Pirganj Govt. High School

Pirganj Govt. High School

Share

Pirganj Govt. High School is the only government high school in Pirganj & the best school.

27/03/2026

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শ্রদ্ধেয় আব্দুর রহমান মন্ডল ভাষা স্যার অদ্য ভোর রাতে (২৭ শে মার্চ, ২০২৬ খ্রি.) অসুস্থতাজনিত কারণে রংপুর সরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

মরহুমের জানাজার নামাজ পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

উক্ত জানাযার নামাজে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

16/03/2026

ভাষা স্যার অনেক অসুস্থ। সবাই স্যারের জন্য প্রার্থনা/দোয়া করবেন। স্যার যেন সুস্থ হোন।

স্যার অসুস্থ অবস্থায় রংপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

20/02/2026

“সে অসংখ্য ভাইবোনদের নামে
আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত
যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত
সেই ভাষা ও স্বদেশের নামে
এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে
আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি
যারা আমার অসংখ্য ভাইবোনকে
নির্বিচারে হত্যা করেছে।”

মাহবুব-উল-আলম চৌধুরী

(কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি)

21/01/2026

Celebrating my 14th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

21/01/2026

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কোন ছাত্র যদি গাজীপুর অথবা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকে তাহলে অনুগ্রহপূর্বক মুহঃ মোশফিকুর রহমান স্যারের সাথে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

স্যারের মোবাইল নম্বর ০১৭১০০৫১৬৭৯ (বিষয়টি জরুরি)

03/08/2025



শুভ বন্ধুত্ব দিবস!

আজকের এই বিশেষ দিনে, আমরা সেই সব বন্ধুদের স্মরণ করি যারা আমাদের জীবনকে আরো সুন্দর, আনন্দময় এবং অর্থপূর্ণ করে তুলেছে। আমাদের এই স্কুল জীবনের প্রতিটি স্মৃতিতে, কঠিন সময়ে পাশে থাকা এবং সাফল্যকে একসাথে উদযাপন করার প্রতিটি মুহূর্তে তোমরা ছিলে।

তোমাদের বন্ধুত্বই আমাদের স্কুলের করিডোর, ক্লাসরুম, এবং খেলার মাঠগুলোকে প্রাণবন্ত করে তোলে। সেই সব বন্ধুদের ট্যাগ করো যারা তোমাদের স্কুল জীবনকে অবিস্মরণীয় করে তুলেছে, এবং কমেন্ট বক্সে তাদের সাথে তোমাদের প্রিয় স্মৃতিগুলো শেয়ার করো।

আমাদের বন্ধনগুলো চিরকাল বেঁচে থাকুক!

#স্কুলবন্ধু #ভালোবাসার_বন্ধুরা

10/07/2025

RESULT OF S.S.C. EXAMINATION, 2025

No of GPA5 : 57
No. of Students Appeared: 72
No. of Students Passed: 70
Percentage of Pass: 97.22

: Science :
195875[5.00], 195876[5.00], 195877[5.00], 195878[5.00], 195879[5.00], 195880[5.00], 195881[5.00], 195882[5.00], 195883[5.00], 195884[5.00], 195885[4.67], 195886[5.00], 195887[5.00], 195888[5.00], 195889[5.00], 195890[5.00], 195891[5.00], 195892[5.00], 195893[5.00], 195894[5.00], 195895[5.00], 195896[5.00], 195897[5.00], 195898[4.61], 195899[4.11], 195900[5.00], 195901[5.00], 195902[5.00], 195903[5.00], 195904[5.00], 195905[4.94], 195906[5.00], 195907[5.00], 195908[4.50], 195909[5.00], 195910[5.00], 195911[5.00], 195912[5.00], 195913[5.00], 195914[4.94], 195915[5.00], 195916[5.00], 195917[5.00], 195918[5.00], 195919[5.00], 195920[4.72], 195921[5.00], 195922[5.00], 195923[5.00], 195924[5.00], 195925[5.00], 195926[5.00], 195927[5.00], 195928[4.61], 195931[5.00], 195932[4.56], 195933[4.83], 195934[5.00], 195935[5.00], 195936[5.00], 195937[5.00], 195938[5.00], 195939[4.83], 195940[4.78], 195941[5.00], 195942[5.00], 195943[5.00], 195944[5.00], 195945[5.00], 754966[4.78] = 70

Photos from Pirganj Govt. High School's post 12/04/2025

৮০ বছর পূর্তি উৎসবের আলোকচিত্র!

গত ২ এপ্রিল অনুষ্ঠিত পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসবের সমস্ত ছবি এই লিংকে পাবেন। ১ হাজারের উপরে ছবি আছে। সেখান থেকে আপনার ব্যাচের এবং আপনার ছবিগুলো নামিয়ে নিন।

এই ছবিগুলো ব্যবহার করে কেউ কোন প্রকার এবিউজ করা থেকে বিরত থাকুন।

ছবির স্বত্বাধিকারী: PGHS Alumni Association.

কারিগরি সহযোগিতায়: Ranojit Kumar Mohonta (SSC 2009)

সার্বিক সহায়তায়: Ashiqur Rahman Anik (SSC 2013)

হাই রেজ্যুলেশনের ছবি ডাউনলোড লিংক:
https://photos.pghsalumni.com/

20/02/2025

মানুষ বদলায়, সময় বদলায়, কিন্তু স্কুল?
আমাদের শৈশব, তারুণ্য, আর বন্ধুত্বের অসংখ্য গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে Pirganj Govt. High School.
এ বছর PGHS Alumni Association উদযাপন করতে যাচ্ছে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব—স্মৃতির মেলবন্ধন, পুরোনো বন্ধুদের পুনর্মিলন, এবং স্কুলের প্রতি ভালোবাসার এক অবিস্মরণীয় উৎসব! 🏆🎉
আপনিও কি ফিরে যেতে চান সেই সোনালি দিনগুলোতে?
তাহলে আর দেরি না করে রেজিস্ট্রেশন করুন এখনই! 📝✅
🔹 আয়োজনে: Pirganj Govt. High School Alumni Association
🔹 রেজিস্ট্রেশন চলছে...
Video Description:
Script & Direction – Ashiqur Rahman Anik
Cinematographer – Anand Sharkar
Executive Producer – Md. Lelin
Editor - Nowshad Ahmed
Assistant Director – Rashi, Oli, Ummul Afca TaNshe Talukder
Voice - Sojib Tanvir
Cast - Halimuzzaman Bokul, Students of PGHS (class 6 – 10)
Produced by – PGHS Alumni Association
Co-Produced by সংঘবদ্ধ চক্র, অংপুর থিয়েটার এন্ড সিনেমা সার্কাস
Production Support - সংঘবদ্ধ চক্র
Special Thanks –
Habibur Rahman Palton
Asad Nur
Mohammad Shajedur Rahman Shopon
বি.দ্র.— এই ভিডিওটির সমস্ত স্বত্বাধিকার সংরক্ষিত Pirganj Govt. High School Alumni Association ও অংপুর থিয়েটার এন্ড সিনেমা সার্কাস এর দ্বারা। তাই পুনঃসম্পাদনা(Re-EdiT) কঠোরভাবে নিষিদ্ধ।
Note - কেউ নিজের টাইমলাইনে আপলোড দিতে চাইলে উপরোক্ত ক্যাপশনটি কপিপেস্ট করবেন। ধন্যবাদ।
N.B. – Pirganj Govt High School Alumni Association and Ongpur Theatre & Cinema Circus reserves all rights.
Re-editing is strictly prohibited.
Note: If anyone wants to upload this on their timeline, please copy and paste the above caption. Thank you.


https://www.facebook.com/share/v/18i6u2k3Yj/

22/01/2025

# আজকে থেকে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন।

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ২রা এপ্রিল ২০২৫।

এই উৎসবে যারা অংশ নিতে চান তারা দ্রুত অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

রেজিস্ট্রেশন করা খুব সহজ।

১। প্রথমে https://www.pghsalumni.com/regi/ থেকে ফরম পূরণ করে সাবমিট করুন। পেমেন্ট পেজে রিডাইরেক্ট হবে।

২। রেজিস্টেপ্রশনে পরে মেইলে অটোমেটেড টিকেট নম্বর পাবেন সেটি কপি করুন। নম্বরটি এমন হবে: **80202504 – 9**

৩। পেমেন্ট পেজে নাম, একই ই-মেইল এবং রেফারেন্সে রেজিস্ট্রেশন নম্বর এবং ফি দিয়ে সাবমিট করুন।

৪। পরের পেজে বিকাশ/নগদ/রকেট কিংবা ব্যাংক যেকোনটা পছন্দ করে সেখানে দেখানো পরিমান মত টাকা পে করে সাবমিট করুন।

*ফি সমূহ:*

বর্তমান শিক্ষার্থীদের জন্য ২০০ টাকা

২০১৬ - ২০২৪ ব্যাচের জন্য ৮০০ টাকা

২০১৫ - ১৯৭০ ব্যাচের জন্য ১০০০ টাকা।

**রেজিস্ট্রেশনের পরে পেমেন্ট অবশ্যই সম্পন্ন করতে হবে।**

অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত কিংবা MFS এর পেমেন্ট সংক্রান্ত কোন ইস্যু হলে বা প্রশ্ন থাকলে সরাসরি আমাদের পেজে যোগাযোগ করতে পারেন।

*ধন্যবাদ,
রণজিৎ কুমার
ওয়েব ডেভেলপার
এসএসসি ২০০৯।*

22/01/2025

ঘোষণা: স্কুলের ইতিহাসে আপনার নামও লেখা থাকবে, নাম মাত্রে ভলান্টিয়ার হলে! 😉

প্রিয় শিক্ষার্থী এবং অ্যালামনাই ভাই-বোনেরা,
স্কুলের ৮০ বছর পূর্তির ডকুফিকশন (একটু সিনেমা একটু ডকুমেন্টারি) শুটিং শুরু হচ্ছে কাল থেকে। আর এই সুবর্ণ সুযোগে আমরা খুঁজছি কিছু অমেধাবী, কিছু আনস্মার্ট, আর হিজিবিজি কল্পনাপ্রবণ মানুষ – যাদের আমরা বলতে চাচ্ছি ভলান্টিয়ার, অভিনেতা আর স্পন্সর পার্টনার।

তাহলে আসুন, এক নজরে দেখি কাকে খুঁজছি আর আপনি কোথায় ফিট করবেন! 😎

১. ভলান্টিয়ার:
ক্যামেরার পিছনে ঝটপট কাজ করা, উঁকিঝুঁকি মারা, লাইট, সাউন্ড, ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করা ইত্যাদি ইত্যাদি। “ভাইয়ারা কেমনে কাজ করে”—এই কৌতূহল মেটাতে চান? অথবা এই শুটিং দেখে বাড়ি গিয়ে বলবেন, “আমিও কাজ করছি!”
ভালো খবর হলো, এখানে কোনো এন্ট্রি ফি নাই! থাকছে ফ্রি নাস্তার সুযোগ। 😅

👉 যোগ্যতা: ক্লাসের পেছনের বেঞ্চে বসে স্বপ্ন দেখতেন, এমন কেউও হতে পারেন। যেকোনো অযোগ্যরা আমন্ত্রিত। (ব্যাচ ১৩-২৪ পর্যন্ত সবাই চলে আসুন!)

২. অভিনেতা, অভিনেত্রী:
আপনার কি মনে হয়, আপনার মধ্যে শাহরুখ খানের "পাঠান"-এর অ্যাকশন নায়কের স্পিরিট আছে? অথবা দীপিকার মতো এক ঝলকে সবাইকে মুগ্ধ করার ক্ষমতা আছে?
আহা, দুঃখিত! 😅 এইবার হিরো-হিরোইন হওয়ার শো না। আমরা খুঁজছি সেই সব প্রাণখোলা, মজার, আর হিজিবিজি ভাবনার মানুষ, যারা স্কুলের মঞ্চে দাঁড়িয়ে সবাইকে হাসাতে বা কাঁদাতে পারে। আপনি যদি মনে করেন, “আমার অভিনয় দেখে আমাদের স্যার ম্যাডামও আবেগে চোখ মুছবেন,” তাহলে আপনার জন্যই এই সুযোগ!

👉 কাস্টিং কল: শুধুমাত্র ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য।
(বিঃদ্রঃ রিহার্সাল হবে টিফিনের সময়, বিকেল বেলা খেলাধুলার করার সময় তাই সিঙ্গারা আর রিহার্সাল একসঙ্গে করতে প্রস্তুত থাকুন!) 😄

৩. স্পন্সর পার্টনার:
আপনার ব্যাচের বন্ধুরা কি ফ্রেন্ডশিপ দিবস/ভালোবাসা দিবসে বিশাল বাজেটে ব্যাচ টি-শার্ট বানিয়ে বুক উঁচু করে ঘুরে বেড়াচ্ছে? কিংবা ৮০ বছর উৎসবে ব্যানার বানিয়ে নেতা হয়ে গেছে? 😅 চিন্তা নেই, এবার আসুন কিছু স্মার্ট ইনভেস্টমেন্ট করেন!
এইবার টি-শার্টের ডিজাইন নয়, বরং স্কুলের ইতিহাসে আপনার ব্যাচের নাম জ্বলজ্বল করে উঠবে। 😅 আপনার নাম থাকবে ডকুফিকশন(একটু সিনেমা একটু ডকুমেন্টারি) শেষে “স্পেশাল থ্যাঙ্কস”-এ, যেখানে সবাই বলবে—“ওমা! এই তো আমাদের ব্যাচের ভাই/আপা!” 🫢

আমাদের ডকুফিকশনটি সোশাল মিডিয়া প্লাটফর্মম, বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রাচারিত হবে। থাকবে বিদ্যালয়ের আর্কাইভে। কাজেই কোনো ব্যাচ, কোনো ব্যাক্তি কিংবা কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান(কর্পোরেট/নন-কর্পোরেট) এর সুযোগ থাকছে আমাদের এই প্রোডাকশনের স্পন্সর পার্টনার হওয়ার। ৮০ বছর পূর্তি উৎসবে অংশ হতে পারেন আপনিও।

👉 সুযোগ:
ব্যাচ, প্রতিষ্ঠান, অথবা একক ব্যক্তি হিসেবে—আপনার স্পন্সরশিপ দিয়ে আপনি স্কুলের গৌরবময় গল্পে নিজেকে জড়াতে পারেন। একটা সুযোগ, অনেকটা গর্ব!
(বিঃদ্রঃ স্পন্সর করলে ডকুফিকশন (একটু সিনেমা একটু ডকুমেন্টারি) প্রিমিয়ারে চা-বিস্কুট খাওয়ার সম্ভাবনাও আছে!) 😄
তাহলে আর দেরি কেন? স্পন্সর হন, ইতিহাস গড়ুন! 💸
আপনার ব্যাচের বন্ধুরা কি ফ্রেন্ডশিপ দিবসে ব্যাচ টি-শার্ট বানিয়ে ফুরিয়ে গেছেন? এইবার আসুন কিছু ইনভেস্ট করুন, আমাদের এই প্রজেক্টকে এগিয়ে নিতে। আপনার নাম লিখে দেব সিনেমার শেষে স্পেশাল থ্যাঙ্কস-এ। 😁

👉 সুযোগ: যেকোনো ব্যক্তি, ব্যাচ বা কোম্পানি।
আমরা কিন্তু “আগে আসলে আগে পাবেন” নিয়মে চলছি। তাই দেরি করলে আপনার জায়গা অন্য কেউ নিয়ে নিতে পারে। 😜

তাহলে আর কী? ব্যাগ গুছান, স্ক্রিপ্ট মুখস্থ করুন আর এসে পড়ুন!
“ডকুফিকশনের (একটু সিনেমা একটু ডকুমেন্টারি) জগতে আসুন, সবার সামনে নিজেকে দেখান! (স্কুলের ইমেজ নষ্ট না করার শর্তে!)” 😄
যোগাযোগ করতে আমাকে টুকুস করে টেক্সট বা ফোন করলেই হবে কিন্তু মিসডকল দেয়া যাবে না।

আশিকুর রহমান অনিক
Cont - 01704264004

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Projapara, Thana Road
Rangpur
5470

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00