20/01/2026
টাঙ্গাইলের তাঁতিরা তাদের পেশা ছেড়ে দিচ্ছে। টাঙ্গাইলের বল্লা অঞ্চলে শত শত তাঁতঘরে আর মাকুর খটাখট শব্দ নেই।
আমি পাউঠি উপন্যাসে তাঁতিদের যে ভবিষ্যতের ইঙ্গিত করেছিলাম, এত দ্রুত যে সেই পরিবর্তন আসবে সেটা আশা করি নাই। দুর্ভাগ্য হলো, এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সরকারের চোখে পড়ার মতো কোনো প্রচেষ্টা নেই।
দেশের কৃষক হোগা শুকিয়ে মরতেছে, তাঁতি মরতেছে আর আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশান মারাচ্ছি! মাইক্রোচিপ উৎপাদনের কমপিটিশনের গল্প আউড়াচ্ছি!
সমস্যা নেই, বিদেশে গিয়ে রাস্তা, হাসপাতাল, ড্রেন পরিষ্কার করে আমাদের ডলার ঢেলে দিচ্ছেন । যখন প্রয়োজন হলে আমরা সেই ডলার দিয়ে আমদানি করে কাপড় পরবো!
আর উদলা বর্ডার দিয়ে বিনাট্যাক্সে কাপড় তো আসতেই থাকবে! কাজে কাজেই দেশের শিল্প নিয়ে টেনশনের কোনো কারণ নাই, কি বলেন!
আমার সোনার বাংলা, কামড়াকামড়ির ঠেলা সামলা!