07/04/2026
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ক্যারিয়ার এন্ড স্কিল ডেভেলপমেন্ট ক্লাব এর আয়োজনে মাইক্রোসফট অফিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রেজেন্টেশন স্কিল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ অর্থনীতি বিভাগের গ্যালারী রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোরশেদ হোসেন স্যার। সেশন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব নিয়াজ মাখদুম স্যার এবং অর্থনীতি বিভাগের প্রভাষক ও ক্যারিয়ার এন্ড স্কিল ডেভেলপমেন্ট ক্লাব এর কো-অর্ডিনেটর জনাব মিন্টু বড়ুয়া স্যার। এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাজী নেওয়াজ মোস্তফা স্যার। এসময় বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
27/03/2026
সবাইকে উক্ত প্রোগ্রামের জন্য নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
27/11/2025
Heartiest congratulations to Hasanur Rashid, a student of the Department of Economics at Begum Rokeya University, for being recommended for Statistics Cadre in the 45th BCS. His remarkable achievement is truly an inspiration for us.
20/11/2025
আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে আজ আমাদের প্রিয় সংগঠন Career & Skill Development Club-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। গত দুই বছরে আমাদের ক্লাব শুধু সদস্যসংখ্যায় নয়, দক্ষতা, সুনাম এবং কার্যক্রমের বৈচিত্র্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা সকলের সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন।
এই আনন্দঘন মুহূর্তে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই—
সকল সক্রিয় সদস্য ও স্বেচ্ছাসেবীদের
সম্মানিত শিক্ষক উপদেষ্টাগণকে
প্রাক্তন নেতৃত্ব ও প্রতিষ্ঠাতা সদস্যদের
সকল শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের
আপনাদের আন্তরিক পরিশ্রম, অঙ্গীকার এবং অংশগ্রহণই আমাদের সফলতার মূল শক্তি।
সেমিনার, প্রশিক্ষণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন ক্লাস, নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং, গবেষণা এবং শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ক্লাবটি ইতোমধ্যে শিক্ষার্থীদের একটি অনুপ্রেরণাদায়ী ক্যারিয়ার প্ল্যাটফর্মে রূপ নিয়েছে।
আমরা আগামী দিনগুলোতেও একই ঐক্য, আগ্রহ ও আন্তরিকতা নিয়ে একসঙ্গে কাজ করে আরও নতুন উচ্চতায় পৌঁছাতে আশাবাদী।
আমি ক্লাবের সকল সদস্যকে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি।
শুভেচ্ছান্তে,
মোঃ নূরনবী হোসেন
সভাপতি
Career & Skill Development Club
অর্থনীতি বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
11/11/2025
Alhamdulillah
Another feather in the cap of Economics Family – BRUR.
Harun Ur Rashid Hasu (9th Batch) has achieved success in the 49th Special BCS (Education Cadre).
Your dedication is a true source of motivation for all.
12/08/2025
Freshers' Reception -2025 (17th Batch)
Economics Students' Association.
Department Of Economics.
Begum Rokeya University Rangpur.
07/06/2025
🌙 ঈদ মোবারক! 🌙
পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদের এই পবিত্র উৎসব আমাদের শিক্ষা দেয় ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার—যা আমরা পেশাগত জীবনেও ধারণ করতে পারি।
আসুন, একে অপরের পাশে থেকে, পরস্পরের অগ্রগতিতে সহায়ক হয়ে, পেশাগত উৎকর্ষতা অর্জনের পথে এগিয়ে যাই।
আপনার ও আপনার পরিবারের জন্য রইল সুস্থতা, শান্তি ও আনন্দময় ঈদের শুভকামনা।
ঈদ মোবারক!❤️
সভাপতি
মো: নুরনবী হোসেন(১২তম ব্যাচ)
ক্যারিয়ার এন্ড স্কিল ডেভেলপমেন্ট
অর্থনীতি বিভাগ।
(ESA)
14/03/2025
ক্যারিয়ার এন্ড স্কীল ডেভেলপমেন্ট ক্লাব, অর্থনীতি বিভাগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ভাই ESA এর সহ,সভাপতি নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার আগামীর পথচলা সুন্দর ও সাবলীল হোক এই প্রত্যাশা করি।