Sonakhuli Government Primary School

Sonakhuli Government Primary School শেখার জন্য এসো,সেবার জন্য বেরিয়ে যাও

02/05/2018

***********স্কুল জীবন দুরন্তপনা শৈশব ******
ফিরে পেতে চাই স্কুল জীবন কাঁধে চাপা বই,
স্যারের ভয়ে থরথর কাপতো দিনগুলো আজ কই?
গ্রামের ঐ মেঠো পথে দলবেঁধে সবাই একসাথে,
বইয়ের ব্যাগ নিয়ে মা দিতো টিফিন বক্স হাতে।
উড়াল পঙ্খী আর গোল্লা ছুট সাথে খেলতাম বল,
স্কুল মাঠে ট্রেনিং করতাম আমরা শিশুর দল।
বন্ধুরা কোথায় তোরা আজ সই,
আয়না তোরা বসে একটু অতীতের কথা খুলে কই।

02/05/2018

জীবন যখন সুন্দর ছিলো তখন এখানেই ছিলাম

15/11/2016

কাজলা দিদি
- যতীন্দ্রমোহন বাগচী।।
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই-
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;-
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন, দিদি বলে ডাকি তখন,
ওঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো?
বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে, আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন করে রবে,
আমিও নাই-দিদিও নাই- কেমন মজা হবে।
ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল,
মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল।
ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা, ছিঁড়তে গিয়ে ফল,-
দিদি এসে শুনবে যখন, বলবি কি মা বল!
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর ধারে পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে’
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতে জেগে রই
রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই?

08/11/2016

� #�অনুপ্রেরণা�
সফলতার সাতটি অজানা উপায়ঃ
====================­===
★আমার রুমেই আছে এর উত্তরঃ
✿ ছাদ বলেঃ লক্ষ্যটাকে উঁচু কর;
✿ ফ্যান বলেঃ সবসময় ঠাণ্ডা(শান্ত) থাক;
✿ ঘড়ি বলেঃ একটা মিনিটও নষ্টকরোনা;
✿ আয়না বলেঃ কোন কাজের পূর্বে নিজের যোগ্যতাকে দেখে নাও;
✿ জানালা বলেঃ মনকে উদার কর;
✿ ক্যালেন্ডার বলেঃ যুগের সাথে তাল মিলিয়ে চল;
✿দরজা বলেঃ পৃথিবীটাকে দেখ।
--------------------­--------------------­-
//
//
ভাগ্য না পরিশ্রম ?
=================
কোনটিকে আপনি বেশী গুরুত্ব দিবেন ?
,
অনেকে ভাগ্যের আশা করে বসে থাকে,
অনেকে ভাগ্য নেই বলে কপাল চাপড়ায় ।
ঘুড়ি বাতাসে ওড়ে,
কাগজও বাতাসে ওড়ে,
বাতাস থাকলেই কাগজ আর ঘুড়ি ওড়ে,
কিন্তু
বাতাস থাকুক আর না থাকুক পাখি আকাশে ওড়ে ।
ভাগ্য থাকুক আর না থাকুক
পরিশ্রম আপনার মধ্যে থাকতেই হবে ।
নিজের যোগ্যতা থাকলে কোন বাপের বেটা আপনার সাফল্যকে আটকাতে পারবেনা । স্রষ্টা তাকেই সাহায্য করে যে নিজে তার ভাগ্যের পরিবর্তন করতে উদ্যোগী হয় ।
হার মেনে যায় বহু শক্তিমান,
হার মেনে যায় বহু দ্রুতগামী।
জীবন যুদ্ধে জয়ী হয় সেই,
ভাববে যে জন, জিতবোই আমি।

02/11/2016

আমার শৈশবের স্কুল খুব miss করি স্কুলে পড়ার সেই দিনগুলো miss করি ছোট বেলার সেই বন্ধুধুগুলোকে

Address

Sonakhuli, Dimla, Nilphamari
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Sonakhuli Government Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category