07/08/2025
বেরোবির কিছু কিছু টপারদের ভাষা এমনও হয়। এই সুলায়মান ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১২ ব্যাচের টপারদের একজন। একজন সাংবাদিক তার শিক্ষক মাসুদ স্যারের বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করে স্বৈরাচার শেখ হাসিনার সভায় অংশ নেয়া নিয়ে নিউজ করেছে। তাই সে এই কমেন্ট করেছে। এই যখন তার মূখের ভাষা তখন যথেষ্ট সন্দেহ হয় আসলে পড়াশোনা করে টপার হয়েছে নাকি পা চেটে? আর যদি পড়াশোনা করেই টপার হয় তাহলে আমি বলবো শিক্ষকরা শুধু পড়াশোনা শিখিয়েছেন, ব্যবহার শেখাতে পারেননি। এখানে এমন নয় যে ভয়ে নিজের আইডি দিয়ে পোস্ট করিনি বরং তার ভাষা এতটাই খারাপ যে আমার নিজেরও লজ্জা লাগতেছে।
06/08/2025
ব্রেকিং>>
আবু সাঈদ হ ত্যা/র ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মা/মলায় শেখ হাসিনা ও বেরোবির সাবেক উপাচার্য সহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি।
20/09/2024
বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী মাহমুদ কাইসার রাকা বলছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক শুধু তেল দিয়ে চলে ক্ষমতার লোভে, নতুন ভিসি আসলে পল্টি মেরে নতুন রূপ ধারণ করে, সেসব শিক্ষক যাতে কোনোভাবে প্রশাসনের দায়িত্বে না আসে। চরম আওয়ামী লীগপন্থী কোনো শিক্ষককে প্রশাসনিক দায়িত্বে আমরা শিক্ষার্থীরা কোনোভাবেই চাই না।’
https://thedailycampus.com/public-university/153710/?fbclid=IwY2xjawFZ33lleHRuA2FlbQIxMQABHSwKk4nusP0pka0A1co9oSE2bOHYbv0EvF4APlSwWlG3lh3EyNuc2_5brw_aem_ePS4d3aITWddD6szyJZerw
উপ-উপাচার্য ও ট্রেজারার পদ শূন্য বেরোবিতে; নিয়োগ পেতে চেষ্টায় বিতর্কিতরাও
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপ -উপাচার্য ও ট্রেজারারসহ প্রশাসনের শীর্ষ পদে কারা নিয়োগ পেতে যাচ্...
15/08/2024
শহীদ মুখতার ইলাহী হলের শিক্ষার্থীরা বলেন, আমাদের হল স্বভাবিক ভাবে চলতেছিল, এমনি হলে তাদের সিনিয়র সমন্বয়কও আছে, তাছাড়া যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা সবাই মিলে হলের নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। হঠাৎ শাহরিয়ার সোহাগ রাত ৪ টায় সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে, তার অন্য সমন্বয়কদের না জানিয়ে, দুই জন সাধারণ শিক্ষার্থীসহ একজন বেরোবির সমন্বয়ক দাবি করে প্রভাব খাটিয়ে শহীদ মুখতার ইলাহী হলের গেটে তালা দিয়েছেন শাহারিয়ার সোহাগ নামে এক সমন্বয়ক। সকালে ঘুম থেকে উঠে শিক্ষার্থীরা বাইরে বাহির হতে না পেরে চিল্লাচিল্লি শুরু করে। পরে শিক্ষার্থীদের তোপের মুখে মাফ চেয়ে তালা খুলে দেন। শাহরিয়ার সোহাগ নিজেই বাম ছাত্র রাজনীতির ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত। সে রাজনীতির প্রভাব খাটিয়ে হল দখল নিতে চায় বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।
https://www.kalerkantho.com/online/campus-online/2024/08/15/1415255?fbclid=IwY2xjawErAalleHRuA2FlbQIxMQABHV3XjxgN6VUXHzMsaKeKRklIlP1-cnEPB7HzNk6tD5mXpmRJoh7vVBN7Sg_aem_lVGXHdePjaAR1Pd47VlHuA&sfnsn=wa
নিজেদের সমন্বয়ক দাবি করে প্রভাব খাটাচ্ছেন অনেকে, অভিযোগ শিক্ষার্থীদের
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে ভিন্ন ধরনের অপরাজনীত...
03/08/2024
ব্রেকিং নিউজ
আবু সাঈদ নিহতের ঘটনায় অপেশাদার আচরণের কারণে এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজনকে বরখাস্ত।
31/07/2024
এই বিষয়ে এটিএন নিউজের প্রতিবেদক শাহরিয়ার মীম একটি অনলাইনে প্রকাশিত নিউজের নিচে মন্তব্য করেন যে, “ঐ সাংবাদিক আমি। রাসেল শুধু গুলি মার মার করছিলো। এটা আমি শুনে দুর থেকে এগিয়ে এসে বলছিলাম, আপনি কি পুলিশ? এছাড়া কোনো শিক্ষককে গুলি বা মারামারি করার কথা বলতে শুনিনি। নিউজে খানিকটা ভুল তথ্য আছে।”
ঘটনা স্থলে উপস্থিত বেসরকারি টিভি চ্যানেল এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ময়নুল ইসলাম বলেন, ঘটনার সময় আমরা বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলেই ছিলাম। টিয়ারশেলে আমি অসুস্থ হয়ে পড়লে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ আমাকে সুস্থ হতে সহযোগীতা করে। শিক্ষার্থী, সাংবাদিক সবার সাথেই তাকে অভিভাবকসূলভ আচরণ করতে দেখেছি। তিনি পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা করেছেন।
বেরোবি’র আবু সাঈদের মৃত্যু নিয়ে এক শিক্ষক নেতার অপরাজনীতি!
কোটা আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুতে যখন সারা ....
27/07/2024
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ঢাকায় আবু সাঈদের পরিবার
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে ঢাকায় পৌঁছেছেন পুলিশের গু*লিতে নিহত বেরোবি শিক্ষার্থী শহিদ আবু সাইদের পরিবার। আগামীকাল গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কথা রয়েছে।
26/07/2024
পুলিশের গু লি তে নিহত আবু সাঈদের বাবা মায়ের হাতে সাড়ে সাত লাখ টাকার একটি চেক তুলে দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরশাসন। সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সূত্র: যমুনা টিভি।
ধন্যবাদ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আশা করছি তার পরিবারের কাউকে চাকরি দিয়ে সর্বজনীন একটা সহযোগিতা করবেন।
24/07/2024
মোস্ট ওয়ান্টেড, ধরিয়ে দিন, জ*বাই করুন!
এই যে গত কয়েকদিনে আপনারা এভাবে পোস্ট করছেন, অপপ্রচার চালাচ্ছেন, এই লোকটির (আসাদুজ্জামান মন্ডল আসাদ) ব্যাপারে। এটার কারণ কি, আপনি কি মাঠে ছিলেন? নাকি কেউ নিজের নিরাপত্তা সহায়তা নিতে পারবে না?
শিক্ষার্থীদের আন্দোলনে যখন পুলিশ লাঠি চার্জ করে আপনি কোথাও দেখাতে পারবেন এই লোকটি পুলিশকে কোন নির্দেশ দিয়েছে? যে লোকটি পুলিশ এবং শিক্ষার্থীদের বারবার থামতে বলছিলো সেই লোকটিকে জ*বাই করুন, ধরিয়ে দিন, মোস্ট ওয়ান্টেড বলেন। আন্দোলনকারী কেউ বলতে পারবে এই লোকটি কোন এগ্রেসিভ আচরণ কখনো করেছে। কোটা আন্দোলনে বাধা দিয়েছে কখনো?
যারা মাঠে ছিলো না তারা ফেসবুকে একটা স্টিল ছবি দেখেই এমন মন্তব্য করেন কিভাবে। আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে গুটি কয়েক মানুষ যে আমাদের শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের অপরাজনীতি কায়েমে ব্যস্ত সেটাও তো বুঝতে হবে, আপনাকে। কারা এটার উস্কানি দিচ্ছে সেটা একটু দেখেন আগে। এত মিডিয়া, এত ক্যামেরা কিন্তু জাস্ট একটা স্টিল ছবি দেখেই আপনি বিচার করে ফেললেন লোকটা খুন করতে এসেছে? শিক্ষার্থীদের উপর চড়াও হতে এসেছে।
বিশ্বিবদ্যালয়ের গুটি কয়েক মানুষ, শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে এমন মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ফেসবুকের দু'একটি পেজে অপপ্রচার করেছে। যা সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়েছে। আর এর নেপথ্যে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের সুবিধাবাদী কিছু মানুষ। অথচ তারা কিন্তু ঠিকই বউ বাচ্চা নিয়ে নিজের নিরাপত্তার খাতিরে ঘটনাস্থলে আসেনি। দরজা বন্ধ করেই নিজেদের নিরাপদ রেখেছেন। তারাই আবার মিডিয়া আর ফেসবুকে অপপ্রচার চালিয়ে বিশ্ববিদ্যালয় এবং দেশকে একটি পরিকল্পিতভাবে একটি সংঘর্ষের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছেন। আর তারা এটাতে সফল, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে সুবিধা করতে না পেরে শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করতে সফল এই চক্রটি। আর অপরাজনীতির শিকার আরেকজন শিক্ষক। আপনারা যে প্রযুক্তির কারসাজিতে বলির পাঠা বানানোর অপচেষ্টা চালাচ্ছেন কিংবা প্রযুক্তির অপব্যবহার করে তাকে তার বিরুদ্ধে যতই নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করবেন, আশা করছি তা সফল হবে না। যেসব মিডিয়াকর্মী ও আন্দোলনরত শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত ছিলো তাদের বলিয়েন ওনার (আসাদ মন্ডল) ভূমিকা কেমন ছিলো সেখানে। আপনি তো ফেসবুকেই বলছেন। কিন্তু কাউকে দোষারোপ করার আগে সত্যতা যাচাই করুন। আপনার বিবেক আছে, অবশ্যই বুদ্ধিও আছে।
শিক্ষক রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে কতটা নোংরা তা শিক্ষার্থীরা জানে, বুঝে।
নিচে দুইটা লিংক রইল দেখে নিয়েন।
https://www.youtube.com/watch?v=FdwWlU4SSjsps://www.youtube.com/watch?v=FdwWlU4SSjs
https://www.facebook.com/share/v/wHGekrvR6JJv4MV4/?mibextid=oFDknk
রংপুরে যে সংঘর্ষের মাঝে গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ | Rangpur Student | Quota Andolon | JamunaTV
রংপুরে যে সংঘর্ষের মাঝে গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ | Rangpur Student | Quota Andolon | JamunaTVFair Use Notice:...
16/07/2024
অনির্দিষ্টকালের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা।
১৭জুলাই ২০২৪ তারিখ ১২টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ।
-জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত।