nest

nest

Share

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাইভেট প্রো?

অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ 19/05/2017

......সোনার ভাঙ্গা দেশ।
আমাদের পড়তে পড়তে চেয়ারে ছারপোকা বাসা বাঁধে,আর দেশপ্রেমিকরা প্রশ্ন ফঁাস করে মেধাবীদের বলাতকার করে।

অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবার অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষে মূল প্রশ্নপত্রের সঙ্গে কথিত ফাঁস হওয়া প্রশ্নপত্র মিলিয়ে অভিযোগের সত্য-মিথ্যা যাচাই করা যাবে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে বাছাইপর্বের...

সার্কুলার ২০১৬-১৭ 03/09/2016

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিপূর্ণ তথ্য -

ঢাকা বিশ্ববিদ্যালয়: https://m.facebook.com/university.shovo/photos/a.1252295428138729.1073741848.643926435642301/1252295481472057/?type=3&source=56

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: https://m.facebook.com/university.shovo/photos/a.1252295428138729.1073741848.643926435642301/1261633977204874/?type=3&source=56

খুলনা বিশ্ববিদ্যালয়: https://m.facebook.com/university.shovo/photos/a.1252295428138729.1073741848.643926435642301/1261447350556870/?type=3&source=56

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: https://m.facebook.com/university.shovo/photos/a.1252295428138729.1073741848.643926435642301/1255488031152802/?type=3&source=56

মেডিকেল ও ডেন্টাল: https://m.facebook.com/university.shovo/photos/a.1252295428138729.1073741848.643926435642301/1259696887398583/?type=3&source=56

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: https://m.facebook.com/university.shovo/photos/a.1252295428138729.1073741848.643926435642301/1260717127296559/?type=3&source=56

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: https://mobile.facebook.com/university.shovo/photos/a.649324685102476.1073741826.643926435642301/1262597940441811

টেলিটকের মাধ্যমে আবেদনের নিয়ম: https://m.facebook.com/university.shovo/photos/a.1252295428138729.1073741848.643926435642301/1260474713987467/?type=3&source=56

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ ২০১৬-১৭
**** **** **** **** **** **** **** ****

☑ আবেদন সময়সীমাঃ ২২ আগস্ট ২০১৬ (সকাল ১০ টা) থেকে ৭ সেপ্টেম্বর ২০১৬ (রাত ১২ টা) পর্যন্ত।

আবেদন ফরমের মূল্য: ৩৫০ টাকা প্রতি ইউনিট

☑ আবেদন যোগ্যতাঃ
❑ ক ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)। এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রত্যেকটিতে আলাদাভাবে প্রাপ্ত জিপিএ কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।

❑ খ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।

❑ গ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।


❑ ঘ ইউনিটঃ
► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।

► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।

► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।

❑ চ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে যেকোন বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৬.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।

☑ আবেদনের নিয়মাবলীঃ
** ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd) এ ''আবেদন/লগইন'' বাটনে ক্লিক করতে হবে।

** ''আবেদন/লগইন'' এর তথ্যের পাতায় আবেদনকারীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, পাশের সন, বোর্ডের নাম এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর প্রদান করে ''অগ্রসর হোন'' বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী পাতায় উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলী ও আবেদনকারী যেসকল ইউনিটে আবেদন করার যোগ্যতা রাখে তা দেখা গেলে "নিশ্চিত করছি" বাটনে ক্লিক করতে হবে।

** পরবর্তী পাতায় আবেদনকারীর নির্দিষ্ট ফর্ম্যাটে ছবি, ব্যক্তিগত মোবাইল নম্বর ও কোটার পরিচয় চাওয়া হবে। উক্ত তথ্যাবলী একবার প্রদান করলে পরবর্তীতে অন্যকোন ইউনিটের চন্য আবেদন করার সময় প্রদান করতে হবে না।

** ছবি ও তথ্যাদি দেওয়া হলে পরবর্তী পাতায় সেগুলো নিশ্চিত করতে বলা হবে। নিশ্চিত করার জন্য আবেদনকারীকে যেকোন মোবাইল অপারেটর থেকে একটি এসএমএস পাঠাতে হবে। এসএমএস করার নিয়ম সেই পাতায় দেখতে পাবে। এসএমএসটি পাঠানো হলে ফিরতি মেসেজে ৭ (সাত) ডিজিটের একটি কনফার্মেশন কোড পাবে। সেই কোডটি নির্ধারিত পাতার নির্ধারিত স্থানে প্রদান করার পর "নিশ্চিত করছি" বাটনে ক্লিক করতে হবে।

** সঠিক কনফার্মেশন দেওয়া হলে মূল পাতা দেখা যাবে। এই পাতায় আবেদনকারী যেসব ইউনিটে আবেদন করার যোগ্যতা রাখে তা দেখা যাবে। এবং পছন্দের ইউনিটের পাশে "আবেদন" বাটনে ক্লিক করে আবেদনের টাকা জমা দেওয়ার রশিদ ডাউনলোড করা যাবে। এছাড়াও পরবর্তীতে এই পাতায় আবেদনকারীর প্রবেশপত্র, আসন বিন্যাস ও ফলাফল দেখা যাবে।

** টাকা জমা দেওয়ার রশিদের তথ্য সমূহ ও আবেদনকারীর ছবি সঠিক আছে কিনা যাচাই করে রশিদের দুটি অংশেই নির্ধারিত স্থানে আবেদনকারীর স্বাক্ষর করে ০৮ সেপ্টেম্বর, ২০১৬ ইং তারিখের মধ্যে উল্লেখিত পরিমাণ টাকা দেশের ৪ টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (জনতা, সোনালী, অগ্রণী ও রূপালী) এর যেকোন শাখায় জমা দিতে হবে।

** আবেদনকারীর টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছালে তার সংশ্লিষ্ট ইউনিটের "পেমেন্ট" কলামে একটি সবুজ রঙ্গের টিক চিহ্ন (✔) দেখা যাবে।

☑ অনুষদ ও বিভাগ সমূহঃ
❑ ক ইউনিটঃ
বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভারমেন্টাল সায়েন্সস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ফার্মেসি অনুষদ, পরিসংখ্যান অনুষদ, পুষ্ট ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট এর অধীনে নিম্মোক্ত বিভাগ সমূহ-
* জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি
* ফার্মেসী
* পরিসংখ্যান, ও তথ্য পরিসংখ্যান
* ফলিত গনিত
* মৃত্তিকা পানি ও পরিবেশ
* উদ্ভিদ বিজ্ঞান
* প্রাণি বিজ্ঞান
* প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান
* মনোবিজ্ঞান
* অনুজীব বিজ্ঞান
* মৎসবিজ্ঞান
* পদার্থ
* গনিত
* ভূগোল ও পরিবেশ
* ভূতত্ত্ব
* দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা
* ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
* ফলিত রসায়ন
* কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
* ফলিত পরিসংখ্যান
* পুষ্টি ও খাদ্যবিজ্ঞান
* রসায়ন
* লেদার ইঞ্জিনিয়ারিং
* ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং
* লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং
* নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
* সমুদ্র বিজ্ঞান
* মৃত্তিকা, পানি ও পরিবেশ
* সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
* ফুডওয়্যার ইঞ্জিনিয়ারিং
* রোবটিক্স এন্ড ম্যাকট্রুনিক্স ইঞ্জিনিয়ারিং

❑ খ ইউনিটঃ
কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ এর অধীনে-
* বাংলা
* ইংরেজী
* আরবি
* ফারসি ভাষা ও সাহিত্য
* উর্দু
* সংকৃতি
* পালি এন্ড বুদ্ধিষ্ট স্টাডিজ
* ইতিহাস
* দর্শন
* ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
* ইসলামি স্টাডিজ
* তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
* ভাষাবিজ্ঞান
* নাট্য কলা ও সংগীত
* বিশ্ব ধর্মতত্ত্ব
* অর্থনীতি
* রাষ্ট্রবিজ্ঞান
* নৃবিজ্ঞান
* গনযোগাযোগ ও সাংবাদিকতা
* সমাজবিজ্ঞান
* লোক-প্রশাসন
* আন্তর্জাতিক সম্পর্ক
* শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
* উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ
* উন্নয়ন অধয়ন
* আইন
* ভূগোল ও পরিবেশ
* মনোবিজ্ঞান
* সমাজকল্যান
* শিক্ষা (বি.এড)
* স্বাস্থ্য অর্থনীতি
* ডিজাস্টার ম্যানেজমেন্ট
* টেলিভিশন এন্ড চলচ্চিত্র
* ভাষাবিজ্ঞান
* প্রশাসন
* ক্রিমিনোলজি
* যোগাযোগ বৈকল্য
* English for Speakers of Other Languages (ESOL)
* French as a Foreign Language (FFL)

❑ গ ইউনিটঃ
বিজনেস স্টাডিজ (BBA) অনুষদের অধীনে-
* ব্যাবস্থাপনা
* একাউনটিং এন্ড ইনফরমেশন সিস্টেম
* মার্কেটিং
* ফিন্যান্স
* ব্যাংকিং এন্ড ইনসিওরেন্স
* ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
* ট্যুরিজ্ম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
* ইন্টারন্যাশনাল বিজনেস
* অর্গানাইজেশন স্ট্রেটেজি এন্ড লিডারশীপ

❑ ঘ ইউনিটঃ
► বিজ্ঞান বিভাগের জন্য-
কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ।

► মানবিক বিভাগের জন্য-
বিজ্ঞান অনুষদের গণিত, পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ।

► বাণিজ্য বিভাগের জন্য-
আর্থ এন্ড এনভারনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ।


❑ চ ইউনিটঃ
চারুকলা অনুষদের অধীনে-
* অংকণ ও চিত্রায়ন
* গ্রাফিক্স ও ডিজাইন
* প্রিন্ট মেকিং
* প্রাচ্যকলা
* মৃৎশিল্প
* ভাস্কর্য
* কারুশিল্প
* শিল্পকলার ইতিহাস

☑ ভর্তি পরীক্ষার মানবণ্টনঃ
❑ ক ইউনিটঃ
** পদার্থ- ৩০
** রসায়ন- ৩০
** জীববিজ্ঞান- ৩০
** গণিত- ৩০
** বাংলা/ইংরেজী- ৩০ (ঐচ্ছিক)
[৪র্থ বিষয় (জীববিজ্ঞান/গণিত) এর পরিবর্তে "বাংলা/ইংরেজী" অংশ উত্তর করা যাবে। মোট ৪ টি অংশের উত্তর করতে হবে।]

❑ খ ইউনিটঃ
** বাংলা- ৩০
** ইংরেজী- ৩০
** সাধারন জ্ঞান- ৬০
[সাধারন জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল ও ধর্ম বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে।]

❑ গ ইউনিটঃ
** বাংলা (২০x১.২০)- ২৪
** ইংরেজী (২০x১.২০)- ২৪
** হিসাব বিজ্ঞান (২০x১.২০)- ২৪
** ব্যবসায় নীতি ও প্রয়োগ (২০x১.২০)- ২৪
** মার্কেটিং/ফিন্যান্স (২০x১.২০)- ২৪

❑ ঘ ইউনিটঃ
** বাংলা- ৩০
** ইংরেজী- ৩০
** সাধারন জ্ঞান (বাংলাদেশ)- ৩০
** সাধারন জ্ঞান (আন্তর্জাতিক)- ৩০

❑ চ ইউনিটঃ
** ১ম অংশ (সাধারন জ্ঞান অংশ): সাধারন জ্ঞান অংশে মোট ৫০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম অংশ পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।

** ২য় অংশ: ২য় অংশে অংকণ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
[১ম অংশের MCQ পরীক্ষায় পাশ নম্বর ৪০% অর্থাৎ, ২০ নম্বর। যারা ১ম অংশের পরীক্ষায় কৃতকার্য হবে কেবল তারাই ভর্তি পরীক্ষায় ২য় অংশে অংশগ্রহণ করতে পারবে।]

► সকল ইউনিটের জন্য দ্রষ্টব্যঃ
√ সকল ইউনিট (চ ইউনিট ব্যতীত) এর ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন পরীক্ষার্থী উক্ত পরীক্ষায় ৪৮ এর কম নম্বর পেলে তাকে অকৃতকার্য বলে বিবেচনা করা হবে।

√ প্রতিটি ভুল উত্তরের জন্য 'ক' ইউনিটে (.২৫), 'খ' ও 'ঘ' ইউনিটের ক্ষেত্রে (.৩০) এবং 'গ' ইউনিটের ক্ষেত্রে (.২৪) নম্বর করে কর্তন করা হবে।

√ চারুকলা অনুষদের সাধারন জ্ঞান (১ম অংশ)-এ বাংলা, ইংরেজী ব্যাকরণসহ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য ও সমসাময়িক ঘটনাবলী থেকে প্রশ্ন থাকবে।

√ 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষার ১ম অংশে উত্তীর্ণ হয়ে যারা ২য় অংশের (অংকন) পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে পরীক্ষায় কেবল কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেমন- পেন্সিল, কলম, ইরেজার, ক্লিপ এবং ন্যূনতম (১২ইঞ্চিx১৮ ইঞ্চি) বোর্ড পরীক্ষার্থী নিজেকে সঙ্গে আনতে হবে।

☑ অন্যান্য তথ্যাবলীঃ
✪ ভর্তি পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীকে ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। যার মধ্যে ১২০ নম্বরের MCQ এবং ৮০ নম্বরের (মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ৬ দ্বারা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ১০ দ্বারা গুণ করা হবে) জিপিএ নম্বর।

✪ 'ক' ইউনিট ভর্তি পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট, 'খ', 'গ' ও 'ঘ' ইউনিট ভর্তি পরীক্ষার জন্য ১ ঘণ্টা বরাদ্দ থাকবে। 'চ' ইউনিট ভর্তি পরীক্ষার সাধারন জ্ঞান (১ম অংশ)-এর জন্য ১ ঘণ্টা এবং অংকন (২য় অংশ)-এর জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট বরাদ্দ থাকবে।

✪ ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোডের সময়সীমাঃ
১। ক, গ ও ঘ ইউনিট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ১৫ সেপ্টেম্বর ২০১৬ হতে ভর্তি পরীক্ষার ১ ঘণ্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে।
২। খ ও চ ইউনিট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ১১ সেপ্টেম্বর ২০১৬ হতে ভর্তি পরীক্ষার ১ ঘণ্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে।

✪ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষার ৩ দিন পূর্বে এবং প্রতি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ৭ দিনের মধ্যে ঢাবি ভর্তি ওয়েবসাইটে জানানো হবে।

✪ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল, ঘড়ি সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

03/09/2016

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ ২০১৬-১৭
============================
☑ আবেদনের সময়সীমাঃ ১ সেপ্টেম্বর থেকে ২৫
সেপ্টেম্বর (রাত ১১.৫৯ টা) পর্যন্ত।

☑ আবেদন ফিঃ ৪৭৫ টাকা+ ভ্যাট(মোট: ৫২৮ টাকা)

☑ আবেদন যোগ্যতাঃ
সকল শিক্ষা বোর্ড এর অধীনে ২০১২-২০১৪ সালের
এস.এস.সি এবং ২০১৫-২০১৬ সালে এইচ.এস.সি পরিক্ষায়
অংশ গ্রহন কারীরা শুধু এই ফরম সংগ্রহ করতে পারবে, এবং
পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে।

❑ A unit (বিজ্ঞান অনুষদ):
** এস.এস.সিঃ ৩.০০
** এইচ.এস.সিঃ ৩.০০
** মোটঃ ৭.০০

❑ B Unit (কলা ও মানবিক অনুষদ):
► বি১ ইউনিটঃ
এস.এস.সিঃ ২.৭৫
এইচ.এস.সিঃ ২.৫০
মোটঃ ৫.৭৫

► বি২ হতে বি৮ ইউনিটঃ
এস.এস.সিঃ ২.৫০
এইচ.এস.সিঃ ২.২৫
মোটঃ ৫.২৫

► B7S/B7C UNIT:
এস.এস.সিঃ ৩.০০
এইচ.এস.সিঃ ২.৭৫
মোটঃ ৬.২৫

► B7H UNIT:
এস.এস.সিঃ ২.৭৫
এইচ.এস.সিঃ ২.৫০
মোটঃ ৫.৭৫

❑ C UNIT (ব্যবসায় শিক্ষা অনুষদ)
► C1: মানবিক বিভাগ
► C2: বিজ্ঞান বিভাগ
► C3: ব্যবসায় শিক্ষা বিভাগ
এস.এস.সিঃ ৩.০০
এইচ.এস.সিঃ ৩.০০
মোটঃ ৭.০০

❑ D UNIT (সমাজ বিজ্ঞান অনুষদ):
► D1: মানবিক বিভাগ
► D2: বিজ্ঞান বিভাগ
► D3: ব্যবসায় শিক্ষা বিভাগ
এস.এস.সিঃ ২.৭৫
এইচ.এস.সিঃ ২.৭৫
মোটঃ ৬.০০

❑ E UNIT (আইন অনুষদ):
এস.এস.সিঃ ৩.০০
এইচ.এস.সিঃ ৩.০০
মোটঃ ৭.০০

❑ F UNIT (জীববিজ্ঞান অনুষদ):
এস.এস.সিঃ ৩.০০
এইচ.সি.সিঃ ৩.০০
মোটঃ ৭.০০

❑ G UNIT (ইঞ্জিনিয়ারিং অনুষদ):
এস.এস.সিঃ ৩.০০
এইচ.এস.সিঃ ৩.০০
মোটঃ ৭.০০

❑ H UNIT (ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স
বিভাগ):
এস.এস.সিঃ ২.৫০
এইচ.এস.সিঃ ২.২৫
মোটঃ ৫.২৫

❑ I UNIT (ইন্সটিটিউট অব মেরিন সায়িন্স অন্ড
ফিশারিজ):
এস.এস.সিঃ ৩.০০
এইচ.এস.সঃ ৩.০০
মোটঃ ৭.০০

❑ J UNIT (ইন্সটিটিউট অব ফরেস্টি এন্ড এনভায়রনমেন্টাল
সায়েন্স):
এস.এস.সিঃ ৩.০০
এইচ.এস.সিঃ ৩.০০
মোটঃ ৭.০০

☑ বিভাগ সমূহঃ
❑ A unit (বিজ্ঞান অনুষদ):
১) রসায়ন
২) পরিসংখ্যান
৩) গণিত
৪) পদার্থবিদ্যা
৫) ফলিত ও পরিবেশ রসায়ন

❑ B Unit (কলা ও মানবিক অনুষদ):
► বি১ ইউনিটঃ
অন্তর্ভুক্ত বিষয় সমুহঃ
১) বাংলা
২) ইংরেজী
৩) ইতিহাস
৪) দর্শন
৫) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
৬) ফারসী ভাষা এবং সাহিত্য
৭) আইএমএল (IML)

► বি২ ইউনিটঃ
১) আরবি
২) ইসলামিক স্টাডিজ

► বি৩ ইউনিটঃ
১) চারুকলা

► বি৪ ইউনিটঃ
(১) পালি

► বি৫ ইউনিটঃ
১) নাট্যকলা

► বি৬ ইউনিটঃ
১) সংস্কৃতি

► বি৭ ইউনিটঃ
১) আইইআর, ব্যাচলর অব এডুকেশন

► বি৮ ইউনিটঃ
১) সঙ্গীত বিভাগ

❑ C UNIT (ব্যবসায় শিক্ষা অনুষদ):
১) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
২) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
৩) ফাইন্যান্স বিভাগ
৪) মার্কেটিং বিভাগ
৫) ব্যাংকিং বিভাগ
৬) হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগ (HRM)

❑ D UNIT (সমাজ বিজ্ঞান অনুষদ):
১) যোগাযোগ ও সাংবাদিকতা
২) অর্থনীতি বিভাগ
৩)রাজনীতি বিজ্ঞান বিভাগ
৪) সমাজতত্ত্ব বিভাগ
৫) লোক প্রশাসন বিভাগ
৬) নৃবিজ্ঞান বিভাগ
৭) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

❑ E UNIT (আইন অনুষদ):
১) আইন

❑ F UNIT (জীববিজ্ঞান অনুষদ):
► F1 Unit (শুধুমাত্র বিজ্ঞান বিভাগ):
১) ফার্মেসী
২) জেনিটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি
৩) প্রান রসায়ন ও অনুপ্রান বিজ্ঞান
৪) মাইক্রোবায়োলজি
৫) প্রানীবিদ্যা
৬) উদ্ভিদবিদ্যা
৭) মনোবিজ্ঞান
৮) ভূগোল ও পরিবেশবিদ্যা
৯) মৃত্তিকা বিজ্ঞান

► F2 Unit(শুধুমাত্র মানবিক বিভাগ):
১) মনোবিজ্ঞান

► F3 Unit (শুধুমাত্র মানবিক বিভাগ):
১) ভূগোল ও পরিবেশবিদ্যা

❑ G UNIT (ইন্জিনিয়ারিং অনুষদ):
১) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও
ফলিত পদার্থবিদ্যা
২) ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
বিভাগ

❑ H UNIT (ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স
বিভাগ):
১) শারীরিক শিক্ষা ও খেলাধুলা বিজ্ঞান বিভাগ

❑ I UNIT (ইন্সটিটিউট অব মেরিন সায়িন্স অন্ড
ফিশারিজ):
১) ইন্সটিটিউট অব মেরিন সায়িন্স অন্ড ফিশারিজ

❑ J UNIT (ইন্সটিটিউট অব ফরেস্টি এন্ড এনভায়রনমেন্টাল
সায়েন্স):
১) ইন্সটিটিউট অব ফরেস্টি এন্ড এনভায়রনমেন্টাল
সায়েন্স

☑ ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার মানবন্টন ও পাশ
নম্বরঃ
❑ A ইউনিট
* বাংলা- ১০ (০৩)
* ইংরেজী- ১৫ (০৪)
* গনিত- ২৫ (১০) [গনিতে ভর্তি হতে চাইলে]
* পদার্থ, রসায়ন, পরিসংখ্যান (যেকোনো ২টি)- ২৫*২=৫০
(১০ করে) [যথাক্রমে পদার্থ ও রসায়নে ভর্তি হতে চাইলে]

❑ B1 ইউনিটঃ
* বাংলা- ৩৫ (০৯)
* ইংরেজী- ৩৫ (১০)
* সাধারন জ্ঞান- ৩০ (১২).

❑ B2 ইউনিটঃ
* বাংলা- ৩০ (০৬)
* ইংরেজী- ৩০ (০৫)
* আরবি + ইসলামী শিক্ষা- ৪০ (১৫)

❑ B3 ইউনিটঃ
* বাংলা- ৩০ (০৬)
* ইংরেজী- ৩০ (০৫)
* ব্যবহারিক- ৪০ (২০)

❑ B4 ইউনিটঃ
* বাংলা- ২০ (০৬)
* ইংরেজী- ২০ (০৫)
* পালি- ৪০ (১৫)

❑ B5 ইউনিটঃ
* বাংলা- ৩০ (০৬)
* ইংরেজী- ৩০ (০৫)
* ব্যবহারিক- ৪০ (২০)

❑ B6 ইউনিটঃ
* বাংলা- ৩০ (০৬)
* ইংরেজী- ৩০ (০৫)
* সংস্কৃতি- ৪০ (১৫)

❑ B7 ইউনিটঃ
* বাংলা- ৩০ (১১)
* ইংরেজী- ৩০ (১০)
* সাধারন জ্ঞান- ৪০ (১৬)

❑ B8 ইউনিটঃ
* বাংলা- ৩০ (১১)
* ইংরেজী- ৩০ (১০)
* সাধারন জ্ঞান- ৪০ (১৬)

❑ C1 ইউনিট (ব্যবসায় শাখা):
* বাংলা- ১০ (০৩)
* ইংরেজী- ৩০ (০৮)
* হিসাব বিজ্ঞান- ৩০ (১২)
* ব্যবসায় নীতি এবং প্রয়োগ- ৩০ (০৮).

❑ C2 ইউনিট (মানবিক শাখা):
* বাংলা- ১০ (০৩)
* ইংরেজী- ৩০ (০৮)
* অর্থনীতি/পরিসংখ্যান- ৬০ (২৪)

❑ C3 ইউনিট (বিজ্ঞান বিভাগ):
* বাংলা- ১০ (০৩)
* ইংরেজী- ৩০ (০৮)
* গনিত(বীজগণিত ও ক্যালকুলাস সহ)- ৬০ (২৪)

❑ D ইউনিটঃ
* বাংলা- ৩০ (০৮)
* ইংরেজী- ৩০ (০৮)
* সাধারন জ্ঞান/গণিত- ২০ (০৭)
* বিশ্লেষণ দক্ষতা- ২০ (০৭)

❑ E ইউনিটঃ
* বাংলা- ৩০ (১১)
* ইংরেজী- ৫০ (২০)
* সাধারন জ্ঞান- ২০ (০৯)

❑ F1 ইউনিট (বিজ্ঞান শাখা):
* বাংলা- ১০ (০৩)
* ইংরেজী- ১৫ (০৪)
* উদ্ভিদবিজ্ঞান, প্রানীবিদ্যা, রসায়ন ও গণিত
(যেকোনো ৩টি)- ২৫*৩=৭৫

❑ F2 ইউনিট (মানবিক শাখা):
* বাংলা- ১০ (০৩)
* ইংরেজী- ১৫ (০৪)
* মনোবিজ্ঞান- ৫০
* সাধারন জ্ঞান- ২৫

❑ F3 ইউনিট (মানবিক শাখা):
* বাংলা- ১০ (০৩)
* ইংরেজী- ১৫ (০৪)
* ভূগোল- ৫০
* সাধারন জ্ঞান- ২৫

❑ G ইউনিটঃ
* বাংলা- ১০ (০৩)
* ইংরেজী- ২০ (০৬)
* গণিত- ২৫ (১০)
* পদার্থবিদ্যা- ২৫ (১০)
* রসায়ন/পরিসংখ্যান- (২৫×১)=২৫ (৮ করে)

❑ H ইউনিটঃ
* বাংলা- ১০ (০৩)
* ইংরেজী- ১০ (০৩)
* সাধারন জ্ঞান- ২০ (০৬)
* শারীরিক শিক্ষা ও খেলাধুলা- ৩০ (১২)
→ ব্যবহারিকঃ
* ফিল্ড টেস্ট- ২০ (১২)
* খেলাধুলার সনদ- ১০ (০২)

❑ I ইউনিটঃ
* বাংলা- ১০ (০৩)
* ইংরেজী- ১৫ (০৪)
* প্রাণিবিদ্যা- ১৫ (০৪)
* উদ্ভিদবিজ্ঞান- ১৫ (০৪)
* রসায়ন- ১৫ (০৪)
* পদার্থ- ১০ (০৩)
* গণিত- ১০ (০৩)
* সাধারন জ্ঞান- ১০ (০৩)

❑ J ইউনিটঃ
* বাংলা- ১০ (০৩)
* ইংরেজী- ১৫ (০৪)
* প্রাণিবিদ্যা- ১৫ (০৪)
* উদ্ভিদবিজ্ঞান- ১৫ (০৪)
* রসায়ন- ১০ (০৩)
* পদার্থ- ১০ (০৩)
* গণিত- ১৫ (০৪)
* সাধারন জ্ঞান- ১০ (০৩)

☑ ভর্তি পরীক্ষার সময়সূচীঃ
২৩/১০- এ ইউনিট (সকাল)
২৩/১০- জে ইউনিট (বিকাল)
২৪/১০- জি ইউনিট (সকাল)
২৪/১০- আই ইউনিট (বিকাল)
২৫/১০- এফ ইউনিট (সকাল)
২৬/১০- বি১ (সকাল)
২৭/১০- বি২-বি ৮ (সকাল)
২৭/১০ - এইচ ইউনিট (বিকাল)
২৯/১০ - আইন অনুষদ (সকাল)
৩০/১০- ডি ১- ডি২, (সকাল)
৩০/১০- ডি৩ (বিকাল)
৩১/১০- সি১ (সকাল)
৩১/১০ - সি২, সি৩ (বিকাল)

দ্রষ্টব্যঃ সকাল বেলার পরীক্ষা ১০.৩০ টায় এবং বিকাল
বেলার পরীক্ষা ২.৩০ টায় অনুষ্ঠিত হবে।

☑ অন্যান্য নির্দেশনাবলীঃ
** ভর্তি পরীক্ষা সময় ১ ঘণ্টা এবং (MCQ) পদ্ধতিতে
পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চারুকলা, নাট্যকলা, সঙ্গীত
এবং শিখা বিভাগ এ MCQ এর পাশাপাশি ব্যবহারিক
পরীক্ষা ও অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষা ১২০ মার্ক এর।

** প্রতিটি ইউনিট এ ১০০(MCQ) মার্ক এর পরীক্ষা অনুষ্ঠিত
হবে। এবং প্রতিটি ভুল উওর এর জন্য (.২৫) করে কর্তন করা
হবে।

** SSC ফলাফলকে ১.৪০ দ্বারা এবং HSC ফলাফলকে ২.৬০
দ্বারা গুণ করে মোট ২০ মার্ক রেজাল্ট এর উপর গননা করা
হবে।

29/08/2016

পড়াশোনা অনেক কঠিন জিনিস। অনেক অধ্যাবসায়,
শ্রমের কাজ। প্রচন্ড ডেডিকেশন না থাকলে এই জিনিস
কাছে আসে না।

.. কলেজে থাকতে এক ফ্রেন্ড ছিল অত্যন্ত গরিব।
নটর ডেমে পড়লেও এসেছিলো একটা মফস্বল এলাকা
থেকে। নটর ডেমে প্রচুর ছেলে ঢাকার বাহিরের মফস্বল
থেকে পাস করেও পড়ার সুযোগ পায়। সেই বন্ধুটাও সে রকম।
মেধাবী ছিল তা মোটেও বলা যাবে না, কিন্তু পরিশ্রমী
ছাত্র। তাদের পারিবারিক অবস্থা এতটাই নাজুক ছিল যে,
মেস কতৃপক্ষ তার সীটের ভাড়াই মাফ করে দিলো। পুরা
ইন্টার লাইফে কোন দিন প্রাইভেট পড়ে নাই। রাত ৩টায়
টেবিল থেকে উঠতো, সকাল ৭ টায় বিছানা থেকে।
বিকেলে ২ ঘন্টা ঘুম। এই রুটিনের কখনো ব্যাতিক্রম
দেখিনি। তার সবচেয়ে ভাল গুন, কখনো টেবিল ছাড়তো
না। খাবার খেতো টেবিলে, বাহিরে আকাশ দেখতে ইচ্ছা
করছে- তাও টেবিলে বসেই, কেউ একটু কথা বলতে আসছে-
টেবিলে বসে। কঠিন কঠিন ম্যাথ ল্যাব গুলো যখন আমরা
কপি করতাম, তখন সে একা একা রাত জেগে করতো। সে
ছেলেটা এখন বুয়েটে ইলেক্ট্রিক্যালে পড়ে।
আমার লাইফে দেখা এখন পর্যন্ত
সবচেয়ে পরিশ্রমী ছাত্র- এটাই।

.. তখন ক্যাডেট কলেজের কোচিং করতাম।
সেকেন্ড টাইম ক্যাডেট কলেজের জন্যে ট্রাই করছে
তারেক ভাই, আমাদের সাথেই কোচিং করে।
প্রচণ্ড কস্ট করেছিলেন উনি। রাতে ঘুমাবার আগে প্রচুর
পানি খেয়ে ঘুমাতেন,
যাতে প্রশ্রাবের চাপে সকাল সকাল ঘুম ভাংগে।
এতোটাই পাগলের মতো হয়ে গেছিলেন যে, উনার অবস্থা
দেখে; উনি ঘড়িতে এলার্ম দিয়ে রাখলে উনার আম্মা
রাতে উঠে এলার্ম অফ করে দিত। পড়াশোনার প্রতি
এতোটাই ক্রেজি ছিল।। শেষ পর্যন্ত ক্যাডেটে সেবার
চান্স পেয়েছিলো।

.. আমার এক বন্ধু পড়া মুখস্ত করতো মাথায় চেয়ার নিয়ে।
তার কথা, মাথায় চেয়ার থাকলে ব্যাথা লাগে। কিন্তু
পড়া মুখস্ত হবার আগ পর্যন্ত চেয়ার মাথায় নিয়ে পড়বো।
এতে তাড়াতাড়ি পড়া মুখস্ত করার তাড়া থাকে।
এবং এটা নাকি ফলপ্রসু ও।।

.. যাক, শেষ করি আমাদের মেসের আরেক বড় ভাইয়ের
ঘটনা দিয়ে। আমাদের মেসেই থাকতেন।। উনার ধ্যান
জ্ঞান ছিল বুয়েট। উনার রুমে যেই যাইতো, সেই দেখতো
পড়তেছে।পড়া ছাড়া যখন দেখতো, তখনো হয়তো বুকে বই
নিয়ে বিছানায় ঘুমাচ্ছেন নইলে টেবিলে বইয়ের উপর উপুত
হয়ে। সেই বড় ভাই বুয়েট পরীক্ষার ৩-৪ দিন আগে বিকেলে
একটু ঘুমিয়েছেন, হটাত জেগে চিল্লাচিল্লি শুরু করলেন,
“হায় আমার বুয়েট পরীক্ষা হয়ে যাচ্ছে... আমি ঘুমের
জন্যে টের পাই নাই। হায় আল্লাহ...”!
পরে সবাই বুঝালো, ভাই আপনি দুঃস্বপ্ন দেখছিলেন।
বুয়েট পরীক্ষা আরো ৩ দিন পর, এখন তো বিকেল।
সেইভাইয়া বুয়েটে আর্কিটেকচারে চান্স পেয়েছিলো...
.. পড়াশোনা আসলে সবার কাছে আসে না।
তাকে পাওয়ার প্রচন্ড আকাঙ্ক্ষা না থাকলে ছোয়া যায়
না। লক্ষ্য বড় না হলে, ছুটার তাড়না থাকে না। আর স্বপ্ন
যদি দেখতেই হয়, তবে বড় স্বপ্নই দেখুন।

.. উপরে যাদের কথা বলেছি, এদের কাউকেই আমার খুব
বেশি #ওভার_ব্রিলিয়ান্ট- গড গিফটেড মেধাবী মনে হয়
নি। তবে সবাই ছিল প্রচন্ড পরিশ্রমী আর বড় বড় স্বপ্ন
দেখার সাহস করতে পারা ছেলে। আজকাল তো আমরা বড়
কোন স্বপ্ন দেখতেও ভয় পাই।
(Collected)

21/08/2016

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান
শ্রেণিতে ভর্তির পরীক্ষা আগামী ২৩
সেপ্টেম্বর থেকে শুরু হবে।
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের ২২ অগাস্ট থেকে ৭
সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে বলে
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের
সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এই
সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর খ-ইউনিটের, ২৪
সেপ্টেম্বর চ-ইউনিটের (সাধারণ জ্ঞান), ৩০ সেপ্টেম্বর
গ-ইউনিটের, ২১ অক্টোবর ক-ইউনিটের, ২৮ অক্টোবর ঘ-
ইউনিটের এবং ১ অক্টোবর চ-ইউনিটের (অংকন) ভর্তি
পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যাংক ও অনলাইন সার্ভিসের চার্জসহ ভর্তি পরীক্ষার
ফি ৩৫০ (তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা
ক-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের বিজ্ঞান ও কৃষি
বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা
বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ
প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের
পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত
৮ পয়েন্ট (এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায়
আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫ পয়েন্ট) থাকতে হবে।
খ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মানবিক শাখায়
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা
বোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ
প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের
পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত
৭ পয়েন্ট থাকতে হবে।
গ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ব্যবসায় শিক্ষা শাখায়
উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ,
বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায়
চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ দশমিক
৫ পয়েন্ট থাকতে হবে।
ঘ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ক্ষেত্রে:
১। (ক) মানবিক শাখায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক
এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক শাখায় আলিম
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ
মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ
প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ পয়েন্ট; (খ) বিজ্ঞান,
কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও মাদ্রাসা শিক্ষা
বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ
বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৮ পয়েন্ট; এবং
(গ) ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ও
বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ
বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ দশমিক ৫
পয়েন্ট হতে হবে।
২। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় সব
বিষয়েই ন্যূনতম লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট ৩)
থাকতে হবে।
চ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচ্চ
মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ যে
কোনো একটি ন্যূনতম জিপিএ ৩ পয়েন্ট ও উভয় পরীক্ষার
জিপিএর যোগফল নূন্যতম ৬ দশমিক ৫ পয়েন্ট থাকতে
হবে।
ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং এ লেভেল
পরীক্ষায় অন্তত ২টি বিষয়ের মধ্যে অর্থাৎ মোট ৭টি
বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড ও ৩টি
বিষয়ে কমপক্ষে সি-গ্রেড প্রাপ্ত হতে হবে।
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন
গ্রেডপ্রাপ্তির শর্তাদি এবং বিভাগীয় শর্তাদি ভর্তি
নির্দেশিকায় উল্লেখ থাকবে।
ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে এছাড়াও
বিস্তারিত জানানে হবে।

19/08/2016

পাবলিক ভার্সিটির ভর্তি পরীক্ষায় SSC-HSC রেজাল্ট
থেকে কত পয়েন্ট যোগ হয়:-

১) ঢাকা বিশ্ববিদ্যালয় মোট ৮০ নম্বর
SSC point × 6 =30
HSC point × 10 =50

২) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোট ২০ নম্বর
SSC point × 1.5 =7.5
HSC point × 2.5 =12.5

৩) জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোট ২৮ নম্বর
SSC point × 2.4 =12
HSC point × 3.2 =16

৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোট ২০ নম্বর
SSC point × 1.6 =8
HSC point × 2.4 =12

৫) খুলনা বিশ্ববিদ্যালয় মোট ১৫ নম্বর
SSC point × 1 =5
HSC point × 2 =10

৬) বরিশাল বিশ্ববিদ্যালয় মোট ৮০ নম্বর
SSC point × 6 =30
HSC point × 10 =50

৭) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মোট ২০ নম্বর
SSC point × 1.5 =7.5
HSC point × 2.5 =12.5

৮) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৩০
নম্বর
SSC point × 2.4 =12
HSC point × 3.6=18

৯) ইসলামী বিশ্ববিদ্যালয় ৪০ নম্বর
SSC point × 4 =20
HSC point × 4 =20

১০) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় SSC ও
HSC এর পয়েন্ট যোগ হয় না ।

১১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় ২০ নাম্বার
SSC point × 2 =10
HSC point × 2 =10

১২) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৫০ নাম্বার
SSC point × 4 =20
HSC point × 6 =30

১৩) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস
বিশ্ববিদ্যালয় (CVASU) ১০০ নাম্বার
SSC point × 8 =40
HSC point × 12 =60

১৪) পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০০
নাম্বার
SSC point × 8 =40
HSC point × 12 =60

১৫) নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০০
নাম্বার
SSC point × 8 =40
HSC point × 12 =60

১৬) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০
নাম্বার
SSC point × 0.8 =4
HSC point × 1.2 =6

এছাড়া মেডিকেলে ১০০ নাম্বার
SSC point × 8 =40
HSC point × 12 =60
(সবাই শেয়ার করে রাখো)

ঢাবিতে সাধারণত চতুর্থ বিষয় বাদে হিসাব করা হয় ।
কিন্তু গতবছর সামগ্রিকভাবে রেজাল্ট খারাপ হওয়ার
কারনে চতুর্থ বিষয় সহ জিপিএ হিসাব করা হয়েছে । এবার
চতুর্থ বিষয় সহ না বাদে ঢাবিতে জিপিএ হিসাব করা হবে
তা জানা যাবে সার্কুলার দেয়ার পর ।

এছাড়া জাবি , জবি , চবি , সাস্ট সহ বাকি সকল
বিশ্ববিদ্যালয় , এমনকি মেডিকেলে ও চতুর্থ বিষয় সহ
জিপিএ হিসাব করা হয় ।

25/07/2016

যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষিত
হয়েছে
(শেয়ার করে টাইম-লাইনে সংরক্ষণ করুন আপনারই উপকার
হবে)
বিশ্ববিদ্যালয়
► # ঢাকা_বিশ্ববিদ্যালয় (সকাল)
খ ইউনিট - ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
চ-ইউনিটের - ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার,
গ-ইউনিট - ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
ক-ইউনিট - ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার
এবং ঘ-ইউনিট - ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
অনুষ্ঠিত হবে।
► # জগন্নাথ_বিশ্ববিদ্যালয় (বিকেল)
খ ইউনিট - ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
চ-ইউনিটের - ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার,
গ-ইউনিট - ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
ক-ইউনিট - ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার
এবং ঘ-ইউনিট - ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
অনুষ্ঠিত হবে।
► # জাহাঙ্গীর
জাবিতে ভর্তি অনলাইনে আবেদন আরম্ভের তারিখ: 20
সেপ্টেম্বর, 2016
জাবিতে ভর্তি অনলাইনে আবেদন শেষ তারিখ: 10
অক্টোবর, 2016
জাবিতে ভর্তি পরীক্ষা থেকে শুরু হবে: 19 নভেম্বর, 2016
জাবিতে ভর্তি পরীক্ষার শেষ হবে: 27 নভেম্বর, 2016
জাবি একটি ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ: 19 নভেম্বর,
2016.
জাবি: D ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ: 19 নভেম্বর,
2016.
জাবি বি & এইচ ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ: 25
নভেম্বর, 2016.
জাবি ই, জি & F নম্বর ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ: 25
নভেম্বর, 2016.
জাবি গ 1 & C2 ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ: 26
নভেম্বর, 2016.
জাবি C3 এ, C4 & সি 7 ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ: 27
নভেম্বর, 2016.
জাবি C8, C6, C5 হল & C9 ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ:
27 নভেম্বর, 2016.
জাবিতে ভর্তি পরীক্ষার ফল তারিখ: 24 ঘন্টার মধ্যে
(পরীক্ষার পর)
► # চট্রগ্রাম
অনলাইনে আবেদন 7 সেপ্টেম্বর 2016 থেকে শুরু হবে
অনলাইনে আবেদন শেষ হবে 30 সেপ্টেম্বর 2016 উপর
বিভিন্ন ইউনিট এর চবি ভর্তি পরীক্ষার 23 থেকে শুরু হবে
অক্টোবর 2016
বিভিন্ন ইউনিট এর চবি ভর্তি পরীক্ষার শেষ হবে 27
নভেম্বর 2016
► # রাজশাহী_বিশ্ববিদ্যালয়
• রাবি ভর্তি পরীক্ষার 2016 শুরু হবে: 23 অক্টোবর, 2016
• রাবি ভর্তি পরীক্ষার 2016 শেষ হবে: 27 অক্টোবর, 2016
► # খুলনা_বিশ্ববিদ্যালয় :
আবেদন শুরু 13 নভেম্বর,
আবেদন শেষ 30 অক্টোবর,
পরীক্ষার তারিখ 3.4. ও 5 নভেম্বর।
► # কুমিল্লা
অনলাইনে আবেদন আরম্ভের তারিখ: অক্টোবর 1, 2016
অনলাইনে আবেদন শেষ তারিখ: 20 অক্টোবর, 2016
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপর শুরু: 4
ডিসেম্বর, 2016
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শেষ উপর: 5
ডিসেম্বর, 2016
► # বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ১৩-১৭ নভেম্বর
► # বরিশাল বিশ্ববিদ্যালয়:
18 19 নভেম্বর, 2016
► # ইসলামী_বিশ্ববিদ্যালয় :
19 নভেম্বর থেকে 23 নভেম্বর
► # জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়:
২৪-২৮ নভেম্বর
► # মেডিকেল
16 সেপ্টেম্বর (শুক্রবার) 2016
প্রকৌশল বিশ্ববিদ্যালয়:
► # বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): ২২
অক্টোবর
► # চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৫
নভেম্বর
► # রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৬
অক্টোবর
► # খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৮ অক্টোবর
► #বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও: ১৮
নভেম্বর
# বিজ্ঞান_ও_প্রযুক্তি_বিশ্ববিদ্যালয় :
►শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৬
নভেম্বর
►হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়: ১৮-২১ ডিসেম্বর
►যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৪-৭ নভেম্বর
►মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
১০ ও ১১ ডিসেম্বর
►পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২
ডিসেম্বর
►নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১১ ও
১২ নভেম্বর
►পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৩
ডিসেম্বর
কৃষি বিশ্ববিদ্যালয়
► # শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৯ ডিসেম্বর
► #বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ২৯ অক্টোবর
► # বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: ৮
নভেম্বর
► # সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ২৫ নভেম্বর
► #চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস
বিশ্ববিদ্যালয়: ৩ ডিসেম্বর

19/07/2016

█▒▒ ভর্তি পরীক্ষার এক্সক্লুসিভ আপডেট ▒▒█

দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর
২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি
পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে
বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় পরিষদ।

আজ মঙ্গলবার রাজধানীতে সংগঠনটির স্ট্যান্ডিং
কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়।
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২৩, ২৪, ৩০
সেপ্টেম্বর এবং ২১ ও ২৮ অক্টোবর, জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
পরীক্ষার দিন বিকেলে, জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ে ১৯ থেকে ২৭ নভেম্বর, রাজশাহী
বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ২৭ অক্টোবর, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ৩১ অক্টোবর, খুলনা
বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ৫ নভেম্বর, ইসলামি
বিশ্ববিদ্যালয়ে ১৯ থেকে ২৪ নভেম্বর, জাতীয় কবি
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২৪ থেকে ২৮
নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৮ ও ১৯ নভেম্বর,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৭ নভেম্বর,
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ১৪, ১৫, ২১
ও ২২ অক্টোবর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২, ৩ ও ৯
ডিসেম্বর এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ২৬
ডিসেম্বর ফাজিল (সম্মান) ও ২০১৭ সালের ৮ থেকে ২০
জানুয়ারি ফাজিলের (পাস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি
পরীক্ষা হবে ২২ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে ৫ নভেম্বর, রাজশাহী প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৬ অক্টোবর, খুলনা প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ অক্টোবর এবং বাংলাদেশ
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ১৮ নভেম্বর।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ৯
ডিসেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯
অক্টোবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি
বিশ্ববিদ্যালয়ে ৮ নভেম্বর, সিলেট কৃষি
বিশ্ববিদ্যালয়ে ২৫ নভেম্বর এবং চট্টগ্রাম
ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ৩ ডিসেম্বর।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
পরীক্ষা হবে ২৬ নভেম্বর, হাজী মোহাম্মদ দানেশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ থেকে ২১
ডিসেম্বর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪
থেকে ৭ নভেম্বর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ ও ১১ ডিসেম্বর, পটুয়াখালী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ ডিসেম্বর,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ ও
১২ নভেম্বর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২৩ ডিসেম্বর।


সূত্র: প্রথম আলো।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Rangpur
5400