18/02/2024
আসসালামু আলাইকুম
রংপুরের ঐতিহাসিক হারাগাছ সরকারি কলেজের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দ্যেগে ছোট্ট একটি সংগঠন তৈরির ইচ্ছা প্রকাশ করেছি যেখানে হারাগাছের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে নানারকম পরিকল্পনায় সহযোগিতা এবং বিশেষ করে হারাগাছের অদম্য মেধাবীদের দেশ সেরা বিভিন্ন উচ্চশিক্ষার প্রাঙ্গনে দেখতে পাওয়ার লক্ষ্যে নানা রকম কর্মসূচি করার ইচ্ছা আমাদের আছে। এই কলেজ থেকে যারা বিভিন্ন উচ্চশিক্ষার প্রাঙ্গনে পা দিয়েছে তাদের অনেককেই হয়ত বর্তমান শিক্ষার্থীরা চিনেই না বা জানেই না, যেখানে এই সংগঠনের ছোট্ট ছোট্ট কর্মসূচির মাধ্যমে হারাগাছের অদম্য মেধাবীদের কাছে ইতিমধ্যে সেরা সেরা প্রতিষ্ঠানের ভাই বোনদের ও যোগাযোগ ও সাহায্য সহযোগিতার মাধ্যম তৈরি করা সম্ভব, সেখানে আমরা তাদের শুনাব কিভাবে এডমিশনের কঠিন সময় স্ট্রাগল করে উচ্চ শিক্ষায় নিজের আসন নিশ্চিত করার গল্প যা তাদেরকে অনুপ্রাণিত করবে নিজের জীবনেও সর্বোচ্চ চেষ্টা করতে ইনশা আল্লহ।
তাই সবার সকল সহযোগিতা পেলে হয়ত এই ছোট্ট সংগঠন হারাগাছের শিক্ষার্থীদের নানারকম সাহায্যে এবং প্রাক্তন পাবলিকিয়ান শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখার ক্ষেত্রেও মুখ্য ভূমিকা পালন করবে।
ধন্যবাদ💚