27/06/2025
ব্যঙ্গ রচনা!
ইরান ইসরাইল যুদ্ধ চলছে। একে অপরকে মিসাইল মারছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিলো।
নেতানিয়াহু: মি: প্রেসিডেন্ট ইরানকে তো আমি একাই ধ্বংস করবো ভাবছি কিন্তু হচ্ছে না। আপনার সাহায্য দরকার।
ট্রাম্প: কি ধরনের সাহায্য?
নেতানিয়াহু: আমাদের সাথে সরাসরি যুদ্ধে যোগদান করেন। একত্রে ইরানে হামলা চালাই। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে বিমান হামলা চালান।
ট্রাম্প: তাহলে তো ওই ঘাঁটিগুলো ইরানের টার্গেটে আসবে। আর সেটা হলে ওই দেশগুলোতে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে।
নেতানিয়াহু: হোক তাতে সমস্যা নাই। আরো ভালো আপনার অস্ত্র ব্যবসা বাড়বে।
ট্রাম্প: তাদের সাথে আমার তো অলরেডি ৩ ট্রিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। নতুন করে ঝামেলা বাধালে সে চুক্তিও হুমকিতে পড়বে। কারণ আমি তাদেরকে ওয়াদা দিয়েছি আমাকে টাকা দেয়ার জন্য আমি তাদের নিজ নিজ দেশে, স্থিতিশীলতা, সামরিক -অর্থনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করব। এখন এটা পারি না।
নেতানিয়াহু: কিন্তু আমি তো মহা সমস্যায় পড়েছি। এখন মান সম্মান যায় যায় অবস্থা। আর ইরানের কাছে যে এত মিসাইল আছে তা তো বুঝতে পারি নাই।
ট্রাম্প: তাহলে যুদ্ধ বিরতিতে যাও।
নেতানিয়াহু: এই মুহূর্তে যুদ্ধ বিরতি আর আমার আত্মহত্যা একই জিনিস। এটা আমি পারবো না ।
ট্রাম্প : কেন?
নেতানিয়াহু: তাহলে তো আমি হেরে যাবো। আর হারলে আমার জনগন আমারে টেনে হিচড়ে গদি থেকে নামাবে। আমার জেলে যেতে হবে।
ট্রাম্প: আচ্ছা তোমাকে বাঁচানোর একটা উপায় আছে।
নেতানিয়াহু: জি বলুন মি প্রেসিডেন্ট।
ট্রাম্প: আমি ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি দেব বড় বড় করে। তারপর ইরানকে বলবো যে, তোমার পরমাণু স্থাপনায় হামলা করবো না বা করলেও কোন ক্ষতি হবে না। তবে ইসরাইলের সাথে যুদ্ধ বিরতি করতে হবে।
নেতানিয়াহু: তারপরও যদি না করে।
ট্রাম্প: তাহলে আমেরিকা সরাসরি যোগ দিবে।
নেতানিয়াহু: আচ্ছা তারপরও তো আমার নামে মামল আছে।
ট্রাম্প: আমি সেগুলো খারিজ করার ব্যবস্থা করব।
নেতানিয়াহু: কিভাবে
ট্রাম্প: আমি টুইট মেরে তোমার দেশের আদালতকে কেস তুলে নিতে বলবো।
নেতানিয়াহু: তাতে কাজ হবে।
ট্রাম্প: আমি টুইট মেরে রাষ্ট্র চালাই, বিশ্ব চালাই, যুদ্ধ বাধাই , যুদ্ধ থামাই। আর তোমার দেশের কোর্ট। এটা কোন কথা হলো?
নেতানিয়াহু: আচ্ছা তাহলে আমি যুদ্ধ বিরতিতে রাজি।