18/01/2025
"Congratulations Ferdhows (Batch-15)🎉🎉On your achievement of securing a place in Chadpur Science and Technology University!
This is the result of your hard work, dedication, and determination. This is big opportunities to learn, grow, and shine. Wishing you all the best in your academic journey 💖💖💖
23/12/2024
২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।
21/11/2024
অদ্য বিদ্যালয়ে প্রাক- প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের নিয়ে মিড ডে মিলের আয়োজন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী,আনন্দঘন পরিবেশসৃষ্টি, মানসিক বিনোদনের জন্য এই আয়োজন।
02/08/2024
ব্রেকিং নিউজ
__আগামীকাল সারাদেশে ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল।
* ৯ দফা দাবি মেনে না নিলে রবিবার সারাদেশে যা হবে....
_ অসহযোগ আন্দোলনের ডাক
_সারাদেশে অফিস, কারখানা সব বন্ধের ঘোষণা
_শ্রমিক ভাইদের কারখানায় না যাওয়ার আহবান
_প্রবাসীদের বিকাশ রকেট এমনকি ব্যাংকে টাকা না পাঠানোর অনুরোধ।
_সর্বস্তরের জনগণকে আন্দোলনে শরীক হওয়ার আহবান।
_প্রত্যেক গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায় দূর্গ গড়ে তোলার আবেদন।
রিফাত রশিদ
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
28/07/2024
সিনিয়ররা আগেই নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিলো, সমন্বয়কদের মাঝে একগ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দেবে।কাউকে যদি আটক করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয় তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকবো তারা আন্দোলন চালিয়ে যাবো।
গণস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যাওয়ার আগে নাহিদ ভাই, আসিফ ভাই এবং বাকের ভাই তিনজনই স্পষ্ট করে বলেছিলো, "আমরা যদি না-ও থাকি আন্দোলন চালাইয়া নিবা,আন্দোলন যাথে থেমে না থাকে। আমাদের উপর অনেক ঝড়-ঝাপটা যাবে, যারা বাইরে থাকবে তারাই অন-কমান্ডে থাকবে।"
তাই সিনিয়রদের শেষ কথাগুলোকে বুকে ধারণ করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি। জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছে।
রিফাত রশিদ
সহ সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
24/06/2024
আপনার স্কিল থাকা সত্ত্বেও যোগ্য স্থানে বসতে না পারার আক্ষেপ পুষিয়ে রেখে মুখ থুবড়ে বসে না থেকে মাথা ঠোকানোর কয়েকটি উপায় বের করুন:
1. **নিজেকে আপডেট করুন:** বর্তমান সময়ে কী দক্ষতা এবং জ্ঞান প্রয়োজন, তা বুঝে সেই অনুযায়ী নিজেকে আপডেট করুন। নতুন কোর্স করুন, সার্টিফিকেট অর্জন করুন।
2. **নেটওয়ার্ক তৈরি করুন:** পেশাগত জগতে নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ইভেন্ট, সেমিনার, বা কর্মশালায় অংশগ্রহণ করুন এবং নতুন মানুষদের সঙ্গে পরিচিত হন।
3. **ফ্রিল্যান্সিং বা স্বতন্ত্র প্রকল্প:** যদি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কাজ না পান, তাহলে ফ্রিল্যান্সিং বা স্বতন্ত্র প্রকল্পে কাজ শুরু করুন। এতে আপনার দক্ষতা আরও শাণিত হবে এবং নতুন সুযোগ তৈরি হবে।
4. **স্বপ্রণোদিত উদ্যোগ:** নিজের কোনো ব্যবসা বা উদ্যোগ শুরু করার কথা ভাবুন। এতে আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী দক্ষতা বিকশিত হবে।
5. **পরামর্শদাতা বা মেন্টর:** একজন মেন্টর বা পরামর্শদাতার সাহায্য নিন। তাদের অভিজ্ঞতা এবং দিকনির্দেশনা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
6. **প্রোফাইল ও পোর্টফোলিও উন্নয়ন:** আপনার কাজের প্রমাণ হিসেবে একটি শক্তিশালী প্রোফাইল বা পোর্টফোলিও তৈরি করুন। এতে আপনি যে দক্ষ এবং যোগ্য তা প্রতিষ্ঠা করতে পারবেন।
7. **কাজের সুযোগ খুঁজুন:** বিভিন্ন চাকরি ও কাজের সুযোগ খুঁজতে থাকুন। প্রয়োজন হলে স্থানান্তরিত হওয়ার বিষয়টিও বিবেচনা করুন।
এই উপায়গুলো প্রয়োগ করে নিজের ক্যারিয়ার উন্নয়নের জন্য একটি সুদৃঢ় পথ তৈরি করতে পারেন।
01/05/2024
শুভ জন্মদিন স্যার। আজকের এই আনন্দঘন মুহূর্তে আপনাকে জন্মদিনের অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানাই। আপনি কেবল আমাদের একজন শিক্ষক না আপনি একজন উত্তম অভিভাবক, পরামর্শক ও পথ নির্দেশক। আপনার মত শিক্ষক পেয়ে আমরা সত্যি আনন্দিত ও গর্বিত। আল্লাহর কাছে আপনার সুস্থতা ও দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করি। আপনি সবসময় সুন্দর জীবন অতিবাহিত করেন সেই শুভকামনা জানাই।
30/04/2024
যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি-১৫ ব্যাচের কৃতি শিক্ষার্থী ইউসুফ আলী রনি গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে ৩০৫৯তম স্থান অর্জন করেছে।তার এই সাফল্যে আমরা গর্বিত। অনেক অনেক শুভকামনা ও দুআ রইলো রনির জন্য 💙💝💚
29/04/2024
সদ্য পাওয়া
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে দেশের সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা।
©️প্রথম আলো।
14/04/2024
পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪
PSC BATCH - 2013