Kurigram government college

Kurigram government college

Share

কুড়িগ্রাম সরকারি কলেজ উত্তরবঙ্গ তথা দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান.

19/10/2023
18/10/2023
17/10/2023

14/08/2023

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স ২য় বর্ষ ইনকোর্স পরীক্ষা-২০২৩ এর ২য় ইনকোর্স পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে ।

২য় বর্ষ (২০২০-২১)

২য় ইনকোর্স পরীক্ষা

২১-০৮-২৩
বাংলাদেশের সমাজবিজ্ঞান
দুপুর ১২.০০ টা

২৩-০৮-২৩
রাজনৈতিক সংগঠন এবং বৃটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা/বাংলাদেশের অর্থনীতি
দুপুর ১২.০০ টা

13/08/2023
13/08/2023

আমার পরিচয়
- সৈয়দ শামসুল হক

আমি জন্মেছি বাংলায়
আমি বাংলায় কথা বলি।
আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ?

আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে
আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে।

এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে
এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে।
এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে
এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে।

আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে
আমি তো এসেছি ‘কমলার দীঘি’ ‘মহুয়ার পালা’ থেকে।
আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরীয়ত থেকে
আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে।

এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে
এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে।
এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে
এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে।

আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে
আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে।
এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে
শুধাও আমাকে ‘এতদূর তুমি কোন প্রেরণায় এলে ?

তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই-
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’
একসাথে আছি, একসাথে বাঁচি, আজো একসাথে থাকবোই
সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবোই।

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-
কখনোই ভয় করিনাকো আমি উদ্যত কোনো খড়গের।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস;
অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;
একই হাসিমুখে বাজায়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস;
আপোষ করিনি কখনোই আমি- এই হ’লো ইতিহাস।

এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান ?
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান;
তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি-
চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি।

13/08/2023

কুড়িগ্রাম সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক এই ভর্তির তথ্য সমূহঃ

আবেদনের জন্য সর্বনিম্ন জিপিএ ↩️

⭕বিজ্ঞান বিভাগঃ জি পি এ ৫
⭕মানবিক বিভাগঃ জি পি এ ৪
⭕বানিজ্য বিভাগঃ জি পি এ ৪

কুড়িগ্রাম সরকারি কলেজ এ আসন সংখ্যা

⭕বিজ্ঞান ৩৪০
⭕মানবিক ২৩০
⭕বানিজ্য ২০০

🚫 লক্ষ্য করুন উপরে উল্লেখিত জি পি এ থাকলে আপনি আবেদন করতে পারবেন।
এর কম হলে পারবেন না।

এই জি পি এ থাকলেই যে আপনি কুড়িগ্রাম সরকারি কলেজ এ পড়তে পারবেন এমনটি নয়।

আপনার ভর্তির সু্যোগ আপনার এসএসসিতে প্রাপ্ত নাম্বার এর উপর নির্ভরশীল।

11/08/2023

উচ্চ মাধ্যমিক/এইচ এস সি তে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি,

কুড়িগ্রাম সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক এই ভর্তির তথ্য সমূহঃ

আবেদনের জন্য সর্বনিম্ন জিপিএ ↩️

⭕বিজ্ঞান বিভাগঃ জি পি এ ৫
⭕মানবিক বিভাগঃ জি পি এ ৪
⭕বানিজ্য বিভাগঃ জি পি এ ৪

কুড়িগ্রাম সরকারি কলেজ এ আসন সংখ্যা

⭕বিজ্ঞান ৩৪০
⭕মানবিক ২৩০
⭕বানিজ্য ২০০

🚫 লক্ষ্য করুন উপরে উল্লেখিত জি পি এ থাকলে আপনি আবেদন করতে পারবেন।
এর কম হলে পারবেন না।

এই জি পি এ থাকলেই যে আপনি কুড়িগ্রাম সরকারি কলেজ এ পড়তে পারবেন এমনটি নয়।

আপনার ভর্তির সু্যোগ আপনার এসএসসিতে প্রাপ্ত নাম্বার এর উপর নির্ভরশীল।

11/08/2023

কলেজে ভর্তি আবেদন চলছে দুই দিনে সাড়ে ৫ লাখ শিক্ষার্থীর ৩১ লাখ আবেদন

চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গত বৃহস্পতিবার শুরু হয়েছে। চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। প্রথম দিনেই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন জমা হয়েছে ৩০ লাখ ৭৮ হাজার ৭২১টি। দুই দিনে ৫ লাখ ৬৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এই আবেদন করে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারছে।

অনলাইনে আবেদন করার জন্য একজন শিক্ষার্থীকে ১৫০টা পরিশোধ করতে হচ্ছে। বিকাশ, নগদ, ইউপে, ট্যাপ, ওকে ওয়ালেট, সোনালী ব্যাংক ও টেলিটকের মাধ্যমে এই টাকা পরিশোধ করতে পারছে।

তিন ধাপে ভর্তি আবেদন শেষ হবে ২১ সেপ্টেম্বর। ভর্তি কার্যক্রম চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। সর্বশেষ তৃতীয় ধাপে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। ২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

২১ থেকে ২৪ আগস্ট আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি চলবে। ৩১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন এবং পছন্দক্রম পরিবর্তন করা যাবে। ৫ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম পর্যায়ের নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। শিক্ষার্থীকে ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় ৩৩৫ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা মহানগরীর নন এমপিও কিংবা আংশিক এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভার্সনে ভর্তি ফি সাড়ে ৭ হাজার এবং ইংরেজি ভার্সনে সাড়ে ৮ হাজার টাকা।

ঢাকার বাইরের মহানগরীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ভর্তি ফি ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে ২ হাজার টাকা। উপজেলা বা মফস্সলে দেড় হাজার টাকা।

ঢাকার বাইরের মহানগরীতে নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা। জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নেওয়া যাবে।

এবার ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়। যারা এবার বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদন করছে।

07/08/2023

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (অনলাইনে) ভর্তির আবেদনের সময়সূচী।

05/08/2023

স্বদেশ
— আহসান হাবীব

এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে
এই ছবিটি চেনা।
মনের মধ্যে যখন খুশি
এই ছবিটি আঁকি
এক পাশে তার জারুল গাছে
দুটি হলুদ পাখি,
এমনি পাওয়া এই ছবিটি
কড়িতে নয় কেনা।

মাঠের পরে মাঠ চলেছে
নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলো
আছে নানান বেশ,
মাঠের মানুষ যায় মাঠে আর
হাটের মানুষ হাটে,
দেখে দেখে একটি ছেলের
সারাটাদিন কাটে।
এই ছেলেটির মুখ
সারাদেশের সব ছেলেদের
মুখেতে টুকটুক।
কে তুমি ভাই,
প্রশ্ন করি যখন,
ভালবাসার শিল্পী আমি,
বলবে হেসে তখন।
এই যে ছবি এমনি আঁকা
ছবির মত দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানান রকম বেশ,
বাড়ি বাগান পাখ-পাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি নেই রং তবুও
আঁকতে পারি সবই।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Kurigram
Rangpur
5600

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00