কিরণ যতীন বিশেষ শিক্ষা বিদ্যালয়,গাইবান্ধা

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • কিরণ যতীন বিশেষ শিক্ষা বিদ্যালয়,গাইবান্ধা

কিরণ যতীন বিশেষ শিক্ষা বিদ্যালয়,গাইবান্ধা কামারপাড়া,সাদুল্লাপুর,গাইবান্ধা

11/08/2020
প্রতিবন্ধী/গরীব/মেধাবী শিক্ষার্থী এবং দুঃস্থ/অসহায়/প্রতিবন্ধী/গরীবদের আর্থিক সাহায্যের আবেদন ফরম
09/07/2019

প্রতিবন্ধী/গরীব/মেধাবী শিক্ষার্থী এবং দুঃস্থ/অসহায়/প্রতিবন্ধী/গরীবদের আর্থিক সাহায্যের আবেদন ফরম

03/10/2017

অটিজম নিয়ে কিছু ভুল ধারণা🔊
🔊
আমাদের অনেকের ধারনা, অটিজম একটি বংশগত রোগ। এটা সম্পূর্ণভাবে ঠিক নয়।
সম্পূর্ণ সুস্থ বাবা মায়েরও অটিস্টিক শিশু হতে পারে। আবার অনেকের ধারনা সঠিক পরিচর্যার অভাবে শিশু অটিস্টিক হতে পারে।
এটাও কিন্তু ঠিক নয়। অটিস্টিক শিশুকে অনেকে বাবা মায়ের অভিশাপ বলে থাকেন, কিন্তু এটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন।

অনেক শিশু জন্ম ও স্বভাবগতভাবেই একটু বেশি অস্থির, চঞ্চল, রাগী অথবা জেদি প্রকৃতির হতে পারে। এতেই কিন্তু বোঝা যায় না যে শিশুটি অটিস্টিক।
শিশুর কোন আচরণে অটিজমের লক্ষণ প্রকাশ পেলে দেরি না করে প্রাথমিক অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আমাদের সমাজের নানান ভুল ধারনা ও কুসংস্কারের ফলে অনেক শিশুর ভুল চিকিৎসা হয়ে থাকে, যা শিশুর জীবনের জন্য অত্তান্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

01/10/2017

অটিজম প্রতিরোধে করণীয়

অটিজমের যেহেতু কোনও নিরাময় নেই, তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এটি প্রতিরোধ করতে হবে।
পরিবারে কারো অটিজম অথবা কোন মানসিক এবং আচরণগত সমস্যা থাকলে, পরবর্তী সন্তানের ক্ষেত্রে অটিজমের ঝুঁকি অনেক বেড়ে যায়। এক্ষেত্রে পরিকল্পিত গর্ভধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গর্ভাবস্থায় অধিক দুশ্চিন্তা না করা, পর্যাপ্ত ঘুম, শিশুর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন ইত্যাদি ব্যাপারে সচেতন হতে হবে।
আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন-

বেশি বয়সে বাচ্চা না নেওয়া।
বাচ্চা নেয়ার আগে মাকে রুবেলা ভেকসিন দিতে হবে।
গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাওয়া যাবে না।

মায়ের ধূমপান, মদ্যপানের মত কোন অভ্যাস থাকলে বাচ্চা নেয়ার আগে অবশ্যই তা ছেড়ে দিতে হবে।
বাচ্চাকে অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়াতে হবে।

30/09/2017

অটিজম স্কুল

অটিজমের বিষয়টি যত দ্রুত নির্ণয় করে চিকিৎসা শুরু করা যায় ততই ভাল৷
অটিস্টিক শিশু হয়তো অন্য সকল সাধারণ শিশুর মতো সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আচরণ করতে পারবে না।

কিন্তু, সাইকোথেরাপি বা স্পেশাল শিক্ষাদানের মাধ্যমে এসব শিশুকে ৮০ থেকে ৯০ ভাগ পর্যন্ত সুস্থ করে তোলা সম্ভব।
এই ধরনের শিশুদের জন্য প্রচুর বিশেষায়িত স্কুল আছে, সেখানে তাদের জন্য বিশেষভাবে পাঠদানের ব্যবস্থা আছে। এ ধরনের স্কুলে ভর্তির ক্ষেত্রে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিষ্টের পরামর্শ নিতে হবে।
তিনি পরামর্শ দেবেন, কোন ধরনের স্কুলে আপনার শিশুকে ভর্তি করতে হবে।
সঠিক পদ্ধতিতে এগোলে প্রতিটি অটিস্টিক শিশুই উন্নতি করে৷ এমনকি অনেক শিশু সাধারণ স্কুলে যাওয়ার মতোও হয়ে ওঠতে পারে।

30/09/2017

অটিজমের লক্ষন

অটিজমের লক্ষণগুলো সঠিকভাবে জানার মাধ্যমে অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাধারণত যে লক্ষনগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলঃ

অটিস্টিক শিশুদের ঘুম সম্পর্কিত কিছু সমস্যা থাকে। ঘুম স্বাভাবিক না হওয়ার কারনে তাদের মনোযোগ ও কাজের সক্ষমতা কমে যায় এবং আচার আচরণে সেটা পরিস্কার বোঝা যায়।

অনেক শিশুর সঠিক সময়ে কথা বলতে সমস্যা হয়। মুলত ১৮ মাস থেকে ২ বছর সময়ের মধ্যে এটা বোঝা যায়।

অনেক অটিস্টিক শিশুর মাঝে অল্প মাত্রায় হলেও বুদ্ধি প্রতিবন্ধীতা লক্ষ্য করা যায়। অনেক শিশুর শারীরিক বৃদ্ধি সঠিকভাবে হয় না।

অটিজমে আক্রান্ত অনেক শিশু দেখা, শোনা, গন্ধ, স্বাদ অথবা স্পর্শের প্রতি অতি সংবেদনশীল অথবা প্রতিক্রিয়াহীন থাকতে পারে।

সাধারণত অটিস্টিক শিশুদের প্রতি চারজনে একজনের খিঁচুনি সমস্যা হতে পারে।

অটিজম থাকা শিশুদের মানসিক অস্থিরতার ঝুঁকি বেশী থাকে। এসকল শিশুর বিষন্নতা, উদ্বিগ্নতা ও মনোযোগে ঘাটতিসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

অটিস্টিক শিশুদের প্রায়ই হজমের অসুবিধা, পেট ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেটের গ্যাস, বমি ইত্যাদি হতে পারে।

26/09/2017
বিশ্ব সাদা ছড়ি দিবস।                                      প্রতি বছর অক্টোবর মাসের ১৫ তারিখ বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস...
18/09/2017

বিশ্ব সাদা ছড়ি দিবস।


প্রতি বছর অক্টোবর মাসের ১৫ তারিখ বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়। সাদা ছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার প্রয়াসে দিবসটি উদযাপিত হয়।

১৯২১ সালে ইংল্যান্ডের ব্রিস্টল শহরের জেমস বিগস নামের এক ফটোগ্রাফার দুর্ঘটনায় তাঁর দৃষ্টিশক্তি হারালে তাঁর পথ চলার জন্য লাঠিটাকে সাদা রঙে রঞ্জিত করেন দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে অপরের মনোযোগ আকর্ষণের জন্য। পরবর্তী সময়ে ১৯৬৪ সালের ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সর্বপ্রথম সেখানে প্রতিবছরের ১৫ অক্টোবরকে সাদা ছড়ি নিরাপত্তা দিবস হিসেবে পালনের সিদ্ধান্তের পর গোটা বিশ্বেই দিবসটি পালিত হয়ে আসছে।

Address

Rangpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801718875454

Alerts

Be the first to know and let us send you an email when কিরণ যতীন বিশেষ শিক্ষা বিদ্যালয়,গাইবান্ধা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কিরণ যতীন বিশেষ শিক্ষা বিদ্যালয়,গাইবান্ধা:

Shortcuts

Share

Category