Bloom Creative School

Bloom Creative School Bloom Creative School
Play to Class Ten

স্যার একটা কথা কমু?-কি বল?-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?-কেন? কি করবা?-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।...
03/04/2024

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবা?
-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বি না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে পারি না।
তাই খাইতে পারি নাই।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন
লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু
রাইন্ধা রাখব। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?
হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।
তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে
না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমন অনেক
বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে
পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!
সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ
গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো
নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে
গায়ে দিয়ে ঘুরে
বেড়াই। ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক
টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর। গার্লফ্রেন্ডকে
নিয়ে চাইনিজ এ
অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ
গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন।
তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। ঐ
গরীব লোক গুলোর অপরাধ কি?
অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার
চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।

আসুন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এদের পাশে দাড়াই, আমাদের টাকা থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি🙂আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দিন 💝 আমিন

"যারা পড়তে পারে না তারা বই চুরি করে না, আর যারা বই পড়ে তারা চোর নয়"মরক্কোর রাবাতে অবস্থিত ৭২ বছর বয়সী বই বিক্রেতা মোহ...
19/01/2024

"যারা পড়তে পারে না তারা বই চুরি করে না, আর যারা বই পড়ে তারা চোর নয়"

মরক্কোর রাবাতে অবস্থিত ৭২ বছর বয়সী বই বিক্রেতা মোহাম্মদ আজিজ প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা বই পড়তে ব্যয় করেন। ফরাসি, আরবি এবং ইংরেজিতে ৫,০০০ টিরও বেশি বই পড়েছেন তিনি। তিনি একই স্থানে ৪৩ বছরেরও বেশি সময় ধরে এ পেশায় আছেন। রাবাতে সবচেয়ে পুরানো বই বিক্রেতা হিসাবে তিনি পরিচিত। যখন তাকে তার বইগুলিকে বাইরে রেখে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হয়, এই বলে যে, বইগুলো চুরি হতে পারে। তিনি উত্তরে বলেছিলেন: যারা পড়তে পারে না, তারা বই চুরি করে না আর যারা বই পড়ে তারা চোর নয়।

বই উৎসব ২০২৪
01/01/2024

বই উৎসব ২০২৪

Address

PIRGANJ CITY CORPORATION, PIRGANJ
Rangpur
5470

Opening Hours

Monday 00:00 - 17:00
08:30 - 12:00
Tuesday 07:30 - 12:00
12:00 - 17:00
Wednesday 08:30 - 12:00
12:00 - 17:00
Thursday 07:30 - 12:00
12:00 - 17:00
Friday 09:30 - 12:00
14:00 - 17:00
Saturday 08:30 - 12:00
12:00 - 17:00
Sunday 07:30 - 12:00
12:00 - 17:00

Telephone

8801911590008

Alerts

Be the first to know and let us send you an email when Bloom Creative School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bloom Creative School:

Shortcuts

Share

Category