24/11/2022
২০২৩ শিক্ষাবর্ষে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি
Bhurungamari Pilot High School is one of the oldest and famous school in Kurigram District.
24/11/2022
২০২৩ শিক্ষাবর্ষে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি
17/12/2021
কুড়িগ্রামে মাওলানা ভাসানীর বাড়ি পড়ে আছে অযত্নে
আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম
১৭ ডিসেম্বর, ২০২১ ১৯:১৭
কুড়িগ্রামে মাওলানা ভাসানীর
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটি বাড়ি রয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর কামাত আঙ্গারিয়া গ্রামে। মাওলানা ভাসানীর স্মৃতি বিজরিত এই বাড়িটি নিয়ে গৌরব করেন এলাকাবাসী ও তাঁর পরিবার। ‘ভাসানী নগর’ নামে পরিচিত এই বাড়িটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন। তবে সময়ের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে কৃষক আন্দোলনের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর অনেক স্মৃতি। অযত্নে আর অবহেলায় পড়ে আছে এই ভাসানীর এই বাড়িটি।
মাওলানা ভাসানীর নাতি মনিরুজ্জামান খান ভাসানী। ভাসানীর ছেলে আবু বকর খান ভাসানীর ছেলে। মনিরুজ্জামান জানান, ১৯৪৭ সালের দেশভাগের সময় ভারতের আসাম সীমান্তবর্তী এলাকা কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এই বাড়ি নির্মাণ করেন মাওলানা ভাসানী। দুই স্ত্রীর একজন হামিদা খানমকে এই বাড়িতে রেখে যান। হামিদা খানম ছিলেন তাঁর ছোট স্ত্রী। মাঝে মাঝে এই বাড়িতে আসতেন, যেতেন। তবে ১৯৬৫ সালের ভুরুঙ্গামারীতে কৃষক সন্মেলনকে কেন্দ্র করে তিন মাস এই বাড়িতে ছিলেন ভাসানী। এসময় তিনি দরবার হল, মুসাফির খানা, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও দিঘি গড়ে তোলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে পরিবারকে বেশি সময় দিতে পারেননি। তবে মাঝে খোঁজ নিতেন। স্ত্রী ও সন্তানদের টাঙ্গাইল নিয়ে যেতেন। হামিদা খাতুন মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এখানে বাস করতেন।
বাড়িটিতে অনেক সময় ভক্ত ও কর্মীরা আসতেন। রাত্রিযাপন করতেন। তাদের থাকার জন্য একটি দরবার হল নির্মাণ করেন তিনি। রাজনৈতিক সভা ছাড়াও ভক্তদের দেখা সাক্ষাৎ করতে এই দরবার হলে। টিনের তৈরি বর্তমানে এই ঘরটি জরাজীর্ণ অবস্থায় বহন করছে স্মৃতি। পাশে একটি পুকুর তিনি নিজেই খুঁড়েছেন।
এই বাড়িতে এসেছেন হাজী দানেশ, মশিউর রহমান যাদু মিয়া, রাশেদ খান মেনন, শামসুল হক চৌধুরীসহ অনেক নেতা। এই বাড়িকে ঘিরেই ৬৯ এর গণঅভ্যুত্থান ও ৭১-এর মুক্তিযুদ্ধে সংগঠিত হয়। ১৯৭৬ সালে সর্বশেষ সীমান্ত সফরে এসে মাওলানা ভাসানী এই বাড়িতে এসেছিলেন।
মাওলানা ভাসানীর ছেলে আবু বকর খান ভাসানীর তিন ছেলে। এর মধ্যে স্ত্রী বিউটি বেগম ও ছেলে মেহেদী খান ভাসানীকে নিয়ে ভুরুঙ্গামারীর বাড়িতে বাস করেন তাঁর বড় ছেলে মনিরুজ্জামান খান ভাসানী। এ ছাড়া ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী, আর ছোট ছেলে ও আজাদ সোবহান খান ভাসানী টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তারা টাঙ্গাইলের বাড়িতে থাকেন।
ভুরুঙ্গামারীতে ভাসানী ৪২ বিঘা জমি রেখে যান। এর মধ্যে হামিদা খানমের নামে একটি স্কুলের নামে দান করেছেন বেশ কিছু জমি। ভাসানী স্মৃতিসংঘ নামে একটি প্রতিষ্ঠানের নামে উইল করা আছে কিছু সম্পত্তি। বাড়ি ও পুকুরে আছে সোয়া ১২ বিঘা জমি। ফসলি জমি আছে ২০ বিঘা। বাড়িতে রয়েছে মাওলানা ভাসানীর ব্যবহৃত কিছু স্মৃতিচিহৃ। রয়েছে বসার চেয়ার, টুপিসহ কিছু দ্রব্য।
ভাসানীর স্মরণে স্মৃতি সংঘ থাকলেও কার্যক্রম সীমিত। বছরে একবার ওরস শরীফ হয়। ভাসানী পীর হিসেবেও সমধিক পরিচিত। অনেক ভক্ত রয়েছে তাঁর। তারা আসতেন, নানা বিষয়ে পরামর্শ নিতেন। ভক্ত ও সহচর মুছা ফকিরের কবরও রয়েছে এখানে। তার বাড়ি ছিল গাইবান্ধা। তিনি দীর্ঘদিন এই বাড়িতে বাস কওে ৮০ সালের দিকে মারা যান।
স্থানীয় গ্রামবাসী ভাসানীর স্মৃতি ধরে রাখতে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। ভাসানীর নাতি মনিরুজ্জামান জানান, ভাসানীর নামে জাদুঘর ও পাঠাগার নির্মাণসহ বেশ কিছু পরিকল্পনা রয়েছে। পরিবারের সদস্যরা তার আদর্শ ধরে রাখার চেষ্টা করলেও অর্থ ও পৃষ্ঠপোষকতার অভাবে ভাসানীর স্মৃতি ধরে রাখা যাচ্ছেনা। স্মৃতি বিজরিত বাড়িটি রক্ষার দাবী জানিয়ে মনিরুজ্জামান বলেন, ‘ভাসানীর বাড়িটির সংস্কার করলে এটি একটি পর্যটন স্পট হিসেবে চিহিৃত হবে এবং শিক্ষার্থী ও গবেষকদের প্রয়োজন মেটাবে।’
কুড়িগ্রামে মাওলানা ভাসানীর বাড়ি পড়ে আছে অযত্নে | কালের কণ্ঠ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটি বাড়ি রয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর কামাত আঙ্গারিয়া
08/09/2021
আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে
25/04/2020
ভূরুঙ্গামারী উপজেলার সেহরি ও ইফতারের সময়সূচী
23/04/2020
করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় ২৩/০৪/২০২০ থেকে কুড়িগ্রাম জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে
কুড়িগ্রাম জেলা লকডাউন ঘোষণা করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় কুড়িগ্রাম জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক সভার পর এ বিজ্ঞ....
20/03/2020
করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে রক্ষা করুন।
20/01/2020
ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ‘এসো মিলি প্রাণে প্রাণে’ এই শ্লোগানকে কন্ঠে ধারণ করে নানা আয়েজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী পাইলট সরকা.....
17/01/2020
শতবর্ষ পূর্তি উদযাপন দুই দিনের কর্মসূচি
16/01/2020
ভূরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান মাতাতে ১৯ জানুয়ারি আসছে
06/12/2019
আগামী ১৯ ও ২০শে জানুয়ারী ২০২০ রোজ রবিবার এবং সোমবার পাইলট সরকারী মাঠে বিদ্যালয়ের ১০০ বছরপূর্তি অনুষ্ঠিত হবে।
ভূরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে শতবর্ষপূর্তির নতুন তারিখ নির্ধারণ - দেয়ালিকা শতবর্ষে ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় (১৯২০-২০২০) । অত্র বিদ্যালয়ে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ১০০ বছর .....
13/11/2019
আগামীকাল ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দেশের প্রথম হানাদারমুক্ত হয় উপজেলাটি।
ইতিহাস থেকে জানা যায়, ১৯৭১ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে ভূরুঙ্গামারী আক্রমনের পরিকল্পনা করার পর সেক্টর কমান্ডার এমকে বাশার, মিত্র বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার জোসি সহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সাহেবগঞ্জ সাব-সেক্টরে যান। এসময় ভারতীয় ষষ্ঠ মাউন্টেন ডিভিশনের একটি ব্রিগেড এবং বিএসএফ’র কয়েকটি কোম্পানী সার্বিক সামরিক সজ্জায় সজ্জিত হয়ে ভূরুঙ্গামারীর দক্ষিণ দিক খোলা রেখে পূর্ব, পশ্চিম ও উত্তর দিক থেকে একযোগে আক্রমনের সিন্ধান্ত নেয়।পরিকল্পনা মোতাবেক ১৩ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর যৌথ নেতৃত্বে প্রবল আক্রমণ শুরু হয়।
অবশ্য এর একদিন আগে থেকেই মিত্র বাহিনী কামান ও মর্টারের গোলা বর্ষণসহ মিত্র বাহিনীর বিমান শত্রুদের ওপর গোলা নিক্ষেপ শুরু করে। ১৪ নভেম্বর ভোর হওয়ার আগেই পাকবাহিনীর গোলা বর্ষণ বন্ধ হয়ে যায় এবং ওই দিন ভোরে মুক্তিবাহিনী জয় বাংলা স্লোগান দিয়ে সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে গিয়ে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করে।
এখান থেকে ৩০/৪০ জন পাক সেনা আটক করা হয় এবং তালাবদ্ধ একটি কক্ষ থেকে ১৬ জন বীরাঙ্গনাকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৫/৬ জন বীরাঙ্গনা গর্ভবতী ছিলেন। শুধু তাই নয়, তখন বাংকার থেকে পাক ক্যাপ্টেন আতাউল্লা খান এবং বুকে জড়ানো অবস্থায় একজন (বীরঙ্গনা) মহিলার লাশ উদ্ধার করা হয়।
দিবসটি পালন উপলক্ষে প্রতি বছর প্রেসক্লাব ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।
দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা ভূরুঙ্গামারী Nagorik Barta is one of the best daily bangla online newspaper in bd
08/09/2019
ভূরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পূর্তি উদযাপনের অনলাইন রেজি্ট্রেশন লিংক
ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় *প্রথমে উপরে দেয়া উক্ত নাম্বারটিতে আপনার বিকাশ থেকে পেমেন্ট করে সেখান থেকে পাওয়া TrXID টি ফর্ম এ উল্লেখ করে দিতে হবে*
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |