাখুন,না জানি কখন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়

01/01/2026

নতুন বৎসরে একটা মোমবাতী হয়ে জ্বলে উঠুন-
***********************************
আপনি কি জানেন যে, একটি মোমবাতির মৃদু আলো রাতের অন্ধকারে মরুভূমিতে প্রায় চল্লিশ মাইল দুর থেকেও খালি চোখে দেখা যায়! রাতের নিকষ কালো আঁধার মোমবাতির মৃদু উজ্জলতাকে ম্লান করে দিতে পারে না।
সারা বিশ্বব্যাপী জ্ঞান আর বিজ্ঞানের যে আলোড়ন চলছে, তা সত্তেও আশ্চর্জজনকভাবে মুসলিম সমাজে বিরাজ করছে অজ্ঞানতার আঁধার। মুসলিম যুব মানসে জ্ঞান কম, আর যদি বা কিছু থাকেও, সে জ্ঞানও তেমন স্বচ্ছ নয়। মজহাবি বিতর্কসহ নানান উপসর্গে সে জ্ঞান এতটাই বিকৃত যে, তাকে প্রকৃত জ্ঞান বলাটাও কষ্টকর। 'জ্ঞান'কেও তারা দু'ভাগে ভাগ করে নিয়েছে; 'ইসলামি জ্ঞান' আর 'দুনিয়াবী জ্ঞান'! মূর্খতা আর কাকে বলে!
পুরো বিশ্বটাই এক আল্লাহর সৃস্টি। আর একজন মুসলমান পুরো বিশ্বেই আল্লাহর প্রতিনিধি। কাজেই বিশ্বের যত জ্ঞান রয়েছে, তার সবটাই ইসলামি জ্ঞান। 'জ্ঞান' সে তো জ্ঞানই! জ্ঞানের ভাগ হয় মাত্র দু'ভাগে; এক কল্যাণকর আর দুই' অকল্যাণকর বা অপ্রয়োজনীয়। কল্যাণকর জ্ঞান চাইতে হয় আল্লাহর কাছে। কল্যাণকর জ্ঞান কেন ও কিভাবে কল্যাণকর? এবং অকল্যাণকর জ্ঞান কেন ও কিভাবে অকল্যাণকর, সেটা জানাও তো জ্ঞান!
এই যখন বেশীরভাগ মুসলিম তরুণ যুবকের অবস্থা, তখন আপনি নিজেকে জ্ঞানে এমনভাবে সজ্জিত করুন, যেন এই অজ্ঞানতার মাঝেও মুসলিম তরুণ-যুবকরা শত শত মাইল দুর থেকে আপনার দিকে সেইভাবে পঙ্গপালের মত ছুটে আসে, ঠিক যেভাবে কীট-পতঙ্গ ছুটে এসে আছড়ে পড়ে বাতির উপরে! অজ্ঞানতার এই আঁধারে আপনিই হয়ে উঠুন একটা মোমবাতি!
নিজেকে যদি এভাবে তৈরি করতে পারেন, তা হলে বিশ্বাস জন্মে যে, আপনার দ্বারা ইসলাম, মুসলমান ও বিশ্ব মানবতা কিছুটা হলেও উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনি কি নিজেকে তৈরি করতে প্রস্তুত? তাহলে নতুন বৎসরে সে ভাবেই নিজেকে প্রস্তুত করুন, বৎসরের প্রথম প্রহর থেকেই।
কেবল নিজে জ্বললেই হবে না, জ্বালিয়ে দিতে হবে পাশের জনকেও। নিজের ভেতরে জ্ঞান আর প্রজ্ঞার এতোটা উত্তাপ সৃষ্টি করুন, যেন আপনার সান্নিধ্যে আসা মাত্রই প্রতিটি নিষ্প্রাণ, মৃতপ্রাণও জ্বলে উঠে দাউ দাউ করে। এভাবেই দূর হবে মুসলিম মানসজুড়ে অজ্ঞানতার আঁধার। আলোকিত হবে এ ভুবন জ্ঞানের আলোয়।

05/07/2025

وَ عِبَادُ الرَّحْمٰنِ الَّذِیْنَ یَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّ اِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا
রহমানের (আসল) বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে। আর যখন মূর্খরা তাদের সাথে অযথা বিতর্ক করে তখন তারা বলে দেয়, তোমাদের সালাম।

(সূরা আল-ফুরকান, আয়াত-৬৩)

30/06/2025

"ভুলে গেলে চলবে না যে, আমাদের গন্তব্য আর এ জাহেলী সমাজের গন্তব্য সম্পূর্ণ বিপরীতমুখী। আমরা যদি কোনো অজুহাত দেখিয়ে তাদের সাথে তাল মিলিয়ে একই পথে চলতে শুরু করি, তাহলে আমরা কখনোই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবো না।"

15/05/2025

মানুষ কি মনে করে যে, '' আমরা ঈমান এনেছি '' বললেই তাদের ছেড়ে দেয়া হবে, আর তাদের পরিীক্ষা করা হবে না ?

28/04/2025
ইদুল ফিতরের সুন্নাহ সমুহ
30/03/2025

ইদুল ফিতরের সুন্নাহ সমুহ

✨ ঈদ মোবারক! ✨আলহামদুলিল্লাহ! এক মাস সিয়াম, কিয়াম ও আত্মশুদ্ধির সাধনার পর আমাদের মাঝে উপস্থিত পবিত্র ঈদুল ফিতর। এ দিনট...
30/03/2025

✨ ঈদ মোবারক! ✨

আলহামদুলিল্লাহ! এক মাস সিয়াম, কিয়াম ও আত্মশুদ্ধির সাধনার পর আমাদের মাঝে উপস্থিত পবিত্র ঈদুল ফিতর। এ দিনটি শুধু আনন্দের নয়, বরং এটি তাকওয়া, ত্যাগ ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রতিদান স্বরূপ এক মহিমান্বিত উপহার।

এই বিশেষ মুহূর্তে, আমাদের সকলের জন্য, আমাদের প্রিয়জনদের জন্য এবং পুরো উম্মাহর জন্য রইল অন্তরের গভীর থেকে দোয়া—

হে আল্লাহ! আমাদের রমাদানের সকল ইবাদত ও দোয়া কবুল করো, আমাদের গুনাহসমূহ ক্ষমা করো, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো এবং তাকওয়ার আলোয় আলোকিত করো। আমাদের পরিবার ও প্রিয়জনদের তুমি রহমত, শান্তি ও বরকত দান করো। দুনিয়া ও আখিরাতে আমাদের সফল করো, দ্বীনের পথে অবিচল রাখো এবং আমাদের হৃদয়ে ইসলামের ভালোবাসা জাগ্রত করো।

اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، واغفر لنا ولوالدينا ولجميع المسلمين، برحمتك يا أرحم الراحمين.

হে দয়াময় রব! আমাদের ঈদকে সত্যিকারের খুশির ঈদ বানিয়ে দাও—যেখানে আত্মীয়তার বন্ধন দৃঢ় হয়, ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায়, দরিদ্র ও দুস্থদের মুখেও হাসি ফুটে। আমাদের হৃদয় থেকে হিংসা-বিদ্বেষ দূর করে দাও, যেন আমরা সত্যিকারের ঈমানদার বান্দা হতে পারি।

ATI দাওয়াহ সার্কেল-এর পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারের জন্য অফুরন্ত দোয়া ও শুভকামনা।
আসুন, আমরা রমাদানের তাকওয়া, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা পুরো বছর ধরে লালন করি এবং আল্লাহর পথে চলতে নিজেকে উৎসর্গ করি।

✨ ঈদ মোবারক! ✨

মাত্র ৭ হাজার সৈন্য নিয়ে তীরবর্তী এক পাহাড়ে অবতরণ করলেন সেনাপতি তারিক বিন জিয়াদ। উদ্দেশ্য একটাই অত্যাচারীর জুলুম থেকে...
29/03/2025

মাত্র ৭ হাজার সৈন্য নিয়ে তীরবর্তী এক পাহাড়ে অবতরণ করলেন সেনাপতি তারিক বিন জিয়াদ। উদ্দেশ্য একটাই অত্যাচারীর জুলুম থেকে এ ভূখন্ডকে রক্ষা করে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসা। সংখ্যায় কম হওয়ায় মুসলিম সৈনিকরা দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গেল! বিশাল শত্রু বাহিনী তাও আবার নতুন ভূখণ্ড। তারিক পেছনে ফেলে আসা জাহাজগুলোকে পুড়িয়ে দিলেন। দ্বীনের মুজা হিদদের জন্য দ্বিধা-দ্বন্দ্ব শোভনীয় নয়, ভরসা কেবল আল্লাহরই।

আন্দালুসে প্রবেশের পর কাফেরদের একটি ছোট বাহিনীর সাথে মুসলিমদের সংঘর্ষ হয়। মুসলিমরা তাদের পরাজিত করে। আমির মুসা বিন নুসাইর আগে থেকেই সকল খোঁজখবর রাখছিলেন। তিনি তারিকের কাছে আরও ৫ হাজার সৈন্য পাঠিয়ে দিলেন। এদিকে কাফেরদের পরাজয়ের খবর অত্যাচারী শাসক রড্রিকের কানে গেলে সে ভাবল হয়তো কোন ডাকাত-জলদস্যু হবে। পরবর্তীতে সেই বাহিনী কর্ডোভা‌ অভিমুখে এগোচ্ছে বুঝতে পারার সাথে সাথেই সে বিশাল এক সৈন্যবাহিনী প্রস্তুত করল।

তারিক যুদ্ধের ময়দান হিসেবে বারবাত উপত্যকাকে উপকারী ও উপযোগী ক্ষেত্র হিসেবে বিবেচনা করল। উভয় বাহিনী সেখানে ২৮শে রমাদান মুখোমুখি হয়। কাফেররা সংখ্যাধিক্যে মুসলমানদের আট গুণ। তবুও তারিক এ ব্যাপারটিকে পরোয়া করলেন না। আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। তুমুল যু দ্ধ শুরু হয়ে গেল; চলতে থাকল টানা আট দিন। এমনকি পবিত্র ঈদের দিনে ও মুসলমানরা ছিল যুদ্ধের ময়দানে। পরিশেষে শাওয়াল মাসের ৫ তারিখ আল্লাহ মুসলমানদের জন্য বিজয়ের ফয়সালা করে দিলেন।

এভাবেই স্পেনে জুলুমবাজ শাসন এর সমাপ্তি ঘটে এবং সূচনা হয় ইসলামের স্বর্ণযুগীয় শাসনের। তার রুপকার হলেন আল্লাহর অশ্বারোহী দুর্ধর্ষ যোদ্ধা তারিক বিন জিয়াদ, তিনি মাত্র তিন বছরের মধ্যেই আমির মুসা বিন নুসাইরের সাহায্যে গোটা আন্দালুস তথা স্পেন ও পর্তুগালকে উমাইয়া খেলাফতের অধীনে এনেছিলেন। যেই আন্দালুসে তারেক বিন জিয়াদ আজানের ধ্বনি বুলন্দ করেছিলেন সেথায় আজ আর আজানের ধনী বাজে না। গোটা উম্মাহর মুসলমানেরা আজ একজন তারিক বিন জিয়াদের অপেক্ষায়...


রিমাইন্ডার রিমাইন্ডার হয়তো এটাই তোমার জীবনের শেষ রমাদান! রমাদান ছিল রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির মাস।কিন্তু আর...
27/03/2025

রিমাইন্ডার রিমাইন্ডার

হয়তো এটাই তোমার জীবনের শেষ রমাদান!

রমাদান ছিল রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির মাস।
কিন্তু আর মাত্র তিন দিন... এরপরেই সে আমাদের ছেড়ে চলে যাবে!

❌ যদি এই রমাদানেও বদলাতে না পারো, তাহলে আর কবে?
❌ যদি এখনো গুনাহে ডুবে থাকো, তাহলে কবে মুক্তি নেবে?
❌ যদি এই মাসেও আল্লাহর দিকে না ফিরো, তাহলে আর কোন মাস তোমার জন্য অপেক্ষা করছে?

আল্লাহর হুঁশিয়ারি!

"তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তাঁর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো!"
(সূরা আন-নূর: ৩১)

এই রমাদান যদি আমাদের বদলাতে না পারে, তাহলে হয়তো আমাদের হৃদয় মরে গেছে!
তবে কি আমরা সেই হতভাগাদের দলভুক্ত হতে যাচ্ছি, যাদের সম্পর্কে রাসূল ﷺ বলেছিলেন?

রাসূলুল্লাহ ﷺ বললেন:

"ধ্বংস হোক সেই ব্যক্তি, যে রমাদান পেল, কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না!"
(তিরমিজি: ৩৫৪৫)

এই ধ্বংসের দল থেকে আমরা কি মুক্ত? নাকি এই হাদিসের ভয়ংকর হুঁশিয়ারি আমাদের জন্য?

সাহাবাদের রমাদান: আমরা কোথায়?

✅ হজরত উমর (রা.) বলতেন: "যদি আমি জানতে পারতাম, আমার রোজা কবুল হয়েছে, তবে আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি থাকতাম!"
✅ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলতেন: "যে ব্যক্তি রমাদানে নিজের আমল ঠিক করলো, সে পুরো বছর ভালো থাকার আশা করতে পারে!"
✅ সাহাবিরা ছয় মাস ধরে দোয়া করতেন, যেন তারা রমাদান পর্যন্ত বেঁচে থাকতে পারেন, আর বাকি ছয় মাস দোয়া করতেন, যেন তাদের আমল কবুল হয়!

কিন্তু আমরা?
❌ আমরা কি সত্যিই গুনাহ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছি?
❌ আমরা কি রমাদানকে শুধু ক্ষণিকের আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলিনি?
❌ আমরা কি সাহাবাদের মতো কাঁদতে পেরেছি আল্লাহর কাছে?

কুরআনের ডাক: তুমি কি ফিরবে না?

রমাদান ছিল কুরআনের মাস—আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাস।
কিন্তু আমরা কি সেই সম্পর্ক গড়তে পেরেছি? নাকি কুরআন কেবল তাকের শোভা বাড়িয়েছে?

"আর রাসূল (সা.) বলবে, হে আমার রব! আমার কওম তো এই কুরআনকে পরিত্যাগ করেছিল!"
(সূরা আল-ফুরকান: ৩০)

এই অভিযোগ কি আমাদের বিরুদ্ধেও উঠবে? আমরা কি কুরআনের পথ ছেড়ে ভুল পথ ধরেছি?

এখনো সময় আছে! এই শেষ মুহূর্তগুলো কাজে লাগাও!

✅ তাওবা করো: আল্লাহর দরবারে ফিরে যাও, তোমার সকল গুনাহের জন্য কাঁদো।
✅ কুরআনের দিকে ফিরে যাও: এই মহাগ্রন্থ শুধু পড়ার জন্য নয়, জীবনে বাস্তবায়নের জন্য।
✅ লাইলাতুল কদরের সন্ধান করো: এই একটি রাত তোমার জীবনের সব হিসাব বদলে দিতে পারে।
✅ তাকওয়া অর্জন করো: রমাদান শেষ হয়ে যাবে, কিন্তু তোমার তাকওয়া তোমাকে জান্নাতের পথে চালিত করবে।
✅ গরিব-অসহায়দের পাশে দাঁড়াও: সদকা দাও, দান করো, যেন তোমার গুনাহ মাফ হয়ে যায়।

এটা হয়তো তোমার শেষ সুযোগ!

⚠ যদি এই রমাদানেও বদলাতে না পারো, তবে আর কখন?
⚠ যদি এখনো তাওবা না করো, তবে কখন করবে?
⚠ যদি এই মাসেও কুরআনের দিকে না ফিরো, তবে আর কবে?

হে আল্লাহ! আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয়কে আলোর দিকে ফিরিয়ে দিন, আমাদের রমাদানের আমল কবুল করুন, এবং আমাদের সত্যিকারের মুমিন বানিয়ে দিন! আমিন!

নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে ...
23/03/2025

নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার!
সূরা বানী ইসারাঈল : ৯

তোমরা রমযানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান কর।সহীহ বুখারী : ২০১৭
23/03/2025

তোমরা রমযানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান কর।
সহীহ বুখারী : ২০১৭

কত ফুলগুলো ঝড়ে গেছে শাহাদাতে...
18/03/2025

কত ফুলগুলো ঝড়ে গেছে শাহাদাতে...

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATI দাওয়াহ সার্কেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category