Haragach Government College

Haragach Government  College

Share

This is the official page of

HARAGACH GOVERNMENT COLLEGE.

20/04/2026

আগামী এইচএসসি পরীক্ষা ২ জুলাই শুরু হবে, চলবে ৫ সপ্তাহ, "নিরব বহিষ্কার" এর পুরনো ধারা রহিত করার নির্দেশ

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬

আগামী এইচএসসি পরীক্ষা ২ জুলাই শুরু হবে এবং চলবে ৫ সপ্তাহ ধরে। "নিরব বহিষ্কার" এর পুরনো ধারা রহিত করা হবে।

শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সচিবালয়ে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ভাবে গ্রহণের নিমিত্ত অংশীজনদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ের এক পর্যায়ে মাননীয় মন্ত্রীর প্রতি বর্ণিত নিরব বহিষ্কারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সর্ব সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভায় মন্ত্রণালয়, বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক শিক্ষার্থীরা সরাসরি ও জুম মিটিংয়ে অংশ গ্রহণ করেন।
এইচএসসি পরীক্ষা পিছানো ও পরীক্ষার রুটিন কেমন হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের মতামত ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে পরীক্ষা পিছানো হয়।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী বলেন, পরীক্ষা সংক্রান্ত কোনো বিধিতে আনডিউ কিছু থাকতে পারে না। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেও এমন বিধান নেই।
মূলত বোর্ডের ১৯৬১ সালের নীতিমালায় এ ধারাটি যুক্ত রয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে পরীক্ষাকেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। তাই এ নীতিমালা এখন প্রযোজ্য নয়। দ্রুত সময়ে নীতিমালা পরিবর্তনের নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন পরীক্ষার্থীরা আনন্দের সাথে পরীক্ষা দিবে, মানসিক চাপ তৈরি হবে এমন কোনো বিধিনিষেধ পরীক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া যাবে না।
সাত বছর পরে এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে। আবার এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে সেপ্টেম্বর, ২০২৪ সালে। সে হিসেবে দুবছর পূর্ণ হতে সেপ্টেম্বর পর্যন্ত সময় চান শিক্ষার্থীরা। পরিশেষে বিস্তারিত আলোচনা করে ২ জুলাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান
শিক্ষা মন্ত্রী মহোদয়ের সহকারী একান্ত সচিব।

Photos from Haragach Government  College's post 15/04/2026

হারাগাছ সরকারি কলেজের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরা হয়।


​বৈশাখী শোভাযাত্রা: সকালে কলেজ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, যা এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে গ্রামবাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন প্রতীক প্রদর্শিত হয়।

​ঐতিহ্যবাহী আপ্যায়ন: বাঙালিয়ানা স্বাদ রক্ষায় আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও হরেক রকমের ভর্তা। শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে এই ভোজ উৎসবে মেতে ওঠেন।

​সাংস্কৃতিক অনুষ্ঠান: এছাড়াও ছিল লোকজ গান ও কবিতা আবৃত্তিসহ নানা আয়োজন।

​অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় হারাগাছ সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় বিশেষ সন্তোষ প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন:
​"নববর্ষের এই উৎসব আমাদের ঐক্যের প্রতীক। অনুষ্ঠানটি সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আমি সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রিয় ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলের সহযোগিতাই এই আয়োজনকে সার্থকতা দান করেছে।"

26/03/2026

শিক্ষা খাতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন, এমপি।

‘জুলাই বিপ্লবে’ শহিদ ও আহতদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশনা।

প্রেস রিলিজ

ঢাকা, ২৪ মার্চ ২০২৬ : পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ প্রথম কর্মদিবসে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে । এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি, ২০২৬-২০২৭ অর্থবছরের পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের শিক্ষা খাতের উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা খাতে আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে “ওয়ান টিচার, ওয়ান ট্যাব”, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা এবং “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়াও বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা (কেডস) প্রদান, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ঋণ সুবিধা এবং হাফেজে কুরআনদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার বিষয়েও জোর দেন তিনি।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের জট দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। প্রয়োজনে একাধিক শিফটে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দ্রুত সব শিক্ষকের প্রশিক্ষণ নিশ্চিত করার কথা বলেন তিনি। জাতীয়করণকৃত ৫০ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনার নির্দেশনা দেন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হবে এবং খুব দ্রুততম সময়ে সারাদেশে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস প্রাথমিকের সকল শিক্ষার্থীকে দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। পাশাপাশি এক বছরের মধ্যে প্রাথমিক, কারিগরি, মাদ্রাসা এবং স্কুল-কলেজের সকল শিক্ষকদের হাতে ট্যাব সরবরাহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহিদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দেন মন্ত্রী। শিক্ষার্থীদের মেধা বিকাশে উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড চালু এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও বিতর্ক ক্লাব গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রী বলেন ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান। এ কর্মসূচি দেশের মানুষের কল্যাণে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তা বাস্তবায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য।

স্বাক্ষরিত
খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

19/03/2026

স্পৃহা সামাজিক সংগঠন,হারাগাছ রংপুর

✨ আমাদের বহুল প্রতীক্ষিত ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই মহৎ উদ্যোগের শেষ মুহূর্তেও যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা পোস্টারে উল্লেখিত নগদ অথবা বিকাশ নম্বরে অনুদান প্রদান করে (২০ এ মার্চ দুপুর ১২টা পর্যন্ত) এই মানবিক কার্যক্রমে শরিক হতে পারেন।
আপনার সামান্য সহযোগিতাই পারে কারো ঈদকে আনন্দময় করে তুলতে। 🤍

07/01/2026
Photos from Haragach Government  College's post 18/12/2025

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এর প্রথম ম্যাচে সাদগারা মাদ্রাসা এর সাথে ৫-০ গোলের বিশাল জয় অর্জন করে আমাদের,
Haragach Government College.

Photos from Haragach Government  College's post 16/10/2025

HSC result 2025

Photos from Haragach Government  College's post 01/10/2025

যেখানেই থাকুন,ভাল থাকুন সবাই❤️
দোয়া রইলো ❤️

28/09/2025

হারাগাছ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক জনাব কামরুজ্জামান স্যার। ঢাকার বারডেম হাসপাতালের আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন এই কামনা করি ।

02/09/2025

আসসালামু ওয়ালাইকুম
একটি মানবিক সাহায্যের আবেদন
তানজিলা আক্তার তিথি (২৬)
( আমার কাজিন) একই গ্রামে বাসা আমাদের।
SSC ২০১৫ হারাগাছ স্কুল।
HSC ২০১৭ হারাগাছ কলেজ (আর্স )
ঠিকানা: টেপাটারি(ছোটপুল বাজার) হারাগাছ, রংপুর।
তার দুইটা কিডনি অচল হয়ে যাওয়ায়,দীর্ঘদিন চিকিৎসা করার পরও তেমন কোনো সমাধান হয়নি!
যার কারণে ডাক্তার তার কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছে, কিন্তু কিডনি প্রতিস্থাপন একটা ব্যয়বহুল চিকিৎসা যার জন্য অনেক টাকার প্রয়োজন হবে।
তবে দীর্ঘদিন চিকিৎসা করার ফলে তার পরিবার এখন আর্থিক ভাবে অচল হয়ে পরেছে এবং একাই চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না। বর্তমান তার প্রতি মাসে প্রায় ৪০,০০০/- ডায়ালাইসিস বাবদ খরচ হয়ে থাকে। এবং কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ১০ থেকে ১৫ লক্ষ্য টাকা প্রয়োজন।
তাই আপনাদের সামান্য সহযোগিতায় তার অনেক উপকার হবে।
সাহায্যের জন্য 👇
বিকাশ পেমেন্ট : 01950739923
নগদ পার্সোনাল: 01950739923
রকেট পার্সোনাল: 01772540872
DBBL Agent banking:
A/C Holder: Md. Nurun nabi
A/C Number: 7017340800832

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Rangpur
HGC