Chhaygharia High School

Chhaygharia High School

Share

Chhaygharia High School

Photos from Chhaygharia High School's post 12/12/2024

এসএসসি-২০২৫ পরীক্ষার সময়সূচী প্রকাশ । ১০ এপ্রিল, বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু । তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ মে বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষার মধ্যদিয়ে ।
#এসএসসি #

02/10/2024

আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব মো: ফজলুল হক স্যার, সাবেক বিএসসি, ছয়ঘরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়,অদ্যই দুপুর ১২ টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"। মরহুমের জানাযার নামাজ সময় পরবর্তী জানানো হবে। আপনারা স্যারের জন্য দোয়া করবেন।

19/08/2024

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।

২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।

৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")

৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।

৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।

৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।

৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি ডাক্তার হবো, "আমি শিক্ষক হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।

১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।

কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ভালো ফল পাবেন।

সংগৃহীত ।

゚ ゚viralシ

04/01/2024

এস এস সি ২০২৪ পরিক্ষার রুটিন

28/07/2023

পরীক্ষার রেজাল্ট যেমনই হোক কেউ কোনো বাজে সিদ্ধান্ত নিও না। একটা পরীক্ষার রেজাল্ট কখনও জীবন নির্ধারণ করতে পারে না!

29/04/2023

এস এস সি সমমান -২০২৩ এর সকল পরীক্ষার্থীদের জন্য রইল। অনেক অনেক দোয়া ও শুভ কামনা। সবাই কাঙ্খিত ফল নিয়ে উত্তীর্ণ হোক । এই প্রত্যাশায় সকলকে অভিনন্দন।🥰🥰🥰🥰

Photos from Chhaygharia High School's post 27/04/2023

আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব মো: নূরুল ওয়াহেদ স্যার, সাবেক প্রধানশিক্ষক, ছয়ঘরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়,অদ্যই দুপুর ১২ টায় তার নিজবাসভবনে ইন্তেকাল করিয়াছেন। "ইন্নালিল্লাহে অইন্না ইলাইহে রাযেউন"। মরহুমের জানাযার নামাজ অদ্যই রাত ৯.০০টায় তার নিজবাসভবনে অনুষ্ঠিত হবে। আপনারা স্যারের জন্য দোয়া করবেন।

24/04/2023

এসএসসি-২০২৩

পরীক্ষার্থীর অবশ্যই পালনীয় নিয়মাবলী:

১. প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে বাধ্যতামূলকভাবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে।

২.:পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে বিধায় পরীক্ষার্থীর বন্ধু-বান্ধব ও আত্মীয়জন নির্ধারিত সময়ে কোনভাবেই পরীক্ষা হলের প্রাঙ্গনে অবস্থান করতে পারবে না।

৩.:কোন পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোন নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন ও কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

৪. পরীক্ষার্থীরা তাদের নিজেদের কলম, কালি, বল পয়েন্ট কলম ও পেন্সিল সঙ্গে আনবে এবং সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও যন্ত্রপাতির ব্যবস্থা নিজেরাই করবে।

৫. পরীক্ষার্থীরা উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর ও বিষয় কোভের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ/ভরাট করবে।

৬. পরীক্ষার্থীরা উত্তর পত্রের নির্ধারিত স্থান হতে উত্তর লিখা শুরু করবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠা ব্যতীত অন্য সব পাতার উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে। উত্তরপত্রের যে সব অংশ বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই কালো বল পয়েন্ট দ্বারা পূরণ করতে হবে।

৭. উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া নিষিদ্ধ ।

৮. উত্তরপত্রটিকে কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।

৯. উত্তরপত্রে আপত্তিকর লিখা/অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ / উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধার সৃষ্টি করা হলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০. উত্তরপত্রের অভ্যন্তরে কোন জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, মোবাইল/ টেলিফোন নম্বর, কলেজের নাম, কেন্দ্রের

১১. নাম কোন অবস্থাতেই লিখা যাবে না। লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

১২. পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকগণ (Invigilators) কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার আগে কোন পরীক্ষার্থী তার আসন ছাড়াতে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে কোন পরীক্ষার্থীকেই উত্তরপত্র দাখিল করতে দেয়া হবে না।

20/04/2023

__আলহামদুলিল্লাহ
সৌদিতে চাঁদ 🌙 দেখা গিয়েছে,
শুক্রবারে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
আর বাংলাদেশে শনিবারে পালন করা হবে, পবিত্র ঈদুল ফিতর।

08/03/2023

২৩/৩/২০২৩
বৃহস্পতিবার
প্রথম রোজা, খুশি হয়ে থাকলে
আলহামদুলিল্লাহ

20/02/2023

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
Feb 20, 2023 2:15 PM

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মে পর্যন্ত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত রুটিনে দেখা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৩০ এপ্রিল বাংলা ১ম পত্র, ০২ মে বাংলা ২য় পত্র, ০৩ মে ইংরেজি ১ম পত্র, ০৭ মে ইংরেজি ২য় পত্র, ০৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১১ মে ধর্ম শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৪ মে পদার্থ বিজ্ঞান, ১৫ মে গার্হস্থ্য বিজ্ঞান, ১৬ মে রসায়ন, ১৭ মে ভূগোল ও পরিবেশ, ১৮ মে জীববিজ্ঞান, ২১ মে বিজ্ঞান, ২২ মে হিসাববিজ্ঞান ও ২৩ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।

এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা হবে ৫০ নম্বরে। কেবল এ পরীক্ষার সময়ে তিন ঘণ্টা দেওয়া হবে না। চলতি বছরের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে আর এইচএসসি হবে পূর্ণ সিলেবাসে।

এর আগে গত প্রায় এক দশক ধরে এসএসসি ফেব্রুয়ারি আর এইচএসসি এপ্রিল মাসে নেওয়া হচ্ছিল। মহামারি করোনা পরিস্থিতিতে গত দুই বছর এই সূচি লণ্ডভণ্ড হয়ে যায়। পাশাপাশি সিলেবাসও কাটছাঁট করতে হয়েছে।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chhaygharia, Bunatola Bazar, PO: Ratonpur, Gobindogang, Gaibandh 5741
Rangpur
6000

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00